HomeoExpress Medical

HomeoExpress Medical Bangladesh HomeoExpress Medical
প্রতিদিন ক্লাসের ভিডিও দেখতে, পেইজটি লাইক দিয়ে সাথেই থাকুন।

🔵 Agnus_Castus - পুরুষের বিশেষ অঙ্গের অন্যতম ঔষধের
https://youtu.be/VVZlhECWjb8

🔵 মেটেরিয়া মেডিকা - মেডোরিনাম, Medorrhinum
https://youtu.be/ELtwMIcvzqk

🔵 সালফার | Sulphur | পাওয়ারফুল মেডিসিন
https://youtu.be/v_6MLuDD8eQ

🔵 Rhus Tox | Live আলোচনা
https://youtu.be/33a5Ci2WcJk

🔵 Arsenicum Album | আর্সেনিক এ্যালবাম
https://youtu.be/2PQBHLRZVWs

🔵 সিফিলিনাম | Syphilinum বিশেষ আলোচনা
https://youtu.be/faTO3iZ6L_g

🔵 ন্যাট্রাম মিউর | Natrum Mur | Live আলোচনা
https://youtu.be/R1jWmTRV9DI

ফসফরাস ঔষধের লেকচার ভিডিও সম্পূর্ণ নোটশীট। ভিডিওটির সাথে টোটাল লেকচারের FREE নোটশীট আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হয়েছ...
10/02/2023

ফসফরাস ঔষধের লেকচার ভিডিও সম্পূর্ণ নোটশীট।
ভিডিওটির সাথে টোটাল লেকচারের FREE নোটশীট আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে।

ভিডিও লিংক্ক কমেন্টে___

16/01/2023
16/01/2023

পেস্টিসাইড খেয়ে আমার চাচা মেডিকেলে এডমিট।মধ‍্যরাতে ওয়ার্ডের বাইরে একটা বেঞ্চে বসেছিলাম।পাশে বসে থাকা একজন তরুণের সাথে পরিচিত হলাম।তিনি তার ছোট বোনকে মেডিকেলে নিয়ে এসেছেন হঠাৎ দেখা দেওয়া তীব্র শ্বাসকষ্টের ট্রিটমেন্টের জন‍্য।চিকিৎসকরা তার বোনের শ্বাসকষ্টের কোন কারণ খুঁজে পাননি।

আমি খুঁটিয়ে খুঁটিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করার পরে একটি এক্সাইটিং কজ খুঁজে গেলাম।
তার বোন খুব হিংসুটে স্বভাবের।পরীক্ষায় তার বান্ধবী তার চেয়ে বেশি মার্ক পাওয়ায় হিংসায় জ্বলতে জ্বলতে তার মধ‍্যে শ্বাসকষ্ট দেখা দেয়।

আসলে হিংসা, রাগ,ক্ষোভ,অত‍্যাধিক লোভ,
কোন কিছু পাওয়ার তীব্র বাসনা,মনোকষ্ট, অস্বাভাবিক যৌনস্পৃহা এইসব মানবীয় দূর্বলতা থেকে বিভিন্ন রকম রোগ এবং উপসর্গ দেখা দিতে পারে।কোন রোগের সূচনার পেছনে এধরণের কোন সুনির্দিষ্ট কারণ পাওয়া গেলে এর চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে।যেমন- এই মেয়েটির ক্ষেত্রে হিংসায় অসুস্থ হওয়ার কারণে হোমিওপ্যাথিতে নাক্সসহ বেশকিছু ঔষধ রয়েছে।আমি মেয়েটির ভাইকে বিষয়টি জানালাম।

পাশে বসে থাকা আরেকজন পৌর ভদ্রলোক
আমার কথা শুনছিলেন।আমি হোমিওপ্যাথিক চিকিৎসক শুনে তিনি সবার জন‍্য চা অর্ডার করলেন (মেডিকেলে ফ্লাস্কে করে কেউ কেউ চা বিক্রি করে)।ভদ্রলোক তাঁর জীবনের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করলেন।একসময় তিনি গাংরিনে আক্রান্ত হয়েছিলেন।মেডিক‍্যালের একজন অধ‍্যাপক তার ড্রেসিং করতেন।একসময় উনার অবস্থার খুবই অবনতি ঘটে।

পচতে পচতে রক্ত এবং পূঁজের সাথে হাড়ের টুকরো বের হতে থাকে।চিকিৎসকরা উনার পা কেটে ফেলার কথা বলেন।ভদ্রলোক অস্বীকৃতি জানান।কোন উপায় না দেখে অধ‍্যাপক সাহেব ভদ্রলোককে হোমিওপ্যাথিক ঔষধের নাম লিখে দিয়ে তা কিনে খেতে পরামর্শ দেন।হোমিওপ‍্যাথিক ঔষধে ভদ্রলোকের গ‍্যাংরিন পুরোপুরি সেরে যায়।

আমি ঔষধের নাম জানতে চাইলে ভদ্রলোক নাম স্মরণ করতে পারলেননা।তারপরও ধারণা করে নিলাম ঔষধটি ছিলো-"সাইলিসিয়া।"এন সি ঘোষের মে মেডিকা থেকে সাইলিসিয়া ঔষধটি পড়ে দেখবেন বর্ণনা আছে গ‍্যাংরিনে কিভাবে হাড়ের টুকরো বের হয়।
এভাবে হোমিওপ্যাথির শত শত সাফল‍্য গাঁথা ছড়িয়ে আছে।চিকিৎসায় সুফলপ্রাপ্ত আমজনতাই তা বলে বেড়ায়।অথচ হোমিওপ্যাথরাই আজ কত অবহেলিত!
- ডাঃ ফায়েক এনাম

হোমিওপ্যাথিক কেস টেকিং এর বিস্তারিত প্রশিক্ষণ।যারা এই ভিডিওটি দেখেছেন তারা যদি নোটশীট নিতে চান, তবে এই পোস্টের নিচে কমেন...
12/01/2023

হোমিওপ্যাথিক কেস টেকিং এর বিস্তারিত প্রশিক্ষণ।
যারা এই ভিডিওটি দেখেছেন তারা যদি নোটশীট নিতে চান, তবে এই পোস্টের নিচে কমেন্ট করে জানাতে পারেন।

ভিডিও লিংক কমেন্টে

 #জিইআরডি - (গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ) এটা হলো একটি হজম সংক্রান্ত রোগ। এটি তখনই ঘটে, যখন আপনার পাকস্থলীতে থ...
28/12/2022

#জিইআরডি - (গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ)

এটা হলো একটি হজম সংক্রান্ত রোগ। এটি তখনই ঘটে, যখন আপনার পাকস্থলীতে থাকা বস্তু বারংবার খাদ্যনালীতে (ইসোফ্যাগাস) চলে আসে। ফলে অম্বল বা গলা-বুক জ্বালা, খাবার ওগরানো ইত্যাদির মতো লক্ষণ দেখা দেয়।

আপনি যদি সবসময় নরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের ৪ কথা দিয়ে ওষুধ প্রেসক্রাইব করতে চান তবে ছোট ছোট মেডিসিনগুলো ব্যবহারই করতে পার...
22/12/2022

আপনি যদি সবসময় নরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের ৪ কথা দিয়ে ওষুধ প্রেসক্রাইব করতে চান তবে ছোট ছোট মেডিসিনগুলো ব্যবহারই করতে পারবেন না। ছোট ছোট মেডিসিনগুলোরও বিশেষ কিছু লক্ষণ আছে যেগুলোর সঠিক ব্যবহারে অনেক কেইস চমকপ্রদভাবে আরোগ্য হয়। আজকে একটি ছোট ওষুধের কেইস দিচ্ছি।

ছোট মেয়ে, বয়স ২ বছরের মত। প্রতিদিন মধ্যরাতের দিকে ঘুম থেকে জেগে উঠে। জাগার পর সে কোন কান্নাকাটি করে না। বাবার গায়ে হাত বুলিয়ে জাগিয়ে দেয়, তারপর এক এক করে তার মা, বোন সবাইকে ঘুম থেকে জাগিয়ে তোলে। কাউকে আর ঘুমাতে দিতে চায় না। খেলতে চায়। সবার সাথে মজা করতে চায়। বাচ্চা এত আদর করে সবাইকে উঠায় যে তার সাথে কেউ রাগও করতে পারে না। কিন্তু এভাবে আর কতদিন না ঘুমিয়ে থাকা যায়, সবারইতো দিনের বেলায় কাজ আছে। বাচ্চা সকালের দিকে আবার ঘুমিয়ে যায়।

আমি রেপার্টরিতে প্রথম যে রুব্রিকটি দেখলাম সেটা হলো:
MIND - PLAYING - desire to play - night - children
এখানে দু’টি ওষুধ আছে Cypripedium, Medorrhinum.

সাইপ্রিপিডিয়াম ওষুধটি সম্পর্কে জানতে বোরিকের মেটেরিয়া মেডিকার সাহায্য নিলাম। বোরিক লিখেছেন,
“Sleeplessness. Cerebral hyperasthesia in young children often the result of overstimulation of brain”
“Child cries out at night; is wakeful and begins to laugh and play.”

এই বাচ্চা রাতে কাঁদে না তবে মজা করে, আনন্দ করে, খেলে। ঘুমাতে চায় না। রাতের বেলাতেই যেন তার আনন্দ।

আমার চেম্বারে B&T(USA) এর 30 শক্তির একটি সিল্ড ফাইল আছে। Cypripedium 30 ২ আউন্স ডিস্টিল্ড ওয়াটারে দিলাম। সকালে ও বিকালে ১০ ফোটা করে খাবে।

প্রথম ডোজ সে রাতে খায়। ঐ রাতেও সে ঠিকই জেগে ওঠে তবে এক ঘন্টার মতো জেগে থেকে ঘুমিয়ে যায়। ওষুধের একটা প্রভাব ঐ রাতেই বুঝা যায়।
পরের দিন সকালে ও রাতে ওষুধটি খায়। ঐ রাতেও সে জেগে ওঠেছে কিন্তু অল্প কিছুক্ষণ জেগে ছিল।
ওষুধ শুধু সকালে ১ বার করে খেতে বলি। তৃতীয় দিন সে ঘুম থেকে জেগেছে কিন্তু কাউকে জাগায় নি, একাই আবার ঘুমিয়ে পড়েছে।
ওষুধ খাওয়ানো বন্ধ রাখা হয়।
বাচ্চাটির ঐ সমস্যা এখন আর নাই। ১ মাস ধরে ভাল আছে। ওষুধ আর লাগে নি।

নিচের রুব্রিকগুলোতে এ ওষুধটি রয়েছে।
MIND - CHEERFUL - night
MIND - ECSTASY - night - waking, on
MIND - EXCITEMENT - night
MIND - LAUGHING - night - children
MIND - RESTLESSNESS - night

* বোরিকের মেটেরিয়া মেডিকা একটি অথেনটিক মেটেরিয়া মেডিকা। এ বইয়ের প্রতিটি মেডিসিনই খুঁটিয়ে খুঁটিয়ে পড়া দরকার। একটি রোগীতে কোন ওষুধ কাজ না করলে এটা মনে করার কোন কারন নেই যে ঐ ছোট মেডিসিনটি কোন কাজের না। হয়তো আপনার কেইস ঐ ওষুধের রোগী ছিল না। অনেক পলিক্রেস্ট ওষুধ ব্যবহার করেও আমরা অনেক সময় কাজ পাই না। কারন ওষুধটি আসলে সত্যিকার অর্থে সে রোগীর জন্য নির্বাচিত হয় নি। বহুল ব্যবহারে ছোট ওষুধেরও অনেক অজানা লক্ষণ জানা হয়, ওষুধটির লক্ষণসমূহ আরো সমৃদ্ধ হয়।

-- ডাঃ মহশীনুজ্জামান

ছবিঃ HomeoExpress

17/12/2022

Lycopodium - রেপার্টরি প্রশিক্ষণ - লাইকোপোডিয়াম - Dr Rabin Barman - HomeoExpress

15/12/2022

Sulphur সালফার ঔষধ নির্বাচনে অসাধারণ রোগীচিত্র

05/12/2022

OCD - শুচিবায়ু রোগীর চিকিৎসা

Address

Shahbag
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when HomeoExpress Medical posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to HomeoExpress Medical:

Shortcuts

Share

Category