School Of Knowledge and Information

School Of Knowledge and Information

Share

SOKI is a knowledge and information sharing platform. Job preparation, Career guideline,Higher study. Where Knowledge and information sharing are available.

School of Knowledge and Information-SOKI, is an educational, career development platform. Most likely it is a voluntary activity, a service provides by a group of enthusiastic graduates. On this platform, anybody gets information about the job(Pvt. , Govt.) and materials for job preparation. Information about higher study in existing countries and necessary steps of that purpose are provided by ar

18/12/2025
28/11/2025

প্রফেশনাল সার্টিফিকেটসহ বিনামূল্যের ডেটা অ্যানালাইসিস কোর্স

বর্তমানে ডেটা অ্যানালাইসিস শুধু একটি দক্ষতা নয়, বরং আধুনিক গবেষণা ও পেশাগত জীবনের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। উচ্চশিক্ষা, গবেষণা, চাকরি এবং বিভিন্ন পেশাদার ক্ষেত্রে ডেটা অ্যানালিস্টদের প্রয়োজন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

যারা ডেটা সায়েন্সে দক্ষতা অর্জন করতে আগ্রহী তারা এই কোর্সগুলো সম্পন্ন করতে পার।

প্রতিটি কোর্স শেষে প্রফেশনাল সার্টিফিকেট প্রদান করা হবে যা পরবর্তী একাডেমিক ও পেশাগত কাজে ব্যবহার করা যাবে।

𝟏. 𝐈𝐧𝐭𝐫𝐨 𝐭𝐨 𝐃𝐚𝐭𝐚 𝐀𝐧𝐚𝐥𝐲𝐬𝐢𝐬

Learn cleaning, analyzing, and visualizing data while learning to ask and answer meaningful questions.

𝟐. 𝐃𝐚𝐭𝐚 𝐀𝐧𝐚𝐥𝐲𝐬𝐢𝐬 𝐰𝐢𝐭𝐡 𝐑

Learn how to investigate and summarize data sets using R and eventually create your own analysis.

𝟑. 𝐒𝐐𝐋 𝐟𝐨𝐫 𝐃𝐚𝐭𝐚 𝐀𝐧𝐚𝐥𝐲𝐬𝐢𝐬

Learn how to execute core SQL commands to define, select, manipulate, control access, aggregate, and join data and data tables. Understand when and how to use subqueries, several window functions, and partitions to complete complex tasks. Clean data, optimize SQL queries, and write select advanced JOINs to enhance analysis performance.

𝟒. 𝐈𝐧𝐭𝐫𝐨 𝐭𝐨 𝐌𝐚𝐜𝐡𝐢𝐧𝐞 𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠

Learn the end-to-end process of investigating data through a machine learning lens, and you'll apply what you've learned to a real-world data set.

𝟓. 𝐃𝐚𝐭𝐚 𝐖𝐫𝐚𝐧𝐠𝐥𝐢𝐧𝐠 𝐰𝐢𝐭𝐡 𝐌𝐨𝐧𝐠𝐨𝐃𝐁

Learn to convert and manipulate messy data to extract what you need.

𝟔. 𝐃𝐚𝐭𝐚 𝐕𝐢𝐬𝐮𝐚𝐥𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧

Learn the fundamentals of data visualization and apply design and narrative concepts to create your own visualization.

𝟕. 𝐃𝐚𝐭𝐚 𝐒𝐭𝐫𝐮𝐜𝐭𝐮𝐫𝐞𝐬

Explore core data structures in Python, from arrays and linked lists to trees and hash maps. Strengthen your coding logic, recursion skills, and ability to solve real programming problems.

𝟖. 𝐃𝐚𝐭𝐚 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞 𝐈𝐧𝐭𝐞𝐫𝐯𝐢𝐞𝐰 𝐏𝐫𝐞𝐩𝐚𝐫𝐚𝐭𝐢𝐨𝐧

Prepare for a Data Science Interview by practicing data analysis, machine learning, and data structure and algorithms questions.

--------------
Azizul Haque
সহকারী অধ্যাপক
Yeungnam University, দক্ষিণ কোরিয়া

22/11/2025

হয়তো – Maybe (মেবি)
সম্ভবত – Perhaps (পারহ্যাপস)
সম্ভবত – Probably (প্রবাবলি)
নিশ্চয়ই – Certainly (সার্টেনলি)
অবশ্যই – Definitely (ডেফিনেটলি)
স্পষ্টভাবে – Obviously (অবভিয়াসলি)
অবশ্যই – Surely (শিউরলি)
আসলে – Actually (অ্যাকচুয়ালি)
সত্যি বলতে – Honestly (অনেস্টলি)
সিরিয়াসভাবে – Seriously (সিরিয়াসলি)
সত্যি সত্যি – Literally (লিটারেলি)
ঠিক ঠিক – Exactly (একজ্যাক্টলি)
মূলত – Basically (বেসিকালি)
সাধারণত – Generally (জেনারেলি)
প্রায় – Almost (অলমোস্ট)
ইতিমধ্যে – Already (অলরেডি)
এখনও – Still (স্টিল)
এখনো – Yet (ইয়েট)
কখনো – Ever (এভার)
কখনো না – Never (নেভার)
কখনো কখনো – Sometimes (সামটাইমস)
প্রায়ই – Often (অফেন)
সবসময় – Always (অলওয়েজ)
কদাচিৎ – Rarely (রেয়ারলি)
সাধারণত – Usually (ইউজুয়ালি)
এখানে – Here (হিয়ার)
সেখানে – There (দেয়ার)
সর্বত্র – Everywhere (এভরিহোয়ার)
কোথাও – Somewhere (সমহোয়ার)
এখন – Now (নাউ)
তারপর – Then (দেন)
আগে – Before (বিফোর)
পরে – After (আফটার)
শিগগিরই – Soon (সুন)
তাড়াতাড়ি – Early (আরলি)
দেরিতে – Late (লেট)
একসাথে – Together (টুগেদার)
একা – Alone (অ্যালোন)
পরে হতে পারে – Maybe later (মেবি লেটার)
এই মুহূর্তে – Right now (রাইট নাউ)
তা ছাড়াও – By the way (বাই দ্য ওয়ে)
আসলে – In fact (ইন ফ্যাক্ট)
আগের মতো – As usual (অ্যাজ ইউজুয়াল)
কখনোই নয় – No way (নো ওয়ে)
অবশ্যই – Of course (অফ কোর্স)
নিশ্চিতভাবে – For sure (ফর শিউর)
যত তাড়াতাড়ি সম্ভব – As soon as possible
কোনো সমস্যা নেই – No problem (নো প্রবলেম)
সত্যি না – Not really (নট রিয়ালি)
একটু/কিছুটা – Kind of (কাইন্ড অফ)

20/11/2025

Google এর একটি অফিসিয়াল প্ল্যাটফর্ম আছে যেখানে সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শেখা যায়।

এই প্ল্যাটফর্মে তিন হাজারের বেশি কোর্স, কুইক ল্যাব, হাতে কলমে অনুশীলন, স্কিল উন্নয়ন এবং লার্নিং ট্র্যাক রয়েছে। এখানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত Machine Learning, Deep Learning, MLOps, Vertex AI, Gemini, Prompt Design, Responsible AI এবং Data Engineering শেখা সম্ভব।

নতুন শিক্ষার্থী থেকে শুরু করে টিম লিডার পর্যন্ত যে কেউ নিজের সময় অনুযায়ী প্রতিটি লার্নিং মডিউল সম্পন্ন করতে পারবে।

প্রতিটি মডিউল শেষ করার পর Google এর অফিসিয়াল ডিজিটাল সার্টিফিকেট পাওয়া যাবে।

🔗 লিংক প্রথম কমেন্টে দেওয়া আছে।



--- Azizul Haque

20/11/2025

আমরা অনেকেই ভাবি Research এ প্লেজিয়ারিজম চেক মানেই আলাদা ওয়েবসাইট, টাকা, ঝামেলা। অথচ তোমার কম্পিউটারে থাকা সাধারণ Microsoft Word এর মধ্যেই আছে অনলাইনে similarity চেক করার অপশন।
মানে তোমার লেখা কতটা কপি হতে পারে বা অন্যদের লেখার সঙ্গে কতটা মিলে গেছে, সেটা অনেকটাই বুঝে নিতে পারবে একদম ফ্রি। থিসিস পেপার্স সাবমিশন করতে গিয়ে অনেকেরই হাত কাঁপে, ঠিক হয়েছে তো?

ধরো তুমি থিসিস, অ্যাসাইনমেন্ট বা কোনো আর্টিকেল লিখেছ। এখন কীভাবে Microsoft Word দিয়ে similarity চেক করবে, একদম সহজ ভাষায় দিচ্ছি ধাপে ধাপে।

১. প্রথমে তোমার লেখা পুরোটা শেষ করো। যা যা লিখবে, ইন্ট্রো, মেইন পার্ট, কনক্লুশন, সব লিখে নাও। তারপর তুমি যে বই, আর্টিকেল, ওয়েবসাইট থেকে তথ্য নিয়েছ, সেগুলোর ইন–টেক্সট সাইটেশন ঠিকমতো দাও আর শেষে রেফারেন্স লিস্ট বানিয়ে রাখো। মানে আগে নিজের দায়িত্বটুকু ঠিকঠাক শেষ করো।

২. এখন Microsoft Word ওপেন থাকা অবস্থায় উপরে যেখানে Home, Insert, View এসব লেখা থাকে, সেখানে গিয়ে Review নামের অপশনটা খুঁজে বের করো। ওটাই এখন তোমার মেইন জায়গা। Review–এ ক্লিক করো।

৩. Review–এ ঢোকার পর একটু বামে তাকাও। সেখানে Editor নামে একটা অপশন দেখতে পাবে। সাধারণত একদম শুরুতেই থাকে। এই Editor এ ক্লিক করো। এখান থেকেই তুমি grammar ঠিক করা আর similarity দুটোই পাবা।

৪. Editor এ ক্লিক করলে ডান পাশে একটা সাইড প্যানেল খুলবে। এখানে তোমার লেখার spelling, grammar, clarity ইত্যাদি নিয়ে আলাদা আলাদা সেকশন দেখতে পাবে। তাড়াহুড়া না করে প্যানেলটা আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করো।

৫. উপরের দিকে Edit score লেখা একটা জায়গা দেখবে। এটা বলবে তোমার grammar, spelling কেমন হয়েছে। এটা ভালো জিনিস, দেখে নিতে পারো, কিন্তু আমরা এখন similarity বা প্লেজিয়ারিজমের জন্য যা চাইছি, সেটা আরও নিচে আছে।

৬. নিচের দিকে গেলে Similarity নামে একটা সেকশন দেখবে। সেখানে লেখা থাকবে Check similarity to online sources। এই অপশনটায় ক্লিক করো। একটু সময় নেবে, তারপর তোমার লেখাকে অনলাইনের বিভিন্ন পাবলিশড লেখা আর ওয়েবসাইটের সঙ্গে মিলিয়ে দেখবে এবং শেষে কত শতাংশ similarity আছে, সেটা দেখিয়ে দেবে। এই শতাংশটাই তুমি মোটামুটি প্লেজিয়ারিজম স্কোর হিসেবে ধরতে পারো।

যদি তুমি নিজের ভাষায় লেখো, বেশি কপি–পেস্ট না করো, অন্যের লেখা ব্যবহার করলে ঠিকমতো রেফারেন্স দাও তাহলে এই ফ্রি অপশনই তোমার জন্য অনেক কাজে লাগবে। অন্তত খুব বেশি ঝুঁকিতে আছো কি না, সেটা বুঝে নেওয়ার জন্য এটা দারুণ একটা সহজ উপায়।

✍️ Md Rony Masud
━━━━━━━━━━━━━━━
📚 লেখক, গবেষক ও শিক্ষক

14/11/2025

মাইক্রোসফটের অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণ বিনামূল্যে Excel শিখুন

মাইক্রোসফট সম্প্রতি সম্পূর্ণ বিনামূল্যে তাদের নিজস্ব একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম চালু করেছে। এই প্ল্যাটফর্মে Microsoft Excel একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে শেখানো হয়।

✍️ এই প্ল্যাটফর্মে শিখতে পারবেন:

১. এক্সেলের মৌলিক ব্যবহার যেমন সেল, শিট, রো-কলাম এবং বেসিক ফাংশনের ব্যবহার

২. বিভিন্ন গুরুত্বপূর্ণ ফর্মুলা ও ফাংশন যেমন SUM, AVERAGE, COUNT, IF, VLOOKUP, INDEX, MATCH ইত্যাদি

৩. ডেটা অ্যানালাইসিস, Pivot Table, Chart, Graph এবং Conditional Formatting-এর মাধ্যমে তথ্য উপস্থাপন ও অ্যানালাইসিসের কৌশল

৪. সেল মার্জ বা আনমার্জ করা, রো ও কলাম যোগ বা বাদ দেওয়া এবং ওয়ার্কশিট কপি বা মুভ করা

৫. একই ফাইলে একাধিক ব্যক্তি একসাথে কীভাবে কাজ করতে পারে সে পদ্ধতি (Co-authoring system)

৬. সেল বা টেবিলের ফরম্যাট পরিবর্তন, নতুন টেবিল তৈরি এবং ডেটা সুন্দরভাবে উপস্থাপনের কৌশল

৭. বাহ্যিক উৎস থেকে ডেটা ইমপোর্ট করা, সেটি অ্যানালাইসিস করা এবং রিপোর্ট তৈরি করা

৮. নম্বর ফরম্যাট, টেক্সট ডিজাইন ও ডেটা উপস্থাপনাকে আরও প্রফেশনালভাবে সাজানোর কৌশল

🔗 লিংক কমেন্টে দেওয়া আছে!!

--------------
Azizul Haque
সহকারী অধ্যাপক
Yeungnam University, দক্ষিণ কোরিয়া

09/11/2025

গবেষণায় কিছু Top-level শব্দ রয়েছে যেগুলো নতুন গবেষকদের জানা অত্যন্ত জরুরি। যেমন —

১. Title: Title-এ গবেষণার মূল ভাবকে সংক্ষিপ্ত, আকর্ষণীয় ও অর্থবহভাবে প্রকাশ করা হয়।

২. Abstract: এখানে গবেষণার উদ্দেশ্য, পদ্ধতি, প্রধান ফলাফল ও উপসংহার সংক্ষেপে উল্লেখ করা হয়।

৩. Keywords: গবেষণার প্রধান বিষয়বস্তু বোঝানোর জন্য নির্দিষ্ট কিছু শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করা হয় যা সার্চ ইঞ্জিন ও গবেষণা ডাটাবেসে গবেষণাপত্রের সন্ধান পেতে সহায়তা করে।

৪. Introduction: গবেষণার প্রেক্ষাপট, পূর্ববর্তী গবেষণার সংক্ষিপ্ত পর্যালোচনা, গবেষণার প্রয়োজনীয়তা এবং উদ্দেশ্য এখানে ব্যাখ্যা করা হয়।

৫. Problem Statement: এখানে গবেষণার main সমস্যা বা প্রশ্ন সংক্ষেপে ও স্পষ্টভাবে উপস্থাপন করা হয়।

৬. Research Gap: পূর্ববর্তী গবেষণায় যে অংশটি unexplored রয়ে গেছে বা যেখানে আরও অনুসন্ধান প্রয়োজন।

৭. Research Objective: গবেষণার প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য।

৮. Research Question: যে প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে গবেষণার লক্ষ্য ও ফলাফল নির্ধারিত হয়।

৯. Hypothesis: অনুমান বা ধারণা যা গবেষণার মাধ্যমে যাচাই করা হয়।

১০. Scope of Study: গবেষণার সীমা বা পরিধি নির্দেশ করে।

১১. Literature Review: এখানে পূর্ববর্তী গবেষণাগুলোর সংক্ষিপ্ত পর্যালোচনা করা হয়।

১২. Theoretical Framework: গবেষণার তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করা হয় যা ধারণাগতভাবে গবেষণাকে সমর্থন করে।

১৩. Conceptual Framework: গবেষণার ধারণাগত মডেল বা কাঠামো উপস্থাপন করা হয়।

১৪. Methodology: গবেষণায় ব্যবহৃত পদ্ধতি, ডেটা সংগ্রহ, উপকরণ ও বিশ্লেষণ প্রক্রিয়া বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়।

১৫. Sampling: গবেষণায় অংশগ্রহণকারীদের বা নমুনা নির্বাচনের পদ্ধতি।

১৬. Population: যে পুরো গোষ্ঠী থেকে নমুনা নেওয়া হয়, সেটিই Population।

১৭. Data Collection: তথ্য সংগ্রহের পদ্ধতি যেমন সাক্ষাৎকার, প্রশ্নাবলী বা পর্যবেক্ষণ।

১৮. Questionnaire: অংশগ্রহণকারীদের থেকে তথ্য সংগ্রহের জন্য প্রস্তুতকৃত প্রশ্নমালা।

১৯. Data Analysis: সংগৃহীত তথ্যকে বিশ্লেষণ করে উপসংহার টানার প্রক্রিয়া।

২০. Statistical Test: ডেটা বিশ্লেষণের জন্য ব্যবহৃত গাণিতিক বা পরিসংখ্যানগত কৌশল।

২১. Results: গবেষণার মূল ফলাফল টেবিল, গ্রাফ বা পরিসংখ্যানগত বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা হয়।

২২. Table and Figure: তথ্য বা বিশ্লেষণের ভিজ্যুয়াল উপস্থাপন।

২৩. Discussion: গবেষণা ফলাফলের ব্যাখ্যা, পূর্ববর্তী গবেষণার সাথে তুলনা, সীমাবদ্ধতা এবং গবেষণার ভবিষ্যৎ সম্ভাবনা এখানে বিশ্লেষণ করা হয়।

২৪. Conclusion: গবেষণার সামারি, মূল ফলাফল ও ভবিষ্যত গবেষণার সুপারিশ এখানে উল্লেখ করা হয়।

২৫. Recommendation: ভবিষ্যৎ গবেষণার জন্য প্রস্তাব বা পরামর্শ।

২৬. Acknowledgment: গবেষণায় সহযোগিতা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

২৭. References: গবেষণায় ব্যবহৃত উৎসগুলোর তালিকা নির্দিষ্ট Citation স্টাইল অনুযায়ী দেওয়া হয়।

২৮. Appendix: অতিরিক্ত তথ্য, ডেটা বা সহায়ক উপকরণ সংযুক্ত থাকে।

২৯. Graphical Abstract: গবেষণার সারমর্ম একটি চিত্র বা ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করা হয়।

গবেষণাপত্র প্রকাশের প্রক্রিয়া ও টার্মসমূহ
৩০. Manuscript: গবেষণাপত্রের খসড়া সংস্করণ যা প্রকাশনার জন্য প্রস্তুত করা হয়।

৩১. Submission: Manuscript জার্নালে জমা দেওয়ার প্রক্রিয়া।

৩২. Peer Review: গবেষণার মান ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য গবেষণাপত্র প্রকাশের আগে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের দ্বারা পর্যালোচিত হয়।

৩৩. Single-Blind Review: রিভিউয়ারের নাম গোপন থাকে কিন্তু লেখকের পরিচয় জানা থাকে।

৩৪. Double-Blind Review: লেখক ও রিভিউয়ার উভয়ের পরিচয় গোপন রাখা হয়।

৩৫. Editor-in-Chief: জার্নালের প্রধান সম্পাদক যিনি প্রকাশনার সবকিছু তত্ত্বাবধান করেন।

৩৬. Reviewer Comments: রিভিউয়ার কর্তৃক প্রদত্ত পরামর্শ ও মতামত।

৩৭. Revision: রিভিউয়ের পর সংশোধিত সংস্করণ প্রস্তুত করা হয়।

৩৮. Accepted: গবেষণাপত্র পিয়ার রিভিউ প্রক্রিয়া সফলভাবে অতিক্রম করার পর যখন প্রকাশের জন্য চূড়ান্ত অনুমোদন পায়।

৩৯. Rejected: সম্পাদক বা রিভিউয়ার কর্তৃক গৃহীত না হওয়া গবেষণাপত্র।

৪০. Proofreading: গবেষণাপত্র প্রকাশের আগে ভাষাগত ভুল, বানান ভুল এবং গঠনগত ত্রুটি সংশোধন করার প্রক্রিয়া।

৪১. Copyediting: লেখার স্টাইল ও ব্যাকরণগত মান উন্নয়ন প্রক্রিয়া।

৪২. Publication Date: গবেষণাপত্র প্রকাশিত হওয়ার তারিখ।

৪৩. Volume Number: একটি জার্নালের নির্দিষ্ট সময়ে প্রকাশিত সংখ্যাগুলোর একটি সেট, যা সাধারণত বছরভিত্তিক গণনা করা হয়।

৪৪. Issue Number: একটি নির্দিষ্ট Volume-এর মধ্যে প্রকাশিত পৃথক সংখ্যাগুলোকে Issue বলা হয়।

৪৫. Page Number: প্রকাশিত গবেষণাপত্রটি জার্নালের কোন পৃষ্ঠায় ছাপা হয়েছে তা নির্দেশ করে।

৪৬. DOI (Digital Object Identifier): প্রতিটি গবেষণাপত্রের জন্য নির্দিষ্ট একটি ইউনিক নম্বর, যা অনলাইনে সহজে খুঁজে পেতে সহায়তা করে।

৪৭. ISSN: একটি জার্নালের আন্তর্জাতিক সিরিয়াল নম্বর যা তার স্বতন্ত্র পরিচয়।

৪৮. Impact Factor (IF): জার্নালের মান নির্ধারণের একটি সূচক যা Citation সংখ্যার উপর নির্ভর করে।

৪৯. Quartile (Q1–Q4): জার্নালের মান অনুযায়ী শ্রেণিবিন্যাস।

৫০. H-index: একজন গবেষকের প্রকাশনা সংখ্যা এবং Citation-এর ভিত্তিতে তার গবেষণার প্রভাব নির্ধারণের একটি সূচক।

৫১. Citation: গবেষণাপত্রের মধ্যে ব্যবহৃত সমস্ত তথ্যের উৎস উল্লেখ করা।

৫২. Self-Citation: নিজের পূর্ববর্তী গবেষণা cite করা।

৫৩. Plagiarism: অন্য কারও গবেষণা বা লেখা অনুমতি ছাড়া বা Citation ছাড়া ব্যবহার করা। এটি গবেষণার নৈতিকতার পরিপন্থী এবং গুরুতর অপরাধ।

৫৪. Similarity Index: গবেষণাপত্রের কত শতাংশ লেখা অন্য উৎসের সঙ্গে মিলে গেছে তা নির্দেশ করে।

৫৫. Authorship: গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিদের নামের ক্রম ও দায়িত্ব নির্ধারণের প্রক্রিয়া।

৫৬. First Author: গবেষণায় সর্বাধিক অবদানকারী লেখক।

৫৭. Corresponding Author: গবেষণাপত্রের প্রধান দায়িত্বশীল ব্যক্তি, যিনি সম্পাদক ও রিভিউয়ারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন এবং গবেষণা সংক্রান্ত তথ্য সরবরাহ করেন।

৫৮. Co-Author: গবেষণায় সহযোগী লেখকগণ।

৫৯. Funding Statement: গবেষণার আর্থিক উৎসের উল্লেখ।

৬০. Conflict of Interest: কোনো স্বার্থসংঘাত থাকলে তা প্রকাশ করা।

৬১. Ethical Approval: যেসব গবেষণায় মানুষ বা প্রাণী অন্তর্ভুক্ত থাকে সেখানে সংশ্লিষ্ট কমিটি থেকে নৈতিক অনুমোদন নিতে হয়।

৬২. Open Access: এই প্রকাশনা মডেলে গবেষণাপত্র বিনামূল্যে পাঠকদের জন্য উন্মুক্ত থাকে।

৬৩. Subscription Journal: যেখানে গবেষণাপত্র পড়তে অর্থ প্রদান করতে হয়।

৬৪. Predatory Journal: কম মানের বা ভুয়া জার্নাল যা সঠিক পিয়ার রিভিউ প্রক্রিয়া অনুসরণ না করে অর্থের বিনিময়ে গবেষণাপত্র প্রকাশ করে।

৬৫. Preprint: গবেষণাপত্র প্রকাশের আগে পিয়ার রিভিউ প্রক্রিয়া অনুসরণ না করে উন্মুক্তভাবে শেয়ার করা সংস্করণ।

৬৬. Postprint: রিভিউ শেষে অনুমোদিত সংস্করণ।

৬৭. Retraction: গুরুতর ত্রুটি, প্লেজিয়ারিজম বা নৈতিক লঙ্ঘনের কারণে প্রকাশিত গবেষণাপত্র বাতিল করা।

৬৮. Erratum: জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের ছোট ভুল সংশোধন।

৬৯. Corrigendum: লেখক কর্তৃক সংশোধন করা।

৭০. Proof of Concept: ধারণার প্রাথমিক কার্যকারিতা যাচাই।

৭১. Replication Study: পূর্ববর্তী গবেষণার পুনরাবৃত্তি করে ফল যাচাই।

৭২. Reproducibility: একই পদ্ধতি অনুসরণ করে একই ফলাফল পাওয়া।

৭৩. Meta-Analysis: একাধিক গবেষণার তথ্য পরিসংখ্যানগতভাবে বিশ্লেষণ।

৭৪. Systematic Review: নির্দিষ্ট বিষয়ের সকল গবেষণার সংগঠিত পর্যালোচনা।

৭৫. Conference Paper: বৈজ্ঞানিক সম্মেলনে উপস্থাপিত গবেষণা।

৭৬. Proceedings: সম্মেলনে প্রকাশিত গবেষণার সংগ্রহ।

৭৭. Poster Presentation: ভিজ্যুয়াল আকারে গবেষণা উপস্থাপন।

৭৮. Oral Presentation: মৌখিকভাবে গবেষণার উপস্থাপন।

৭৯. Conference Proceedings: সম্মেলনের আনুষ্ঠানিক প্রকাশনা।

৮০. Altmetric: গবেষণার online attention and public engagement পরিমাপের সূচক।

৮১. ResearchGate: গবেষকদের নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম।

৮২. ORCID ID: প্রতিটি গবেষকের জন্য নির্দিষ্ট ডিজিটাল আইডেন্টিটি।

৮৩. Scopus: গবেষণা ডাটাবেস যেখানে জার্নাল ইনডেক্স করা হয়।

৮৪. Web of Science (WoS): গবেষণার মান, impact ও সাইটেশন বিশ্লেষণের গুরুত্বপূর্ণ ডাটাবেস।

৮৫. PubMed: মেডিকেল ও বায়োসায়েন্স সম্পর্কিত গবেষণার ডাটাবেস।

৮৬. CrossRef: DOI ব্যবস্থাপনা ও প্রকাশনা শনাক্তকরণ সংস্থা।

৮৭. Scimago Journal Rank (SJR): জার্নালের মান নির্ধারণের একটি বিকল্প সূচক।

৮৮. Google Scholar: open গবেষণাপত্র খোঁজার সার্চ ইঞ্জিন।

৮৯. Publons: রিভিউয়ারদের কাজ ও প্রোফাইল প্রদর্শনের প্ল্যাটফর্ম।

৯০. Data Repository: গবেষণার ডেটা সংরক্ষণের অনলাইন repository।

৯১. Data Sharing: গবেষণার ডেটা উন্মুক্তভাবে শেয়ার করা যাতে অন্য গবেষকরা তা যাচাই বা অনুমতি নিয়ে ব্যবহার করতে পারেন।

৯২. Supplementary Material: মূল article-এর বাইরে অতিরিক্ত content যেমন analysis, data, tables, figures বা other supporting information।

৯৩. Proof Copy: প্রকাশের আগে লেখকের যাচাইয়ের জন্য প্রিন্ট সংস্করণ।

৯৪. Galley Proof: চূড়ান্ত প্রুফ যা প্রকাশের আগে দেখা হয়।

৯৫. Acceptance Letter: জার্নাল থেকে গবেষণাপত্র accept হওয়ার আনুষ্ঠানিক চিঠি।

৯৬. Publication Ethics: গবেষণা ও প্রকাশনায় সততা বজায় রাখার নীতি।

৯৭. Research Integrity: গবেষণার নৈতিকতা, নির্ভুলতা ও স্বচ্ছতা রক্ষা।

৯৮. True Contribution: একজন গবেষকের বাস্তব অবদান যা গবেষণার মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৯৯. Future Work: বর্তমান গবেষণার সীমাবদ্ধতা বা প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে ভবিষ্যতে আর কী ধরনের গবেষণা করা যেতে পারে বা কীভাবে এই গবেষণাকে আরও উন্নত করা যায়।

--------------
Azizul Haque
সহকারী অধ্যাপক
Yeungnam University, দক্ষিণ কোরিয়া

06/11/2025

গবেষণার শুরু হোক ন্যারেটিভ রিভিউ পেপার দিয়েই
গবেষণা মানেই যে ল্যাব, জটিল সফটওয়্যার, কিংবা বড় ডেটাসেট—এটা একটা ভুল ধারণা। আসলে গবেষণার সবচেয়ে কার্যকর ও সহজ শুরু হতে পারে ন্যারেটিভ রিভিউ পেপার দিয়ে। এটা এমন এক ধরনের গবেষণা যেখানে আপনি ঘরে বসেই শুরু করতে পারেন—না লাগে কোনো বিশেষ সফটওয়্যার, না লাগে বড় ফান্ড, শুধু দরকার সময়, ধৈর্য আর পড়ার ইচ্ছা।

আজকের ডিজিটাল যুগে Google Scholar, ResearchGate এর মতো প্ল্যাটফর্মে অসংখ্য রিসোর্স সহজেই পাওয়া যায়। আপনি ঘরে বসেই, নিজের রুমে বসে, একটা নির্দিষ্ট টপিক নিয়ে ২০–৩০টি গবেষণা পেপার নামিয়ে সেগুলো মনোযোগ দিয়ে পড়তে পারেন। তারপর সেখান থেকে মূল আইডিয়াগুলো বের করে, পূর্ববর্তী গবেষণার ফাঁক বা গ্যাপ চিনে নিয়ে নিজের দৃষ্টিকোণ থেকে একটি ন্যারেটিভ রিভিউ পেপার তৈরি করা যায়।

ন্যারেটিভ রিভিউ পেপার লেখার সবচেয়ে বড় উপকার হলো, এটি “পেপার পড়ার অভ্যাস” গড়ে তোলে। গবেষণায় সবচেয়ে জরুরি বিষয় হলো—পড়তে জানা এবং পড়া থেকে শিখে বিশ্লেষণ করতে পারা। যখন আপনি ধারাবাহিকভাবে অনেকগুলো পেপার পড়বেন, তখন নিজের মধ্যেই তৈরি হবে বুঝে পড়া, চিন্তা করা, আর যুক্তি তৈরি করার দক্ষতা।

এছাড়া, ন্যারেটিভ রিভিউ লেখার মাধ্যমে আপনি লেখার অভ্যাসও গড়ে তুলতে পারেন। অনেকেই গবেষণা শুরু করতে ভয় পান শুধু লেখার কারণে—কীভাবে শুরু করব, কীভাবে লিখব বুঝতে পারেন না। ন্যারেটিভ রিভিউ সেই ভয়টা দূর করে দেয়, কারণ এখানে মূলত আপনি যা পড়েছেন সেটাই নিজের ভাষায় সাজিয়ে লিখছেন। এতে একদিকে যেমন লেখার অনুশীলন হয়, অন্যদিকে লেখার স্টাইলও পরিণত হয়।

আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো—এটা করতে গিয়ে আপনি শিখে ফেলেন কীভাবে রেফারেন্স ম্যানেজ করতে হয়। যেহেতু ন্যারেটিভ রিভিউতে একাধিক পেপারের আলোচনা থাকে, তাই আপনি শিখে যান কীভাবে সূত্র দিতে হয়, কোন রেফারেন্স সফটওয়্যার (যেমন Mendeley বা Zotero) ব্যবহার করতে হয়, এবং কীভাবে বৈজ্ঞানিক লেখার নিয়ম অনুসরণ করতে হয়।

সবচেয়ে ভালো দিক হচ্ছে—এই পুরো প্রক্রিয়াটিই আপনি নিজের রুমে বসে করতে পারেন। না লাগে ল্যাব, না লাগে ফিল্ডওয়ার্ক, শুধু লাগে Google Scholar আর একটা স্থির মন। আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন, গবেষণা আসলে শুধু ডেটা নয়—একটা চিন্তার যাত্রা।

সুতরাং, যারা গবেষণার শুরুতে আছেন, তাদের জন্য ন্যারেটিভ রিভিউ পেপার হতে পারে সেরা পদক্ষেপ। এটি শুধু গবেষণার প্রথম পাঠ নয়, বরং এটি শেখায় কীভাবে একজন চিন্তাশীল গবেষক হিসেবে নিজের অবস্থান তৈরি করা যায়।

🔹 ন্যারেটিভ রিভিউ শেখায়—পড়তে, ভাবতে আর লিখতে।
🔹 এটি গবেষণার ‘স্টার্টিং পয়েন্ট’, যেখানে জ্ঞানের দরজা খুলে যায় ধীরে ধীরে।

“Every great research begins with reading, reflecting, and rewriting the narrative.”
______

মোঃ মুস্তাকিম রশীদ

05/11/2025

বিদেশে পড়ালেখার জন্য Europass সিভি তৈরির পুরো গাইডলাইন
/// Winning Academic CV কিভাবে রেডি করতে হয়, হাতে কলমে ট্রেনিং-এ জয়েন হতে চাইলে কমেন্টে দেখুন///

🔹 ইউরোপাস সিভি কী?
ইউরোপাস সিভি (Europass Curriculum Vitae) ইউরোপিয়ান ইউনিয়ন দ্বারা স্বীকৃত একটি স্ট্যান্ডার্ড সিভি ফরম্যাট, যা ইউরোপসহ অন্যান্য দেশে উচ্চশিক্ষার জন্য আবেদন, স্কলারশিপ অথবা চাকরির জন্য ব্যাপকভাবে গৃহীত। এটি প্রার্থীকে তার শিক্ষা, কাজের অভিজ্ঞতা, স্কিল, ভাষা দক্ষতা ইত্যাদি গুছিয়ে উপস্থাপন করতে সাহায্য করে।

🔹 ইউরোপাস সিভি’র লিখার আগে
আপনার সিভি যেন শুধু আপনাকেই রিপ্রেজেন্ট করে। নিজের গল্পই লিখুন নিজের সিভিতে। সিভি লিখার আগে নিজেকে নিজে জিজ্ঞেস করুনঃ
• What’s my purpose for this CV?
• Who’s my audience for this CV?
• What should be my focus on this CV and how can I make it best?

🔹 ইউরোপাস সিভি’তে অবশ্যই কি কি লিখতে হবে
• Contact Information (Personal Details)
• Research Objective or Personal Profile (Europass)
• Education
• Professional Appointments
• Research Experience
• Publications
• Conferences
• Teaching Experience
• Awards and Honors
• Grants and Fellowships
• Additional Activities
• Languages and Skills
• References ইত্যাদি

🔹 ইউরোপাস সিভি লিখার Step-by-Step Guideline

১. Personal Information (ব্যক্তিগত তথ্য)
• Full name: নিজের পুরো নাম (হেডার হিসেবে শুধুমাত্র Curriculum Vitae বা “CV” না লিখে Curriculum Vitae of # # লিখুন)
• Address: যথাযথ পোস্টাল এড্রেস লিখুন (অপ্রয়োজনীয় লিখা পরিহার করুন)
• Email: প্রফেশনাল ইমেইল ব্যবহার করুন (যেমন: ✅[email protected][email protected]);
আন-প্রফেশনাল সব কিছু পরিহার করুন, যেমন – ইমেইল আইডি
[email protected],
[email protected]

• Telephone/Mobile: একটি অ্যাকটিভ ফোন নম্বর, (ইন্টারন্যাশনাল কোডসহ)
• জন্ম তারিখ, জাতীয়তা, লিঙ্গ (লিখতেই হবে এমন বাধ্যতামূলক নয়)

👉 ইমেইল এবং ফোন নম্বর সঠিকভাবে দিন। এগুলো স্কলারশিপ বা প্রোগ্রাম থেকে যোগাযোগের প্রধান মাধ্যম।

২. 🎯 আবেদনের উদ্দেশ্য (Job/Studies Applied For)
যা লিখবেন:
• Erasmus Mundus Master/Marie Curie PhD অথবা অন্যান্য ফান্ডিং প্রোগ্রামের নাম
• টার্গেটেড গবেষণা ক্ষেত্র

উদাহরণ:
✅Application for: Erasmus Mundus Joint Master in Cultural Heritage Science
✅Research interest: Laser-based cleaning techniques in heritage conservation

________________________________________

৩. Education and Qualifications (শিক্ষাগত যোগ্যতা)
• সর্বশেষ ডিগ্রি আগে লিখবেন (রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে)
• প্রতিষ্ঠান, সময়কাল, ডিগ্রি ও CGPA উল্লেখ করুন
• গুরুত্বপূর্ণ কোর্স বা থিসিস/প্রজেক্টের নাম উল্লেখ করুন
• যেই বিশ্ববিদ্যালয় ডিগ্রি দিয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের নাম লিখুন

উদাহরণ:
2020 – 2022
M.Sc. in Materials Science
European Master in ARCHMAT (Archaeological Materials Science)
University of Evora (Portugal), Aristotle University (Greece), Sapienza University (Italy)
• GPA: 3.85/4.00
• Thesis: “Advanced Spectroscopy of Ancient Ceramics”
• Relevant Courses: Analytical Techniques, Heritage Science

👉 Start with the most recent; don’t forget your current study
👉 Primary or High school information is not needed if you apply for master's program

৪. Research Experience (গবেষণা অভিজ্ঞতা)
• থিসিস, ফাইনাল ইয়ার প্রজেক্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, ল্যাবরেটরি কাজ
• আপনি কী করেছেন তা ব্যাখ্যা করুন: ডেটা সংগ্রহ, বিশ্লেষণ, যন্ত্র ব্যবহার ইত্যাদি

👉 পিএইচডি বা রিসার্চ বেইজড মাস্টার্সের জন্য এ অংশ খুবই গুরুত্বপূর্ণ।

৫. Publications (প্রকাশনা)
• জার্নাল এবং কনফারেন্স পেপার আলাদা করে লিখুন
• জার্নাল নাম, DOI, পাব্লিকেশন লিংক অবশ্যই লিখুন
• প্রকাশিত না হলেও উল্লেখ করতে পারেন (উদাহরণ: submitted, in process, accepted)

উদাহরণ:
1. Rahman, M.A., et al. (2023). Spectroscopic Characterization of Roman Glassware. Journal of Archaeological Science, Vol. 78, pp. 145–153. DOI # # #
2. Rahman, M.A., et al. (2022). Raman Analysis of Ancient Pottery. Presented at the International Conference on Heritage Science, Lisbon, Portugal. DOI # # #

৬. Work Experience (কর্মজীবন অভিজ্ঞতা)
• তারিখ, প্রতিষ্ঠান, পদবী, স্থান
• কাজের বিবরণ দিন — কেবল দায়িত্ব না, বরং স্কিল কীভাবে অর্জন করেছেন তা পয়েন্ট আকারে কম কথায় লিখুন

উদাহরণ:
June 2021 – Aug 2021
Research Intern, Institute of Nanoscience, Zaragoza, Spain
- Conducted SEM and FTIR analysis
- Worked in a multidisciplinary team on ancient pigment preservation

৭. Skills (দক্ষতা)
• Technical skills: সফটওয়্যার, প্রোগ্রামিং, ইন্সট্রুমেন্টেশন
উদাহরণ:
- Laser Instruments: fs/n-IR, UV, Visible Green Lasers
- Instruments: SEM-EDS, XRD, XRF, Raman, FTIR, OM
- Software: MATLAB, LabVIEW, Arduino, KaleidaGraph, CasaXPS
- Programming: C++, Python, JavaScript

• Organizational skills: প্রজেক্ট ম্যানেজমেন্ট, টিমওয়ার্ক
• Social skills: কমিউনিকেশন, লিডারশিপ
• Special skills: ভাষা, লেখালেখি, উপস্থাপনা

৮. Language Skills (ভাষাগত দক্ষতা)
• মাতৃভাষা এবং অন্যান্য ভাষার দক্ষতা (CEFR স্কেলে যদি সম্ভব হয়)
Bangla – Native
English – Proficient (IELTS Overall: 7.5
Language Listening Reading Speaking Writing
English C1 C1 C1 C1
Italian A2 A2 A2 A1
👉 GRE, IELTS, TOEFL (break it down in sections)

৯. Honours and Awards (পুরস্কার ও সম্মাননা)
• যে কোনো স্কলারশিপ, প্রতিযোগিতা, একাডেমিক পুরস্কার উল্লেখ করুন
- Erasmus Mundus Scholarship (Fully funded, European Commission)
- EXIM Bank Merit Scholarship (Bangladesh, 2009–2015)
- Dean’s Award for Academic Excellence, University of Chittagong

১০. সামাজিক ও নেতৃত্বের দক্ষতা (Social & Leadership Skills)
Extracurricular Activities (অতিরিক্ত কার্যক্রম)
• ক্লাব, সোসাইটি, স্বেচ্ছাসেবা, ক্যাম্পাস ইনভলভমেন্ট
- Founder Member, Youth Research Society
- Organizer, UniV International Research Competitions
- Volunteer, COVID-19 Awareness Campaign, Dhaka

১১. References (সুপারিশকারক)
• যাঁরা আপনাকে মিনিমাম এক বছরে ধরে জানেন, তাঁদেরকেই রেফারেন্সে রাখুন
• দুইজন যথেষ্ট (দুইজনেই একাডেমিক হলে ভালো); তিন জনও হতে পারে যদি জব করেন (এই ক্ষেত্রে দুইজন একাডেমিক, একজন প্রফেশনাল ফিল্ড হতে)
• রেফারী হতে আগে থেকে অনুমতি নিয়ে দিন,
👉 যদি রেফারী’র তথ্য দিতে না চান, তবে References অপশনে লিখতে পারেন: “Available upon request”
......................

ইউরোপাস সিভি তৈরির চূড়ান্ত টিপস: প্রেজেন্টেশন ও ফরম্যাটিং
✅ সিভির উপস্থাপনা (Presentation of your CV)
• আপনার সিভির প্রথম ভিজ্যুয়াল ইমপ্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ — এটি পাঠকের মনে প্রভাব ফেলতে পারে।
• মাস্টার্স আবেদনে সর্বোচ্চ ২-৩ পৃষ্ঠার মধ্যে আপনার সিভি সীমিত রাখার চেষ্টা করুন।
• বানান ও গ্রামার ভালোভাবে চেক করুন — ভুল থাকলে আপনার সম্পর্কে ইমপ্রেশন খারাপ হবে।
• পয়েন্ট আকারে লিখুন এবং মাঝেমধ্যে বোল্ড ফন্ট ব্যবহার করুন (তবে অতিরিক্ত নয়)।

✅ ইউরোপাস সিভি ফরম্যাটিং (Formatting Tips)
• পুরো সিভির ফরম্যাট যেন সঠিক ও একরূপ হয় (consistent formatting)।
• ফন্ট সাইজ ১০-১২ রাখুন, ফন্ট স্টাইল অনুযায়ী সামঞ্জস্য করুন।
• সহজে পড়া যায় এমন ফন্ট ব্যবহার করুন, যেমনঃ Arial, Calibri।
• CGPA বা রেজাল্ট লেখার সময় "3.50/4.00" এভাবে লিখুন, " 3.50 - 4.00" বা "3.50, 4.00" নয়।
• ছোট ও সহজবোধ্য বাক্য বুলেট পয়েন্ট আকারে লিখুন — পূর্ণ বাক্য / দীর্ঘ বাক্য এড়িয়ে চলুন।

🎯 ইউরোপাস সিভি - কয়েকটি বিষয়:
• তথ্য গুছিয়ে ও সংক্ষেপে দিন।
• চোখের আরামদায়ক ও প্রফেশনাল লেআউট ব্যবহার করুন।
• এক নজরে আপনার যোগ্যতা ফুটে উঠতে হবে।
• বানান ও ফরম্যাট ঠিক আছে কি না, সিভি সাবমিট করার আগে অবশ্যই দেখে নিন।

………………..

Dr-Ashiqur Rahman

Photos from School Of Knowledge and Information's post 05/11/2025

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার।
পদসংখ্যা ১০,২২৯ জন

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka
1209