Mirpur Siddhanto High School

Mirpur Siddhanto High School

Share

এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান

25/06/2025

স্কুলের রাস্তা তৈরির কাজ চলমান।।

25/05/2025
16/05/2025

আসসালামু আলাইকুম।
শুভ বিকাল।

সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ!
আজ একটু ভিন্ন বিষয়ে সকলের সহৃদয় দৃষ্টি আকর্ষণ করছি। সদ্য প্রয়াত আমাদের সুপ্রিয় সহকর্মী মরহুম মো. আনোয়ার হোসেন স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি।
আজ স্যারের পরিবারটি চরম এক অসহায় অবস্থার মধ্যে পড়েছে। স্যারের দু'টি প্রিয় সন্তান এক গভীর সঙ্কটে। ওদের জন্মদাত্রী 'মা' প্রায় আড়াই বছর পূর্বে অন্যত্র চলে গিয়েছে, যা আমরা সদ্য জানতে পেরেছি। তার সাথে আদৌ কোন যোগাযোগ নেই। বাবাও আজ পরপারে। স্যারের গ্রামের বাড়ি পাবনা চরাঞ্চলে সন্তানদের থাকার মত কোন অবস্থা নেই। ছোট্ট একটা বাড়ি প্রথম স্ত্রীর বাবার বাড়ির এলাকায় অন্যের দখলে। কি কঠিন বাস্তবতা❓
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী স্যারের দ্বিতীয় স্ত্রী তার বাবার বাড়ি নাটোর চলে যাবেন। আর সন্তান দু'টো স্যারের একমাত্র আপন ছোট ভাই দায়িত্ব নিয়েছেন তাঁর আর চার সন্তানের সাথে রাখবেন। ওদের ঢাকায় রেখে লেখাপড়া করানোর সুযোগ নেই। এ বিষয়গুলো নিয়ে আমরা শিক্ষকবৃন্দ ও স্যারের পরিবারের নিকট জনেরা বসে খোলামেলা কথা বলেছি।
আমরা ইতোমধ্যে স্যার হাসপাতালে থাকাকালীন বাসায় মাসিক বাজার ও নগদ টাকা, হাসপাতালে চিকিৎসার জন্য কিছু টাকা, দাফন-কাফনের ব্যয় সম্পাদন করেছি।
পাশাপাশি প্রিয় সন্তান দু'টোর পড়াশুনা নির্বিঘ্নে চালিয়ে নেবার জন্য সহযোগিতা করার চেষ্টা করছি। এজন্য সাধ্যমত সকলের এতটুকু আর্থিক সহযোগিতা কামনা করছি।
আমরা আগামি বৃহস্পতিবার আবারও স্যারের পরিবারের সদস্যদের সাথে বসে ওদের পড়াশোনার জন্য আর্থিক অনুদান তুলে দিতে চাই।
আশা করি সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতায় মহান আল্লাহর অসীম রহমতে আমাদের সৎ উদ্দেশ্য বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।
মহান আল্লাহ সকলকে ভাল রাখুন।

দোয়া ও সহযোগিতা কামনায়-
প্রধান শিক্ষক।
মীরপুর সিদ্ধান্ত হাই স্কুল।

07/05/2025

শোক সংবাদ!!
আমরা আমাদের প্রিয় একজন কলিক(মো: আনোয়ার হোসেন স্যার) কে হারালাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। .

Photos from Mirpur Siddhanto High School's post 26/03/2025

2025

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Darus Salam
Dhaka