Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.
Whenever you see the Stars icon, you can send me Stars.
Trip Pride Overseas
Biggest fish selling platform in Bangladesh. you can buy fish easily from us. we will provide you ready fish.
12/02/2025
১৯৯ টাকায়! ভিসা ও এয়ার টিকেট বুকিং সংক্রান্ত সবকিছু শিখুন! 📑 এই কোর্সে 👉 এই কোর্সের মাধ্যমে ভিসা প্রসেসিং এবং এয়ার টিকেটিং শেখার দুর্দান্ত সুযোগ। এই কোর্সে দেখানো হয়েছে বিশ্বের বিভি.....
14/12/2024
সুখবর! সুখবর! সুখবর!
বাংলাদেশের ভ্রমণকারীদের জন্য! এখন থেকে সুইডেনের ঢাকার দূতাবাসের মাধ্যমে শুধুমাত্র সুইডেন নয়, ইউরোপের আরও সাতটি দেশের ভ্রমণ ভিসাও সংগ্রহ করা সম্ভব। এই নতুন উদ্যোগ শেনজেন ভিসা প্রক্রিয়াকে আরও সহজ করবে এবং ভ্রমণকারীদের জন্য ইউরোপে যাতায়াতের সুযোগকে আরও সুগম করবে।
সুবিধাগুলো:
1. একক দূতাবাস, একাধিক দেশের ভিসা: সুইডেনের দূতাবাস থেকে এখন ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া সহ আটটি দেশের ভিসা পাওয়া যাবে।
2. সহজতর প্রক্রিয়া: পৃথক দূতাবাসে গিয়ে আবেদন করার পরিবর্তে একটি মাত্র দূতাবাসে গিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে।
3. শেনজেন অঞ্চল ভ্রমণের সুবিধা: শেনজেন ভিসা থাকলে এই আটটি দেশের পাশাপাশি আরও ২৬টি শেনজেনভুক্ত দেশে ভ্রমণ করা সম্ভব।
4. আর্থিক ও সময় সাশ্রয়: ভ্রমণকারীদের সময় ও অর্থের অপচয় কমাবে এবং ভ্রমণ পরিকল্পনা আরও সহজ হবে।
আবেদন প্রক্রিয়া:
সুইডেনের দূতাবাসে শেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে স্ট্যান্ডার্ড প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এর মধ্যে থাকবে:
অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ
প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া (যেমন: পাসপোর্ট, ছবি, বিমানের টিকিটের কপি, হোটেল বুকিং, আর্থিক প্রমাণ)
সাক্ষাৎকার
ভিসা ফি প্রদান
কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ:
এই পদক্ষেপ বাংলাদেশের আন্তর্জাতিক যোগাযোগকে আরও সুদৃঢ় করবে এবং ভ্রমণকারীদের জন্য ইউরোপের দরজা আরও উন্মুক্ত করবে। এটি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পর্যটন শিল্প এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।
যারা ইউরোপ ভ্রমণ করার কথা ভাবছেন, তাদের জন্য এটি একটি বড় সুবিধা। ভিসা প্রক্রিয়া শুরু করার জন্য সুইডেনের দূতাবাসে যোগাযোগ করুন।
24/09/2024
শায়েখ আহম্মদউল্লাহ হুজুর
02/03/2024
গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। আগুনে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও আটজন শিশু মারা গেছেন।
‘ভয়াবহ আগুনের ঘটনায় দুটি রেস্টুরেন্টের তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের দোষ অবশ্যই আছে। পুলিশ ভাইয়েরা, এতে মূল হোতারা দূরে রয়ে গেলো না? রাজউক বলছে, ভবনটিতে নাকি রেস্তোরাঁ করার অনুমোদন ছিল না। এতগুলো মানুষ পুড়ে মারা যাবার পর এটা রাজউকের চোখে পড়ল? এটা কি বিশ্বাসযোগ্য? এই ভবন যে রেস্তোরাঁর জন্য বিখ্যাত, এটা কে না জানে? শুধু জানেন না রাজউকের কর্তারা।’
তিনি বলেন, ‘যদি এই ভবনে রেস্টুরেন্টের অনুমোদন নাই থাকবে, তাহলে সিটি করপোরেশন তাদেরকে ট্রেড লাইসেন্স দিল কীভাবে? বছর বছর নবায়ন করছে কীভাবে? সিটি করপোরেশন ম্যাজিস্ট্রেটরা হিরোইজম দেখানোর জন্য মিডিয়া নিয়ে গিয়ে কাচ্চির রং আসল না নকল, তা পরীক্ষা করেন। তখন কি তারা পরীক্ষা করেছিলেন, খোদ রেস্টুরেন্ট করারই অনুমোদন আছে কিনা? যখন বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়া হয়, তখন কি কর্তৃপক্ষ দেখেছিল ওই ভবন বা ফ্লোরে রেস্টুরেন্টের অনুমোদনপত্র আছে কি না? না দেখে থাকলে তারা কি অপরাধী নন?’
আশরাফুল আলম খোকন আরও বলেন, ‘যে ভবন মালিক ভাড়া দিল এবং নিয়মিত ভাড়া নিচ্ছেন, তিনিতো জানতেন তার ভবনে রেস্টুরেন্ট করার অনুমোদন নাই। তিনি ভাড়া দিলেন কীভাবে? এই ভবনের স্থাপত্য কলায় অগ্নিনিরোধক যাবতীয় ব্যবস্থা ছিল কিনা আমার জানা নাই। রেস্টুরেন্টের কর্মকর্তাদের সাথে সাথে এইসব দায়িত্বপ্রাপ্তদেরও জবাবদিহিতার আওতায় আনা উচিত। হয়তো, এদের কারোই কিছুই হবে না। তাই বলা যায়, সব দোষ আগুনের। আগুন তুই লাগলি ক্যান?’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন ভাইয়ের ফেসবুক থেকে নেয়া।
"ঈদের দিন কিচ্ছু ভাল্লাগছিলো না! নিউজফিডে জনগনের ভালোবাসা দেখছিলাম। হঠাৎ দেখি একজন ট্যাগাইয়া ছবি পোস্ট করছে। বেশ! ট্যাগকৃত বালিকার উপর হালকা পাতলা ক্রাশ খাওয়ার পর প্রোফাইলে ঢুকে দেখি, বালিকা আমাকে ফলো করে!
খুশিতে লাফাইতে লাফাইতে তাকে মেসেজ দিতে গিয়ে দেখি সে মাসখানেক আগেই আমাকে মেসেজ দিয়েছিলো ...
মেসেজের শুরুতেই লেখা ছিলঃ
"আপনার সাথে আমার এতো মিল ... আমার কেন জানি প্রায়ই মনে হয়, আমি আর আপনি ভাইবোন"
মাঝে মাঝে বুকের ভেতর এক ধরণের চিনচিনে ব্যথা হয় ... সেই ব্যথার কোন ওষুধ নাই !!" 😑
বুক চিনচিন করে হায় মন তোমায়....... চায়
বিয়ে করলে চাঁদপুরের মেয়েদের করবো..
কারন বছরে অন্তত যে কোন ঈদ ২দিন করতে পারবো.
-কথা কি ক্লিয়ার না ভেজাল আছে!!
☄️
খুব উচ্চপদস্থ একজন কর্মকর্তার গল্প। তাঁর অতি সাধারণ জীবন যাপন আমাকে বিস্মিত করতো। একদিন জিজ্ঞেস করলাম:
-স্যার, আপনি এতো সাধারণ জীবন বেছে নিলেন কেন? আপনার তো অনেক ক্ষমতা!
তিনি হাসলেন। তারপর কয়েকটি কথা বললেন:
১. চাকরির শুরুতে বেশ কয়েক বছর ক্ষমতার উত্তাপ বেশ উপভোগ করতাম। বাড়তি খাতির বেশ আনন্দ দিতো- পরিবার আত্মীয়স্বজনদের সামনে ভাব নিতে সুবিধা হতো।
২. কয়েকটি অভিজাত ক্লাবের সদস্য ছিলাম। তাও চাকরির কারণে- নরমালি এসব ক্লাবের সদস্য হতে হলে ত্রিশ/চল্লিশ লাখ টাকা লাগে।
৩. বিমানবন্দরে ভিআইপি সুযোগ নিতাম-গর্বে মাথা উঁচু করে গটগট করে র্যাম্প কারে প্লেনের গোড়ায় নামতাম। প্লেনে ভিআইপি সিটে বসতাম।
৪. ডাক্তারের কাছে গেলে সিরিয়াল ভেঙ্গে চেম্বারে ঢুকে যেতাম। আগেই খবর দেয়া থাকতো- সবাই অপেক্ষা করতো কখন আমি পৌঁছাব!
৫. বিশাল গাড়ির ঠান্ডা হাওয়ায় বসে ভাবতাম, এই না হলে চাকরি!
তারপর একদিন অফিস শেষে বাড়ি ফেরার সময় দেখলাম আমার এক অতি ক্ষমতাবান রিটায়ার্ড বস হোটেল শেরাটনের সামনে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন। হাতে আধময়লা একটি ফাইল। কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। দুম করে মাথায় কয়েকটি প্রশ্ন এলো:
১. চাকরির বাড়তি খাতির ক'দিনের জন্য?
২. অভিজাত ক্লাবের মেম্বারশিপ ক'দিনের জন্য?
৩. ভিআইপি সুবিধা ক'দিনের জন্য?
৪. ডাক্তার কতদিন সিরিয়াল ভেঙ্গে আমাকে দেখবেন?
৫. বিশাল গাড়ির ঠান্ডা বাতাস ক'দিনের জন্য?
উত্তর একটাই- যতদিন চাকরি আছে ততদিন। তারপর আমি নো বডি। তাহলে এই যে এত আরামে অভ্যস্ত হয়ে যাচ্ছি- রিটায়ার করার পর তো এসব হারানোর কারণেই হার্ট অ্যাটাক করবে। পরদিন থেকে বাড়তি খাতির নেয়া বাদ দিলাম। সব ক্লাবের মেম্বারশিপ বাদ দিলাম। ভিআইপি সুবিধা বাদ দিলাম। সিরিয়াল ভেঙ্গে ডাক্তার দেখানো বাদ দিলাম। অফিসে আসাযাওয়া ছাড়া সরকারি গাড়ি ব্যবহার বাদ দিলাম।
না; আমি কোনো মহামানবের কাজ করিনি। নিজের ভুল বুঝে অস্বাভাবিক আচরণ থেকে স্বাভাবিক আচরণে ফিরে আসলাম মাত্র।
ফলাফল-
আগে রিটায়ারমেন্টকে ভয় পেতাম- এখন মনে হয় সময়ের কিছু আগে অবসর নিয়ে নিলে খারাপ হয়না। কেমন যেন নিজেকে মুক্ত মুক্ত মনে হয়।
তাঁর কথাগুলো আমার মগজে ছোটোখাঁটো একটি বিস্ফোরণ ঘটালো। পরিবর্তনের বিস্ফোরণ।
সংগৃহীত
বিয়ে করার সময় ছেলে মেয়ের পরিবারকে বলেছিলো সে UK থাকে🚶♂️
বিয়ের পর জানা গেলো সে UK মানে
ঢাকার Uttar Khan থাকে🙇♂️
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
107, Azimpur Road, Lalbagh
Dhaka
1205