Job Application Centre

Job Application Centre স্বল্প খরচে যেকোনো সরকারি /বেসরকারি চাকুরীর আবেদন করুন ঘরে বসেই।

05/10/2025

৪৯তম বিসিএস এর এডমিট কার্ড ডাউনলোড করতে কারো সমস্যা হলে আমাদের জানাতে পারেন, ফ্রী তে এডমিট কার্ড ডাউনলোড করে দিবো। পেইজের ইনবক্সে মেসেজ দিন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আবেদন করুন।ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করাতে চাইলে ইনবক্স করুন :-
23/08/2025

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আবেদন করুন।
ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করাতে চাইলে ইনবক্স করুন :-

ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করতে Job Application Centre এ যোগাযোগ করুন।
22/08/2025

ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করতে Job Application Centre এ যোগাযোগ করুন।

চলমান ২৭ টি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করে ফেলুন দ্রুতই। সামনে আরো আসছে মেগা মেগা সার্কুলার।
22/08/2025

চলমান ২৭ টি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করে ফেলুন দ্রুতই। সামনে আরো আসছে মেগা মেগা সার্কুলার।

15/03/2023
চলুন, একনজরে একটু সময় নিয়ে কীবোর্ডের আগা গোড়া  শিখে ফেলি 😅আইসিটি অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ 🥰
30/01/2023

চলুন, একনজরে একটু সময় নিয়ে কীবোর্ডের আগা গোড়া শিখে ফেলি 😅
আইসিটি অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ 🥰

29/01/2023

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে -মাহবুবুর রহমান তুহিন
সিনিয়র তথ্য অফিসার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

Recent GK.
29/01/2023

Recent GK.

29/01/2023

প্রাথমিক বিদ্যালয়ে সদ্য পদায়নকৃত সহকারী শিক্ষকদের মাসিক সেলারি হিসাবঃ
বেতন গ্রেডঃ ১৩
বেতন স্কেলঃ ১১০০০--২৬৫৯০ টাকা
==========
বেসিক সেলারি : 11000.00/-
বাড়ী ভাড়া : 4950.00/-
চিকিৎসা ভাতা : 1500.00/-
টিফিন ভাতা : 200.00/-
-----------------------------------------------
সর্বমোট : 17650.00/-

⏩ কল্যাণ তহবিল (বিএফ) কর্তনঃ 110.00/-
রেভি.স্টাম্প কর্তনঃ 10.00/-

⏩⏩ নীট প্রাপ্যঃ 17530/-

উপজেলা বাড়ি ভাড়া ১১০০০ এর ৪৫%
সিটি করপোরেশন ১১০০০ এর ৫০%
শুধু ঢাকা সিটি করপোরেশনের জন্য ৬০% ।

জিপিএফ বাধ্যতামূলক কাটাতে হবে মূল বেসিকের ৫% , এবং ঐচ্ছিক ভাবে সর্বোচ্চ কাটাতে পারবেন ২৫% ।
সুদ যুক্ত / সুদ বিহীন যেকোনো একটাতে রাখতে পারবেন । বেনিফিট পাবেন ১৩% চক্রবৃদ্ধি মুনাফা । জিপিএফ হলো নিজের টাকা । এখান থেকে আপনি লোন( হাউজ বিল্ডিং/মোটর সাইকেল /কম্পিউটার ক্রয় / হজ্জ/ধর্মীয় স্থান ভ্রমণ ইত্যাদি ক্ষেত্রে) নিতে পারবেন সেটা মাসিক কিস্তিতে বেতন থেকে কাটা যাবে । নিজের জিপিএফ ফান্ডে টাকা থাকা সাপেক্ষে চাকরি জীবনে সর্বোচ্চ ৩ বার জিপিএফ থেকে লোন নিতে পারবেন । সুদ বিহীন টাকা জমা রাখলে সুদ বিহীন লোন পাবেন । ৫২ বছর বয়সে জিপিএফ থেকে সমুদয় টাকা উত্তোলন করতে পারবেন । জিপিএফ যেহেতু বেসিকের সাথে কাউন্ট করে আর বেসিক যেহেতু প্রতি জুলাই মাসে ৫% বৃদ্ধি পায় সেহেতু প্রতি জুলাই মাসে জিপিএফ কমানো বাড়ানো যায় । সদ্য নিয়োগ প্রাপ্তদের এই অর্থবছরে জিপিএফ কর্তন হবে না । ২০২৩-২৪ অর্থ বছরের জুলাইতে কর্তন শুরু হবে ।

Collected

পিএসসির নির্বাচিত বাংলা সাহিত্যের ১১ জন সাহিত্যিকের নোট ।
27/01/2023

পিএসসির নির্বাচিত বাংলা সাহিত্যের ১১ জন সাহিত্যিকের নোট ।

পাঠ্যবইয়ে ভুল সংশোধন ও ব্যবস্থা গ্রহণে দুইটি কমিটি করা হবে               --- শিক্ষামন্ত্রী ঢাকা, ১০ মাঘ (২৪ জানুয়ারি) : ...
27/01/2023

পাঠ্যবইয়ে ভুল সংশোধন ও ব্যবস্থা গ্রহণে দুইটি কমিটি করা হবে

--- শিক্ষামন্ত্রী

ঢাকা, ১০ মাঘ (২৪ জানুয়ারি) :

নতুন শিক্ষাক্রমে পাঠ্যবইয়ে ভুল সংশোধনে বিশেষজ্ঞদের নিয়ে একটি এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ভুল করেছেন কিনা তার তদন্ত করতে আরেকটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

২০২৩ সালের নতুন পাঠ্যবইয়ে নানা ভুল ও অসঙ্গতি নিয়ে আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘নতুন শিক্ষাক্রম বিষয়ক’ এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, একটি বছরে পাঠ্যবই একেবারে করে ফেলা দুরূহ কাজ। এজন্য এ বছরটাও আমরা পরীক্ষামূলকভাবে দিয়েছি। আমরা সারা বছর সবার মতামত নেব এবং পরিবর্তন ও পরিমার্জনের কাজটা চলবে। আমরা চেষ্টা করেছি যেন কোথাও কোনো ধর্মীয় বিদ্বেষ না থাকে, কোনো লিঙ্গবৈষম্য না থাকে, ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশার যেন কোনো বিদ্বেষ-বৈষম্য না থাকে।

পাঠ্যপুস্তক নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ তা অত্যন্ত ইতিবাচকভাবেই আমরা দেখছি।

তিনি বলেন, আমরা দুটি কমিটি গঠন করবো। একটি কমিটি বিশেষজ্ঞদের নিয়ে। সেখানে স্বাস্থ্য, ধর্মীয়, পেশাগত বিশেষজ্ঞরা থাকবেন একটিতে। যে কেউ যেকোনো জায়গা থেকে যে কোনো মতামত দিতে পারবেন। বিশেষজ্ঞ কমিটি তা যাচাই-বাছাই করে সংশোধন করবে। কোথাও ভুল থাকলে নিশ্চয়ই সংশোধন করা হবে। কারো কোনো অস্বস্তি থাকলে তা বিবেচনায় নেব। কোথাও যদি কোনো কিছু নিয়ে আপত্তি তাকে, কোথাও যদি সংবেদনশীল বিষয় নিয়ে আপত্তি থাকে সেগুলোকেও আমরা বিবেচনায় নেব।

শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনই ধর্মবিরোধী বা ধর্মবিদ্বেষী কোনো কিছু করেনি এবং এটি আমাদের ঘোষিত নীতির অংশ। আমরা কোরআন এবং সুন্নাহবিরোধী কোনো কিছু করবো না। কারো ধর্মীয় অনুভূতিতে আগাত দেবার কোনো অধিকার যেমন আমাদের নেই, আমাদের কোনো ইচ্ছাও নেই।

তিনি বলেন, কিছু অভিযোগ এসেছে, কিছু আলোচনা আমরা দেখছি। হয়তো শস্যের মধ্যেও কোথাও ভূত আছে। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি সেখানে অনেক মানুষ জড়িত। পাঠ্যবই তৈরির সঙ্গে জড়িত এনসিটিবির কোনো ব্যক্তি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কিছু করে থাকলে তা তদন্ত করে দেখা হবে। কোথাও যদি কারো কোনো গাফিলতির প্রমাণ পাওয়া যায়, কোথাও যদি নেতিবাচক কোনো দিকে নিয়ে যাবার অপচেষ্টা ছিল বলে-মনে হয় তাহলে অবশ্যই আমরা কঠোর ব্যবস্থা নেব। এনসিটিবির গাফলতি আছে কি না তা চিহ্নিত করতে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর এবং এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়েরও প্রতিনিধি থাকবেন বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আগামী রোববারের মধ্যে কমিটি দুটির বিস্তারিত জানানো হবে।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে যেসব ভুল পেয়েছি সেগুলো আমরা সংশোধন করে ওয়েবসাইটে দিয়েছি। এছাড়া পরেও সংশোধনের সুযোগ আছে। আমি আশা করবো পাঠ্যপুস্তককে কেন্দ্র করে কোথাও যেন কোনো অস্থিতিশীলতা ঘটানোর চেষ্টা না করা হয়। আমরা কথা দিতে পারি যে কোনো ধরনের পরামর্শ বিবেচনা করবো এবং ভুল থাকলে সংশোধন করবো। আর যাদের গাফিলতি তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেব।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ কামাল হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ উপস্থিত ছিলেন।

এম এ খায়ের
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়।

Address

Bangshal
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Job Application Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share