Hazrat Shah Ali Mohila College

Hazrat Shah Ali Mohila College

Share

This page is only for students of Hazrat Shah Ali Mohila college.

Photos from Hazrat Shah Ali Mohila College's post 09/06/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের “কর্মমুখী শিক্ষা (Skills-based Education)” উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেয়ে সত্যিই গর্বিত ও আনন্দিত।

এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠান ছিল, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (VC), প্রো-ভাইস চ্যান্সেলর (Pro-VC), সিনেট মেম্বার, সিন্ডিকেট মেম্বার, সংসদ সদস্য, বিশিষ্ট ডক্টর হৃদরোগ স্পেশালিষ্ট, বিশিষ্ট ব্যবসায়ী, এম্বাসেডর, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন উচ্চপদস্থ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই মহতী আয়োজনটি আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন দিকনির্দেশনা, অনুপ্রেরণা ও ভবিষ্যৎ উন্নয়নের পথ উন্মোচন করেছে।

Photos from Hazrat Shah Ali Mohila College's post 18/05/2026

হযরত শাহ আলী মহিলা কলেজ ও প্রাইম ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU)-এর সংবাদ ১৪ মে বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।
শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে এই অংশীদারিত্ব আমাদের জন্য একটি গর্বের অর্জন।

Photos from Hazrat Shah Ali Mohila College's post 16/05/2026
06/05/2026
Photos from Hazrat Shah Ali Mohila College's post 05/05/2026

প্রাক্তন ছাত্রীরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ মহোদয়কে।
অধ্যক্ষ মহোদয় আমাদের কলেজে ১৯৯৫ সালে যোগদান করেন। সেই সময়ের দু'জন প্রাক্তন ছাত্রী তাকে দেখতে কলেজে আসেন এবং সম্মান জানিয়ে ফুলের তোড়া প্রদান করেন। তাদের মধ্যে একজন আমাদেরই শাহ আলী স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

এটি সত্যিই গর্ব করার মতো একটি মুহূর্ত—একজন শিক্ষকের সাফল্য তখনই পূর্ণতা পায়, যখন তার শিক্ষার্থীরা জীবনে প্রতিষ্ঠিত হয়ে আবার তার কাছে ফিরে আসে সম্মান ও ভালোবাসা নিয়ে।

Photos from Hazrat Shah Ali Mohila College's post 02/05/2026

হযরত শাহ আলী মহিলা কলেজে স্টুডেন্ট ব্যাংকিং প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন
আমাদের প্রিয় হযরত শাহ আলী মহিলা কলেজে Prime Bank PLC এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ Student Banking Program অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকিং সেবা, সঞ্চয়ের গুরুত্ব এবং আধুনিক আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে মূল্যবান ধারণা লাভ করেছে।
এমন একটি সময়োপযোগী ও শিক্ষণীয় আয়োজনের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের প্রতি। তার দক্ষ নেতৃত্ব ও সার্বিক সহযোগিতায়ই এ ধরনের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব হচ্ছে।
আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Photos from Hazrat Shah Ali Mohila College's post 27/04/2026

আমাদের প্রিয় কলেজের ফুল-ফলের স্নিগ্ধ সৌন্দর্যের মাঝে কিছু বিশেষ মুহূর্ত 🌿
সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের আন্তরিক নেতৃত্ব ও ভালোবাসায় আমরা সবসময় অনুপ্রাণিত। তাঁর দিকনির্দেশনায় কলেজ হয়ে উঠেছে আরও প্রাণবন্ত ও সুন্দর।
এই আনন্দঘন সময়ে আমাদের সাথে ছিলেন প্রিয় অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুরাইয়া ম্যাম—যিনি এখন আমেরিকা প্রবাসী। তাঁর সান্নিধ্যে কাটানো সময়গুলো ছিল সত্যিই স্মরণীয়।
শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা সকল শিক্ষকদের প্রতি, যাদের অবদানেই আমাদের প্রিয় হযরত শাহ আলী মহিলা কলেজ আজ এত সমৃদ্ধ ও আলোকিত।

Photos from Hazrat Shah Ali Mohila College's post 27/04/2026

Hazrat Shah Ali Mohila College-এর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। স্বনামধন্য Prime Bank Limited-এর সাথে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রমে যুক্ত হলো আধুনিক ব্যাংকিং সুবিধা ও নতুন সম্ভাবনা।
এই উদ্যোগের ফলে শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক কার্যক্রম আরও সহজ, দ্রুত ও ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে—যা আমাদের অগ্রগতির পথকে আরও সুদৃঢ় করবে।
এই অসাধারণ উদ্যোগ বাস্তবায়নের জন্য আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টার ফলেই এমন একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা সম্ভব হয়েছে।
আমরা বিশ্বাস করি, এই অংশীদারিত্ব আমাদের প্রিয় প্রতিষ্ঠানকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সহায়ক হবে।

Photos from Hazrat Shah Ali Mohila College's post 26/04/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার পর্যবেক্ষণ কার্যক্রমে হযরত শাহ আলী মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব রানা ফেরদৌস রত্না ম্যাডাম পর্যবেক্ষক টিমের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের অংশগ্রহণ হযরত শাহ আলী মহিলা কলেজের জন্য অত্যন্ত সম্মানের বিষয়।
আমরা তার সফলতা ও নেতৃত্বে কলেজের আরও অগ্রগতি কামনা করি।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Mirpur/1
Dhaka
1216