11/08/2023
Tense (ক্রিয়া বা কাজ সংঘটিত হওয়ার সময়) ১
প্রতিক্ষার প্রহর গোনা শেষে আসলো tense-এর আলোচনা 🙂
আমরা ইতিমধ্যেই জেনেছি যে tense-এর আলোচনা finite verb-এর সাথে সম্পর্কিত। Non-finite verb-এর সাথে tense-এর কোনো সম্পর্ক নাই। Finite verb তথা tense-এর আলোচনা active এবং passive voice-এর verb গঠনের সাথে সংশ্লিষ্ট।
Tense প্রধানত তিন প্রকার। যথা:
1. Present tense
2. Past tense
3. Future tense
আমাদের জীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যতে সংঘটিত হওয়া সকল কাজকে আরো বেশি সুনির্দিষ্ট করে চিহ্নিত করার জন্য-
★ Indefinite/simple Tense = সাধারণ কাজ
★ Continuous Tense = চলমান কাজ
★ Perfect Tense = সমাপ্ত কাজ
★ Perfect Continuous Tense = সমাপ্ত + চলমান কাজ
এই চারভাগে ভাগ করা হয়েছে। একারণেই tense মোট ১২ প্রকার হয়ে থাকে।
Present, past ও future indefinite বা simple tense দিয়ে আমাদের দৈনন্দিন জীবনের সকল সাধারণ কাজ, চিরন্তন সত্য কাজ এবং অভ্যাসগত কাজ করা বুঝায়। যেমন,
> I go to school at 7:30 am. regularly.
> I went to school at 7:30 am. yesterday.
> I will go to school at 7:30 am. tomorrow.
উপরের বাক্যগুলোতে প্রতিদিনের স্কুলে যাওয়াকে যথাক্রমে present, past ও future simple এই তিনটি tense-এ দেখানো হয়েছে।
আবার,
> The moon shines at night.
> The moon shone at night yesterday.
> The moon will shine at night tomorrow.
উপরের বাক্য তিনটিতে present, past ও future simple tense-এ চাঁদ রাতে আলো দেয় এই চিরন্তন সত্য কথাটি যথাক্রমে বলা হয়েছে।
আবার,
> The man smokes cigarette after his meal.
> The man smoked cigarette after his meal.
> The man will smoke cigarette after his meal.
উপরের বাক্য তিনটিতে present, past ও future simple tense-এ একজন ব্যক্তির অভ্যাস, বলা ভাল বদঅভ্যাস যথাক্রমে ব্যক্ত করা হয়েছে।
আজকের আলোচনায় উদাহরণ হিসেবে শুধু assertive sentence ব্যবহার করা হয়েছে যার গঠন = subject + verb + object/complement.আমরা শুধু মনোযোগ দিয়ে verb-এর গঠন লক্ষ করবো। কারণ, verb-এর গঠনই tense.