23/04/2026
একাডেমি বিভাগ || মুতাফাক্কির কোর্স
ইসলামী সভ্যতার গুরুত্বপূর্ণ জ্ঞানের শাখাসমূহকে বাংলা ভাষায় তুলে ধরা ও চর্চার ক্ষেত্রে প্রাসঙ্গিক করে তোলাই আমাদের একাডেমি বিভাগের অন্যতম লক্ষ্য। এভাবে জ্ঞানের বিভিন্ন শাখাকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরে তাদেরকে জ্ঞানচর্চা ও গবেষণার প্রতি অনুরাগী করে তুলছে। একই সঙ্গে ইসলামী সভ্যতার জ্ঞানের সিলসিলা শিক্ষার্থীদের মাঝে বিস্তৃত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় মুতাফাক্কির কোর্স তৃতীয় ব্যাচের “মাকাসিদুল কুরআন ও চিন্তার নবায়ন” বিষয়ে ক্লাস চলমান রয়েছে। ৫ম ক্লাসের আলোচ্য বিষয় ছিলো মাকাসিদী তাফসীর সৃষ্টি হওয়ার পিছনে প্রতিবন্ধকতা এবং ইলমুল মাকাসিদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আলেমগণ ও তাদের অবদান। উক্ত ক্লাসে সম্মানিত শিক্ষক এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ক্লাসটি পরিচালনা করছেন বহুভাষী অনুবাদক, জ্ঞান ও সভ্যতা বিষয়ক গবেষক জনাব বুরহান উদ্দিন আজাদ।
21/04/2026
Seminar with International Scholars-17
Topic: Islamic Studies in the East and West: History, Reflections and the Future
The Institute of Islamic Thought and Research (IITR) is pleased to announce an upcoming international seminar on the theme “Islamic Studies in the East and West: History, Reflections and the Future.” The seminar aims to explore the historical development of Islamic studies across diverse intellectual traditions, critically reflect on its evolving methodologies, and examine future trajectories within an increasingly interconnected global academic landscape.
Since its establishment, the Institute of Islamic Thought and Research has been actively working to strengthen the intellectual and academic ties between Bangladesh and leading centers of knowledge around the world by inviting distinguished scholars and eminent thinkers from diverse international backgrounds. This initiative seeks to foster meaningful scholarly exchange and promote a deeper understanding across academic traditions.
As part of this ongoing effort, the Institute is organizing the above-mentioned international seminar at the University of Dhaka. The event will feature the participation of the American hadith scholar and Intellectual, Professor Dr. Jonathan A. C. Brown.
The seminar will be chaired by the Honourable Managing Director of the Institute of Islamic Thought and Research, Hasan Al Firdaus. Distinguished vice-chancellors and faculty members from various universities will also grace the occasion as guests.
All are cordially invited to attend this international academic seminar.
Event Details:
• Venue: Muzaffar Ahmed Chowdhury Auditorium, University of Dhaka
• Date: Thursday, 30 April 2026
• Time: 9:30 AM – 12:00 PM
19/04/2026
প্রশিক্ষণ বিভাগ || বিশেষ পাঠচক্র
ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট-এর প্রশিক্ষণ বিভাগের অধীনে কার্যনির্বাহী পরিষদের সদস্যদের জ্ঞানতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি ও ব্যক্তিগত যোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে চলমান রয়েছে ইসলামী সভ্যতার সারমর্ম খ্যাত হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রচিত “জাওয়াহিরুল কুরআন” গ্রন্থটির উপর বিশেষ পাঠচক্র। বিগত ক্লাসসমুহের ধারাবাহিকতায় বিশেষ পাঠচক্রটির ১০ম দারস অনুষ্ঠিত হয়েছে।
আলোচক শুরুতেই সকল জ্ঞান কীভাবে কোরআন থেকে উৎসারিত হয়েছে, এ সংক্রান্ত আলাপ তুলে ধরেছেন। একইসাথে সকল জ্ঞানের মূল উদ্দেশ্য যে মা'রেফাতুল্লাহয় উপনীত হওয়া, এই বিষয়টিও হাজির করেছেন। আর মারেফাতুল্লায় উপনীত হবার পথ হলো আল্লাহকে তার আফআল, সিফাত ও জাত সহযোগে চিনতে পারা এবং আখিরাত সম্পর্কিত জ্ঞানকে ইমাম গাজ্জালী (র) তবাকাতে উলইয়্যা (উচ্চতর স্তরের জ্ঞান) হিসেবে উল্লেখ করেছেন। এরপর ধারাবাহিকভাবে পরবর্তী স্তরে সিরাতুল মুস্তাকীমের জ্ঞান, তাযকিয়াতুন নফস সম্পর্কিত জ্ঞানসহ অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।
একইসাথে ইমাম গাজ্জালী রচিত কিতাবগুলো থেকে সত্যিকারার্থে উপকৃত হওয়ার জন্য ইলমুল জাহিরের অধিকারী হওয়া, খারাপ গুণাবলি থেকে মুক্তি, সঠিক পথে চলার ইস্তিকামাত, দুনিয়াবিমুখতা, হককে সামনে রাখা, প্রত্যুৎপন্নমতি ও মেধাবী হওয়া, নিজেকে পরিচালনা করতে পারার মত গুণাবলির অধিকারী হওয়ার গুরুত্ব সম্পর্কেও বলেছেন। অত্র দারসে এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সম্মানিত শিক্ষক।
পাঠচক্রটি ধারাবাহিকভাবে পরিচালনা করছেন বিশিষ্ট অনুবাদক এবং জ্ঞান ও সভ্যতা বিষয়ক গবেষক জনাব বুরহান উদ্দিন আজাদ।
18/04/2026
আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর এ.বি.এম ওবায়দুল ইসলাম এ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান আল ফিরদাউস এবং নির্বাহী সদস্যবৃন্দ।
সাক্ষাৎকালে তাঁরা ইনস্টিটিউটের কার্যক্রম তুলে ধরেন এবং একাডেমিক ও গবেষণাকেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন।
সাক্ষাৎ শেষে ইনস্টিটিউটের পক্ষ থেকে উপহারসামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি ইনস্টিটিউটের প্রকাশনা বিভাগ- থেকে প্রকাশিত গ্রন্থসমূহ এবং ত্রৈমাসিক মিহওয়ার-এর নবম সংখ্যা তাঁর হাতে তুলে দেওয়া হয়।
18/04/2026
একাডেমি বিভাগ || মুতাফাক্কির কোর্স
ইসলামী সভ্যতার গুরুত্বপূর্ণ জ্ঞানের শাখাসমূহকে বাংলা ভাষায় তুলে ধরা ও চর্চার ক্ষেত্রে প্রাসঙ্গিক করে তোলাই আমাদের একাডেমি বিভাগের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যে এসকল জ্ঞানের মৌলিক বিষয়সমূহ নতুন আঙ্গিকে সাবলীলভাবে শিক্ষার্থীদের সামনে হাজির করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ‘ইসলামী চিন্তায় হাদীস মেথডোলজি’ বিষয়ে ক্লাস চলমান রয়েছে। ৭ম ক্লাসে সম্মানিত আলোচক প্রখ্যাত মুহাদ্দিস, উসূলবিদ ও মুতাফাক্কির প্রফেসর ড. মেহমেদ গরমেজের ‘সুন্নত ও হাদীস বুঝার মেথডোলজি’ গ্রন্থের প্রথম অধ্যায় 'সুন্নত বুঝার মেথডোলজি' থেকে 'অভ্যাস ও ইবাদতের, সুন্নত ও বিদয়াতের, সুন্নত ও সংস্কৃতির, বাশার ও পয়গাম্বর সিফাত এবং ফিকহ ও পালনের আবশ্যকীয়তার দৃষ্টিকোণ থেকে সুন্নতকে বুঝা' এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
এ কোর্সের এ ধারাবাহিক দারসগুলো পরিচালনা করছেন জনাব হাসান আল ফিরদাউস।।
16/04/2026
আমাদের প্রকাশনাসমূহ বহুমাত্রিকভাবে উপস্থাপন করার ক্ষেত্রে আমাদের একটি লক্ষ্য হলো 'বহুভাষিক প্রকাশনানীতি'। ইসলামী সভ্যতার চিন্তার নদীতে নতুনভাবে নাব্যতা আনার জন্য আমরা ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
বহুভাষিক প্রকাশনানীতি অবলম্বনের কারণ হলো আমরা মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ চিন্তাগত সৃষ্টিগুলোকে বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে নতুনভাবে হাজির করতে চাই। এ কারণে ভাষার সীমানা পেরিয়ে ইসলামী সভ্যতার সামগ্রিক চিন্তাকে ধারণকারী গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোর সুবিশাল ও সমৃদ্ধ জগতকে বাংলা ভাষাভাষী মানুষ পরিচিত করানোর জন্য আমরা কাজ করছি।
ইসলামী সভ্যতার গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহগুলো অনুবাদের পাশাপাশি উম্মতের সাথে সম্পর্ক তৈরির জন্য আরবী ও ইংরেজি ভাষায়ও গুরুত্বপূর্ণ প্রকাশনা আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
এ পথচলায় আপনাদের দোয়া ও পরামর্শ কাম্য।
15/04/2026
প্রশিক্ষণ বিভাগ || বিশেষ পাঠচক্র
ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট-এর প্রশিক্ষণ বিভাগের অধীনে কার্যনির্বাহী পরিষদের সদস্যদের জ্ঞানতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি ও ব্যক্তিগত যোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে চলমান রয়েছে ইসলামী সভ্যতার সারমর্ম খ্যাত হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রচিত “জাওয়াহিরুল কুরআন” গ্রন্থটির উপর বিশেষ পাঠচক্র।
বিগত ক্লাসসমুহের ধারাবাহিকতায় বিশেষ পাঠচক্রটির ৯ম দারস অনুষ্ঠিত হয়েছে।
ইমাম গাজ্জালী (রহ) জ্ঞানকে বাহ্যিক (علوم الصدف) ও অন্তর্গত (علوم اللباب) — এ দুটি শ্রেণিতে বিভক্ত করার পর প্রথমেই উলূমুস সাদাফ-এর বর্ণনা পেশ করেন, যা গতদিনের পাঠচক্রে আলোচনা হয়েছিল। ৯ম দারসে সম্মানিত শিক্ষক গ্রন্থটির মূল মতন (টেক্সট) থেকে— উলূমুল লুবাব-এর আলোচনা শুরু করেন।
উলূমুল লুবাব (অন্তর্গত জ্ঞান)-এর আবার দুটি তবাকাত (স্তর) রয়েছে: ১. তবাকাতে সুফলা (নিম্নস্তর) ও ২. তবাকাতে উলইয়া (উচ্চস্তর)।
তবাকাতে সুফলার অন্তর্ভুক্ত হচ্ছে ক্বাসাসুল কুরআন, ইলমুল কালামের জ্ঞান এবং ফিকহের জ্ঞান। অত্র দারসে এসকল শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সম্মানিত শিক্ষক।
পাঠচক্রটি ধারাবাহিকভাবে পরিচালনা করছেন অনুবাদক এবং জ্ঞান ও সভ্যতা বিষয়ক গবেষক জনাব বুরহান উদ্দিন আজাদ।
13/04/2026
একাডেমি বিভাগ || মুতাফাক্কির কোর্স
ইসলামী সভ্যতার গুরুত্বপূর্ণ জ্ঞানের শাখাসমূহকে বাংলা ভাষায় তুলে ধরা ও চর্চার ক্ষেত্রে প্রাসঙ্গিক করে তোলাই আমাদের একাডেমি বিভাগের অন্যতম লক্ষ্য। এভাবে জ্ঞানের বিভিন্ন শাখাকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরে তাদেরকে জ্ঞানচর্চা ও গবেষণার প্রতি অনুরাগী করে তুলছে। একই সঙ্গে ইসলামী সভ্যতার জ্ঞানের সিলসিলা শিক্ষার্থীদের মাঝে বিস্তৃত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় মুতাফাক্কির কোর্স তৃতীয় ব্যাচের 'মাকাসিদুল কুরআন ও চিন্তার নবায়ন' বিষয়ে ক্লাস চলমান রয়েছে। চতুর্থ ক্লাসে আলোচ্য বিষয় ছিলো- মাকাসিদ এর আলোকে কুরআনের তাফসীর। উক্ত ক্লাসে সম্মানিত শিক্ষক মাকাসিদের বিভিন্ন দৃষ্টিকোণ, দিরায়াত, মাকাসিদুশ শারিয়্যাহ ও কাওয়ায়েদুল কুল্লিয়াহর আলোকে তাফসীর এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ক্লাসটি পরিচালনা করছেন বহুভাষী অনুবাদক, জ্ঞান ও সভ্যতা বিষয়ক গবেষক জনাব বুরহান উদ্দিন আজাদ।
12/04/2026
একাডেমি বিভাগ || তাকদিম কোর্স
ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের একাডেমি বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো জ্ঞানের মৌলিক বিষয়সমূহকে বাংলা ভাষায় সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করা। এভাবে জ্ঞানের বিভিন্ন শাখাকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরে তাদেরকে জ্ঞানচর্চা ও গবেষণার প্রতি অনুরাগী করে তুলছে। একই সঙ্গে ইসলামী সভ্যতার জ্ঞানের সিলসিলা শিক্ষার্থীদের মাঝে বিস্তৃত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
এই ধারাবাহিকতার অংশ হিসেবে শুরু হয়েছে “বিশ্বসভ্যতা ও ইসলাম” এর উপর ধারাবাহিক দারস।
পঞ্চম দারসে সম্মানিত আলোচক ইসলামী সভ্যতা ও পাশ্চাত্য সভ্যতার তুলনামূলক ধারণা, ইতিহাসে মধ্যযুগের আবিস্কার, উম্মাহকে ইতিহাসবিহীন জাতিতে পরিণত করা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এ কোর্সের এ ধারাবাহিক দারসগুলো পরিচালনা করছেন জনাব হাসান আল ফিরদাউস।।
11/04/2026
আমাদের ইন্সটিটিউট-এর একাডেমি বিভাগের তত্ত্বাবধানে, প্রফেসর ডক্টর ওয়ায়েল হাল্লাক এর “The Impossible State: Islam, Politics, and Modernity's Moral Predicament” গ্রন্থের উপর বিশেষ পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।।
চক্রটি পরিচালনা করেন– বিশিষ্ট অনুবাদক ও ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক জনাব মুনায়েম খান।
ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের সেক্রেটারিয়েট সদস্য জনাব তাহছীনুর রহমানের উপস্থাপনায়, ইন্সটিটিউটের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আকিব আহমেদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত পাঠচক্রের সূচনা হয়।।
ইন্সটিটিউটের শিক্ষার্থীদের উপস্থিতিতে পাঠচক্রটি পরিচালিত হয় এবং আলোচনা শেষে প্রশ্নোত্তর ও শিক্ষার্থীদের মন্তব্য প্রদানের মাধ্যমে সমাপনী ঘোষণা করা হয়।।
10/04/2026
একাডেমি বিভাগ || বিশেষ কোর্স
ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের একাডেমি বিভাগের অন্যতম কার্যক্রম হলো; ইসলামী সভ্যতার গুরুত্বপূর্ণ জ্ঞানের শাখাসমূহ ও বিষয়গুলোকে বাংলা ভাষায় তুলে ধরা এবং প্রায়োগিক চর্চার ক্ষেত্রে প্রাসঙ্গিক করে তোলা। এরই ধারাবাহিকতায় বাছাইকৃত স্টুডেন্টদের নিয়ে গণিত কোর্স এর ১০ম ক্লাস সম্পন্ন হয়েছে।
উক্ত ক্লাসে সম্মানিত শিক্ষক Trigonometry সংক্রান্ত আলোচনা করেন। এবং Sine ও Cosine এর গ্রাফের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।
কোর্সটি পরিচালনা করছেন প্রকৌশলী ও গণিত বিশারদ ইঞ্জিনিয়ার জনাব তারেক সাইফুল্লাহ।
08/04/2026
একাডেমি বিভাগ || মুতাফাক্কির কোর্স
ইসলামী সভ্যতার গুরুত্বপূর্ণ জ্ঞানের শাখাসমূহকে বাংলা ভাষায় তুলে ধরা ও চর্চার ক্ষেত্রে প্রাসঙ্গিক করে তোলাই আমাদের একাডেমি বিভাগের অন্যতম লক্ষ্য। এভাবে জ্ঞানের বিভিন্ন শাখাকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরে তাদেরকে জ্ঞানচর্চা ও গবেষণার প্রতি অনুরাগী করে তুলছে। একই সঙ্গে ইসলামী সভ্যতার জ্ঞানের সিলসিলা শিক্ষার্থীদের মাঝে বিস্তৃত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় মুতাফাক্কির কোর্স তৃতীয় ব্যাচের “মাকাসিদুল কুরআন ও চিন্তার নবায়ন” বিষয়ে ক্লাস চলমান রয়েছে। তৃতীয় ক্লাসের আলোচ্য বিষয় ছিলো- পবিত্র কুরআনুল কারীমের পাঁচটি হকের মধ্যে সর্বশেষ হক তথা হাক্কুল কিতাব। উক্ত ক্লাসে সম্মানিত শিক্ষক হাক্কুল তিলাওয়াত ও হুসনুল আ'দা কীভাবে কিতাবের হকের সাথে যুক্ত, লাফজ ও মা'নাকে উপলব্ধি করে তাআব্বুদ বিল লাফজ ও তাআক্কুল বিল মা'না এর আলোকে কুরআনকে সামগ্রিকভাবে কীভাবে পড়তে হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
ক্লাসটি পরিচালনা করছেন বহুভাষী অনুবাদক, জ্ঞান ও সভ্যতা বিষয়ক গবেষক জনাব বুরহান উদ্দিন আজাদ।