Dawah Library

Dawah Library read and learn knowledge from Holy Quran and authentic Hadith and apply in daily life

26/04/2026

رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ

হে আমার রব! আমাকে জ্ঞান দান করুন এবং সৎকর্মশীলদের সাথে মিলিয়ে দিন।

সূরা আশ-শুআরা, আয়াত: ৮৩

24/10/2022

ঝড়-তুফানের সময় বেশি বেশি পড়তে হবে:

اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا

আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা

অর্থ: হে আল্লাহ! আমাদের থেকে ঝড়-তুফান ফিরিয়ে নাও, আমাদের ওপর ঝড়-তুফান দিয়ো না।

14/10/2022

رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

হে আমার রব! আমাকে আপনি আপনার নিকট থেকে উত্তম সন্তান দান করুণ। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী।

সূরা আলে-ইমরান, আয়াত ৩৮

16/09/2022

إِنَّ اللَّهَ يَرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ

নিশ্চয় আল্লাহ্ যাকে ইচ্ছে অপরিমিত রিজিক দান করেন।

সূরা আলে-ইমরান, আয়াত ৩৭

16/09/2022

إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ

নিশ্চয় ইসলামই আল্লাহর নিকট একমাত্র দ্বীন।

সূরা আলে-ইমরান, আয়াত ১৯

05/08/2022

নবীজি (সাঃ) হিজরি সন শুরুতে সাহাবীদেরকে এই দোয়া পড়ার তাগিদ দিতেনঃ

اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالأَمْنِ ، وَالإِيمَانِ ، وَالسَّلامَةِ ،
وَالإِسْلامِ ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ ، وَجَوَار مِنَ
الشَّيْطَانِ

উচ্চারণ: আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালঅমাতি, ওয়াল ইসলামি, ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি, ওয়া ঝাওয়ারিম মিনাশ শায়ত্বানি।

অর্থ: হে আল্লাহ আমাদের ঈমান, ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। দয়াময় রহমানের কল্যাণ দান করুন। শয়তানের মোকাবেলায় আমাদের সাহায্য করুন।

আল্লাহপাক আমাদের সবাইকে রহম করুন।

02/08/2022

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

হে আমাদের রব, সরল পথ দোয়ার পর আপনি আমাদের অন্তরসমূহকে সত্য লঙ্ঘনপ্রবন করবেন না। আর আপনার কাছ থেকে আমাদেরকে করুনা দান করুন, নিশ্চয়ই আপনি মহাদাতা।

সূরা আলে ইমরান, আয়াত ৮।

29/07/2022

لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ

আল্লাহ্ কারো উপর এমন কোন দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যাতীত।সে ভাল যা উপার্জন করে তার প্রতিফল তারই, আর মন্দ যা কামাই করে তার প্রতিফল তার উপরই বর্তায়। সূরা আল-বাকারাহ, আয়াত ২৮৬

19/07/2022

আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, হে রব! আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে। মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন। একটি নিঃশ্বাস শীতকালে, আরেকটি নিঃশ্বাস গ্রীষ্মকালে। অতএব তোমরা যে গরমের এবং শীতের তীব্রতা পেয়ে থাকো (তা নিঃশ্বাসের প্রভাব)। (সহীহ বুখারি, হাদিসঃ ৩০৩২, ইসলামিক ফাউন্ডেশন)।

আল্লাহপাক আমাদের সবাইকে তাঁর রহমতের চাদরে ঢেকে রাখুন।

18/06/2022

মানুষের গুনাহ ও কৃতকর্মের কারণেই পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় ঘটে থাকে। সমাজে অন্যায়-অনাচার বেড়ে গেলেই প্রাকৃতিক দুর্যোগের বেশি আশঙ্কা থাকে। আল্লাহপাক পবিত্র কোরআনে বলেন, ‘মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে; ফলে তিনি তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।’ (সূরা: আর-রুম, আয়াত: ৪১)

হযরত নুহ (আ.) তার কওমকে আল্লাহর সঙ্গে নাফরমানি ও তাঁর সঙ্গে অন্য কিছুকে শরিক করার শাস্তি সম্পর্কে সতর্ক করেছিলেন। তবু তাদের চৈতন্যোদয় হয়নি। অবশেষে আল্লাহর আজাব আসে। এক ভয়ংকর প্লাবন ও জলোচ্ছ্বাস তাঁর জাতির অবাধ্য লোকদের ভাসিয়ে নিয়ে যায়। এমন প্লাবন সেই জাতিকে গ্রাস করেছিল, যেই প্লাবন হাজার বছর ধরে পৃথিবীতে ইতিহাস হয়ে আছে। জলোচ্ছাস ও বন্যার অন্যতম কারন - নাফরমানি ও শিরক, তা নুহ (আ.) এর ঘটনা থেকে অনুকরনীয়।

প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে রাসূল (সা.) বিচলিত হয়ে পড়তেন। আল্লাহর শাস্তির ভয় করতেন। বেশি বেশি তওবা-ইস্তেগফার করতেন এবং সাহাবাদের তা করার নির্দেশ দিতেন।

মহান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং বেশী বেশী তওবা করার তাওফীক দান করুন। শিরক, নাফরমানি, অন্যায় ইত্যাদি থেকে রক্ষা করুন। আমিন।

08/06/2022

প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) কে ঠাট্রা-বিদ্রুপকারীদের জন্য আল্লাহ্ সুবহানাহু তাআলা ১৪০০ বছর আগে পবিত্র কোরআনে এরশাদ করেন- হে নবী, ‘বিদ্রুপকারীদের জন্য আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট।’ (সুরা হিজর, আয়াত: ৯৫)

আর রাসুল (সাঃ) এতই মর্যাদাবান ছিলেন যে মহান আল্লাহ্ নিজেই বলেন, ‘আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।’ (সুরা আল-কলম, আয়াত: ৪)

হযরত আয়েশা (রাঃ) বলেন, স্বয়ং কোরআন রসুলে করিম (সাঃ) এর মহৎ চরিত্র। অর্থাৎ, কোরআনপাক যেসব উত্তম কর্ম ও চরিত্র শিক্ষা দেয়, তিনি সেসবের বাস্তব নমুনা। (আল-আদাবুল মুফরাদ, হাদীস: ৩০৮)

আল্লাহপাক সবাইকে হেদায়াত দান করুন।

Address

Dhaka

Telephone

+8801730359393

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawah Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dawah Library:

Shortcuts

Share