বাংলাদেশে কিছু মহাজ্ঞানী মানুষ আছে,তারা মনে করে দুনিয়ার সব বুঝে।অথচ তাদেরকে Cyclopentanoperhydrophenanthrene উচ্চারণ করতে দিলে সেটাই পারবে না😷
©edited
Biology Vaiya বায়োলজি ভাইয়া
তোমাদের ডাক্তার হওয়ার স্বপ্নপূরণে আমরা তোমার পাশে আছি।
আমি ডাক্তারি পড়ছি আমি কাঁ'দি!
আমার ফ্রেন্ড যে অনার্স করছে সেও কাঁ"দে!
যে ফ্রেন্ড ইঞ্জিনিয়ারিং করছে ওটাও কাঁ'দছে।
শুধু আমার ফ্রেন্ড যে পড়াশোনা ছেড়ে বিয়ে করেছিল, ও মালদ্বীপে বরের সাথে, শুধু ও কাঁ'দছে না। 🙂
©
14/05/2026
DUCSU VP Md Abu Shadik ভাইয়ের বিয়েতে...
ডাক্তার মেয়েরাই বউ হিসাবে সেরা… 👌
প্রধানমন্ত্রীর বউ ডাক্তার,
বিরোধী দলীয় নেতার বউ ডাক্তার,
সাদিক কায়েম এর বউও ডাক্তার!
ভবিষ্যতে বড় নেতা হতে চাইলে জলদি ডাক্তার মেয়ে বিয়ে করুন😑
10/05/2026
হেপাটাইটিস এ ও ই নিয়ে আমাদের এখনই সতর্ক হতে হবে!
জনপ্রিয় অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। ডাক্তারদের ভাষ্যমতে, তার লিভার মারা*ত্মক*ভাবে ক্ষ*তিগ্রস্ত হয়েছে এবং এর কারণ হিসেবে হেপাটাইটিস এ (Hepatitis A) ও ই (Hepatitis E) ভাইরাস শনাক্ত হয়েছে।
কারিনার এই সংকটময় মুহূর্তে আমাদের সবার দোয়া যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন এই রোগ দুটি সম্পর্কে সঠিক সচেতনতা। লিভার সুস্থ রাখতে নিচের বিষয়গুলো অবহেলা করবেন না:
⚠️ কীভাবে ছড়ায় এই ভাইরাস?
হেপাটাইটিস A এবং E মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়।
- রাস্তার খোলা শরবত, আখের রস বা অপরিচ্ছন্ন পানির আইসক্রিম থেকে।
- টয়লেট ব্যবহারের পর হাত ভালো করে না ধুয়ে খাবার স্পর্শ করলে।
- বন্যার সময় বা পানির লাইনে সুয়ারেজের ময়লা মিশলে।
✅ প্রতিরোধে আমাদের করণীয়ঃ
১. পানি ফুটিয়ে নিন: শুধু ফিল্টার নয়, এই সময়ে ঝুঁকি এড়াতে পানি অন্তত ২০ মিনিট ফুটিয়ে পান করুন। বাইরে বের হলে বিশ্বস্ত ব্র্যান্ডের বোতলজাত পানি ব্যবহার করুন।
২. রাস্তার খাবার বর্জন: এই গরমে রাস্তার খোলা ফুচকা, চটপটি, সালাদ বা বরফ দেওয়া পানীয় একদম এড়িয়ে চলুন।
৩. হাত ধোয়ার অভ্যাস: খাওয়ার আগে এবং টয়লেট থেকে ফেরার পর সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধোয়ার কোনো বিকল্প নেই।
৪. ভ্যাকসিনেশন: হেপাটাইটিস A-এর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর টিকা পাওয়া যায়। লিভারের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করতে আজই চিকিৎসকের পরামর্শ নিয়ে টিকা দিন।
৫. লক্ষণ চিনুন: হঠাৎ উচ্চ মাত্রার জ্ব'র, প্রচণ্ড ক্লান্তি, বমি বমি ভাব এবং চোখ বা প্রস্রাব হলুদ হওয়া (জন্ডিস) দেখামাত্রই ডাক্তারের কাছে যান।
09/05/2026
আহা জীবন!
09/05/2026
Someone: কত টাকা বেতন পাও?
My answer: 👇🏻
09/05/2026
আপনার কি মাঝে মাঝে বুকের ভিতর চাপ চা'প লাগে?
হাঁটলে আগের মতো শক্তি পান না?
সিঁড়ি উঠলে হাঁ"পিয়ে যান?
রাতে হঠাৎ বুক ধ'ড়ফ'ড় করে?
তারপর নিজেকেই বুঝ দেন,
“… গ্যাস…”
“বয়স বাড়তেছে…”
“এত টেনশন করলে এমন হবেই…”
৫৮ বছরের একজন মানুষ
একদম সাধারণ জীবন।
সকাল হলে কাজে যেতেন, মানুষের সাথে হাসতেন, বাজার করতেন, পরিবার নিয়ে চিন্তা করতেন।
বড় কোনো অসুখ ছিল না।
কমপক্ষে উনি তাই ভাবতেন।
তারপর একদিন সকালে বুকের ভিতর ভারী লাগা শুরু হলো।
তীব্র ব্য*থা না।
শুধু মনে হচ্ছিল বুকের উপর কেউ পাথর চা'পা দিয়ে রেখেছে।
তিনি ভাবলেন একটু পর ঠিক হয়ে যাবে।
হার্টের র'ক্তনালী আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছিল বছরের পর বছর ধরে।
আমরা যেভাবে ঘরের পাইপের ভিতরে ময়লা জমে পানি চলার রাস্তা ছোট হয়ে যায়,
ঠিক সেভাবেই রক্ত চলার পথ ছোট হয়ে যায়।
অল্প কাজেই ক্লান্ত লাগা
বুকের মাঝখানে চাপ লাগা
হাঁটলে দম ফুরিয়ে যাওয়া
আগের মতো শক্তি না পাওয়া
হঠাৎ ঘাম হওয়া
বাম হাত বা চোয়ালে অস্বস্তি
এগুলাকে অবহেলা করবেন না
আমরা বিশ্বাস করতে চাই, “আমার কিছু হবে না।”
কিন্তু হার্ট অ্যা°টাক সময় দেয়না...
প্লিজ অবহেলা করবেন না।
কি করলে হার্ট ভালো থাকবে?
বরং প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসই হার্টকে ধীরে ধীরে বাঁচায়… আবার ধ্বংসও করে।
🖤 হার্ট সুস্থ রাখতে যা করবেন:
•😒১/ প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন
জিম করতে হবে না।
নিয়মিত হাঁটাটাই অনেক বড় ওষুধ।
২/ ধূমপান বাদ দিন
একটা সিগারেটও হার্টের র*ক্তনালীর ক্ষ'তি করে।
“মাঝে মাঝে খাই” বলেও অনেক মানুষ ICU তে যায়।
৩/ তেল-চর্বি কমান
প্রতিদিন গরু-খাসি, ফাস্টফুড, ভাজাপোড়া…
এগুলো ধীরে ধীরে র*ক্তনালী বন্ধ করে।
৪/ ঘুম ঠিক করুন
রাত জেগে থাকা, অল্প ঘুম, অতিরিক্ত স্ট্রেস…
এসব হার্টের উপর ভয়ং*কর চাপ ফেলে।
৫/ সুগার, প্রেসার, কোলেস্টেরল চেক করুন
অনেক মানুষের এগুলো থাকে কিন্তু টেরই পায় না।
আর ভিতরে ভিতরে হার্ট নষ্ট হতে থাকে।
৬/ ওজন নিয়ন্ত্রণে রাখুন
পেটের মেদ শুধু সৌন্দর্যের সমস্যা না।
এটা হার্টেরও শত্রু।
৭/ রাগ, টেনশন, অতিরিক্ত দুশ্চিন্তা কমান
সব চিন্তা একা মাথায় রাখবেন না।
যদি মাঝে মাঝে বুক চাপ লাগে, হাঁটলে হাঁপান, বাম হাতে অস্বস্তি হয়, অকারণে ঘাম হয়…
একটা ECG, Echo বা ডাক্তার দেখানো আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে।
হার্ট ভালো রাখার জন্য শুধু ওষুধ না,
জীবনযাপনও বদলাতে হয়।
©ডা.আব্দুর রহমান
06/05/2026
হাসপাতালের বহির্বিভাগে রোগি দেখতেছি।
হঠাৎ করে ঐশী এলো দেখা করতে।
ঐশীর গল্পটা বলি!
ঐশী এ বছর টাংগাইল মেডিকেল কলেজের ১ম বর্ষে ভর্তি হয়েছে। ঐশী গত বছর নেত্রকোণা মেডিকেল কলেজে চান্স পেয়েছিল , ভর্তিও হয়েছিল।
কিন্তু মানিয়ে নিতে পারেনি তাই ভর্তি বাতিল করেছিলো যেটা ওর মা জানলেও বাবা জানতো না!
সরকারী মেডিকেলে চান্স পেয়ে , ভর্তি হয়ে,
সেই ভর্তি বাতিল করার সাহস করা অন্য লেভেলের পাগলামি!
অনেক বড় একটা রিস্ক নিয়েই শুন্য হাতে সেকেন্ড টাইম দিয়েছিল। এরপর…
গতকাল টাংগাইল মেডিকেল কলেজে ওদের ওরিয়েন্টেশন ছিল আর আজ ওদের বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরিয়ে দেখালো।
শেষ করেই আউটডোরে এসে আমার সাথে দেখা করে গেলো।
ঐশী সেই এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে এডমিশন পর্যন্ত আমার স্টুডেন্ট ছিল।
আজকে এলো অন্য পরিচয়ে ,গায়ে এপ্রন জড়িয়ে।
ইনশাআল্লাহ দেখতে দেখতে এক সময় আমরা প্রফেশনাল কলিগ হয়ে যাবো।
দোয়া রইল তোর জন্য 🤍
~Dr. Shad
কুম-২৯ এর (আফরিন নাবিলা) ইন্তে"কাল করেছে। সে ক্যা*ন্সার আ*ক্রান্ত অবস্থায় চিকি-ৎসাধীন ছিল। তার বিদেহি আত্নার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
04/05/2026
রাস্তা ঘাটে হঠাৎ রিকশাওয়ালাদের ডাক্তারের পোশাকে দেখলে ভয় পাইয়েন না। দেশে ডাক্তারদের এত দুর্দিন আসে নাই যে তাদের রিক্সা চালাতে হবে!
ঘটনা হচ্ছে, গতপরশুদিন বৃষ্টি হচ্ছিল, তখন উত্তরা একটি মার্কেটের সামনে এক লোক কয়েক বস্তা পিপিই নিয়ে আসে। হয়তো, করোনার সময় ইম্পোর্ট করেছিল কিন্তু বিক্রি করতে পারে নি, এখন বিক্রির জন্য আনছে। মাত্র ১০০ টাকা করে বিক্রি করছে।
প্রথমে রেইনকোট মনে করে এক রিক্সাওয়ালা একটা কিনে, তারটার দাম শুনে দৌড় দিয়ে আরেক রিক্সাওয়ালা যেয়ে কিনে নেয়। বাস, শুরু হয়ে যায় রিক্সাওয়ালাদের মধ্যে হুরুহুরি। সবাই দৌড়ে যেয়ে ডাক্তারে অপারেশন করার পিপিই কিনে নিয়ে আসে।
আধা ঘন্টায় সব পিপিই শেষ,
এখন উত্তরার রাস্তায় রিকশার দিকে তাকালে মনে হয় সবাই ডাক্তার, অপারেশন করতে ছুটছে ওটির দিকে 🥱
তবে, দুঃখজনক বিষয় হচ্ছে এইসব পিপিই বৃষ্টি আটকাতে পারে না 👻
~মাহমুদুল হাসান
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Address
Mirpur/14
Dhaka