বিজ্ঞানবিচিত্রা - BigyanBicitra

বিজ্ঞানবিচিত্রা - BigyanBicitra বিজ্ঞানের কৌতূহলকে মেটাতে আমরা নিয়ে এসেছি একটি প্ল্যাটফর্ম। এবার বাংলায় হোক বিজ্ঞানচর্চা

18/05/2021

"বাংলাদেশে বহুল ব্যবহৃত কিছু পণ্যের মূল উৎপাদক দেশ!"
১৭৬০ সাল থেকে পৃথিবীতে শিল্প বিপ্লব (Industrial Revolution) শুরু হয়, যার অভিষেক ঘটেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে। হস্তশিল্প, রাসায়নিক উৎপাদন, লৌহ উৎপাদন, স্টিম পাওয়ার, মেশিন যন্ত্রাংশ এবং মেকানাইজড ফ্যাক্টরি সিস্টেমের উন্নয়নে ধীরে ধীরে অসংখ্য ব্রান্ড গড়ে ওঠে যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর কয়েকটি দেশে। যা আমাদের বর্তমান সময়ের অনেকটাই অবিচ্ছেদ্য অংশ। আসুন জেনে নিই বাংলাদেশে বহুল ব্যবহৃত কোন পণ্যের উৎপাদক দেশ কোনটি।
১. The Coca-Cola Company
Products: Sprite, Coca-Cola, Diet Coke, Fanta etc.
১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় কোকা-কোলা কোম্পানী।
২. Nestlé
Products: Nido, Maggi, Kit kat, Nescafé etc.
১৮৬৬ সালে সুইজারল্যান্ডে প্রতিষ্ঠিত হয় নেসলে কোম্পানী।
৩. PepsiCo Inc.
Products: Pepsi, Mirinda, 7up, Aquafina, Mountain Dew etc.
১৮৯৩ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় পেপসিকো কোম্পানী।
৪. Apex Footwear
১৯৯০ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় অ্যাপেক্স ফুটওয়্যার। যা এশিয়ার অন্যতম বৃহত্তম ফুটওয়্যার কোম্পানীগুলোর মধ্যে একটি। অ্যাপেক্সের জন্য আমরা গর্ব করতে পারি।
৫. Calvin Klein
১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় এই ফ্যাশন হাউস।
৬. Nokia
১৮৬৫ সালে ফিনল্যান্ডে যাত্রা শুরু করে নোকিয়া।
৭. McDonald's
১৯৪০ সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করে জনপ্রিয় এই ফাস্ট ফুড কোম্পানী।
৮. Intel
১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার সিলিকন ভ্যালিতে যাত্রা শুরু করে এই মাল্টিন্যাশনাল টেকজায়ান্ট।
৯. IBM
১৯১১ সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করে কোম্পানী।
১০. Starbucks
অনেকে ইংল্যান্ড মনে করলেও, ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে জন্ম হয় এই জনপ্রিয় কফিহাউসটি।
১১. Hugo Boss
১৯২৪ সালে জার্মানে যাত্রা শুরু করে এই লাক্সারিয়াস ফ্যাশনহাউসটি। অনেক সময় শুধু 'BOSS' প্রতিকেও চিহ্নিত হয়।
১২. The Times
১৭৮৮ সালে যুক্তরাজ্যের লন্ডনে যাত্রা শুরু করে দৈনিক সংবাদপত্র কোম্পানী 'দ্য টাইমস'। উল্লেখ্য, 'টাইমস' (যুক্তরাষ্ট্র) এবং 'দ্য টাইমস' দুটো ভিন্ন কোম্পানী।
১৩. L'Oréal
১৯০৯ সালে ফ্রান্সের প্যারিসে যাত্রা শুরু করে ল'রিয়াল বা ল'রিয়াল প্যারিস। এটি বিশ্বের সবচেয়ে বড় কসমেটিকস তৈরি কারক কোম্পানি।
১৪. CNN
১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়া থেকে যাত্রা শুরু করে।
১৫. 20th Century Studios
১৯৩৫ সালে যুক্তরাষ্ট্রে জন্ম হয়। 20th century fox এর একটি অংশ হচ্ছে National Geographic Channel.
১৬. Johnson & Johnson
১৮৮৬ সালে যুক্তরাষ্ট্র থেকে যাত্রা শুরু করে।
১৭. Disney
১৯২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে যাত্রা শুরু হয় ম্যাস মিডিয়া কোম্পানি The Walt Disney.
১৮. KFC
১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি থেকে যাত্রা শুরু করে কেএফসি। পিৎজা হাটও কেএফসির মালিকানাভুক্ত।

বহুভুজের উপর অবস্থিত যে ঘনবস্তুর একটি শীর্ষবিন্দু থাকে এবং যার পার্শ্বতল গুলো প্রত্যেকটি ত্রিভুজাকার তাকে পিরামিড বলে। ম...
02/11/2020

বহুভুজের উপর অবস্থিত যে ঘনবস্তুর একটি শীর্ষবিন্দু থাকে এবং যার পার্শ্বতল গুলো প্রত্যেকটি ত্রিভুজাকার তাকে পিরামিড বলে। মিশরে মোট ৭৫ টি পিরামিড আছে। সবচেয়ে বড় পিরামিডটি হলো গিজার পিরামিড যা খুফু'র পিরামিড হিসেবেও পরিচিত। খ্রিষ্টপূর্ব ৫০০০ বছর পূর্বে এই গিজার পিরামিডের।

সৃষ্টি বলে ধারনা করা হয়। এর উচ্চতা ৪৮১ ফুট এবং এটি ৭৫৫ বর্গফুট জমির উপর অবস্থিত। প্রায় বিশ বছর ধরে এক লাখ শ্রমিকের দ্বারা এটি তৈরি করা হয়। এই পিরামিডটি তৈরি হয় বিশাল বিশাল পাথর দিয়ে যার প্রত্যেকটির ওজন প্রায় ৬০ টন এবং দৈর্ঘ্য ৪০ ফুট। প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির ছোঁয়ায় বর্তমানে হয়তো এত ভারী পাথর উত্তোলনের যন্ত্র বের হয়েছে। কিন্তু প্রায় সাত হাজার বছর পূর্বে যখন প্রযুক্তির কোন ছোঁয়া ছিল না সেই সময়ে এত ভারী পাথর দিয়ে কিভাবে এই পিরামিড নির্মাণ করা হয়েছিল সেই রহস্য আজও মানুষের নিকট অমীমাংসিত।

সময় আমাদের অতি পরিচিত একটি নাম। বর্তমান সময়ে হাত ঘড়ি, মোবাইল, দেয়াল ঘড়ি ও কম্পিউটার টাইম ডিস্পেলেতে সময় ভেদে আমরা AM ও P...
01/11/2020

সময় আমাদের অতি পরিচিত একটি নাম। বর্তমান সময়ে হাত ঘড়ি, মোবাইল, দেয়াল ঘড়ি ও কম্পিউটার টাইম ডিস্পেলেতে সময় ভেদে আমরা AM ও PM দেখতে পাই। এই দুটি আমাদের কি বুঝায়? AM ও PM এর রহস্য কি? দুপুর ১২টা বোঝানোর জন্য সময়ের পরে পিএম শব্দটি ব্যবহার করা হয়। এবং রাত ১২টা বাজলেই সময়ের পরে এএম ব্যবহার করা হয়।

অর্থাৎ রাত ১২টা থেকে পর দিন সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এএম বলতে হবে। এবং দুপুর ১২টা থেকে ওই দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পিএম।

AM এর ইংরেজি হলো Ante meridiem। AM অর্থ পূর্বে বা আগে আর meridiem অর্থ মধ্যাহ্ন বা দ্রাঘিমা বুঝায়। এক্ষেত্রে Ante meridiem দ্বারা মধ্য কোন বিষয় কে বুঝানো হয়। অর্থাৎ Ante meridiem দ্বারা মধ্যাহ্ন দুপুর ১২ টার পূর্ব থেকে মধ্যরাত বা ১২ টা হতে সময়কে বুঝায়।

PM এর পুরো ইংরেজি হলো post meridiem। PM অর্থ পরে আর post meridiem অর্থ মধ্যাহ্ন বা দ্রাঘিমা বুঝায়। এক্ষেত্রে meridiem দ্বারা মধ্য কোন বিষয় কে বুঝানো হয়। অর্থাৎ post meridiem দ্বারা মধ্যাহ্ন দুপুর ১২ টার পর থেকে মধ্যরাত বা ১২ টা পর্যন্ত সময়কে বুঝায়।

অ্যান্টি মানে হচ্ছে আগে এবং পোস্ট মানে হচ্ছে পরে। এবং মেরিডিয়েম শব্দটি লাতিন শব্দ ‘মেরিডিস’ থেকে এসেছে। যার অর্থ মধ্যভাগ বা মধ্যাহ্ন। অর্থাৎ অ্যান্টি মেরিডিয়েম হল মধ্যাহ্নের আগে এবং পোস্ট মেরিডিয়েম হল মধ্যাহ্নের পরে।

শূন্য (০) একটি জোড় সংখ্যা।যে সকল সংখ্যা ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদেরকে জোড় সংখ্যা বলে।০, ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য। অ...
01/11/2020

শূন্য (০) একটি জোড় সংখ্যা।


যে সকল সংখ্যা ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদেরকে জোড় সংখ্যা বলে।

০, ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ, ০ কে দুই দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, যেখানে ভাগশেষ শূন্য (০)

সকল জোড় সংখ্যাকে ২n২n দ্বারা প্রকাশ করা যায়, এবং শূন্যের ক্ষেত্রে সেখানে n=০n=০

সেট আকারে প্রকাশ করলে সকল জোড় সংখ্যার সেট ={…,−6,−4,−2,0,2,4,6,……,−6,−4,−2,0,2,4,6,…}

গঠন পদ্ধতিতে = {x|x,x=2n,n∈Zx|x,x=2n,n∈Z}

01/11/2020

Q: আঙুল ফুটালে শব্দ হয় কেন?

A: আঙুলের সংযোগস্থলের মাঝে সাইনোভিয়াল ফ্লুইড নামে এক প্রকার ঘন পিচ্ছিল তরল জাতীয় পদার্থ থাকে। এর কাজ হল সংযোগস্থলের অস্থিগুলির মাঝে যেন কোন ধরণের সংঘর্ষ না হয়। এই তরলের মাঝে বিভিন্ন গ্যাসও সম্পৃক্ত হয়ে মিশে থাকে।

আমরা যখন আঙুল ফোটাই তখন মূলত আঙুলের হাড়গুলোকে টেনে আলাদা করার চেষ্টা করি। এই টানের ফলে সংযোগস্থলের মাঝের স্থানটি বেড়ে যায় এবং আভ্যন্তরীণ চাপ কমে যায়।

কিন্তু যখন পুনরায় আগের স্থানে ফিরে আসে তখন সংযোগস্থলের গ্যাসগুলো বুদবুদ সৃষ্টি করে যাকে বিজ্ঞানের ভাষায় ক্যাভিটেশন বলে এবং এই বুদবুদগুলো চাপের কারণে ফেটে গিয়ে শব্দ করে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিজ্ঞানবিচিত্রা - BigyanBicitra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category