Darul Uloom Riyadhul Jannah Madrasah দারুল উলূম রিয়াজুল জান্নাহ মাদরাসা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Darul Uloom Riyadhul Jannah Madrasah দারুল উলূম রিয়াজুল জান্নাহ মাদরাসা

Darul Uloom Riyadhul Jannah Madrasah     দারুল উলূম রিয়াজুল জান্নাহ মাদরাসা Darul Uloom Riyadhul Jannah Madrasah
is a religious school for Muslim boys in Bangladesh. Other divisions will be added soon inshaa Allah

Currently this Qawmi Madrasah has three department Maktab , Nazera and Hifz division. ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের বলিষ্ঠ চেতনায় উজ্জীবিত ও দ্বীনী চেতনায় উদ্দীপ্ত
একদল আত্মত্যাগী সিপাহসালার তৈরীর মহান লক্ষ্যকে সামনে রেখে ভারতবর্ষে মুসলমানদের
ইমান, আকিদা, ইসলামী তাসরিফ তামাদ্দুন ও ইলমে দ্বীনের সংরক্ষণ এবং প্রচার-প্রসারের সুমহান
উদ্দেশ্য পূরণে হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবী রহমতুল্লাহি আলাইহি এর নেতৃত্বে ১৮৬৬
খ্রিস্টাব্দে ঐতিহাসিক দারুল উলূম দেওবন্দের গোড়াপত্তন হয়। আমাদের দেশে বর্তমানে
হাজার হাজার কওমি মাদ্রাসা রয়েছে সেগুলি এই দারুল উলূম দেওবন্দের বাস্তব আদর্শের প্রতিচ্ছবি।
দারুল উলূম রিয়াজুল জান্নাহ মাদ্রাসাও বিশ্বখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের
অনুসরণ ও অনুকরণে পরিচালিত একটি কওমি শিক্ষা প্রতিষ্ঠান। যা রাজধানী ঢাকার মুহাম্মদপুর থানাস্থ
বসিলার অন্তর্গত সূচনা মডেল টাউনে অবস্থিত। ইখলাস ও লিল্লাহিয়াতের মূর্তপ্রতীক হযরত
মাওলানা আবু সাঈদ রহমতুল্লাহি আলাইহি এর বদান্যতায় দারুল উলূম রিয়াজুল জান্নাহ পায় তার স্থায়ী ঠিকানা।
মহান আল্লাহ তার কবরকে শান্তির স্থান ও জান্নাতকে তার স্থায়ী ঠিকানা বানিয়ে দিন। আমিন।

বর্তমান কার্যক্রমঃ উক্ত প্রতিষ্ঠানে বর্তমানে চারটি বিভাগ রয়েছে ।
১. শিশু শ্রেণি ২. মক্তব বিভাগঃ এই দুই বিভাগে শিশু চরিত্রের সাথে ভারসাম্য বজায় রেখে বিজ্ঞানভিত্তিক নূরানী
পদ্ধতিতে জরুরী মাসআলা-মাসাইল, দু'আ-কালাম, হাদিস সুন্দর ও সহিহ ভাবে শিক্ষা দেওয়া হয়।
৩. নাযেরা বিভাগঃ এই বিভাগে প্রয়োজনীয় মাসাইল, উযূ, নামায ও আযান-ইকামতের বাস্তব প্রশিক্ষণ সহ
সিফাত-তাজবীদ ও হদরের সাথে পূর্ণ কুরআন শরীফ সহিহ-শুদ্ধভাবে পড়ার জন্য সক্ষম করে তোলা হয়।
৪.হিফয বিভাগঃ উক্ত বিভাগে তরতীব ও হদর তরযে সম্পূর্ণ কুরআন শরীফ শুদ্ধভাবে মুখস্থ করানোর মাধ্যমে
একজন ছাত্রকে আন্তর্জাতিক মানের হাফেযে কুরআন হিসেবে গড়ে তোলা হয়।
বিশেষভাবে উল্লেখ্য যে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ তথা কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সিলেবাস
অনুযায়ী শিশু শ্রেণির বই ও মকতব বিভাগের আরবীর পাশাপাশি প্রথম শ্রেণির বাংলা, অংক, ইংরেজি পড়ানো হয়।
নাজেরা বিভাগে দ্বিতীয় শ্রেণি এবংহিফয বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বাংলা, অংক, ইংরেজি ও ইতিহাস পড়ানো হয়।
দাওয়াত ও তাবলীগের মেহনতঃ এই কাজ বর্তমানে শুধুমাত্র শিক্ষক ও স্টাফগণ আঞ্জাম দিয়ে থাকেন।
ভবিষ্যৎ পরিকল্পনাঃ বয়স্ক শিক্ষা ও স্কুলগামী শিশুদের জরুরিয়াতে দ্বীন ও কুরআন শিক্ষার সুব্যবস্থা।
একেবারে গরিব ও সহায়-সম্বলহীন শিক্ষার্থীদের বিনা বেতনে ও সম্পূর্ণ ফ্রি ভাবে দ্বীনি ইলম শিক্ষাদানের যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ।
কিতাব বিভাগঃ এটি পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থাপনা সমৃদ্ধ প্রধান বিভাগ।
দুস্থ মানবতার সেবাঃ দুর্যোগ কবলিত এলাকা বা দুর্বিপাকে পতিত জনগণকে অর্থ সামগ্রী অথবা সেবার মাধ্যমে সামরিক সহায়তা প্রদান।

08/10/2024
বর্তমানে শীত চলে এসেছে, মাদ্রাসার চতুর্থ তলার জন্য কার্পেট প্রয়োজন. সকলের নিকট দোয়াপ্রার্থী যেন আল্লাহ পাক কার্পেটের ব...
17/11/2023

বর্তমানে শীত চলে এসেছে, মাদ্রাসার চতুর্থ তলার জন্য কার্পেট প্রয়োজন. সকলের নিকট দোয়াপ্রার্থী যেন আল্লাহ পাক কার্পেটের ব্যবস্থা করে দিয়ে ছাত্র ভাইদের আরামের সুব্যবস্থা করে দেন, এ ব্যাপারে সকলের নিকট দোয়াপ্রার্থী. বি. দ্র. চতুর্থ তলার কার্পেট ক্রয় বাবদ ৭০ থেকে ৮০ হাজার টাকার প্রয়োজন.

যোগাযোগ: 01714878001 (পরিচালক)

দারুল উলুম রিয়াজুল জান্নাহ মাদরাসার ভবনের পঞ্চম তলার ভেতরের অংশের প্লাস্টার সম্পন্ন হয়েছে, আল্লাহ তাআলার কতিপয় বান্দা...
17/11/2023

দারুল উলুম রিয়াজুল জান্নাহ মাদরাসার ভবনের পঞ্চম তলার ভেতরের অংশের প্লাস্টার সম্পন্ন হয়েছে, আল্লাহ তাআলার কতিপয় বান্দার কাছ থেকে কর্জে হাসানা নিয়ে এ পর্যন্ত সম্পন্ন করা হয়েছে. কিন্তু শ্রেণিকক্ষ হিসেবে রূপান্তর করতে ব্যাপক অর্থের প্রয়োজন. সকলের প্রতি সদাকায়ে জারিয়ায় অংশগ্রহণের দাওয়াত রইলো.. আল্লাহ পাক আমাদের সকল সৎকর্ম সমূহকে কবুল করুন, আমিন.
যোগাযোগ:
+880 1714-878001(পরিচালক)

দারুল উলুম রিয়াজুল জান্নাহ মাদরাসার ৫ তলা ভবন, ভবনের পঞ্চম তলাটি আল্লাহ তাআলার কতিপয় বান্দার কাছ থেকে কর্জে হাসানা নিয...
17/11/2023

দারুল উলুম রিয়াজুল জান্নাহ মাদরাসার ৫ তলা ভবন, ভবনের পঞ্চম তলাটি আল্লাহ তাআলার কতিপয় বান্দার কাছ থেকে কর্জে হাসানা নিয়ে সম্পন্ন করা হয়েছে. কিন্তু শ্রেণিকক্ষ হিসেবে রূপান্তর করতে ব্যাপক অর্থের প্রয়োজন. সকলের প্রতি সদাকায়ে জারিয়ায় অংশগ্রহণের দাওয়াত রইলো.. আল্লাহ পাক আমাদের সকল সৎকর্ম সমূহকে কবুল করুন, আমিন.
যোগাযোগ:
+8801714-878001
(পরিচালক)

একটি বিশেষ আবেদন।আস্‌সালামু আলাইকুম ওয়া রাহ্‌মাতুল্লাহ!বাদ সালাম, আশা করি ভালই আছেন, আপনার প্রিয় দ্বীনি প্রতিষ্ঠান ঢাকার...
15/11/2023

একটি বিশেষ আবেদন।

আস্‌সালামু আলাইকুম ওয়া রাহ্‌মাতুল্লাহ!
বাদ সালাম, আশা করি ভালই আছেন, আপনার প্রিয় দ্বীনি প্রতিষ্ঠান ঢাকার মুহাম্মাদপুর, বসিলার দারুল উলূম রিয়াজুল জান্নাহ্‌ মাদরাসাও আল্লাহর রহমতে ভাল আছে, বর্তমানে মাদরাসার ৫ম তলার চলমান কাজ শেষ করতে আর হয়তো ৭লক্ষ টাকার প্রয়োজন হবে, এ ব্যাপারে আপনাদের সকলের নিকট দু’আ চাই, আল্লাহ্‌ তা’য়ালা যেন কাজ সম্পন্ন করার তাউফিক দান করেন, এবং তাঁর খাজানায়ে গায়েব থেকে সব কিছুর ব্যবস্থা করে দেন আমীন ।

বর্তমানে শীত শুরু হতে যাচ্ছে, মাদরাসার ৪র্থ তলার জন্য কার্পেট প্রয়োজন, সকলের নিকট দু’আ চাই আল্লাহ্‌ তা’য়ালা যেন কার্পেটের ব্যবস্থা করে দিয়ে ছাত্র ভাইদের আরামের ব্যবস্থা করে দেন, আমীন ।
বি: দ্র: কার্পেটের জন্য ৭০ থেকে ৮০ হাজার টাকা প্রয়োজন হবে ।

সার্বিক যোগাযোগ,
হা. মাও. মুফতি ফারুক আহমাদ দা. বা.
মুতাওয়াল্লী, দারুল উলূম রিয়াজুল জান্নাহ্‌ মাদরাসা।
বাড়ী: ১/এ, রোড: ৭, সূচনা মডেল টাউন, বসিলা, মুহাম্মাদপুর, ঢাকা।
ফোন: 01714-878001

আলহামদুলিল্লাহদারুল উলুম রিয়াজুল জান্নাহ মাদ্রাসায়আল্লাহ তায়ালার কতিপয় বান্দা কতৃকপবিত্র ঈদুল আযহা ১৪৪৪ হি. এর পশু আ...
26/06/2023

আলহামদুলিল্লাহ
দারুল উলুম রিয়াজুল জান্নাহ মাদ্রাসায়
আল্লাহ তায়ালার কতিপয় বান্দা কতৃক
পবিত্র ঈদুল আযহা ১৪৪৪ হি. এর পশু আসা শুরু হয়েছে এহেন মহতি উদ্যোগে শরিক হওয়ার সুযোগ চলমান রয়েছে..

যোগাযোগে: 01714-878001

Address

Road#7, House#1/A, Shuchona Model Town, Basila, Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801714878001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Uloom Riyadhul Jannah Madrasah দারুল উলূম রিয়াজুল জান্নাহ মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Darul Uloom Riyadhul Jannah Madrasah দারুল উলূম রিয়াজুল জান্নাহ মাদরাসা:

Shortcuts

Share