27/05/2026
প্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও রোজডেল ইন্টারন্যাশনাল স্কুলের শুভানুধ্যায়ীগণ,
আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ-উল-আযহার এই শুভ মুহূর্তে আমি, অধ্যক্ষ অধ্যাপক ড. এ. বি. এম. সিদ্দিক, আমার পক্ষ থেকে এবং রোজডেল ইন্টারন্যাশনাল স্কুল পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদের মোবারকবাদ।
কোরবানি আমাদের শিক্ষা দেয় আত্মত্যাগ, ও ভ্রাতৃত্বের মহিমা। এই ঈদ যেন আমাদের প্রতিটি কাজে ন্যায় ও সত্যের পথে চলার অনুপ্রেরণা জোগায়, সবাই মিলে সুখ-শান্তি ভাগাভাগি করার মানসিকতা গড়ে তোলে।
আশা করি, এই আনন্দের দিনটি আপনাদের সবার জীবনে বয়ে আনবে অসীম খুশি, সমৃদ্ধি ও মানসিক প্রশান্তি।
ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে,
অধ্যাপক ড. এ. বি. এম. সিদ্দিক
অধ্যক্ষ
রোজডেল ইন্টারন্যাশনাল স্কুল