BCS NewsPapers Special

BCS NewsPapers Special Educational

26/02/2023

পেপার পড়া নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছি অনেকেই দেখি এটা নিয়ে অনেক ব্যাড কমেন্টস করছেন।
পত্রিকা না পড়লে বিসিএস ক্যাডার হওয়ার যাবেনা এটা বলতে আমি যা বুঝিয়েছি তা হচ্ছে জেনারেল ক্যাডার। অনেকেই হয়তো ক্যাডার পেয়েছেন কিন্তু নিয়মিত পেপার পড়লে আরো ভালো ক্যাডার পেতেন। আর কেউ কেউ কমেন্ট করেছেন পত্রিকার তথ্য কারেন্ট অ্যাফেয়ার্স youtube এগুলোতে পাওয়া যায়, তাদের পত্রিকা পড়া বলতে আমি কি বুঝিয়েছি এটা বুঝার সামর্থ্য নিয়ে আমার কনফিউশন আছে। চুরি ডাকাতি চিন্তাই খুন ধর্ষণ এসব কিন্তু পত্রিকায় পড়ার বিষয় নয়।
সম্পাদকীয় পাতায় বিসিএস রিলেটেড অনেক কলাম থাকে, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি পাতায় অনেক তথ্য থাকে। যা একজন বিসিএস প্রার্থীর জানা আবশ্যক। রোহিঙ্গা ইস্যু পদ্মা সেতু ইউক্রেন রাশিয়া যুদ্ধ এসব নিয়ে ৪০,৪১,৪৩, ৪৪ বিসিএস এ প্রচুর প্রশ্ন হয়েছে যা বাজারে কোন বইতেই লেখা ছিল না। পত্রিকা বলতে আমি এগুলোকেই বুঝিয়েছি। নিয়মিত পেপার পড়েন না বা যারা পত্রিকা পড়তে অভ্যস্ত নন, তারা পররাষ্ট্র প্রশাসন পুলিশ কাস্টম এই ক্যাডারগুলো পেলে এখানে নক দিবেন, খুশি হব, সেদিন আমি এ লেখার জন্য সরি লিখে আরেকটা স্ট্যাটাস দেব।

সর্বশেষ কথা হচ্ছে আপনার পেপার পড়া বা না পড়া নিয়ে আমার তো কোন লাভ ক্ষতি নেই আমি কি বলেছি সেটা বোঝার চেষ্টা করুন। রাজু ভাই একটা স্ট্যাটাস দিলেই সেখানে একটা নেগেটিভ কমেন্ট লিখতে হবে মানসিকতা পরিহার করুন। আমি যেদিন থেকে বিসিএস নিয়ে কাজ করা শুরু করেছি সেদিন আপনারা অনেকে স্কুলেও যাওয়া শুরু করেননি। সুতরাং আমি কোন ক্যাডার হয়েছি, আমি বিসিএস পরীক্ষা দিছি কিনা এগুলো না দেখে আমার কাজের অভিজ্ঞতাটা দেখুন কথাটা কি আপনার স্বার্থে নাকি আমার স্বার্থে?

বিসিএস কনফিডেন্স।

26/02/2023

আজ থেকে নিয়মিত বাংলাদেশের সব পত্রিকার বিসিএস/ব্যাংক উপযোগী সব টপিক শেয়ার করা হবে।ক্লাসরুমের সবাই পড়ে নিবেন।

21/11/2022

টপিক ভিত্তিক বিসিএস, নিবন্ধন ও প্রাইমারি স্টাডি পেজঃ

বানান-১০ তম-৪৩ তম বিসিএস

০১। শুদ্ধ বানান কোনটি – মুমূর্ষু। [১০ম, ২১তম]

০২। কোনটি শুদ্ধ – সৌজন্য। [১১তম]

০৩। কোন বানানটি শুদ্ধ – পাষাণ। [১২তম]

০৪। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুটি শুদ্ধ – হাতি/ হাতী। [১৩তম]

০৫। কোন বানানটি শুদ্ধ – বিভীষিকা। [১৪তম]

০৬। শুদ্ধ বানান নির্দেশ কর – মুহুর্মুহু। [১৫তম]

০৭। কোন বানানটি শুদ্ধ – সমীচীন। [১৮তম]

০৮। কোন বানানটি শুদ্ধ – শুশ্রূষা। [২০তম]

০৯। নিত্য মূর্ধন্য-ষ কোন বানানে বর্তমান – আষাঢ়। [২০তম, ২৪তম]

১০। কোন বানানটি শুদ্ধ – শুচিস্মিতা (৪টি অপশন ভুল ছিল)। [২১তম]

১১। শুদ্ধ বানানের শুদ্ধগুচ্ছ সনাক্ত করুন – স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক। [২৩তম]

১২। কোনটি শুদ্ধ বানান – দ্বন্দ্ব। [২৫তম]

১৩। কোন বানানটি শুদ্ধ – নিশীথিনী। [৩১তম, ৩৩তম]

১৪। কোন বানানটি শুদ্ধ – আকাঙ্ক্ষা। [৩১তম]

১৫। কোন বানানটি শুদ্ধ নয় – উর্ধ্ব (শুদ্ধ – ঊর্ধ্ব)। [৩৩তম]

১৬। কোন বানানটি শুদ্ধ – পিপীলিকা। [৩৩তম]

১৭। কোনটি শুদ্ধ বানান – শ্বশুর। [৩৫তম]

১৮। কোন বানানটি শুদ্ধ – প্রতিযোগিতা। [৩৫তম]

১৯। নিচের কোন বানানটি শুদ্ধ – মনীষী। [৩৫তম]

২০। নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে ‘ণ’ -এর ব্যবহার হয়েছে – প্রবণ। [৩৬তম]

২১। নিচের কোন বানানগুচ্ছের সবগুলোই বানান অশুদ্ধ – নিক্কন, সূচগ্ৰ, অনুর্ধ্ব (শুদ্ধ- নিক্বন, সূচ্যগ্ৰ, অনুর্ধ)। [৩৭তম]

২২। কোনটি শুদ্ধ বানান – শুদ্ধ উত্তর নেই (স্বায়ত্তশাসন)। [৩৮তম]

২৩। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে – ত্রিভুজ। [৩৮তম]

২৪। কোনটি শুদ্ধ বানান – প্রোজ্জ্বল। [৪০তম]

18/10/2022

দৈনিক প্রথম আলো পত্রিকা থেকে সংগৃহীত
(১৬ এবং ১৭ অক্টোবর ২০২২)
সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কিত কিছু তথ্য:
১. বর্তমানে দেশে ইলিশের অভয়াশ্রম—৬টি।
২. ইলিশের ষষ্ঠ অভয়াশ্রম—বরিশাল।
৩. নারী এশিয়া কাপ ক্রিকেট-২০২২–এ চ্যাম্পিয়ন দল—ভারত।
৪. টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ অংশগ্রহণকারী দেশ—১৬টি।
৫. টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হচ্ছে—মেলবোর্ন (অস্ট্রেলিয়া)।
৬. টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২২–এ সবচেয়ে কম বয়সী খেলোয়াড়—আয়ান আফজাল খান (সংযুক্ত আরব আমিরাত)।
৭. ‘বিশ্ব খেলাধুলার রাজধানী’ হিসেবে পরিচিত—মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
৮. নারী এশিয়া কাপ ক্রিকেট ২০২২-এ সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন—ভারত (রানার্স আপ: শ্রীলঙ্কা)।
৯. ব্যাংক আমানতের বর্তমান সুদের হার—৬শতাংশ।
১০. অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী ব্যাংকে আমানত রাখার সুযোগ রয়েছে—১৪ ধরনের।
১১. ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার—২ লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা।
১২. বিশ্বব্যাপী পুঁজিরপ্রবাহ ট্র্যাক করার মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান— এক্সান্টি ডেটা।
১৩. আইএমএফ-এর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী ২০২২ সালের সম্ভাব্য বৈশ্বিক প্রবৃদ্ধি হবে—৩ দশমিক ২ শতাংশ।
১৪. বাংলাদেশে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ—৯ হাজার কোটি টাকা।
১৫. মাথাপিছু আয় বৃদ্ধির সূচক—পাঁচটি।
১৬. চলতি অর্থবছরে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বৈদেশিক সাহায্যের পরিমাণ—৩৬ শতাংশ।
১৭. টাকা পাঠানোর সহজ ও ডিজিটাল পদ্ধতি হলো—ইএমটিএস (ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম)।
১৮. রোবট আমেকাকে জাদুঘরকর্মী হিসেবে নিয়োগ দিয়েছে—সংযুক্ত আরব আমিরাত।
১৯. বাংলাদেশ ও ব্রুনেই–এর মধ্যে সাক্ষরিত হয়েছে—একটি চুক্তি ও দুইটি সমঝোতা স্মারক।
২০. বিশ্বব্যাপী বৈদেশিক মুদ্রার মজুত—১ ট্রিলিয়ন ডলার।
২১. যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক—ফেডারেল রিজার্ভ সিস্টেম।
২২. সম্প্রতি ইবোলা প্রাদুর্ভাবের কারণে দুইটি জেলায় লকডাউন দিয়েছে—উগান্ডা।
২৩. ইউক্রেন-বেলারুশ সীমান্ত এলাকার দৈর্ঘ্য—১,০০০ কিলোমিটারের বেশি।
২৪. বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট—আলেকজান্ডার লুকাশেঙ্কো।
২৫. সৌদি আরব ইউক্রেনের জন্য মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে—৪০ কোটি মার্কিন ডলার।
২৬. রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দান করেছেন—ব্রুনেইয়ের সুলতান।
২৭. সর্বপ্রথম বাংলা প্রদেশকে বিভক্ত করার সুপারিশ করেন ব্রিটিশ রাজনীতিবিদ—স্যার চার্লস গ্রান্ট (ব্রিটেন)।
২৮. চলমান মহামারি ও সম্ভাব্য মহামারি মোকাবিলায় ল্যানসেট কমিশন প্রস্তাব করেছে—১১ দফা।
২৯. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশে সবচেয়ে বিরূপ পরিস্থিতির সম্মুখীন—সিলেট ও বরিশাল বিভাগ।
৩০. সূর্যমূখী একটি—কলার জাত।
৩১. বিশ্ব ফুসফুস দিবস—১৫ অক্টোবর।
৩২. জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস—০৬ অক্টোবর।
৩৩. আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস—১৭ অক্টোবর।
৩৪. শেখ রাসেল দিবস—১৮ অক্টোবর।
৩৫. বিশ্বে বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজার—সৌদি আরব।
৩৬. চীনের বর্তমান ক্ষমতাসীন দল—সিপিসি (কমিউনিস্ট পার্টি অব চায়না)।
৩৭. ইউক্রেনকে বিনামূল্যে দেয়া ইন্টারনেট সেবা বাতিলের ঘোষণা দিয়েছেন—স্পেসএক্স স্যাটেলাইটের প্রধান ইলন মাস্ক।
৩৮. দেশের ২৯টি সরকারি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করা হয়—২১ সেপ্টেম্বর ২০২২।
৩৯. বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ণ করা হয়—২০১৮সালে।
৪০. হিমার্স যুক্তরাষ্ট্রের তৈরি—এক ধরনের অস্ত্র।
৪১. ২০২২ সালে নারী এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়—ভারত (রানার্স আপ: শ্রীলঙ্কা)
৪২. ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ দুই দিনের সফরে প্রথমবারের মত ঢাকায় আসেন—১৫ অক্টোবর ২০২২।
৪৩. মোবাইল বা টেলিফোনের মাধ্যমে চিকিৎসাসেবা—টেলিমেডিসিন।
৪৪. অনলাইনে আয়কর হিসাব করার ক্যালকুলেটর সেবা—মোবাইল সেবা।
৪৫. অনলাইনে কেনা–বেচার পদ্ধতিকে বলে—ই-কমার্স।
৪৭. মানুষের করোটিতে অস্থির সংখ্যা—২৯টি।
৪৮. ক্যালসিয়ামের বড় উৎস—দুধ ও দুধজাত খাবার।
৪৯. শিশুদের ভিটামিন ডি–এর অভাবে হয়—রিকেটস রোগ।
৫০. আধান নিরপেক্ষ কণিকা হলো—নিউট্রন।
৫১. আইসোটোপ প্রদর্শনকারী মৌল হলো—অক্সিজেন।
৫২. বাংলাদেশে প্রথম শতভাগ আবাসিক সুবিধাসহ আন্তজার্তিক ফ্রাঞ্চাইজি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করছে-হেইলিবারি (যুক্তরাজ্যভিত্তিক)।
৫৩. বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলকথা-সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়।
৫৪. বর্তমানে বাংলাদেশে পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যা—১৭৬টি।
৫৫. বাংলাদেশের প্রথম পরিবেশবান্ধব পোশাক কারখানা—ভিনটেজ ডেনিম স্টুডিও (ঈশ্বরদী, পাবনা)।
৫৬. বাংলাদেশের প্রধান বিচারপতি—হাসান ফয়েজ সিদ্দিকী (২৩তম)।
৫৭. বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট—আলেকজান্ডার লুকাশেঙ্কো।
৫৮. বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণকারী সংস্থা—পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড।
৫৯. পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন—কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনেফ)।
৬০. জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণে বিক্ষোভ করেছে—পরিবেশবাদী সংগঠন ‘এক্সটিঙ্কশন রেবেলিয়ন’ (যুক্তরাজ্য)।
© চলতি ঘটনা

06/10/2022

::দৈনিক পত্রিকা::

Newspaper is the storehouse of knowledge. এই বাক্যটি মানলে নিয়মিত পত্রিকা পড়ুন। কেননা-

♦সাধারণ জ্ঞান জানতে
♦সাধারণ জ্ঞান মনে রাখতে
♦বাংলা ও ইংরেজি বানান শিখতে
♦ভাষাগত দক্ষতা বাড়াতে
♦সর্বোপরি আপডেট থাকতে ও স্মার্টনেস ক্যারি করতে পত্রিকা একক ভূমিকা রাখে।

প্রিলি, লিখিত, ভাইভা প্রস্তুতি ও সুনাগরিক হতে পত্রিকার ভূমিকা মুখ্য।

♣কোন পত্রিকা পড়বেন?
- চাকুরির প্রস্তুতির জন্য তিনটি পত্রিকার গুরুত্ব বেশি। আপনি অন্তত যেকোন একটি পত্রিকা পড়ুন।
১. প্রথম আলো
২. বণিক বার্তা
৩. ইত্তেফাক

♣পত্রিকার কোন পৃষ্ঠাগুলো গুরুত্বপূর্ণ?
- অর্থ ও বাণিজ্য
- সারা বিশ্ব
- প্রথম, দ্বিতীয় ও শেষ পাতা।
- এরপর অভ্যস্ত হলে সম্পাদকীয় পড়বেন। আর আমি না বললেও খেলা ও বিনোদন এমনিতেই পড়বেন।

♣দৈনিক কতক্ষুণ পত্রিকা পড়বেন?
- পারলে ১- ১:৩০ ঘণ্টা। তা না পারলে ৩০ মিনিট। তাও না পারলে ১০ মিনিট। আর তা সম্ভব না হলে অন্তত ছবি দেখতে হলেও পত্রিকা পড়ুন।

♣ইংরেজি পত্রিকা কীভাবে বা কতক্ষুণ পড়বেন?
- প্রতিদিন একটি করে হাইলাইটেড টপিক দেখে দেখে ২-৩ বার লেখা ও উচ্চ শব্দে দেখে দেখে পড়া। এতে আগামী ১৫০ দিনে অন্তত ১৫০ টপিক সম্পর্কে ধারণার পাশাপাশি সেইজাতীয় ভোকাব শেখা হয়ে যাবে। যেমন আজকের পত্রিকায় আছে ব্লাক আউট নিয়ে, কাল হয়ত থাকবে টি-২০ বিশ্বকাপ নিয়ে। এরকম করে সে টপিকের আদ্যোপান্ত vocab জানা হবে।

মো: নাঈম হোসেন
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS NewsPapers Special posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share