06/04/2025
*****IELTS Opinion Essay ******
এ ধরনের Openion Essay-তে প্রশ্নে যে মতামত দেয়া আছে আপনি এর সাথে একমত কি না তা জানতে চাওয়া হয়। কেউ কেউ এই ধরণের Essey-কে " Argumentative Essay" বলেন।
প্রশ্নগুলো করা হয় সাধারনত এরকমঃ
■ আপনি কি একমত? (Do you agree?)
■ আপনার কী ধারণা? (What do you think?)
■ আপনি কতোটা একমত? (To what extent do you agree?)
■ আপনি কতোটা একমত নাকি একমত নন? (To what extent do you agree or disagree?)
■ আপনার মতামত কী? (What is your opinion?)
এখন, আপনি যেকোনো একটি মতামত নিতে পারেন:
• একমত (Agree)
• একমত নই (Disagree)
• আংশিক একমত (Partial agreement)
ধরুণ প্রশ্নটি এমন হলোঃ
Some people think that only electric cars should be allowed on the road by 2040.
Do you agree?
"কিছু মানুষ মনে করেন যে ২০৪০ সালের মধ্যে রাস্তায় শুধু বৈদ্যুতিক গাড়ি চলবে। আপনি কি একমত?"
■ IELTS আপনাকে বলে না যে আপনি কোন ধরনের প্রবন্ধ পাবেন। আপনাকেই নির্দেশনা এবং কাজ দেখে প্রবন্ধের ধরন চিহ্নিত করতে হবে।
Opinion Essay-এর উত্তর লিখতে গিয়ে সবচেয়ে বড় যে ভুলটি করেন অনেকে তা হলো নিজের মতামত স্পষ্টভাবে না দেওয়া।
"this essay will show that..." লিখেই হয়তো আপনি এমন কিছু লিখলেন যা আপনার নিজের মতামতকে প্রকাশ করে না। আপনার মতামত পরিষ্কার হওয়া উচিত এবং পুরো লেখাটায় একই মতামত রাখতে হবে।
■ আরেকটি সমস্যা হলো যখন মানুষ স্পষ্ট মতামত না দিয়ে মাঝখানে অবস্থান নেন। একটি সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি মানে এই নয় যে আপনি উভয় পক্ষের সাথেই একমত। এটি “আলোচনা করো” (মানে discussion essay) টাইপের প্রবন্ধে না।