উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান

উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিষয়ক পাঠ্যবইকে সহজবোধ্যভাবে উপস্থাপনের প্রচেষ্টা।

আজকে আমরা আলোচনা করবো মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২-'২৩ এ জীববিজ্ঞান থেকে আসা আসা একটি প্রশ্ন নিয়ে৷ _______________________...
13/07/2023

আজকে আমরা আলোচনা করবো মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২-'২৩ এ জীববিজ্ঞান থেকে আসা আসা একটি প্রশ্ন নিয়ে৷
________________________________
গ্লুকাগন -
ক. রক্তে সুগার কমায়৷
খ. অগ্ন্যাশয়ের ডেলটা কোষ থেকে নিঃসৃত হয়৷
গ. একটি পলিপেপটাইড এনজাইম।
ঘ. ইনসুলিনের সাথে বিপরীতভাবে সম্পর্কিত৷

এই প্রশ্নের উত্তর জানার আগে চলো কিছু বেসিক বিষয় জেনে নিই।
__________________________

প্রথমে আমরা জেনে নিবো, অগ্ন্যাশয় জিনিসটা কী?

এটা আসলে আমাদের দেহেরই একটি অঙ্গ। এর অবস্থান পাকস্থলীর ঠিক নিচেই৷ ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামের সাথে লেগে থাকে৷

এটি হলো এক ধরণের mixed gland। সোজা বাংলায় মিশ্রগ্রন্থি৷ কিন্তু কেন একে mixed gland বলছি, সেটার বিস্তারিত না হয় অন্য কোন এক আলোচনায় আলাপ করবো৷ 😌

আপাতত এইটুকু জেনে রাখো, একটি mixed gland এর ২ টি অংশ থাকে।

১. একটি অংশ যেখান থেকে হরমোন নিঃসৃত হয়। একে কেতাবি ভাষায় আমরা বলবো অন্তঃক্ষরা গ্রন্থি।

২. আরেক অংশ যেখান থেকে এনজাইম নিঃসৃত হয়৷ একে আমরা বহিঃক্ষরা গ্রন্থি নামে চিনবো৷

আমরা আজকের আলোচনা শুধুমাত্র হরমোন নিঃসৃত অংশেই সীমাবদ্ধ রাখবো৷ কারণ এই প্রশ্নের উত্তর জানতে এই অংশটি জানলেই চলবে৷ 😀

হরমোন যে অংশ থেকে নিঃসৃত হয়, সে অংশটিকে বলা হয় আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স। এই অংশে টোটাল ৪ রকমের কোষ থাকতে পারে৷ ৪ রকমের কোষ আবার ৪ রকমের রস নির্গত করে৷ মজার না? 😪 এখন চলো জেনে নিই কোষের নাম আর কি কি রস নিঃসরণ করে তারা....
____________________
আলফা কোষ - গ্লুকাগন
বিটা কোষ - ইনসুলিন
ডেলটা কোষ - সোমাটোস্ট্যাটিন
পিপি কোষ - প্যানক্রিয়াটিক পলিপেপটাইড
________________________________

এদের প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা কাজ আছে৷ সবকিছু বলে বিষয়টি জটিল না করি। এইটুকু জানো যে, গ্লুকাগন যা করে ইনসুলিন তার উল্টোটা করে৷

তাহলে গ্লুকাগন যদি রক্তে সুগার বাড়ায়, তাহলে ইনসুলিন কী করবে? ঠিক ধরেছো! সে সুগারকে কমিয়ে দিবে৷

এখন আসো, উত্তর খোঁজার ট্রাই করি৷

ক. গ্লুকাগন কি রক্তে সুগার কমাচ্ছে? না তো! সে আসলে বাড়িয়ে দিচ্ছ! ঠিক ইনসুলিনের বিপরীত। তাহলে এই উত্তরটি সঠিক নয়৷ ❌

খ. এটা কি ডেলটা সেল থেকে আসছে? না তো! এটা এসেছে আলফা কোষ থেকে৷ তাহলে এটাও ভুল ❌

গ. এটা কি কোন পলিপেপটাইড এনজাইম? না তো! পলিপেপটাইড এনজাইম তো আসবে পিপি সেল থেকে৷ তাইনা? তাহলে এটাও ভুল ❌

ঘ. এটা কি ইনসুলিনের বিপরীত? হ্যাঁ! অবশ্যই! কারণ গ্লুকাগনের কাজই ইনসুলিনের বিপরীত কিছু করা৷ তাহলে এটাই হবে সঠিক উত্তর 😌 ✅
______________________
তাহলে সঠিক উত্তর হবে - ঘ
_______________________

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share