ব্লাডপ্রেসার-Bloodpressure

ব্লাডপ্রেসার-Bloodpressure

Share

� It is an educational medical related page�

29/04/2026

সবশেষ,কেউ একজন তো বললো😥

18/04/2026

আগামী ৭ দিনের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজের সকল ক্লাস পরিক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরী ভাবে আজকের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

08/04/2026

এ দেশ আর কি বা দিবে তোমাদের🤕

05/04/2026

শিশুদের হামের টিকা কর্মসূচি শুরু হলো।

04/04/2026

অর্পিতা নওশিনের বন্ধুদের ভাষ্য অনুযায়ী, প্রথম বর্ষেই কলেজের এনাটমি বিভাগের প্রধান ডা. মনিরা জহিরের রোষানলে পড়েন তিনি। এরপর প্রথম প্রফেশনাল পরীক্ষায় অন্যান্য সব বিষয়ে উত্তীর্ণ হলেও এনাটমিতে অকৃতকার্য হন নওশিন।

এরপর গত তিন বছরে আরও চারবার এনাটমি পরীক্ষায় অংশ নিলেও প্রতিবারই তাকে ফেল করতে হয়েছে। কী কারণে তিনি শিক্ষকের রোষানলে পড়েছিলেন—তা স্পষ্ট করে কেউ বলতে না পারলেও, বন্ধুরা জানিয়েছেন, প্রথম বর্ষে থাকাকালীন প্রকাশ্যেই তাকে ফেল করানোর হুমকি দিয়েছিলেন সংশ্লিষ্ট শিক্ষক।

গত ৮ মার্চ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় তাদের ব্যাচের তৃতীয় প্রফের ফলাফল প্রকাশ করে। ২০২১–২২ সেশনের শিক্ষার্থীরা বর্তমানে পঞ্চম বর্ষে পড়লেও, অর্পিতা নওশিন এখনও প্রথম প্রফ পরীক্ষাই উত্তীর্ণ হতে পারেননি। একটি বিষয়ে এক-দুইবার নয়, পাঁচবার পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হওয়ার মতো নম্বর পাননি তিনি।

পুনরায় ফরম ফিলআপের জন্য গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বাড়ি থেকে টাকা নিয়েছিলেন নওশিন। কিন্তু এরই মধ্যে অভিমানে চলে গেলেন না ফেরার দেশে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হোস্টেলের নিজ কক্ষ থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তার বন্ধুরা। তবে ততক্ষণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

বন্ধুদের ভাষ্যমতে, দীর্ঘদিনের মান/সিক যন্ত্র/ণা থেকে মুক্তি পেতে তিনি ১০৯টি ‘এভে/ন্ডার ৪০ মিলিগ্রাম’ ট্যা/বলেট সেবন করেছিলেন!

30/03/2026

/হাম Outbreak ও সচেতনতামূলক কিছু কথা

★Measles (মিজেলস) কী?

এটি একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ, যা measles virus‑এর মাধ্যমে ছড়ায়। এটি প্রধানত শিশুদের মধ্যে বেশি হয়, যদিও বয়স্করাও আক্রান্ত হতে পারে।

★ কিভাবে ছড়ায়?

আক্রান্ত ব্যক্তি যখন কাশি বা হাঁচি দেয়, ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে; সুস্থ মানুষ এটি শ্বাসের মাধ্যমে নিলেই সংক্রমিত হতে পারে।

ভাইরাস সংক্রমিত ব্যক্তির শ্বাস‑প্রশ্বাস বা থুতুর ফোঁটা দুই ঘন্টা পর্যন্ত বাতাস/পৃষ্ঠে জীবিত থাকতে পারে।

একই ঘরে থাকলে প্রায় ৯০% অকার্যকরী টিকা‑নেওয়া বা ইমিউনিটি নেই/ কম এমন মানুষ সংক্রমিত হবে।

সংক্রমণ ক্ষমতা খুব বেশি, আক্রান্ত ব্যক্তি একাই প্রায় ১০–১৮ জনকে সংক্রমিত করতে পারে যদি ভ্যাকসিন না নেয়।

★ উপসর্গ (Symptoms)

সাধারণত সংক্রমণের ৭–১৪ দিনের মধ্যে শুরু হয়।

১) জ্বর
২) কাশি এবং শ্বাসকষ্ট
৩) নাক দিয়ে পানি বের হওয়া
৪) চোখ লাল হওয়া ও চোখ দিয়ে পানি পড়া (conjunctivitis)
৫) মুখের ভিতরে ছোট ছোট সাদা দাগ (Koplik spots)
— এগুলি র‌্যাশ হওয়ার আগেই দেখা যায়।

র‌্যাশ — প্রথমে মুখ/ঘাড় থেকে শুরু হয়ে শরীরের ওপর থেকে নিচে ছড়িয়ে পড়ে।

** র‌্যাশ হওয়ার ৪ দিন আগে থেকেই এবং র‌্যাশের ৪ দিন পরে পর্যন্ত সংক্রমিত করতে পারে।

★ ঝুঁকিপূর্ণ গ্রুপ

১) টিকা না নেওয়া শিশু
২) শিশুদের মধ্যে ০–৫ বছর
৩) অপুষ্ট শিশু
৪) রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন দুর্বল ব্যক্তি
৫) গর্ভবতী নারী
এরা কম‑বেশি জটিলতায় পড়তে পারে।

★ জটিলতা

১) ফুসফুসের সংক্রমণ (Pneumonia)
২) কানের সংক্রমণ
৩) মস্তিষ্কে প্রদাহ (Encephalitis)
৪) দীর্ঘমেয়াদে পুষ্টির অভাব/ইমিউন সিস্টেমে ক্ষতি
৫) খুব বিরল ক্ষেত্রে Subacute Sclerosing Panencephalitis (SSPE) – কয়েক বছর পরে মস্তিষ্কের জটিল রোগ ঘটায়।

★করণীয়

Measles (হাম) হলে বেশিরভাগ ক্ষেত্রে রোগীকে বাসায় রেখে সঠিক যত্ন নিলে ভালো হয়ে যায়।তবে সতর্কতা খুব জরুরি, কারণ এটি অত্যন্ত সংক্রামক এবং জটিলতা হতে পারে।

১)আলাদা /Isolate রাখুন
২)জ্বর নিয়ন্ত্রণ করুন- প্যারাসিটামল দিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী
৩)পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার দিন(পানি, স্যালাইন,সহজপাচ্য খাবার- খিচুড়ি, স্যুপ,ফল হিসেবে কলা, ভাতের সাথে ১ পিস লেবু, পরিচ্ছন্নতা নিশ্চিত হলে ডাবের পানি)
৪) Vitamin A ক্যাপসুল Measles চলাকালীন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন।
*** ৫ বছর পর্যন্ত Measles উপসর্গ না থাকলেও যে সকল শিশু ৬ মাসের মধ্যে ভিটামিন-এ ক্যাপসুল খায় নি তাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করুন।
৫)বিপজ্জনক লক্ষণ দেখলে হাসপাতালে নিয়ে যান, যেমন :
শ্বাসকষ্ট
খিঁচুনি
খুব বেশি দুর্বল হয়ে যাওয়া
খাওয়া বা পানি পান বন্ধ
কান ব্যথা বা কানে পুঁজ
জ্বর ৪–৫ দিনের বেশি থাকলে

★ প্রতিরোধ
টিকা হলো প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

১) Measles, Mumps & Rubella (MMR) ভ্যাকসিন দেওয়া যায়।

২) বাংলাদেশে জাতীয় সম্প্রসারিত ভ্যাকসিনেশন কর্মসূচি অনুযায়ী- MR (Measles, Rubella) vaccine দেওয়া হয়।

সাধারণত
১) প্রথম ডোজ: ৯ মাস বয়সে
২) দ্বিতীয় ডোজ: ১৫ মাস বয়সে

দুই ডোজ ভ্যাকসিন আনুমানিক ৯৭% কার্যকর। কমপক্ষে ৯৫% মানুষ টিকা নিলে রোগের সম্প্রসারণ রোধ করা যায় — একে বলা হয় Herd Immunity।

*****WHO এবং বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, দুই ডোজই নেওয়া বাধ্যতামূলক।

(রেগুলার স্কুল, এক্সট্রা কারিকুলার শিক্ষার জায়গা-- আর্ট, গান, কারাতে ইত্যাদিতে (ভর্তির
সময়) ভ্যাক্সিন কার্ডের কপি দেওয়া বাধ্যতামূলক করার মত ব্যবস্থা সরকার নিতে পারেন)

★ বিশেষ পরিস্থিতি

***Outbreak এর সময় ৬ মাসের শিশুরাও টিকা পেতে পারে (বুস্টার হিসেবে)।

*****CATCH UP vaccination- যারা পূর্বে বিভিন্ন কারণে টিকা নিতে পারেন নি- তারা অতিসত্ত্বর ২ ডোজ টিকা ৪ সপ্তাহ ব্যবধানে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

★ সতর্কতা জনসাধারণের জন্য :

১) রোগীর কাছ থেকে দূরে থাকা
২) হাত ধোয়া, নাক ও মুখ ঢেকে রাখা- মাস্ক ব্যবহার করুন
৩) ভ্যাকসিন না নেওয়া শিশুদেরকে জনগণের সংস্পর্শ থেকে বিরত রাখা

★★★স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের সুরক্ষায় করণীয় :

১) ২ ডোজ MR/MMR টিকা নেওয়া আছে কিনা নিশ্চিত করুন।
২) সবসময় মাস্ক ব্যবহার করুন ও হাত ধুবেন (Hand hygiene maintenance)।
৩) Measles রোগী isolate/ আলাদা রাখা জরুরি।
৪) Exposure হলে দ্রুত ব্যবস্থা নেওয়া
- টিকা নেওয়া থাকলে: ২১ দিন পর্যন্ত উপসর্গ পর্যবেক্ষণ করুন
- টিকা না থাকলে: ৭২ ঘন্টার মধ্যে MR/MMR vaccine নিন
৫) উপসর্গ হলে isolate/ আলাদা থাকুন।

??? অনেকে টিকা পাওয়া স্বত্ত্বেও কেন Measles হচ্ছে এইটি নিয়ে বিস্তর গবেষণা করা দরকার!!

ডা. আসসাদে তারান্নুম,
এমবিবিএস(ডিএমসি),
বিসিএস (স্বাস্থ্য),
এমসিপিএস (শিশুস্বাস্থ্য),
এফসিপিএস (শিশুস্বাস্থ্য)।

29/03/2026
26/03/2026

Shock এর কারনে Tissue perfusion কমে যায়। এতে অক্সিজেনের অভাবে Tissue তে Glycolysis হয়ে থকে। যার ফলে তৈরী হয় Lactic Acid . অর্থাৎ আমাদের শরীরে তখন হয়।
মজার ব্যাপার শুরুর দিকে এই Acidosis টা হয় কিন্তু আমাদের ক্ষতি করার জন্য নয়। বরং জীবন বাচানোর জন্য।

👩🏻‍⚕️ : প্রথমত, Acid বা H+ ion করে।এতে Blood Tissue তে ভাল ভাবে যেতে পারে।এতে Shock টা compensation হতে Help হয়।

👩‍⚕️: দ্বিতীয়ত , আমরা curve সম্পর্কে জানি। CO2, Acid, Temperate যতো বাড়ে, Curve ততো Right এ Shift হয়। আর Curve এ Shift হওয়া মানে Haemoglobin এর Oxygen এর প্রতি ভালবাসা বা Affinity কমে যাওয়া।
তাই Acid বেড়ে যাওয়ার কারনে এক্ষেত্রে O2-Hb curve Right এ Shift হয়। যার কারনে Hb এর O2 এর উপর ভালবাসা কমে যায়। এবং ভালবাসা কমে গেলে মানুষ যেমন তার প্রিয়জন কে ছেড়ে দেয়।ঠিক একই ভাবে Hb Peripheral tissue তে বেশি বেশি Oxygen ছাড়তে থাকে। যার কারনে Shock কিছুটা Compensated হয়ে থাকে।

এই জন্য Shock management এর সময় Acidosis কিন্তু পুরো টা Correct করা হয় না।
কি সুন্দর ফিজিওলজি ! এটা এমনি এমনি হওয়া কি আদৌ সম্ভব ? এতো Precise Engineering কি Spontaneously হয়েছে? BMW এর ইঞ্জিনিয়ার আছে। এমন Sophisticated মেশিনের কোন ইঞ্জিনিয়ার নেই?

"মানুষ কি স্মরণ করে না যে, আমি তাকে ইতি পূর্বে সৃষ্টি করেছি এবং সে তখন কিছুই ছিল না।"
সূরা মরিয়ম ১৯:৬৭

#ডাঃসওগাত_এহসান

20/03/2026

❤️❤️

18/03/2026

গামছা দিয়ে ফাঁস দিয়ে আ*ত্মহ*ত্যা করেছেন DMC K-75 ব্যাচের সদ্য এমবিবিএস সম্পন্ন করা সজীব দত্ত।

ঢাকা মেডিকেল কলেজ থেকে সদ্য এমবিবিএস পাস করে ইংল্যাণ্ড প্রবাসী সজীব দত্ত মারা গেছে। মাত্র ৩ দিন আগে লণ্ডন থেকে সাতক্ষীরায় এসেছে। তার বাবার নাম তপন দত্ত। তিন ভাইয়ের মধ্যে ছোট ছিল সজীব। তার ডাকনাম বলরাম। সে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৫ এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্র। সজীব মেধাবী ছাত্র হলেও সব সময় একটা হতাশাজনিত অসুস্থতা ছিল। একাকীত্ব পছন্দ করতো। সাতক্ষীরার নারিকেলতলা মন্দির সংলগ্ন কাঞ্চন কটেজে ঘটনা ঘটেছে।

গতরাতে তিনি ইন্তেকাল করেছে। সজীবের আত্মার শান্তি কামনা করছি।

সোর্স: Medicalian Memes & Freaks

09/03/2026

মেডিকেলিয়ানদের আর চাঁদের জন্য অপেক্ষা করতে হবেনা
তাদের ঈদ শুরু হয়ে গেছে🫣

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka