HGB Education

HGB Education

Share

আসসালামু আলাইকুম, কেমন আছেন? HGB Education's আপনাদের জন্য চাকরির পড়াশুনা এবং চাকরির সার্কুলার

22/03/2021

লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত
বিজ্ঞপ্তিঃ সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড।

19/03/2021

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চার ধাপে শুরু হবে আগামী ২৪ মে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আগামী ২৪ ও ৩১ মে এবং ১৪ ও ২১ জুন সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দেশের বিভিন্ন জেলায় যে তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার সিডিউল দেয়া হলো।
⭕প্রথম ধাপ
২৪ মে পরীক্ষা অনুষ্ঠিত হবে যেসব জেলায়-
📗ভোলা,পাবনা, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ ও মানিকগঞ্জ জেলার সব উপজেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া
🩸গোপালগঞ্জের -কোটালিপাড়া ও সদর উপজেলা;
🩸শরীয়তপুরের- গোসাইরহাট, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা;
🩸মাদারীপুরের -সদর ও রাজৈর উপজেলা; 🩸ফরিদপুরের- চরভদ্রাসন, আলফাডাঙ্গা, সদরপুর, সালথা ও সদর উপজেলা; 🩸নরংসিংদীর- মনোহরদী, রায়পুরা ও বেলাবো উপজেলা;
🩸কিশোরগঞ্জের- বাজিতপুর, অষ্টগ্রাম, করিমগঞ্জ, কাটিয়াদি, পাকুন্দিয়া ও তারাইল উপজেলা;
🩸জামালপুরের- মেলান্দহ, বকশিগঞ্জ ও সদর উপজেলা;
🩸টাঙ্গাইলের- মির্জাপুর, কালিহাতী, মধুপুর, নাগরপুর, ভুয়াপুর ও ধনবাড়ী উপজেলা;
🩸লক্ষ্মীপুরের- কমলনগর ও সদর উপজেলা।
🩸কক্সবাজারের -উখিয়া, কুতুবদিয়া, পেকুয়া, টেকনাফ ও সদর উপজেলা;
🩸চাঁদপুরের- শাহরাস্তি, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ উপজেলা;
🩸হবিগঞ্জের- বাহুবল, নবীগঞ্জ, লাখাই ও সদর উপজেলা;
🩸সুনামগঞ্জের- দেলদুয়ারবাজার, বিশ্বম্বরপুর, ছাতক, সাল্লা ও সদর উপজেলা;
🩸সিলেটের -কানাইঘাট, বালাগঞ্জ, বিশ্বনাথ, ফেন্সুগঞ্জ, জৈন্তাপুর ও সদর উপজেলা;
🩸পিরোজপুরের- ভান্ডারিয়া, নেছারাবাদ ও সদর উপজেলা;
🩸পটুয়াখালীর- দুমকী, গলাচিপা ও সদর উপজেলা;
🩸সাতক্ষীরার -আশাশুনি, শ্যামনগর ও সদর উপজেলা;
🩸নীলফামারীর- ডোমার, সৈয়দপুর ও সদর উপজেলা;
🩸নাটোরের -গুরুদাসপুর, সিংড়া ও সদর উপজেলা এবং
🩸মৌলভীবাজারের- রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও জুড়ি উপজেলায় প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
⭕দ্বিতীয় ধাপ
৩১ মে পরীক্ষা অনুষ্ঠিত হবে যেসব জেলায়-
📘মুন্সীগঞ্জ, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নারায়ণগঞ্জ, শেরপুর ও রাজবাড়ী জেলার সব উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া
🩸গোপালগঞ্জের- কাশিয়ানি, টুঙ্গীপাড়া ও মকসুদপুর উপজেলা;
🩸শরীয়তপুরের জাজিরা, ডামুড্যা ও সদর উপজেলা;
🩸মাদারীপুরের কালকিনি ও শিবচর উপজেলা; ফরিদপুরের নগরকান্দা, বোয়ালমারী, ভাঙ্গা ও মধুখালী উপজেলা;
🩸নরসিংদীর পলাশ, শিবপুর ও সদর উপজেলা;
🩸জামালপুরের সরিষাবাড়ী, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলা;
🩸টাঙ্গাইলের ঘাটাইল, সখিপুর, গোপালপুর, বাসাইল, দেলদুয়ার ও সদর উপজেলা;
🩸কিশোরগঞ্জের হোসেনপুর, নিকলী, কুলিয়ারচর, ইটনা, ভৈরব, মিঠামইন ও সদর উপজেলা।
🩸লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ ও রামগতি উপজেলা;
🩸কক্সবাজারের চকোরিয়া, মহেশখালী ও রামু উপজেলা;
🩸চাঁদপুরের কচুয়া, হাজীগঞ্জ, হাইমচর ও সদর উপজেলা;
🩸হবিগঞ্জ জেলার বানিয়াচং, আজমিরিগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট উপজেলা;
🩸সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, দিরাই, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা;
🩸সিলেটের গোয়াইনঘাট, গোলাপগঞ্জ, কোম্পানীগঞ্জ, জকিগঞ্জ, বিয়ানীবাজার, দক্ষিণ সুরামা উপজেলা;
🩸পিরোজপুর জেলার কাউখালী, নাজিরপুর, মঠবাড়িয়া ও ইন্দুরকানি উপজেলা;
🩸পটুয়াখালীর দশমিনা, বাউফল, মির্জাগঞ্জ, কলাপড়া ও রাঙ্গাবালী উপজেলা;
🩸সাতক্ষীরার দেবহাটা, কলারোয়া, কালিগঞ্জ ও তালা উপজেলা;
🩸নাটোরের নলডাঙ্গা, লালপুর, বড়াইগ্রাম ও বাগাতিপাড়া উপজেলা;
🩸নীলফামারীর কিশোরগঞ্জ, জলঢাকা, ডিমলা উপজেলা এবং
🩸মৌলভীবাজারের বড়লেখা, কুলাউড়া ও সদর উপজেলায় এ ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
⭕তৃতীয় ধাপ
১৪ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে যেসব জেলায়
📙ফেনী, ঝালকাঠি, বরগুনা, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও পঞ্চগড় জেলার সব উপজেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া
🩸নেত্রকোনার দুর্গাপুর, পূর্বধলা, বারহাট্টা, খালিয়াজুড়ি, মদন ও মোহনগঞ্জ উপজেলা;
🩸ময়মনসিংহের গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, ফুলবাড়িয়া, গৌরীপুর, ফুলপুর, ধোবাউড়া ও তারাকান্দা উপজেলা;
🩸ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুর, আখাউড়া ও সদর উপজেলা;
🩸কুমিল্লার লাকসাম, দেবীদ্বার, মুরাদনগর, দাউদকান্দি, চৌদ্দগ্রাম, হোমনা ও সদর উপজেলা;
🩸চট্টগ্রামের ডবলমুরিং, পাহাড়তলী, বন্দর, পাঁচশাইল, চান্দগাঁও, কোতোয়ালি, বাঁশখালী, রাউজান, সন্দ্বীপ, ফটিকছড়ি, আনোয়ারা, লোহাগড়া উপজেলা;
🩸নোয়াখালীর বেগমগঞ্জ, কবিরহাট, সুবর্ণচর ও সদর উপজেলা;
🩸বরিশালের আগৈলঝাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী ও সদর উপজেলা;
🩸যশোরের ঝিকরগাছা, বাঘারপাড়া, মনিরামপুর ও শার্শা উপজেলা;
🩸খুলনার কয়রা, ডুমুরিয়া ও সদর উপজেলা; বাগেরহাটের মোল্লাহাট, মোংলা, মোরেলগঞ্জ, কচুয়া, শরণখোলা উপজেলা;
🩸ঝিনাইদহের মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলা;
🩸কুষ্টিয়ার মিরপুর, খোকসা ও সদর উপজেলা;
🩸কুড়িগ্রামের উলিপুর, চিলমারী, ফুলবাড়ী, রাজীবপুর ও সদর উপজেলা;
🩸গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সদর উপজেলা;
🩸রংপুরের কাউনিয়া, গঙ্গাচড়া, বদরগঞ্জ ও সদর উপজেলা;
🩸দিনাজপুরের ঘোড়াঘাট, খানসামা, চিরিরবন্দর, হাকিমপুর, বীরগঞ্জ ও সদর উপজেলা;
🩸নওগাঁর বদলগাছি, মহাদেবপুর, মান্দা, রানীনগর ও সাপাহার উপজেলা;
🩸বগুড়ার আদমদীঘি, শিবগঞ্জ, শেরপুর, সোনাতলা, ধুনট ও শাহাজাহানপুর উপজেলা; রাজশাহীর গোদাগাড়ী, চারঘাট, বাগমারা ও সদর উপজেলা এবং
🩸সিরাজগঞ্জের কাজিপুর, চৌহালী, রায়গঞ্জ, বেলকুচি ও সদর উপজেলায় ১৪ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
⭕চতুর্থ ধাপ
২১ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে যেসব জেলায়-
📓ঢাকা, গাজীপুর ও নড়াইল জেলার সব উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া
🩸নেত্রকোনার আটপাড়া, কমলাকান্দা, কেন্দুয়া ও সদর উপজেলা;
🩸ময়মনসিংহের মুক্তাগাছা, ত্রিশাল, ভালুকা, নান্দাইল ও সদর উপজেলা;
🩸ব্রাহ্মণবাড়িয়ার কসবা, সরাইল, নাসিরনগর, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলা;
🩸কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বরুড়া, বুড়িচং, চান্দিনা, সদর দক্ষিণ, নাঙ্গলকোট, মেঘনা, মনোহরগঞ্জ, তিতাস ও লালমাই উপজেলা;
🩸চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ, হাটহাজারী, রাঙ্গুনিয়া, মিরেরসরাই, সীতাকুণ্ডু ও সাতকানিয়া উপজেলা;
🩸নোয়াখালীর চাটখিল, কোম্পানীগঞ্জ, হাতিয়া, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলা;
🩸বরিশালের উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী, মেহেন্দীগঞ্জ ও হিজল উপজেলা;
🩸কুষ্টিয়ার দৌলতপুর, ভোড়ামারা ও কুমারখালী উপজেলা;
🩸যশোরের অভয়নগর, কেশবপুর, চৌগাছা ও সদর উপজেলা।
🩸খুলনার তেরখাদা, দাকোপ, দিঘলিয়া, পাইকগাছা, ফুলতলা, বটিয়াঘাটা ও রূপসা উপজেলা;
🩸বাগেরহাটের চিতলমারী, রামপাল, ফকিরহাট ও সদর উপজেলা;
🩸ঝিনাইদহের কালিগঞ্জ, কোটচাঁদপুর ও সদর উপজেলা;
🩸কুড়িগ্রামের নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, রাজারহাট ও রৌমারী উপজেলা;
🩸গাইবান্ধার ফুলছড়ি, সাদুল্লাপুর, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলা;
🩸রংপুরের তারাগঞ্জ, পীরগঞ্জ, পীরগাছা ও মিঠাপুকুর উপজেলা;
🩸দিনাজপুরের নবাবগঞ্জ, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরল, বিরামপুর, বোচাগঞ্জ ও কাহারোল উপজেলা;
🩸নওগাঁর আত্রাই, ধামুরহাট, নিয়ামতপুর, পত্নীতলা, পোরশা ও সদর উপজেলা;
🩸বগুড়ার কাহালু, গাবতলী, দুপচাঁচিয়া, নন্দীগ্রাম, সারিয়াকান্দি ও সদর উপজেলা;
🩸রাজশাহীর তানোর, দুর্গাপুর, পুঠিয়া, পবা, বাঘা ও মোহনপুর উপজেলা এবং
🩸সিরাজগঞ্জের উল্লাপাড়া, তাড়াশ, কামারখন্দ, শাহাজাদপুর উপজেলা।

19/02/2021

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) নিয়োগ
http://banbeis.teletalk.com.bd/

17/02/2021

গুগল (Google ) সম্পর্কে ১৩ টি তথ্যঃ
-
১। গুগলের পূর্ণ নাম কি?
উঃ গুগল ইনকর্পোরেটেড (ইংরেজি:Google
Incorporated)।
-
২। গুগল কোন দেশের কোম্পানী?
উ: গুগল একটি মার্কিন বহুজাতিক কোম্পানী।
-
৩। গুগল কি ধরনের কোম্পানী?
উ: ইন্টারনেট এবং সফটওয়্যার কোম্পানী।
-
৪। গুগল কেন বিখ্যাত?
উ: গুগল সার্চ ইঞ্জিন, অনলাইন বিজ্ঞাপন সেবা এবং
ক্লাউড কম্পিউটিং'র জন্য বিশ্বখ্যাত।
-
৫। গুগলের প্রধান কার্যালয় কোথায়?
উ: ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ শহরে।
-
৬। প্রাইভেট কোম্পানী হিসেবে গুগল প্রথম
ইনকর্পোরেট হয় কত তারিখে?
উ: ১৯৯৮ সনের ৪ই সেপ্টেম্বর।
-
৭। গুগলের প্রথম শেয়ার ছাড়া হয় কত তারিখে?
উ: ২০০৪ সনের ১৯শে আগস্ট
-
৮। গুগলের সেবাসমূহের মধ্যে অন্যতম হচ্ছে...
উ: সার্চ ইন্জিন, জিমেইল, গুগল ডকস, গুগল+, গুগল
ক্রোম, পিকাসা, হ্যাংআউট।
-
৯। গুগল প্রতিষ্ঠিত হয় কত তারিখে?
উ: ১৯৯৮ সালের ৭ই সেপ্টেম্বর।
-
১০। গুগলের প্রতিষ্ঠাতা কে?
উ: ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন
-
১১। গুগল কত তারিখে পাবলিক লিমিটেড
কোম্পানিতে রূপান্তরিত হয়?
উ: ২০০৪ সালের ১৯শে আগস্ট
-
১২। গুগলে বর্তমান কর্মী সংখ্যা কত?
উ: ৫২ হাজার প্রায়।
-
১৩। গুগলের প্রথম কর্মীর নাম কি?
উ: ক্রেগ সিলভারস্টেইন

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhanmondi, Kolabagan Bosir Uddin Road/Dhaka
Dhaka
1215