Modern-IT Expert

Modern-IT Expert Assalamu Alaikum Friends, This is the Technology related page.

In this FB page you can find many tips and tricks about videos related to Android Mobile, Computer, product Unboxing & Reviews and Technology in simple Bangla language.

ইউটিউবে নতুন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পলিসি কার্যকর হচ্ছে। কি থাকছে নতুন গাইডলাইনে?অনেক ইউটিউবার না বুঝে প্রথম প্রথম ক...
02/10/2019

ইউটিউবে নতুন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পলিসি কার্যকর হচ্ছে। কি থাকছে নতুন গাইডলাইনে?

অনেক ইউটিউবার না বুঝে প্রথম প্রথম কিছু ভুল করে কমিউনিটি গাইডলাইন ব্রেক করে, তাদের জন্য এবং পুরনোদের জন্য নতুন গাইডলাইন আসছে।

১. আগে একেকটা কমিউনিটি স্ট্রাইকের মেয়াদ হতো ৯০ দিন। এখন প্রথম যদি কেউ ভুল করে তাকে সতর্ক করে দেয়া হবে, কিন্তু একাউন্টে কোন স্ট্রাইক দেয়া হবে না।

২. এরপর ভুল করলে ১ সপ্তাহের জন্য আপলোড এবং লাইভ স্ট্রিম সুবিধা বন্ধ করে দেয়া হবে।

৩. এরপরও ভুল করলে ২ সপ্তাহের জন্য আপলোড, লাইভ স্ট্রিমিং এবং কাষ্টম থাম্বনেইল আপলোড সুবিধা বন্ধ করে দেয়া হবে।

৪. এরপরেও কেউ ভুল করলে তার চ্যানেল টার্মিনেট/বন্ধ করে দেয়া হবে।

৫. যদি কারো আগে থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, এবং নতুন করে ভুল করলে তাকে পুনরায় স্ট্রাইক দেয়া হবে না (২৫ তারিখের পর থেকে)। তাকে নতুন সিস্টেমে ফার্ষ্ট ওয়ানিং দেয়া হবে।

৬. যদি আপনি মনে করেন, ইউটিউব আপনাকে ভুল করে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে, তাহলে আপনি যথাযথ কারন দেখিয়ে আপিল করতে পারবেন।

৭. কমিউনিটি গাইড লাইন ইউটিউবের নিজস্ব আইন, অন্য দিকে কপিরাইট স্ট্রাইক ভিন্ন (পার্টি ওয়াইজ) আলাদা আইন। তাই এ দুটোকে গুলিয়ে ফেলবেন না।

৮. ইউটিউবের কমিউনিটি গাইডলাইন হলো... (নতুনদের জন্য)।

>> মারামারি, কোপাকুপি, রক্তারক্তি, এক্সিডেন্ট এর ভিডিও আপলোড করা নিষেধ।
>>গালাগালি, অন্য ব্যক্তি/ধর্মকে ছোট করে ভিডিও তৈরি করা নিষেধ।
>>হার্মফুল প্রান্ক ভিডিও আপলোড দেয়া নিষেধ।
>>সেক্স/ন্যুড/সেমি ন্যুড/এডাল্ট/টু এক্স/থ্রি এক্স ভিডিও আপলোড করা নিষেধ।
>>অন্যের কন্টেন্ট সরাসরি আপলোড করা নিষেধ।
>>প্রতারনামূলক/আন ইথিক্যাল হ্যাকিং/সফটওয়্যার/গান/ভিডিও পাইরেসি আপলোড নিষেধ।
>>কাউকে থ্রেট দিয়ে ভিডিও আপলোড করা নিষেধ।
>>বিনা অনুমতিতে অন্যের ভিডিও আপলোড করা (প্রাইভেসি ব্রেক) নিষেধ।
>>বাচ্চাদের জন্য বা বাচ্চাদের দিয়ে তৈরি করা ক্ষতিকারক ভিডিও আপলোড নিষেধ।
>>সর্বশেষ ভিডিওর সাথে রিলেটেড নয় এমন থাম্বনেইল, টাইটেল, ট্যাগ (অযাচিত ট্যাগ দিয়ে ভিডিও ডেসক্রিপশন ভরে ফেলাকে কিওয়ার্ড স্টাফিং বলে) সেগুলো করা নিষেধ।

(সংগৃহীত)

21/09/2019

সকল ইউটিউবারদের জন্য সুখবর!!!

সম্প্রতি ইউটিউবের নতুন আপডেটে বলা হয়েছিল যে, এখন থেকে আর ১ লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হলে ভেরিফিকেশন ব্যাজ দেয়া হবেনা। এই আপডেটটি তুলে নিয়ে নতুন ও পুরনো ইউটিউবারদের মনে স্বস্তি এনে দিয়েছে। আগের নিয়মেই চলবে ইউটিউব। ধন্যবাদ সকলকে।

Address

130/4/1, Mothertek, Baganbari, Sobujbag
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when Modern-IT Expert posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category