Al-Faham Arabic Institute

Al-Faham Arabic Institute

Share

An Online Islamic Education

07/03/2026
28/02/2026

সন্তানের জন্য সিভি তো তৈরি করছেন কিন্তু তার আমলনামা?

ছোটবেলা থেকে যা বাচ্চা কুরআন ছুঁয়ে শিখছে, হাত তুলে দোয়া করা শিখছে, বড় হয়ে সেই বাচ্চার হাতই নামাজে উঠবে আপনার জন্য দোয়া করতে।

আজ যে ছোট ছোট দোয়া মুখস্থ করছে, একদিন সেটাই হবে আপনার কবরের আলো।

আল-ফাহাম এরাবিক ইন্সটিটিউটে বাচ্চাদের বয়স উপযোগী পাঠদান, ১ টু ১ ক্লাস, সপ্তাহে ৩ দিন ক্লাস প্রতিটি ক্লাস ৪০ মিনিট করে।

সন্তানের মাঝে এমন বীজ রোপণ করুন, যা দুনিয়াতেও ফল দেবে, আখিরাতেও।

ভালো পড়ানো হবে কি হবে না সেই সংকোচ দূর করার জন্য রয়েছে ফ্রি ডেমো ক্লাস। ক্লাসে অংশ নিতে আজই মেসেজ করুন।

27/02/2026

দোয়াগুলো নিয়মিত পড়ুন, বিশেষ করে নামাজের পর, তাহাজ্জুদে বা বিপদের সময়। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন। আমীন।

১. দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া (সর্বশ্রেষ্ঠ দোয়া বলে বিবেচিত)

আরবি: رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আজাবান নার।
অর্থ: হে আমাদের রব! আমাদের দুনিয়ায় কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করো।

সূত্র: সুরা বাকারা: ২০১; নবী (সা.) এটি সবচেয়ে বেশি পড়তেন (সহীহ মুসলিম)।

২. আদম (আ.)-এর তাওবার দোয়া

আরবি: رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
উচ্চারণ: রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরীন।
অর্থ: হে আমাদের রব! আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং রহম না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।

সূত্র: সুরা আরাফ: ২৩।

৩. আইয়ুব (আ.)-এর দোয়া (বিপদ-মুসিবতের সময়)

আরবি: أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
উচ্চারণ: আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আংতা আরহামুর রাহিমীন।
অর্থ: হে আমার রব! আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু।

সূত্র: সুরা আম্বিয়া: ৮৩।

৪. ইউনুস (আ.)-এর দোয়া (বিপদ থেকে মুক্তির জন্য)

আরবি: لَا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
উচ্চারণ: লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুংতু মিনাজ জালিমীন।
অর্থ: তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত।

সূত্র: সুরা আম্বিয়া: ৮৭; নবী (সা.) বলেন, এ দোয়া পড়লে বিপদ থেকে মুক্তি পাওয়া যায় (তিরমিজি)।

৫. সন্তান ও স্ত্রীর জন্য দোয়া

আরবি: رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ: রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইয়ুনিও ওয়াজ আলনা লিল মুত্তাকীনা ইমামা।
অর্থ: হে আমাদের রব! আমাদের স্ত্রী ও সন্তানদের থেকে চোখের শীতলতা দান করো এবং আমাদের মুত্তাকীদের ইমাম বানাও।

সূত্র: সুরা ফুরকান: ৭৪।

৬. পিতা-মাতার জন্য দোয়া

আরবি: رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
উচ্চারণ: রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাগীরা।
অর্থ: হে আমার রব! তাদের প্রতি রহম করো যেমন তারা আমাকে ছোটবেলায় লালন-পালন করেছেন।

সূত্র: সুরা বনী ইসরাইল: ২৪।

৭. জান্নাত প্রার্থনা ও জাহান্নাম থেকে পানাহ

আরবি: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউজুবিকা মিনান নার।
অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই।

সূত্র: আবু দাউদ; ৩ বার পড়লে জান্নাত ও জাহান্নাম দোয়া করে (তিরমিজি)।

৮. তাওবার সুন্দর দোয়া

আরবি: أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ
উচ্চারণ: আস্তাগফিরুল্লাহাল্লাজী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ূমু ওয়া আতূবু ইলাইহি।
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, চিরঞ্জীব, বিশ্বচরাচরের ধারক, এবং তাঁর দিকে তাওবা করি।

সূত্র: নবী (সা.) দিনে ১০০ বার তাওবা করতেন (মুসলিম)।

৯. হৃদয়ের পবিত্রতার দোয়া

আরবি: اللَّهُمَّ اغْسِلْ قَلْبِي بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا
উচ্চারণ: আল্লাহুম্মাগসিল কালবী বিমাইস সালজি ওয়াল বারাদি ওয়া নাক্কি কালবী মিনাল খাতায়া...
অর্থ: হে আল্লাহ! আমার হৃদয় বরফ ও শিলাবৃষ্টির পানি দিয়ে ধুয়ে দাও এবং গুনাহ থেকে পবিত্র করো...

সূত্র: সহীহ বুখারী ও মুসলিম (তাশাহহুদের পর)।

১০. অলসতা থেকে পানাহ

আরবি: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসাল...
অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই।

সূত্র: সহীহ বুখারী।

১১. সকাল-সন্ধ্যার দোয়া

আরবি: اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا
উচ্চারণ: আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা...
অর্থ: হে আল্লাহ! তোমারই অনুগ্রহে আমরা সকালে উঠেছি এবং তোমারই অনুগ্রহে সন্ধ্যায় পৌঁছেছি।

সূত্র: আবু দাউদ।

১২. দাজ্জালের ফিতনা থেকে পানাহ

আরবি: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল।
অর্থ: হে আল্লাহ! আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই।

সূত্র: সহীহ বুখারী।

১৩. হৃদয় সঠিক রাখার দোয়া

আরবি: يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
উচ্চারণ: ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কালবী আলা দীনিক।
অর্থ: হে হৃদয় পরিবর্তনকারী! আমার হৃদয়কে তোমার দীনের উপর অটল রাখো।

সূত্র: তিরমিজি।

১৪. কবরের আজাব থেকে পানাহ

আরবি: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিন আজাবিল কবর।
অর্থ: হে আল্লাহ! আমি কবরের আজাব থেকে তোমার কাছে আশ্রয় চাই।

সূত্র: সহীহ বুখারী।

১৫. গুনাহ মাফের দোয়া

আরবি: اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ
উচ্চারণ: আল্লাহুম্মাগফির লী জামবী কুল্লাহু।
অর্থ: হে আল্লাহ! আমার সব গুনাহ ক্ষমা করে দাও।

সূত্র: মুসলিম।

১৬. উত্তম চরিত্রের দোয়া

আরবি: اللَّهُمَّ أَحْسَنْتَ خَلْقِي فَأَحْسِنْ خُلُقِي
উচ্চারণ: আল্লাহুম্মা আহসানতা খালকী ফা আহসিন খুলুকী।
অর্থ: হে আল্লাহ! তুমি আমার সৃষ্টিকে সুন্দর করেছ, তাই আমার চরিত্রকেও সুন্দর করো।

সূত্র: হাদিস সংকলন।

১৭. সকল কাজের সুন্দর পরিণতির দোয়া

আরবি: اللَّهُمَّ اجْعَلْ خَاتِمَتَنَا خَيْرًا
উচ্চারণ: আল্লাহুম্মাজ আল খাতিমাতানা খাইরা।
অর্থ: হে আল্লাহ! আমাদের শেষ পরিণতিকে উত্তম করো।

সূত্র: হাদিস ভিত্তিক মোনাজাত।

সংগৃহিত

27/02/2026

সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমু'আ। এই বরকতময় দিনটি আমাদের আমলনামা সাজানোর এবং আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ। মহান আল্লাহ যেন আমাদের এই পবিত্র সময়ের প্রতিটি সেকেন্ড ইবাদত ও নেক আমলের মাধ্যমে রাঙিয়ে নেওয়ার তৌফিক দান করেন।

জুমু'আর আজানের সাথে সাথেই সব ব্যস্ততা ফেলে রবের ঘরে হাজির হওয়ার প্রস্তুতি নিন।

নিজের জীবনকে হিদায়াতের আলোয় আলোকিত করতে আজ সূরা আল-কাহফ তিলাওয়াত করুন।

জুমু'আর বিশেষ মুহূর্তে নিজের মনের সব আকুতি নিয়ে আল্লাহর দরবারে হাত তুলুন।

​আপনার সামর্থ্য অনুযায়ী আজ কিছু দান করুন—পরিমাণ যাই হোক, আল্লাহর কাছে এর মর্যাদা অনেক।

রাসূলুল্লাহ ﷺ এর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে আজ জিহ্বাকে দুরুদ পাঠে সিক্ত রাখুন।

​হে আল্লাহ! আমাদের আজকের এই জুমু'আকে কবুল করে নিন এবং আমাদের আমলগুলোকে আপনার সন্তুষ্টির উসিলা বানিয়ে দিন।

26/02/2026

আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিস অনুযায়ী...

আজ থেকে প্রতিজ্ঞা করি—রোজা অবস্থায় গীবত (পরনিন্দা) করবো না এবং মেজাজ নিয়ন্ত্রণ করবো। জবান ও চরিত্রের হেফাজত ছাড়া রোজা কেবল একটি উপবাস মাত্র।

পোস্টটি শেয়ার করে পরিচিতদের সতর্ক করে দিন।

25/02/2026

দুনিয়ার ব্যস্ততা কবর পর্যন্ত যাবে না!

দুনিয়ার কাজের ব্যস্ততায় দিন শেষ হয়ে যায়।
মোবাইল, অফিস, পরিবার, দৌড়ঝাঁপ—সবই ঠিক আছে।

কিন্তু একবারও কি ভেবেছেন,এই ব্যস্ততার কোনোটাই কি আপনার কবর পর্যন্ত যাবে?

যাবেনা।

শুধু যাবে আপনার আমল।

কোরআন শেষ কবে পড়েছিলেন মনে আছে?
না পড়তে পড়তে অনেকে এখন ভুলেই গেছেন কিভাবে পড়তে হয়।

সময়ের অজুহাত দিতে দিতে আসলে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। অথচ প্রতিদিন ৩০-৪০ মিনিট দিলে আবার শুরু করা যায়। আবার শেখা যায়।

যারা কোরআন পড়তে জানেননা অথবা ভুলে গেছেন আপনারা চাইলে আমাদের কোরআন শেখার কোর্সে যুক্ত হতে পারেন।

বিস্তারিত জানতে ইনবক্স করুন।

#শুদ্ধ_তেলাওয়াত #কোরআন_তেলাওয়াত

25/02/2026

মানুষ বেঁচে থাকে কতদিন? ৬০ বছর? ৭০ বছর?
তারপর?

রাসূল ﷺ বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল ছাড়া—
সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান, এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে।
ভাবুন তো, একদিন আপনার সন্তান হাত তুলে বলছে—
“ইয়া আল্লাহ, আমার মা-বাবাকে মাফ করে দিন।”
অথবা সে শুদ্ধ উচ্চারণে কোরআন তিলাওয়াত করছে। প্রতিটি হরফে সওয়াব লেখা হচ্ছে…
আপনার আমলনামায়।

সন্তানকে ক্যারিয়ার গড়ার পাশাপাশি নেক বানানো — আপনার জীবনের সেরা বিনিয়োগ।

বাচ্চা শিখে পরিবার থেকেই। যদি আপনার পরিবার বাচ্চার জন্য সেরকম না শিখাতে পারেন
আল ফাহাম এরাবিক ইনস্টিটিউট আপনার সন্তানের পাশে থাকতে চায়—শুদ্ধ তিলাওয়াত, আরবী শিক্ষা এবং ইসলামের ভিত্তিমূলক জ্ঞান নিয়ে।

আপনি যদি সত্যিই আপনার সন্তানের জন্য স্থায়ী সওয়াব রেখে যেতে চান,আজ থেকেই শুরু করুন।

25/02/2026

আমরাতো আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার ত্যাগ করে রোজা রাখছি। সেই রোজা কি আমাদের জন্য সুপারিশ করবে? সঠিক উত্তরটি দিয়ে নিজের ইলম যাচাই করুন। পোস্টটি শেয়ার করে অন্যদেরও রোজার আসল হাকিকত বুঝতে সাহায্য করুন।

24/02/2026

যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তার কথাটা কি আমরা যত্ন করে বলবোনা?

রান্নায় লবণ একটু কম-বেশি হলে যেমন পুরো স্বাদটাই বদলে যায়, ঠিক তেমনই আমাদের কোরআন তিলাওয়াতেও ছোট ছোট ভুল আমাদের অজান্তেই অনেক গুনাহ হয়ে যায় — যেগুলো আমরা টেরই পাই না।

যেমন সূরা ফাতেহায় “আন‘আমতা” (أَنْعَمْتَ) পড়ার সময় আমরা অনেকে “তা” অক্ষরটা একটু টেনে ফেলি। শুনতে তেমন কিছু মনে না হলেও, আরবীতে এই সামান্য টানেই অর্থের সূক্ষ্ম পরিবর্তন হয়ে যায়।
আমরা তো চাই — আল্লাহর কালাম যেন ঠিক যেভাবে নাযিল হয়েছে, সেভাবেই পড়ি, তাই না?

ভুল করলে গুনাহ হয়! ভয় পাওয়ার জন্য বলছি না। এটা আমাদের ভালোবাসার জায়গা তাই বলছি।

আপনার কোরআন তেলাওয়াত কতটুকু শুদ্ধ কমেন্টে জানাতে পারেন!

24/02/2026

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। অথচ আমরা এই সময়টি ইফতার সাজাতে বা গল্পে কাটিয়ে দেই)
​আপনিও কি ইফতারের আগের সবচেয়ে মূল্যবান সময়টি নষ্ট করছেন? সঠিক উত্তরটি কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।

23/02/2026

দ্বীনের সঠিক জ্ঞান থাকা আমাদের ইবাদতকে নির্ভুল করে। সঠিক উত্তরটি কমেন্ট করুন আর সদকায়ে জারিয়া শরিক হতে পোস্টটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন

22/02/2026

দ্বীনের সঠিক জ্ঞান থাকা আমাদের ইবাদতকে নির্ভুল করে। আপনার উত্তরটি দিয়ে অন্যকেও শেখার সুযোগ করে দিন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka