Alquranlearnbd

Alquranlearnbd

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alquranlearnbd, College & University, Dhaka.

06/03/2025
18/11/2024

একটি হাদীসে এসেছে-

سئل أنس كيف كانت قراءة النبي صلى الله عليه وسلم؟ فقال: كانت مدا، ثم قرأ: {بسم الله الرحمن الرحيم} يمد ببسم الله، ويمد بالرحمن، ويمد بالرحيم.

হযরত আনাস রা.-কে জিজ্ঞাসা করা হল, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তিলাওয়াত করতেন? তিনি বললেন, নবীজী মাদ্সহ তিলাওয়াত করতেন। তারপর তিনি ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ পাঠ করে শোনালেন। ‘বিসমিল্লাহ -এর ‘আল্লাহ’ শব্দ টেনে পড়লেন। ‘আর রাহমান’-এর ‘মীম’ টেনে পড়লেন। ‘আর রাহীম’-এর ‘হা’ টেনে পড়লেন। -সহীহ বুখারী, হাদীস ৫০৪৬

Photos from Alquranlearnbd's post 16/09/2023
29/04/2023

رَبَّنَا ہَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّاجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا

হে আমাদের প্রতিপালক! আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ হতে দান কর নয়নপ্রীতি এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানাও।

—আল ফুরকান - ৭৪

27/04/2023

🔴 কবর-যিয়ারতের পদ্ধতি

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারতের এই তরীকা বলেছেন যে, কেউ যখন কবরস্থানে যায়, তো কবরবাসীদের যেন এ বলে সালাম দেয়-

السلام عليكم دار قوم مؤمنين، أنتم لنا فرط ونحن لكم تبع، وإنا إن شاء الله بكم لاحقون، نسأل الله لنا ولكم العافية.

অর্থ : হে মুমিনদের বসতি! তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমরা আমাদের পূর্বসূরী আর আমরা তোমাদের উত্তরসূরী। আর ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে যুক্ত হব। আমরা আল্লাহর কাছে আফিয়াত চাই। আমাদেরও জন্য এবং তোমাদেরও জন্য। -মুসলিম ১/৩১৩,৩১৪; সুনানে নাসায়ী ১/২২২; মুসনাদে আহমাদ, হাদীস ২২৯৮৫

এরপর কবরবাসীর জন্য মাগফিরাতের দুআ করবে এবং কিছু পড়ে ঈসালে ছওয়াব করবে। হাদীসে কিছু কিছু সূরার কিছু বিশেষ ফযীলতও উল্লেখিত হয়েছে। তেমনি দরূদ শরীফেরও ফযীলত এসেছে। তো দরূদ শরীফ, সূরা ফাতিহা, আয়াতুল কুরসী, সূরা ইখলাস এবং আরো যেসব সূরা ইচ্ছা পড়ে ঈসালে ছওয়াব করবে। ওখানের দুআ হয়তো হাত না উঠিয়ে করবে অথবা কবরের দিকে পিঠ দিয়ে কিবলামুখী হয়ে করবে।
ফাতাওয়ায়ে আলমগীরী খ. ৫ পৃ. ৩৫০ কিতাবুল কারাহিয়্যা

09/04/2023

শিশুদের আদর-স্নেহ করা

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের খুব আদর-স্নেহ করতেন। অন্যদেরকে তাদের প্রতি কোমল আচরণের নির্দেশ দিতেন। তাদের সাথে দয়া ও সহানুভূতির আচরণের উপদেশ দিতেন। যারা শিশুদের সাথে দয়ার আচরণ করে না তাদের ভর্ৎসনা করতেন। তিনি বলেছেন-

لَيْسَ مِنّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيَعْرِفْ حَقّ كَبِيرِنَا.

যে আমাদের ছোটদের প্রতি রহম করে না এবং আমাদের বড়দের অধিকারের প্রতি লক্ষ রাখে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। -সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৪৩; জামে তিরমিযী, হাদীস ২০৩২; মুসনাদে আহমাদ, হাদীস ৬৭৩৩

আবু হুরায়রা রা. বর্ণনা করেন, একদা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নাতি হাসান রা.-কে চুমু খেলেন। আকরা ইবনে হাবিস রা. পাশে বসা ছিলেন। তিনি বললেন, আমার দশটা সন্তান। একজনকেও আমি কখনো চুমু দিইনি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন-

إِنّهُ مَنْ لَا يَرْحَمُ لَا يُرْحَمُ.

নিশ্চয় যে দয়া করে না তার প্রতিও দয়া করা হবে না। -সহীহ বুখারী, হাদীস ৫৯৯৭; সহীহ মুসলিম, হাদীস ২৩১৮

উম্মুল মুমিনীন আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক বেদুইন সাহাবী নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছে। (নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শিশুকে চুমু দিলে) সে বলল-

يَا رَسُولَ اللهِ، أَتُقَبِّلُ الصِّبْيَانَ؟

হে আল্লাহর রাসূল! আপনি কি শিশুদের চুমু খান?

উত্তরে নবীজী বললেন, হাঁ।

সে বলল, আমরা তো শিশুদের চুমু দিই না।

একথা শুনে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-

أَوَأَمْلِكُ لَكَ أَنْ نَزَعَ اللهُ مِنْ قَلْبِكَ الرّحْمَةَ؟

আল্লাহ তোমার দিল থেকে রহম ছিনিয়ে নিলে আমার কী করার আছে! -সহীহ বুখারী, হাদীস ৫৯৯৮; সহীহ মুসলিম, হাদীস ২৩১৭; সুনানে ইবনে মাজাহ, হাদীস ৩৬৬৫; মুসনাদে আহমাদ, হাদীস

শিশুদের কোলে নেওয়া, চুমু খাওয়া

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের খুব আদর করতেন। তাদের চুমু খেতেন, কোলে তুলে নিতেন। ইয়ালা ইবনে র্মুরা রা. বলেন-

إِنّهُمْ خَرَجُوا مَعَ النّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى طَعَامٍ دُعُوا لَهُ، فَإِذَا حُسَيْنٌ يَلْعَبُ فِي السِّكّةِ، قَالَ: فَتَقَدّمَ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ أَمَامَ الْقَوْمِ، وَبَسَطَ يَدَيْهِ، فَجَعَلَ الْغُلَامُ يَفِرّ هَاهُنَا وَهَاهُنَا، وَيُضَاحِكُهُ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ حَتّى أَخَذَهُ، فَجَعَلَ إِحْدَى يَدَيْهِ تَحْتَ ذَقَنِهِ، وَالْأُخْرَى فِي فَأْسِ رَأْسِهِ ثُمّ أَقْنَعَ رَأْسَهُ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ فَوَضَعَ فَاهُ عَلَى فِيهِ فَقَبّلَهُ وَقَالَ: حُسَيْنٌ مِنِّي، وَأَنَا مِنْ حُسَيْنٍ، أَحَبّ اللهُ مَنْ أَحَبّ حُسَيْنًا، حُسَيْنٌ سِبْطٌ مِنَ الْأَسْبَاطِ.

কিছু সাহাবী নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাওয়াত খেতে বের হলেন। হঠাৎ দেখা গেল হুসাইন রাস্তায় খেলা করছে! নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে এগিয়ে গেলেন এবং তাকে কোলে নেওয়ার জন্য উভয় হাত তার দিকে প্রসারিত করলেন। এ দেখে হুসাইন এদিক-সেদিক ছোটাছুটি আরম্ভ করল। তখন নবীজী তাকে (ধরার জন্য এটাসেটা বলে) হাসাচ্ছিলেন। অবশেষে তাকে ধরে ফেললেন। এরপর তিনি এক হাত তার থুতনির নিচে রাখলেন, আরেক হাত মাথার পিছনে রাখলেন। তারপর তার মাথাকে নিচু করে তার মুখে মুখ রেখে চুমু খেলেন এবং বললেন- হুসাইন আমা হতে, আমি হুসাইন হতে। (অর্থাৎ আমাকে যে ভালবাসে সে হুসাইনকেও ভালবাসবে; হুসাইনকে ভালবাসা মানে আমাকে ভালবাসা) যে হুসাইনকে মহব্বত করে আল্লাহ তাকে মহব্বক করুন। হুসাইন আমার (প্রধান) দৌহিত্র। (তার মাধ্যমেই আমার বংশের বড় অংশের বিস্তৃতি ঘটবে)। -সুনানে ইবনে মাজাহ, হাদীস ১৪৪; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ৩২৮৬০; মুসনাদে আহমাদ, হাদীস ১৭৫৬১; আলআদাবুল মুফরাদ, বুখারী, হাদীস ৩৬৪; সহীহ ইবনে হিব্বান, হাদীস ৬৯৭১

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dhaka