Iqra Academy

Iqra Academy Iqra Academy is the largest online education platform in Bangladesh.

Through our website, app and social media, more than 2 million students are accessing quality education each day to accelerate their learning.

25/11/2023

প্রিয় শিক্ষার্থী ❤️অগ্রিম শুভেচ্ছা এইচএসসির ফল কাল, যেভাবে জানবেন!!

ছবিটি দেখেন--মাকে সাথে করে নিয়ে কষ্টের এক আনন্দাশ্রু বইছে আইনজীবী সেগুফতা তাবাসসুম আহমদের চোখে! তিনি ছিলেন তার বাবার হত্...
06/04/2022

ছবিটি দেখেন--মাকে সাথে করে নিয়ে কষ্টের এক আনন্দাশ্রু বইছে আইনজীবী সেগুফতা তাবাসসুম আহমদের চোখে! তিনি ছিলেন তার বাবার হত্যার মামলার একজন আইনজীবী। দীর্ঘ ১৬ বছর কঠিন আইনি লড়াই শেষে তিনি তার বাবার হত্যার চূড়ান্ত রায় পেয়েছেন দেশের সর্বোচ্চ আদালত থেকে। তার পরিশ্রম সার্থক। এজন্য মাকে সাথে নিয়ে মিডিয়ার সামনে এসে আর কান্না লুকিয়ে রাখতে পারেননি!
তার বাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক তাহের আহমেদকে যখন হত্যা করা হয় সেগুফতা তখন ইন্টারের ছাত্রী! বাবা হত্যার বিচারের জন্য তিনি সিদ্ধান্ত বদলে আইনে পড়াশুনা শুরু করেন। পরবর্তীতে বিচারিক আদালতের রায় হাইকোর্টে গেলে সেটা যেন নিশ্চিত হতে পারে সেজন্য হাইকোর্টে প্রাক্টিস শুরু করেন! শুনেই চোখ ভিজেছে।
গতকাল দেশের আপিল বিভাগ খুব গুরুত্বপূর্ণ এই রায় দেয়। অধ্যাপক তাহের আহমেদকে নৃশংসভাবে হত্যা করার জন্য দুজনকে মৃত্যুদন্ড ও আরো দুজনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়! তার জন্য লেগে গেল ১৬ বছর! অবিশ্বাস্য! ২০১৩ সালে হাইকোর্টের থেকে আপিলেট ডিভিশনের রায় পেতেই ৯ বছর! ভয়ংকর ব্যাপার মূল আসামী তারই ডিপার্টমেন্টে সহযোগী অধ্যাপক মহিউদ্দিন যে কিনা একসময় তার ছাত্র ছিলো! শুধুমাত্র পদন্নোতির পথে বাধা হওয়ায় খুনী মহিউদ্দিন কেয়ারটেকার সাথে নিয়ে তাহের স্যারকে খুন করে সেপ্টিক ট্যাংকে ফেলে রাখে! ভাবা যায়! সারা দেশ তখন তোলপাড় হল৷ প্রক্রিয়া শেষে হারামিগুলিকে ঝুলায় দেয়া হোক। এই পরিবারটির উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে ভাবতেই চুপসে যাচ্ছি!
ধন্যি মেয়ে সেগুফতা তাবাসসুম আহমেদ। কি দৃঢ়চেতা মনোবল নিয়ে লড়াই করলেন শেষ পর্যন্ত বাবা হত্যার বিচার নিয়েই ঘরে ফিরেছেন। স্যালুট আপনাকে 🌼
- বখতিয়ার রানা

06/04/2022

ব্রেকিং ~
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দিন তারিখ ঘোষণা করা হয়েছে।
আবেদনের সময়কাল: ২০ এপ্রিল - ১০ মে
যোগ্যতা :
বিজ্ঞান : মোট ৮(ন্যূনতম ৩.৫)
মানবিক: মোট ৭.৫ (ন্যূনতম ৩)
ব্যবসায় শিক্ষা: মোট ৭.৫ (ন্যূনতম ৩)
পরীক্ষার তারিখ:
গ ইউনিট : ৩ জুন
খ ইউনিট: ৪ জুন
ক ইউনিট: ১০ জুন
ঘ ইউনিট: ১১ জুন
চ ইউনিট: ১৭ জুন

৪০ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে ১ম হয়েছেন জান্নাতুল ফেরদৌস তিলা এবং  পুলিশ ক্যাডারে ১ম  হয়েছেন ফয়জুল করিম আদর।🥰সফ...
31/03/2022

৪০ তম বিসিএস পরীক্ষায়
প্রশাসন ক্যাডারে ১ম হয়েছেন জান্নাতুল ফেরদৌস তিলা এবং পুলিশ ক্যাডারে ১ম হয়েছেন ফয়জুল করিম আদর।🥰
সফল হলে মানুষ আপনাকে খুঁজে বেড়াবে।
সফল হলে আপনার ফেসবুকের প্রোফাইল এমনিতেই রঙিন হবে।
তাই প্রোফাইল রঙিন না করে ক্যারিয়ারকে রঙিন করার জন্য পরিশ্রম করুন- দেখবেন প্রোফাইল একদিন এমনিতেই রঙিন হয়ে যাবে।
পুনশ্চ: বিসিএস ক্যাডার-ই একমাত্র ক্যারিয়ার-এমনটা ভাবার সুযোগ নাই। তবে ক্যারিয়ার এবং সম্মানের দিক থেকে বিসিএস-ই সেরা।
পারলে সেরাটাই পাওয়ার চেষ্টা করুন। যেমন -প্রেম বা বিয়ে করার সময় সেরা সুন্দরী পাওয়ার চেষ্টা করে থাকি !

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ অথবা ৪ এপ্রিল পবিত্র রমজান মাসের শুরু হবে জানিয়েছে সেহরি ও ইফতারের সময়সূচি প্রস্তুত করেছে ইসল...
08/03/2022

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ অথবা ৪ এপ্রিল পবিত্র রমজান মাসের শুরু হবে জানিয়েছে সেহরি ও ইফতারের সময়সূচি প্রস্তুত করেছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার (৮ মার্চ) সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করে গণমাধ্যমে পাঠিয়েছে সংস্থাটি।
সময়সূচি অনুযায়ী, ৩ এপ্রিল প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৪টা ২৭ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৯ মিনিট।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে।

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশের শিপ 'বাংলার সমৃদ্ধি'তে রাশিয়ার রকেটের আঘাত। ৪৭ই ব্যাচের মেরিন ইঞ্জিনিয়ার (জাহাজের থার্ড ইঞ...
03/03/2022

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশের শিপ 'বাংলার সমৃদ্ধি'তে রাশিয়ার রকেটের আঘাত। ৪৭ই ব্যাচের মেরিন ইঞ্জিনিয়ার (জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার) হাদিসুর রহমান নিহত। বাকি সবাই নিরাপদে জাহাজ ত্যাগ করেছেন।
নিহত হাদিসুর রহমান মোবাইলের নেটওয়ার্ক পেতে জাহাজের ব্রিজে গেলে তখন তার উপরেই রকেটটি আঘাত করে। তার দেহাবশেষ পাওয়া যায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মাগফেরাত ও বিদেহী আত্মার শান্তি কামনা করি।

02/03/2022

২০২১-২২ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার বিষয়ে মত দিয়েছেন উপাচার্যরা। সম্প্রতি প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত প্রথম বৈঠকে এই অভিমত ব্যক্ত করেন তারা।
বৈঠক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে বৈঠকে বসেন প্রকৌশল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। ওই সভায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিষয়টি না রাখার বিষয়েই অভিমত ব্যক্ত করেন তারা। উপাচার্যদের এই অভিমত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হবে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ টিডিসিকে বলেন, ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম সুযোগ এবং সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টি নিয়ে ইউজিসির পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল। এ বিষয়ে আমরা নিজেদের মতামত ব্যক্ত করেছি। পরবর্তীতে এটি একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত করা হবে।
এদিকে আগামী ১৫ মার্চের মধ্যে একাডেমিক কাউন্সিলের সভা শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভার তারিখ ঠিক করেছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৫ মার্চের মধ্যেই একাডেমিক কাউন্সিলের সভা করবে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ বলেন, দ্রুত সময়ের মধ্যে একাডেমিক কাউন্সিলের সভা শেষ করার তাগাদা দেয়া হয়েছে। ১৫ মার্চের মধ্যে সভা শেষ করতে বলা হয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে সবকিছু জানিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, সম্প্রতি সেকেন্ড টাইম ও সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষার ইস্যু নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মতামত জানতে চিঠি দেয় ইউজিসি। ইউজিসির ওই চিঠিতে সাড়া দিয়ে ইতোমধ্যে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

✅ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ✍️ অনলাইনে আবেদন শুরুর তারিখ ২৮/২/২২✍️ অনলাইনে আবেদন শেষের...
25/02/2022

✅ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
✍️ অনলাইনে আবেদন শুরুর তারিখ ২৮/২/২২
✍️ অনলাইনে আবেদন শেষের তারিখ ১০/৩/২২
💷 অনলাইনে আবেদন ফি ১০০০/- টাকা
✍️ অনলাইনে আবেদন ফি জমাদানের শেষের তারিখ ১১/৩/২২ রাতঃ ১১:৫৯ মিনিট
👉 প্রবেশ পত্র ডাউনলোড ২৬-৩-২২ থেকে ২৯-৩-২০২২ পর্যন্ত।
✍️ ভর্তি পরীক্ষার তারিখঃ ০১-০৪-২০২২ সকালঃ ১০ টা থেকে ১১টা পর্যন্ত।
বিস্তারিত দেখুন এই লিংকেঃ👉 https://cutt.ly/ZPLbUQT

ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে উপড়ে গেছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের আপেল গাছটি। কর্তৃপক্ষ একে ‘দু...
22/02/2022

ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে উপড়ে গেছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের আপেল গাছটি। কর্তৃপক্ষ একে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন। শুক্রবারের ঝড়ে গাছটি উপড়ে যায়। বিজ্ঞানী নিউটন যে গাছের নীচে বসে মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন সেই গাছ থেকে এই গাছটি ক্লোন করা হয়েছিলো। বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে গাছটির আরো একটি ক্লোন রয়েছে। শীঘ্রই বাগানে সেটি রোপণ করা হবে। এ খবর দিয়েছে বিবিসি।

22/02/2022

ঢাবির ভর্তি পরীক্ষা হতে পারে মে-জুনে...

২০২২ সালের এসএসসি-এইচএসসির পরীক্ষার বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র বিষয়ের পুনর্বিন্যাসকৃত সিলেবাস।এসএসসি সিলেবাস Pdf...
21/02/2022

২০২২ সালের এসএসসি-এইচএসসির পরীক্ষার বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র বিষয়ের পুনর্বিন্যাসকৃত সিলেবাস।

এসএসসি সিলেবাস Pdf Link- https://cutt.ly/LPRWUET
এইচএসসি সিলেবাস Pdf Link- https://cutt.ly/7PRW6D1

20/02/2022

১ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে: মন্ত্রিপরিষদ সচিব

Address

Dhaka, Dhaka Division
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iqra Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share