Complete Web design Course Ready
Zahi Academy
This is Zahi Academy, an institute that will provide empowerment and an excellent learning environment for you.
Zahi Academy
Office Hours: 10AM - 8PM (Everyday)
Contact No: 01789567447
07/03/2022
ফ্রিলান্সিং ক্যারিয়ার হিসেবে এস.ই.ও : পর্ব-১
এস.ই.ও কি? এটি কিভাবে কাজ করে? এস.ই.ও এর কতকগুলো মৌলিক বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা
বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির এই যুগে প্রতিদিনই আমরা নিত্য নতুন আবিষ্কারের সাথে পরিচিত হচ্ছি। বিজ্ঞানের নব নব আবিষ্কার আমাদের জীবন প্রবাহকে করেছে গতিশীল, সুন্দর ও উপভোগ্য। বিজ্ঞানের এরকমই একটি আবিষ্কার হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া আজকের পৃথিবীতে আমরা আমাদের একটি দিনও কল্পনা করতে পারি না। তাছাড়া বৈশ্বিক অর্থনীতির অনেকটাই আজ ইন্টারনেট নির্ভর। অনলাইনে আজ পায়ের জুতা-মোজা থেকে শুরু করে মাথায় ব্যবহারের শ্যাম্পু, এমনকি বাইসাইকেলের পার্টস থেকে উড়োজাহাজ পর্যন্ত কিনতে পাওয়া যায়। আর এই ইন্টারনেট ব্যবহারকে সহজ ও গতিশীল করেছে সার্চ-ইঞ্জিন টেকনোলোজি। ইন্টারনেটে ছড়িয়ে থাকা লক্ষ কোটি তথ্যের ভেতর থেকে প্রয়োজনীয় তথ্য মূহুর্তের মধ্যে খুঁজে পেতে সার্চ ইঞ্জিন রূপকথার আলাদীনের যাদুর প্রদীপের মতোই কাজ করে। বর্তমান বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে গুগোল, বিং, বাইডু, ইয়াহু, ডাকডাকগো বিশেষ স্থান দখল করে আছে। এই সার্চ ইঞ্জিন প্রযুক্তিকে কেন্দ্র করে পুরো পৃথিবীতে হাজার কোটি টাকার ব্যবসা পরিচালিত ও নিয়ন্ত্রিত হচ্ছে। আর এর সিংহভাগই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপর নির্ভরশীল। সার্চ-ইঞ্জিন ভিত্তিক ডিজিটাল মার্কেটিং এর সর্ব বৃহৎ ক্ষেত্র হচ্ছে SEO বা Search Engine Optimization। কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক বৃদ্ধির মূল হাতিয়ার হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আজকে আমরা জানবো এস.ই.ও কি, এটি কিভাবে কাজ করে এবং এস.ই.ও শিখতে হলে কি কি বিষয়ে ধারণা থাকা আবশ্যক।
এস.ই.ও কি?
বিশ্ব বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস এর তথ্যমতে, বর্তমান বিশ্বে ৭২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হচ্ছে শুধুমাত্র এস.ই.ও সেক্টরে। আগামী ২০২০ সাল নাগাদ তা বেড়ে দাঁড়াবে ৮০ বিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের অনেক ধনী রাষ্ট্রের জাতীয় বাজেট থেকেও অনেক গুণ বেশি। যদিও এস.ই.ও একটি ব্যাপক ও বিস্তৃত বিষয় তবুও একে এক কথায় বলতে গেলে এভাবে বলা যায়, এটি এমন কতকগুলো কৌশলগত প্রক্রিয়ার সমষ্টি যা কোনো ওয়েবসাইটটিকে সার্চ-ইঞ্জিনের প্রথম পাতায় নিয়ে এসে ওয়েবসাইটির ফ্রি, অর্গানিক, এডিটরিয়াল অথবা ন্যাচারাল ট্রাফিক বৃদ্ধি করে থাকে।
ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানো কতটা জরুরি? ধরুন, আপনি অনেক টাকা ব্যয় করে একটি ব্যবসা দাঁড় করালেন, কিন্তু আপনার পণ্য কেনার মতো কোনো ক্রেতা আপনার প্রতিষ্ঠানে আসছে না। তখন অনেক টাকা লগ্নি করা সত্ত্বেও আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনি কোনো লাভের আশা করতে পারবেন না। ঠিক তেমনই, লক্ষ টাকা খরচ করে ওয়েবসাইট তৈরি করে কোনো লাভ হবে না, যদি সে ওয়েবসাইটে কোনো ট্রাফিক না থাকে। আর এই মহা মূল্যবান ট্রাফিক বৃদ্ধির কাজটিই করে থাকে এস.ই.ও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টেকনোলোজি।
Part 1 Running...
05/03/2022
Great leaders always appreciate their people.
They don't let them down or bring them down.
They protect people and prevent harm.
01/03/2022
Part -1
নতুন যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রথমেই একটি ব্যাপার মাথায় আসে আর সেটা হলো ফ্রিল্যান্সিং শুরু করবো কিভাবে! কোন বিষয় শিখে ফ্রিল্যান্সিং শুরু করলে ভাল হবে? বর্তমানে ফ্র্যল্যান্সিং আলোচিত বিষয় হলেও, নতুনদের কাছে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে এই রকম প্রশ্নের উদয় হয়।
এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে আসলে সিকুয়েন্সলি অনেক বিষয় চলে আসে আর আসাটাই স্বাভাবিক।
আজকে কথা বলবো শুধু কোন বিষয়গুলোতে দক্ষতা বাড়ানো উচিত ফ্রিল্যান্সিং কে টার্গেট করে, এবং কার কোন বিষয় বেছে নেওয়া উচিৎ।
আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যে, সাধারণত যারা নন টেকনিক্যাল (মানে যাদের একাডেমিক CSE, Marketing, Graphics Or Fine Art ডিগ্রী নেই) বা কোন বিষয়ে দক্ষ নয় তারা নতুন করে যেহেতু ফ্রিল্যান্সিং করবেন তাই সেক্ষেত্রে দ্রুত কিভাবে দক্ষতা অর্জনের মাধ্যমে মার্কেটে কাজ করা যায় সেই বিষয়টাতেই এখন ফোকাস করবো। পূর্বে যাদের অভিজ্ঞতা নেই ভার্চুয়াল সার্ভিস দেওয়াকে কেন্দ্র করে, তারা আমাদের এই আলোচনায় একটি দিক নির্দেশনা পেয়ে যাবেন।
ফ্রিল্যান্সিং যেহেতু হার্ডওয়ার্ক করতে হয় তাই প্রথমত নিজের পছন্দসই কোন কাজকেই প্রধান্য দেওয়া প্রয়োজন, পছন্দের কাজ ছাড়া লং টাইম কাজ করা, হার্ডওয়ার্ক করা একটু কঠিন। কারো কথায় বা অন্য কেউ কোন একটা দক্ষতা অর্জন করে অনেক বেশি আয় করছেন সেটা দেখে ঝাপিয়ে পড়াটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। যা কিছু সময় অতিবাহতি হওয়ার পরই আপনি নিজেই বুঝতে পারবেন।
তাই একটা লাইনে বলে যাওয়া ভাল, যে আপনি কোন বিষয়টাতে খুব বেশি ইনটারেস্ট ফিল করেন সেই বিষয়টা বেচে নিন। তাহলে দেখবেন নতুন কিছু শিখতে এবং এর জন্য লংটাইম কাজ করতে হলেও কখনই একঘেয়েমি লাগবে না। শুরুতে কোনটাতে বেশী টাকা ইনকাম করা যায় সেদিকে না চিন্তা করে আপনার কি ভাল লাগে তার উপরে গুরুত্ব দিন। অমুক ভাই এইটা শিখে অনেক টাকা ইনকাম করছে, আমিও এইটাই করব এই ধরনের বোকামির চিন্তা থেকে বেরিয়ে আসুন
আমি পারসনালি এমন অনেক
> গ্রাফিক্স ডিজাইনার ফ্রিল্যান্সারকে চিনি যিনি ওয়েব ডেভলাপার বা ডিজিটাল মার্কেটার থেকে বেশি ইনকাম করে আবার এমন অনেক
> ডিজিটাল মার্কেটারকে ফ্রিল্যান্সারকে চিনি যিনি ওয়েব ডেভলাপার বা গ্রাফিক্স ডিজাইনার থেকে বেশি ইনকাম করে আবার এমন অনেক
> ওয়েব ডেভলাপার ওয়েব ডেভলাপার কে চিনি যিনি ডিজিটাল মার্কেটার বা গ্রাফিক্স ডিজাইনার থেকে বেশি ইনকাম করে
সুতরাং মূল বিষয় হচ্ছে স্কিল, আপনার স্কিল বেশী থাকলে আপনি অন্য অনেক ক্যাটাগরির ফ্রিল্যান্সারদের থেকে বেশি আয় করতে পারবেন
01/03/2022
যেকোনো ভাবেই হোক নিজেকে মোটিভেটেড রাখতে হবে।।।
প্রশ্ন: ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর কাজ করা কি জায়েজ আছে?
উত্তর:
ইন্টারনেটের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তলব অনুযায়ী কাজ করার নাম হচ্ছে, ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। এ জগতে হাজার হাজার কাজ আছে। সেগুলো থেকে যদি আপনি কিছু শর্ত সাপেক্ষে হালাল কর্মের মাধ্যমে অর্থ উপার্জন করেন তাহলে নি:সন্দেহে তা হালাল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:مَا أكَلَ أَحَدٌ طَعَاماً قَطُّ خَيْراً مِنْ أنْ يَأكُلَ مِنْ عَمَلِ يَدِه، وَإنَّ نَبيَّ الله دَاوُدَ عليه السلام كَانَ يَأكُلُ مِنْ عَمَلِ يَدِهِ ». رواه البخاري ‘‘নিজের হাতের উপার্জন থেকে উত্তম খাবার কেউ কখনো খায় নি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতের উপার্জন থেকে খেতেন।’’(সহীহুল বুখারী ২০৭২, ইবনু মাজাহ ২১৩৮, আহমাদ ১৬৭২৯, ১৫৭৩৯)
তবে সর্বদা হালাল-হারামের বিষয়টি মাথায় রাখতে হবে এবং হারাম ও সন্দেহপূর্ণ বিষয় থেকে দূরে থাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
«إنَّ الحَلاَلَ بَيِّنٌ، وَإنَّ الحَرامَ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشْتَبَهَاتٌ لاَ يَعْلَمُهُنَّ كَثيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ، اسْتَبْرَأَ لِدِينهِ وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ وَقَعَ في الحَرَامِ ‘‘অবশ্যই হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট। আর এ দুটির মাঝখানে রয়েছে কিছু সন্দেহপূর্ণ বস্তু; যা অনেক লোকেই জানে না। অতএব যে ব্যক্তি এই সন্দেহপূর্ণ বিষয় সমূহ হতে দূরে থাকবে, সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করবে এবং যে সন্দেহপূর্ণ বিষয়ে পতিত হবে সে হারামে পতিত হবে।” (সহীহুল বুখারী ৫২, ২০৫১, মুসলিম ১৫৯৯)
মোটকথা, কাজের উপর নির্ভর করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন করা কখনো বৈধ আবার কখনো অবৈধ।
এ ক্ষেত্রে মূলনীতি হল, যদি আপনি এমন কাজ করেন যেটা মূলত শরিয়তে হালাল-যাতে হারামের সংস্পর্শ নাই তাহলে তা হালাল এবং সেখান থেকে উপার্জিত অর্থও হালাল আর যদি কাজটা হারাম হয় তাহলে তা করা হারাম এবং সেখান থেকে উপার্জিত অর্থও হারাম।
❑ ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর মাধ্যমে অর্থ উপার্জনের শর্তাবলী:
কয়েকটি শর্ত সাপেক্ষে ফ্রিল্যান্সিং করা এবং তার মাধ্যমে অর্থ উপার্জন করা বৈধ। যথা: ১. ইসলামি দৃষ্টিকোণ থেকে কাজটি হালাল হওয়া (হারাম না হওয়া)। ২. দেশের প্রচলিত আইন পরিপন্থী না হওয়া। ৩. মানুষ, সমাজ ও দেশের জন্য ক্ষতি কারক না হওয়া। ৪.কারো অধিকার খর্ব না করা। (যেমন: কপিরাইট লঙ্ঘন করা)। ৫. আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুদ, ঘুস বা দুর্নীতির আশ্রয় না নেয়া। ৬. মিথ্যা, প্রতিশ্রুতি ভঙ্গ ও প্রতারণার আশ্রয় না নেয়া ইত্যাদি।
যদিও এগুলো অনলাইন-অফলাইন সর্বক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু অনলাইনে আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ এ ক্ষেত্রে প্রতারণা ও অন্যায়-অপকর্মের সুযোগ বেশি থাকে।
❑ কয়েকটি উদাহরণ:
◈ গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্সে ডিজাইনে যদি কোন অশ্লীলতা না থাকে এবং পুরুষ-মহিলা বা অন্য কোনো প্রাণীর ছবি যুক্ত করা না করা হয় বা কপিরাইট কৃত কোন ছবি ব্যবহার না করা হয় তাহলে তা হালাল; অন্যথায় হারাম।
◈ ডাটা এন্ট্রি বা (লেখা)। এতে যদি শরিয়ত বিরোধী কিছু না থাকে তাহলে কোন আপত্তি নাই; অন্যথায় হারাম। যেমন: কোনো লেখকের কপি রাইট কৃত বই থেকে নকল করা, নাস্তিকতা ও ইসলাম বিরোধী প্রপাগাণ্ডা মূলক লেখা, অবৈধ প্রেমভালবাসা ও নোংরা-সেক্সুয়াল বিষয়ে লেখা ইত্যাদি। এগুলো লিখে অনলাইনে পয়সা কামানো হারাম।
◈ অনলাইন ভিত্তিক সেলস রিপ্রেজেন্টেটিভ/বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করা। পণ্যটি যদি হালাল হয় তাহলে তা হালাল কিন্তু পণ্যটি হারাম হলে তা অবশ্যই হারাম। যেমন: মদ-নেশা, বিড়ি-সিগারেট, মানব দেহের জন্য ক্ষতিকারক, খাঁটি পণ্যের লেভেল লাগানো নকল পণ্য, সরকার কর্তৃক নিষিদ্ধ পণ্য ইত্যাদি। এগুলো অনলাইনে বিক্রয় সেবা দিয়ে পয়সা কামানো হালাল নয়।
এভাবে হালাল-হারামের বিষয়টি ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, SEO, নেটওয়ার্কিং ও তথ্যব্যবস্থা (ইনফরমেশন সিস্টেম), প্রশাসনিক সহায়তা, মাল্টিমিডিয়া, গ্রাহকসেবা (Customer Service) ইত্যাদি যতপ্রকার কাজ আছে সকল ক্ষেত্রেই প্রযোজ্য। আল্লাহু আলাম।
মহান আল্লাহ আামাদেরকে বৈধ পন্থায় কাজ করে অর্থ উপর্জন করার এবং সকল প্রকার হারাম ও অসদুপায় অবলম্বন থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমীন।
▬▬▬▬◢◯◣▬▬▬▬ উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল, জুবাইল, দাওয়াহ এন্ড গাইডেন্স, সৌদি আরব।।
Collected
28/02/2022
To do something good, you have to be interested in skill development.
27/02/2022
ওয়ার্ডপ্রেস কী? ওয়ার্ডপ্রেস ব্যবহারের সুবিধা।
হ্যালো বন্ধুরা। আশা করি ভালো আছেন। আপনারা নিশ্চয়ই ওয়ার্ডপ্রেস নামটি শুনে থাকবেন। আসলে ওয়ার্ডপ্রেস হলো পৃথিবীর সেরা CMS সফটওয়্যার গুলোর মধ্যে একটি। এখন হয়তো আপনি বলতে পারেন এই CMS মানে কি? CMS মানে হলো Content management system.
এই সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজেই অল্প সময়ের মধ্যে প্রফেশনাল মানের একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনারা যারা ব্লগিং করার জন্য বা অন্যান্য কারণে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন আজকের এই আর্টিকেলটি তাদের জন্য।
আজকের এই আর্টিকেলে ওয়ার্ডপ্রেস সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো। যা হয়তো আপনার সামান্য হলেও উপকারে আসতে পারে। তাই আশা করছি সাথেই থাকবেন।
আজকের আলোচ্য বিষয়:
ওয়ার্ডপ্রেস কী? What is wordpress ?
ওয়ার্ডপ্রেস দ্বারা কেমন ওয়েবসাইট তৈরি করা যায়?
What kind of website can be created by WordPress?
ওয়ার্ডপ্রেস কেন ব্যাবহার করবেন? Why should you use wordpress?
ওয়ার্ডপ্রেস কী? WHAT IS WORDPRESS?
ওয়ার্ডপ্রেস হলো PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং MySQL ডাটাবেজ দিয়ে তৈরি এমন একটি এপ্লিকেশন যা ব্যাবহার খুব সহজেই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর দক্ষতা ছাড়াই ওয়েবসাইট তৈরি করা যায়।
আরো সহজভাবে বললে ওয়ার্ডপ্রেস হলো এমন একটি ফ্রি ব্লগ পাবলিশিং প্লাটফর্ম যার মাধ্যমে খুব সহজেই একটি প্রফেশনাল মানের ওয়েব সাইট বা ব্লগ তৈরি করা যায়।
এটি হলো ফ্রি এবং ওপেন-সোর্স এবং GNU লাইসেন্স দ্বারা স্বিকৃত তার মানে হলো এটি যে কেউ বিনামূল্যে ডাউনলোড করে ব্যাবহার করতে পারবে।
Wordpress bangla.ওয়ার্ডপ্রেস । best CMS.what is wordpress bangla what is wordpress in bangla wordpress wordpress themes woocommerce wordpress plugins wpml wordpress blog wordpress templates betheme wordpress website wordfence wordpress developer best wordpress themes wordpress pricingWordpress bangla
প্রোগ্রামিং বা কোডিং জ্ঞান ছাড়া ওয়েবসাইট তৈরির CMS বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার গুলোর মধ্যে ওয়ার্ডপ্রেস (wordpress) সবচেয়ে বেশি জনপ্রিয়।
ওয়ার্ডপ্রেস ছাড়াও আরো অনেক CMS সফটওয়্যার রয়েছে যেমন: drupal, joomla, magento, TYPO3 আরো অনেক। কিন্তু এগুলোর মধ্যে Wordpress অনেক জনপ্রিয়। বর্তমানে পৃথিবীর সকল ওয়েবসাইটের মধ্যে ৪৫% ওয়েবসাইটই তৈরি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে।
দিন দিন ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ওয়ার্ডপ্রেসের জনপ্রিয় বৃদ্ধির অন্যতম কারন হলো এটি সহজ ব্যাবহার বান্ধব এবং এর কমিউনিটি সিস্টেম বা রিসোর্স অনেক বেশি।
এখন আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করার চিন্তাভাবনা করেন তাহলে ওয়ার্ডপ্রেসই হবে আপনার বেস্ট চয়েস।
ওয়ার্ডপ্রেস দ্বারা কেমন ওয়েবসাইট তৈরি করা যায়:
ওয়ার্ডপ্রেস হলো খুবই শক্তিশালী এবং জনপ্রিয় একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)। এটি দ্বারা খুব সহজেই যেকোনো ধরনের ওয়েবসাইট খুব সহজেই তৈরি করা যায়। তবে এটি ব্লগ সাইট তৈরি করার জন্য ব্লগারদের কাছে খুবই জনপ্রিয়।
এই ওয়ার্ডপ্রেস ব্যাবহার করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করা যায় যেমন:
Blog site
Portfolio site
E-commerce site
Business site
Forum site
ওয়ার্ডপ্রেস কেন ব্যাবহার করবেন :
বর্তমানে পৃথিবীর সকল ওয়েবসাইটের মধ্যে প্রায় ৪৫% ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। এবং দিন দিন এই ওয়ার্ডপ্রেস ব্যাবহারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ওয়ার্ডপ্রেস এপ্লিকেশনটি খুবই শক্তিশালী এবং নিরাপদ হওয়ার কারনে অনেকেই এটি ব্যাবহার করছেন।
এই ওয়ার্ডপ্রেস এপ্লিকেশনটি ইউজার ফ্রেন্ডলি হওয়াই যে কেউ এটি খুব সহজেই ব্যবহার করতে পারে। তাছাড়া এটি ব্যাবহার করতে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দক্ষতা প্রয়োজন হয় না। তাছাড়া এই ওয়ার্ডপ্রেস ব্যাবহারের আরো নানাবিধ কারণ রয়েছে যেমন:
১. ফ্রি এবং ওপেন-সোর্স:
ওয়ার্ডপ্রেস ব্যাবহারের অন্যতম একটি কারন হলো আপনি এই জনপ্রিয় এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার টি ফ্রিতেই ব্যাবহারের সু্যোগ পাচ্ছেন।
এটি ব্যাবহার করতে আপনার কোনো টাকা দিতে হবে না। তবে ওয়েবসাইট তৈরি করে ওয়েব হোস্টিংয়ের জন্য কিছু টাকা ব্যায় করতে হবে।
২. সহজ ব্যাবহার :
ওয়ার্ডপ্রেস ব্যাবহার করার আরো একটি অন্যতম কারণ হলো এর সহজ ব্যাবহার । ওয়ার্ডপ্রেস ব্যাবহার করতে হলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর এক্সপার্ট হতে হয় না।
তাই যেকেউ এটি সহজেই ব্যবহার এবং কাস্টমাইজ করতে পারে। তাই ওয়ার্ডপ্রেস ব্যাবহারের আরেকটি কারণ হলো এর সহজ ব্যাবহার।
৩. নানাবিধ ব্যাবহার:
ওয়ার্ডপ্রেস ব্যাবহার করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। এটি ব্যাবহার করে আপনি আপনার জন্য ব্লগ সাইট , বিসনেস সাইট, পোর্টফোলিও সাইট, হবি সাইট, ফটো সাইট, এমনকি ই-কমার্স সাইটও তৈরি করতে পারবেন।
তাই আপনি এই ওয়ার্ডপ্রেসকে নানাবিধ ওয়েবসাইট তৈরি করতে ব্যবহার করতে পারবেন। আর এই বহুমুখী ব্যবহার হলো ওয়ার্ডপ্রেস ব্যাবহারের অন্যতম একটি কারন।
৪. কমিউনিটি এবং সাপোর্ট:
ওয়ার্ডপ্রেস হলো সবচেয়ে জনপ্রিয় এবং অধিক ব্যাবহৃত CMS সফটওয়্যার। অনলাইনে ওয়ার্ডপ্রেস সম্পর্কে অনেক রিসোর্স রয়েছে। তাই যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে খুব সহজেই তা সলভ করা যায়।
ওয়ার্ডপ্রেসের কমিউনিটি এবং সাপোর্ট অনেক বেশি। আপনি গুগল কিংবা ইউটিউবে ওয়ার্ডপ্রেস সম্পর্কে সার্চ করলে হাজার হাজার রিসোর্স পেয়ে যাবেন। তাই এটি হলো ওয়ার্ডপ্রেস ব্যাবহার করার অন্যতম একটি বড় কারণ।
ওয়ার্ডপ্রেস ব্যবহারের সুবিধা:
ওয়ার্ডপ্রেস হলো সবচেয়ে জনপ্রিয় একটি CMS সফটওয়্যার। এবং দিন দিন এর জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে। ওয়ার্ডপ্রেসের এই জনপ্রিয়তা বৃদ্ধি এমনিতেই হয়নি।
ওয়ার্ডপ্রেস ব্যাবহারের বিভিন্ন সুবিধা এবং লাভের জন্যই ওয়ার্ডপ্রেস এতো জনপ্রিয়।
ওয়ার্ডপ্রেস ব্যাবহার করার অনেক সুবিধা রয়েছে যেমন:
ওয়ার্ডপ্রেস ব্যাবহারের প্রধান সুবিধা হলো আপনি ওয়ার্ডপ্রেস ব্যাবহার করে ফ্রিতেই একটি ওয়েবসাই তৈরি করে নিতে পারবেন।
এটি হলো ফ্রি এবং ওপেন। এটি যেকেউ ডাউনলোড করে ব্যাবহার করতে পারবে।
ওয়ার্ডপ্রেসের ব্যাবহার অনেক সহজ।
এটি ব্যাবহার করতে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হয় না।
যেকোনো জায়গায় বসে থেকেই ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়।
ওয়ার্ডপ্রেস হলো SEO ফ্রেন্ডলি CMS । তাই ওয়ার্ডপ্রেসের তৈরি ওয়েবসাইট খুব সহজেই সার্চ ইঞ্জিন গুলোতে দ্রুত রেংক করে।
ওয়ার্ডপ্রেস দিয়ে যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়।
ওয়ার্ডপ্রেসের হাজার থিম এবং প্লাগিং রয়েছে। যেগুলো ব্যাবহার করে ওয়েবসাইটকে আরো সুন্দর ও আকর্ষণীয় করা যায়।
ওয়ার্ডপ্রেসে খুবই জনপ্রিয় হওয়াই এর ব্যাবহারকারী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং সেই সাথে এর নিরাপত্তার দিকগুলো কঠোর করছে ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ।
তাই ওয়ার্ডপ্রেস খুবই নিরাপদ। ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা ওয়েবসাইট হ্যাক করা খুবই কঠিন।
এগুলো ছাড়াও ওয়ার্ডপ্রেস ব্যাবহারের আরো অনেক সুবিধা রয়েছে। যেগুলো ব্যাবহার করলেই উপলব্ধি করা যাবে।
ওয়ার্ডপ্রেস শিখতে কতদিন লাগবে?:
ওয়ার্ডপ্রেস হলো সহজ একটি CMS সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস নাম শুনে হয়তো মনে হতে পারে এটি কঠিন একটি বিষয়। কিন্তু আসলে এটি অনেক সহজ। আমরা যারা স্মার্টফোন ব্যাবহার করে থাকি তারা প্রত্যেকেই গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করে ব্যাবহার করে থাকি। ঠিক তেমনি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে ব্যাবহার করা হয়।
ইউটিউবে ওয়ার্ডপ্রেস সম্পর্কে অনেক টিউটোরিয়াল ভিডিও রয়েছে যেগুলো দেখে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন টুলসের ব্যাবহার সম্পর্কে জানা যায়। তাছাড়া আপনি যদি ওয়ার্ডপ্রেসের ডেসবোর্ডে একটু ঘাঁটাঘাঁটি করেন তাহলে আপনিই এর সাধারন ব্যাবহার সম্পর্কে জানতে পারবেন।
তাই এখন আপনি যদি বলেন যে ওয়ার্ডপ্রেস শিখতে আমার কতদিন লাগবে তাহলে আমি বলব আপনি ১০-১৫ দিন বা তার কম সময়ের মধ্যে ওয়ার্ডপ্রেসে শিখতে পারবেন। কারন ওয়ার্ডপ্রেস শিখতে আপনার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে না।
শেষ কথা:
আজকে এই পর্যন্তই। আশাকরি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। এবং সমান্য হলেও উপকারে আসবে। পরবর্তী ওয়ার্ডপ্রেস আর্টিকেলে থিম এবং প্লাগিং সম্পর্কে আলোচনা করা হবে। আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Uttara
Dhaka
1230
Opening Hours
| Monday | 08:00 - 23:00 |
| Tuesday | 08:00 - 23:15 |
| Wednesday | 08:00 - 23:00 |
| Thursday | 08:00 - 23:00 |
| Friday | 08:00 - 23:00 |
| Saturday | 08:00 - 23:00 |
| Sunday | 08:00 - 23:00 |