10/12/2025
পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন 'আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করেছি' (সূরা যারিয়াত, আয়াত-৫৬)। সঠিক নিয়মে এই ইবাদত করার একমাত্র উপায় হলো দ্বীনি শিক্ষা। আল্লাহর রাসুল সা. বলেন 'প্রয়োজন পরিমাণ দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরয'। কিন্তু এই ফরযে আইন পরিমাণ ইলম অর্জন করার ব্যবস্থা প্রচলিত সাধারণ শিক্ষাব্যবস্থায় নেই। এ (প্রচলিত সাধারণ শিক্ষা ব্যবস্থা) শিক্ষা ব্যবস্থা ভিন্ন চিন্তাধারায় পরিচালিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আশানুরূপ চারিত্রিক, নৈতিকতা ও ন্যায়পরায়নতা সৃষ্টি হয় না বললেই হয়। অপরদিকে মাদরাসা শিক্ষাব্যবস্থায় জাগতিক শিক্ষার গুরুত্ব না থাকায় শিক্ষার্থীরা কেবল ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে বৈশ্বিক ও জাগতিক শিক্ষার অভাবে কর্মক্ষেত্রে তারা সম্মুখীন হয় নানাবিধ সমস্যার।
এই অবস্থা পর্যবেক্ষণ করে জাতির রাহবার, বিদগ্ধ আলেমেদ্বীন, হযরত মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. বলেন 'ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা উভয়টি জাতির জন্য অভিশাপ'।
স্কুল ও মাদরাসা শিক্ষাব্যবস্থার এই অভাবগুলো পূরণে ধর্মীয় ও জাগতিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত হয় ‘আল-মাদানী ইসলামিক একাডেমী '।
হ্যাঁ! শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ আদর্শ শিক্ষক, চিকিৎসক ও প্রকৌশলী হওয়ার পাশাপাশি যোগ্য হাফেয ও আলেম হিসেবে গড়ে তোলাই আমাদের অভীষ্ট লক্ষ্য। যাতে সে একজন নৈতিকতা সম্পন্ন মানুষ হয়ে আদর্শ পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারে।
তাই আজই আসুন,আপনার স্বপ্নের প্রতিষ্ঠান ‘আল মাদানী ইসলামিক একাডেমী'তে। দেখুন, ভাবুন এবং সিদ্ধান্ত নিন।