21/02/2020
মাগো ওরা বলে
সবার ভাষা কেড়ে নিবে,
তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না।
বলো মা তা কি হয়?
ফেব্রুয়ারির একুশ তারিখ।
দুপুর বেলার রক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়?
বরকতের রক্ত।
♡♡এই সমস্ত লাইনগুলি আজও বাঙালির হৃদয়ে মনে-প্রাণে আবেগের শিহরণ তৈরি করে ।
♡♡1952 সালে একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষা হৃদয়ের ভাষা প্রাণের ভাষা, বাংলা ভাষাকে রক্ষার জন্য রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ।
♡♡মাতৃভাষা বাংলা চাই, মায়ের ভাষা বলতে চাই এই শ্লোগানে মুখরিত হয়েছিল ঢাকার আকাশ, বাতাস।
♡♡কিন্তু স্বৈরাচারী পাকিস্তানি সরকারের পুলিশের বাহিনীর নির্মম গুলিতে ঝাঁজরা হয়েছিল বাংলার দামাল ছেলেদের তরুন সাহসি বুক।
♡♡মাতৃভাষার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, রফিক, শফিক, জব্বার, সালাম, বরকত আরও নাম না জানা অনেকেই এ সময়ে শহীদ হয়েছিলেন।
♡♡পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেওয়ার নজির এটি প্রথম।
সেদিন তাদের রক্তে বিনিময়ে হেসেছিল দুঃখিনী বর্ণমালা মায়ের ভাষা। হৃদয়ের সবটুকু আবেগ ধরে দিয়ে সবার কণ্ঠে বেজে ওঠে একুশে অমর সঙ্গীতঃ-
আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।
1991 সালের 17 ই মে নভেম্বর মাসে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের দরবারে এনে দিয়েছে এক বিশাল খ্যাতি।
Career এর পক্ষ থেকে অমর একুশে ফেব্রুয়ারীর সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।