26/09/2025
শুক্রবার দরূদ পাঠের দিন
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম' বলেন-
তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়।
(আবু দাউদ: ১০৪৭)
اللَّهُمَّ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
اللَّهُمَّ بَارِكْ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ
إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
হে আল্লাহ! রহমত বর্ষণ করুন মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারবর্গের উপর, যেমন আপনি রহমত বর্ষণ করেছিলেন ইবরাহীম (আ.) ও তাঁর পরিবারবর্গের উপর। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য, মহিমান্বিত।
হে আল্লাহ! বরকত দিন মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারবর্গকে, যেমন আপনি বরকত দান করেছিলেন ইবরাহীম (আ.) ও তাঁর পরিবারবর্গকে। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য, মহিমান্বিত।
19/09/2025
শুক্রবার দরূদ পাঠের দিন-
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম' বলেন-
তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়।
(আবু দাউদ: ১০৪৭)
اللَّهُمَّ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
اللَّهُمَّ بَارِكْ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ
إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
হে আল্লাহ! রহমত বর্ষণ করুন মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারবর্গের উপর, যেমন আপনি রহমত বর্ষণ করেছিলেন ইবরাহীম (আ.) ও তাঁর পরিবারবর্গের উপর। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য, মহিমান্বিত।
হে আল্লাহ! বরকত দিন মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারবর্গকে, যেমন আপনি বরকত দান করেছিলেন ইবরাহীম (আ.) ও তাঁর পরিবারবর্গকে। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য, মহিমান্বিত।
02/07/2025
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশূরা (আশুরা/আসুরা/আসূরা)র দিন সিয়াম পালন করেন এবং লোকদেরকে সিয়াম পাননের নির্দেশ দেন তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসুলাল্লাহ! ইয়াহূদী এবং নাসারা এ দিনের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। এ কথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামী বছর আমরা নবম তারিখেও সিয়াম পালন করব। বর্ণনাকারী বলেন, এখনো আগামী বছর আসেনি, এমতাবস্থায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইনতেকাল হয়ে যায়। [সহীহ মুসলিম ইফাঃ ২৫৩৭]
সুতরাং আশুরার সাওমের ক্ষেত্রে উত্তম হচ্ছে, মুহার্রমের মাসের ৯ ও ১০ তারিখে সাওম রাখা।
15/06/2025
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
Make sure you make a special Du'a for your Father—
whether he is still with you in this world or has returned to his Creator.
A father's strength, sacrifices, and silent prayers shape our lives more than we often realize...
There is truly no substitute for a father's love and guidance.
04/06/2025
لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়্যিন কাদীর। (তিনবার) (বুখারী - মুসলিম)
অর্থ: আল্লাহ ব্যতীত কোনো সত্যিকার ইলাহ বা উপাস্য নেই। তিনি এক, তাঁর কোনো অংশীদার নেই, তাঁর জন্যই সকল প্রশংসা ও রাজত্ব আর তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান।
04/06/2025
আগামী ৫ জুন বৃহস্পতিবার ২০২৫ পবিত্র আরাফার দিন।
আরাফার দিন ছিয়াম রাখলে দুই বছরের গুনাহ মাফ হবে,ইনশাআল্লাহ।
আবু কাতাদাহ (রাঃ) হ'তে বর্ণিত রাসূলুল্লাহ (ﷺ) এরশাদকরেন, 'আরাফার দিনের ছিয়াম আমি আল্লাহর নিকট আশাকরি যে, তা বিগত এক বছরের ও পরবর্তী এক বছরেরগুনাহের কাফফারা হবে'।
(মুসলিম হা/১১৬২; মিশকাত হা/২০৪৪)
03/06/2025
📌 তাকবীরে তাশরীক কী?
আরবি:
اللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، وَاللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، وَلِلّٰهِ الْحَمْدُ
বাংলা উচ্চারণ:
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
অর্থ:
আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান। সমস্ত প্রশংসা আল্লাহর।
📅 কখন থেকে কখন পর্যন্ত পাঠ করতে হয়?
শুরু: ৯ জিলহজ্ব ফজরের নামাজের পর
শেষ: ১৩ জিলহজ্ব আসরের নামাজের পর
✅ অর্থাৎ ৫ দিন × ৫ ওয়াক্ত = মোট ২৩ ওয়াক্ত
✅ প্রতিটি ফরজ নামাজের পরে একবার পাঠ করা ওয়াজিব (অবশ্যপাঠ্য)।
🔆 কেন এটা গুরুত্বপূর্ণ?
সাহাবায়ে কেরামের সর্বসম্মত আমল — বিশেষ করে হজরত উমর (রা.), হজরত আলী (রা.) ইত্যাদি সাহাবারা মসজিদে উচ্চ আওয়াজে তাকবীর দিতেন।
এই তাকবীরে আল্লাহর একত্ব ও মহত্বের প্রকাশ পায়।
✅ ওয়াজিব আমল — ইচ্ছাকৃতভাবে বর্জন করলে গুনাহ হবে।
⚠️ গুরুত্বপূর্ণ বিষয়:
একবার পড়াই যথেষ্ট; তিনবার পাঠ করা সুন্নত নয়, বরং বিদআত হয়ে যেতে পারে যদি নিয়ম বানানো হয়।শুধু ফরজ নামাজের পর পড়তে হয়। নফল, সুন্নত বা ক্বাযা নামাজের পরে নয়।
📚 উৎস:
🔅ফাতাওয়ায়ে শামী
🔅আল বাহরুর রায়েক
🔅সাজাওয়াতুনে আনক্বা
🔅অন্যান্য প্রখ্যাত হানাফি ফিকহ কিতাবসমূহ
31/05/2025
রসূল মুহাম্মদ ﷺ বলেছেন...
যুল হিজ্জার প্রথম ১০ দিন করা কল্যাণকর আমলের চেয়ে অন্য কোনো আমল আল্লাহর নিকট অধিক পরিশুদ্ধ ও অধিক প্রতিদানের যোগ্য নয়"।
«مَا مِنْ عَمَلٍ أَزْكَى عِنْدَ اللَّهِ عز وجل وَلَا أَعْظَمَ أَجْرًا مِنْ خَيْرٍ يَعْمَلُهُ فِي عَشْرِ الْأَضْحَى».
[ ইমাম দারিমী (রাহ.), আস সুনান, হা: ১৮১৫, শাইখ হুসাইন আসাদের (রাহ.) মতে সহিহ]
09/05/2025
আইয়ামে বীজ এর সীয়াম।
আলহামদুলিল্লাহ্, আল্লাহ্ তায়ালা আবার আমাদের সেই সুযোগ এনে দিয়েছেন যাতে আমরা সারা বছর সিয়াম পালনের সাওয়াব পেতে পারি। প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ আইয়্যামে বীজের সিয়ামের মাধ্যমে ইন শা আল্লাহ্ সারা বছর ধরে সিয়াম রাখার সমান সাওয়াবের অধিকারী হতে পারবেন। প্রতি চন্দ্র মাসের ১৩,১৪,১৫ তারিখকে আইয়ামে বীজ বলা হয়। আইয়ামে বীজের/বীদের সিয়াম পালন বেশ ফজিলতপূর্ণ।
🌿 আবু দারদা রাদিয়াল্লাহু আ’নহু হতে বর্ণিত, তিনি বলেনঃ “আমার প্রিয় বন্ধু (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম) আমাকে এমন তিনটি কাজের অসিয়ত করেছেন, যা আমি যতদিন বেঁচে থাকব, কখনোই ত্যাগ করব না। সেগুলো হচ্ছে, প্রতি মাসে তিনটি করে সিয়াম (আইয়ামে বীজ এর ৩দিন) পালন করা, চাশতের নামায পড়া এবং বিতির না পড়ে ঘুমাতে না যাওয়া।”
সহীহ মুসলিমঃ ৭২২, আবু দাউদঃ ১৪৩৩, আহমাদঃ ২৬৯৩৫
🌿 'আব্দুল্লাহ ইবনে ‘আমর ইবনে ‘আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রতি মাসে তিনটি করে সিয়াম রাখা, সারা বছর ধরে সিয়াম রাখার সমান।” রিয়াদুস স্বালেহীন ১২৬৮। সহীহুল বুখারী ১১৫৯, ১৯৭৫
🌿 আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবারে রোযা রাখার জন্য সমধিক সচেষ্ট থাকতেন।’ রিয়াদুস স্বালেহীন ১২৬৫। তিরমিযী ৭৪৫, নাসায়ী ২৩৬১-২৩৬৪, ইবনু মাজাহ ১৭৩৯
01/05/2025
শুক্রবার দরূদ পাঠের দিন!
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম' বলেন -
তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। (আবু দাউদ: ১০৪৭)
اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد (ﷺ)
❝আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ❞(ﷺ)
অর্থ : হে "আল্লাহ" আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম'কে রহমত ও শান্তি দান করুন!
25/04/2025
https://youtu.be/G--eJfSlw4w?si=bIK7ELXQN1g1ULHi
#Hallaka Sirrun Indallah #হাল্লাকা সিররুন ইন্দাল্লাহ।
DISCLAIMER:This audio clip is taken from https://youtube.com/ and this audio is copyright free. We have made the visual file and edited the whole seq...
24/04/2025
https://youtu.be/IU-GERzYxfI?si=XagPYQ5ASmMDZDR7
আল্লাহর উপর ভরসা রাখুন।
DISCLAIMER:This audio clip is taken from https://pixabay.com and this audio is copyright free.We have made the visual file and edited the whole sequence. We ...