16/09/2026
Little Family Band | ৭ বছরের পথচলা
২০১৫ সালে বাংলাদেশ থেকে শুরু হয়েছিল আমাদের সংগীতের ছোট্ট একটি পথচলা। সেই পথ পেরিয়ে আজ সুদূর সুইডেনে এসে সেই ভালোবাসার কাজটাকেই নতুনভাবে চালিয়ে যাচ্ছি। 🇧🇩❤️🇸🇪
এর মাঝে জীবনে এসেছে অনেক উত্থান-পতন। কখনো চ্যানেল ও কনটেন্ট পরিচালনা থেকে বিরতি নিয়েছি, কখনো ধীরগতিতে চলেছি, আবার কখনো নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি।
সবসময় সবকিছু পরিকল্পনামতো হয়নি। এসেছে নানা বাধা, ব্যস্ততা, পরিবর্তন আর কঠিন সময়। তারপরও আপনাদের ভালোবাসা, দোয়া ও উৎসাহের কারণে Little Family Band আজও পথ চলতে পারছে। আলহামদুলিল্লাহ। 🤲❤️
আজ আমাদের page-এর ৭ বছর পূর্ণ হলো। এই সাত বছরের পথচলায় যারা শুরু থেকে পাশে ছিলেন, ভিডিও দেখেছেন, শেয়ার করেছেন, ভালোবাসা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন এবং দোয়া করেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ❤️
বাংলাদেশ থেকে শুরু করে সুইডেন পর্যন্ত এই যাত্রা শুধু একটি চ্যানেল বা পেজের গল্প নয়, এটা আমাদের জীবনের অনেক স্মৃতি, সংগ্রাম, ভালোবাসা এবং স্বপ্নের অংশ।
ইনশাআল্লাহ, সামনে আরও সুন্দর কিছু করার চেষ্টা থাকবে। আপনাদের দোয়া ও ভালোবাসা সঙ্গে থাকুক। ❤️
৭ বছরের পথচলা, আলহামদুলিল্লাহ।
Little Family Band-এর সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। 🎶🇧🇩🇸🇪