Tahsinul Qur'an Academy তাহসীনুল কুরআন একাডেমী

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Tahsinul Qur'an Academy তাহসীনুল কুরআন একাডেমী

Tahsinul Qur'an Academy তাহসীনুল কুরআন একাডেমী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tahsinul Qur'an Academy তাহসীনুল কুরআন একাডেমী, Educational Research Center, Dhaka.

📢 ভর্তি চলছে!

📚 বিভাগসূমহ:
✅ নূরানী বিভাগ
✅ নাজেরা বিভাগ
✅ হিফজুল কুরআন বিভাগ (আবাসিক/অনাবাসিক - ডে কেয়ার সুবিধাসহ)

👤 প্রতিষ্ঠাতা ও পরিচালক:
আবু ওয়াফা আবুল হাসান
📞 যোগাযোগ:
📱 +8801748-235310

📍 অবস্থান: আদর্শ রোড, আমতলা, সারুলিয়া, ডেমরা, ঢাকা।

09/07/2026

🌸 আলহামদুলিল্লাহ! 🌸

আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি দিন।

আমাদের প্রিয় দুইজন শিক্ষার্থী সফলতার নতুন ধাপে পদার্পণ করেছে—

🌿 রায়হান ইসলাম (কুমিল্লা) সফলভাবে নাজেরা সম্পন্ন করে হিফয বিভাগে উত্তীর্ণ হয়েছে।

🌿 আব্দুল্লাহ (চাঁদপুর) মাত্র ৬ মাসে নূরানী সম্পন্ন করে নাজেরা বিভাগে উত্তীর্ণ হয়েছে।

তাদের এই সাফল্যে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি তাদের সম্মানিত উস্তাদগণকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই, যাঁদের আন্তরিক পরিশ্রম ও দিকনির্দেশনায় এই অর্জন সম্ভব হয়েছে।

💐 আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রিয় দুই শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

আল্লাহ তাআলা তাদের ইলম, আমল ও আখলাকে বরকত দান করুন, কুরআনের খাদেম হিসেবে কবুল করুন এবং তাদের ভবিষ্যৎকে দীনের খেদমতে উজ্জ্বল করে দিন। আমীন।

আপনাদের সকলের নিকট তাদের জন্য দোয়ার আবেদন রইল।

জাযাকুমুল্লাহু খাইরান।

বিনীত
আবু ওয়াফা আবুল হাসান
প্রতিষ্ঠাতা, পরিচালক ও খাদেম
তাহসীনুল কুরআন একাডেমী।

আলহামদুলিল্লাহ আজ থেকে আমাদের ক্লাস টেস্ট পরীক্ষা চলছে সকলের জন্য দোয়া চাই🤲
19/05/2026

আলহামদুলিল্লাহ আজ থেকে আমাদের ক্লাস টেস্ট পরীক্ষা চলছে সকলের জন্য দোয়া চাই🤲

🌸 আমাদের ফুল বাগানে আরেকটি নতুন কুঁড়ির আগমন 🌸আলহামদুলিল্লাহ,আব্দুল্লাহ খান নূরানী + প্লে শাখায় ভর্তি হয়েছে।আল্লাহ তায়...
26/04/2026

🌸 আমাদের ফুল বাগানে আরেকটি নতুন কুঁড়ির আগমন 🌸
আলহামদুলিল্লাহ,
আব্দুল্লাহ খান নূরানী + প্লে শাখায় ভর্তি হয়েছে।
আল্লাহ তায়ালা তাকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, তার জীবনকে নূরের আলোয় আলোকিত করুন।
আমীন 🤲

📢 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি(কার্যকর: ১ জুন থেকে)🕌 পদবী:হিফয সহকারী শিক্ষক🎓 যোগ্যতা:- হাফেজ / দাখিল / আলিম- পূর্ণাঙ্গ হিফয ...
22/04/2026

📢 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
(কার্যকর: ১ জুন থেকে)

🕌 পদবী:
হিফয সহকারী শিক্ষক

🎓 যোগ্যতা:
- হাফেজ / দাখিল / আলিম
- পূর্ণাঙ্গ হিফয ইয়াদ থাকতে হবে
- হুফফাজ ট্রেনিং থাকতে হবে
- সিফাত ও মাখরাযে পারদর্শী হতে হবে
- মাশক করাতে সক্ষম হতে হবে
- ন্যূনতম ৩টি পূর্ণাঙ্গ লাহানে ছাত্রদের কুরআন তেলাওয়াত শিখানোর যোগ্যতা থাকতে হবে
- ছাত্র গড়ে তোলার প্রতি আন্তরিক আগ্রহ থাকতে হবে

💰 বেতন ও ভাতা:
- বেতন: ১৫,০০০ – ১৮,০০০ টাকা
- প্রথম ৩ মাস: ১৫,০০০ টাকা (পরবর্তীতে যোগ্যতা অনুযায়ী বৃদ্ধি, ইন শা আল্লাহ্)

📜 শর্তাবলী:
- ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না (প্রয়োজনে বাইরে ব্যবহার করতে হবে)
- সালাফী আকীদার অনুসারী হতে হবে
- নিয়োগের পর ন্যূনতম ১ বছরের চুক্তি বাধ্যতামূলক
- চাকরি ছাড়তে হলে ৩ মাস পূর্বে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে

🎁 সুযোগ-সুবিধা:
- ৩ বেলা মানসম্মত খাবার ও থাকার ব্যবস্থা (সম্পূর্ণ ফ্রি)
- ১ বছর পূর্ণ হলে বছরে দুই ঈদে বেতনের ৫০% হারে ২টি বোনাস
- মাসিক ৩ দিন ছুটি
- ছুটি জমা থাকলে ২ মাস পর একসাথে ১ সপ্তাহ ছুটি নেওয়ার সুযোগ (ইন শা আল্লাহ্)

⚠️ বিশেষ দ্রষ্টব্য:
পরিবারসহ থাকার কোনো ব্যবস্থা নেই

📩 আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীদেরকে—

- কুরআন তেলাওয়াতের ভিডিও
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

📲 WhatsApp নাম্বার: 01748235310
❗ শুধুমাত্র মেসেজ (SMS/WhatsApp) করতে হবে, কোনো কল গ্রহণযোগ্য নয়।

--------------------------------------------------------------------------

👤 প্রতিষ্ঠাতা পরিচালক:
আবু ওয়াফা আবুল হাসান

📍 ঠিকানা: আমতলা, আদর্শ রোড, সারুলিয়া, ডেমরা, ঢাকা।

আলহামদুলিল্লাহ! 🌸আজ আমাদের জন্য এক অত্যন্ত আনন্দের ও গর্বের মুহূর্ত। আমাদের প্রিয় আবুল খায়ের ভাইয়ের স্নেহের সন্তান মা...
18/04/2026

আলহামদুলিল্লাহ! 🌸

আজ আমাদের জন্য এক অত্যন্ত আনন্দের ও গর্বের মুহূর্ত। আমাদের প্রিয় আবুল খায়ের ভাইয়ের স্নেহের সন্তান মাত্র ২ মাস ১৮ দিনেই খায়দা সম্পন্ন করে পবিত্র কুরআন হাতে তুলে নিয়েছে। ❤️📖

এত অল্প সময়ে এমন সুন্দর অগ্রগতি সত্যিই আল্লাহর বিশেষ রহমত ও অসীম দয়া। ছোট্ট এই ফুলের মতো শিশুটির মাঝে আমরা ভবিষ্যতের এক আলোকিত হাফেজের স্বপ্ন দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। 🌙✨

তার এই সাফল্যের পেছনে রয়েছে তার নিজের আগ্রহ, অভিভাবকের আন্তরিকতা এবং শিক্ষকের নিরলস পরিশ্রম। আল্লাহ তায়ালা যেন তার ইলমে বরকত দান করেন, তাকে দ্বীনের খেদমতে কবুল করেন এবং কুরআনের আলোয় তার জীবন উজ্জ্বল করে দেন। 🤲

সবাই তার জন্য দোয়া করবেন, যাতে সে পূর্ণাঙ্গভাবে কুরআনের হেফাজত সম্পন্ন করে উম্মাহর জন্য এক গর্ব হয়ে উঠতে পারে। 💖

#মাশাআল্লাহ #আলহামদুলিল্লাহ #কুরআনের_পথে

🌿 সন্তানের সঠিক গঠন—আপনার দায়িত্ব, আমাদের আমানত 🌿জোবায়ের বিন ইব্রাহিম পাশের একটি সুনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনা করছিল।...
03/04/2026

🌿 সন্তানের সঠিক গঠন—আপনার দায়িত্ব, আমাদের আমানত 🌿

জোবায়ের বিন ইব্রাহিম পাশের একটি সুনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনা করছিল। কিন্তু বাবা-মায়ের অভিযোগ—শিক্ষা থাকলেও জেনারেল আদব-আখলাকের ঘাটতি, সারাক্ষণ মোবাইলে ডুবে থাকা, আত্মীয়স্বজনের বাসায় গেলেও একই অবস্থা।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা সিদ্ধান্ত নেন—সন্তানকে একটি দ্বীনি পরিবেশে গড়ে তুলবেন।

✨ আলহামদুলিল্লাহ!
ইব্রাহীম বিন জোবায়ের এখন আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে।

📢 আপনার ঘরেও কি এমন সন্তান আছে?
যে—

- মোবাইল ফোনে আসক্ত 📱
- কথা শুনে না ❌
- আদব-আখলাকের ঘাটতি 😔

👉 তাহলে দেরি না করে যোগাযোগ করুন।
আমরা চেষ্টা করি কুরআন-সুন্নাহর আলোকে আদর্শ মানুষ গড়ে তুলতে।

📞 যোগাযোগ: 01748235310

📌 প্রতিষ্ঠাতা পরিচালক
আবু ওয়াফা আবুল হাসান
তাহসীনুল কুরআন একাডেমী

🤲 আল্লাহ আমাদের সন্তানদের নেক ও আদর্শবান বানান। আমিন।

🌿 আলহামদুলিল্লাহ! 🌿আমাদের ফুল বাগানের একজন প্রিয় আব্দুল্লাহ সুদূর চাঁদপুর থেকে এসে পৌঁছেছে—এটা আমাদের জন্য অনেক আনন্দের...
01/04/2026

🌿 আলহামদুলিল্লাহ! 🌿
আমাদের ফুল বাগানের একজন প্রিয় আব্দুল্লাহ সুদূর চাঁদপুর থেকে এসে পৌঁছেছে—এটা আমাদের জন্য অনেক আনন্দের ও বরকতময় সংবাদ। 🤍
📌 বিশেষ দ্রষ্টব্য:
গতকালকেও কুমিল্লা থেকে আরও ৫ জন স্টুডেন্ট এসে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে আমাদের প্রিয় প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে।
🤲 মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি—
তিনি যেন সকল ছাত্রদের ইলমে বরকত দান করেন এবং দ্বীনের খেদমতে কবুল করেন। আমীন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahsinul Qur'an Academy তাহসীনুল কুরআন একাডেমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share