BCS Confidence Jatrabari-Sonir Akhra Branch

BCS Confidence Jatrabari-Sonir Akhra Branch যাত্রাবাড়ী শাখাঃ ৯৪, শহীদ ফারুক সড়ক (৩য় তলা),
টনি টাওয়ার সংলগ্ন পূর্ব পাশের বিল্ডিং,
যাত্রাবাড়ী।

18/07/2024

বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিয়োগ পরীক্ষা শুক্রবার হবে, প্রার্থী ১৮ হাজার

বাংলাদেশ পর্যটন করপোরেশনে ৬ ক্যাটাগরির পদে ৯ম থেকে ১৩তম গ্রেডের নিয়োগ পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। চলমান পরস্থিতিতে এ পরীক্ষা বন্ধ হবে না। বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (ডিএফও) মোহাম্মদ শওকত ওসমান আজ বুধবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ শওকত ওসমান প্রথম আলোকে বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনে ৬ ক্যাটাগরির পদে ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এতে আবেদন করেছেন প্রায় ১৮ হাজার প্রার্থী। সকালে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা (দেড় ঘণ্টা) দুই পদের পরীক্ষা হবে। আর বেলা তিনটা থেকে সাড়ে চারটায় চার পদের পরীক্ষা হবে। তিনি জানান, প্রায় সব পরীক্ষাকেন্দ্র আগারগাঁও শেরেবাংলা নগরে।
যেসব পদের পরীক্ষা: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), পদসংখ্যা: ১, হিসাবরক্ষণ কর্মকর্তা,
পদসংখ্যা: ৫, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), পদসংখ্যা: ১, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা,
পদসংখ্যা: ১৫, সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা, পদসংখ্যা: ৫, হিসাবরক্ষক, পদসংখ্যা: ৮।

18/07/2024

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগে পাঁচটি পদে মোট ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
বিভাগের নাম: বিদ্যুৎ বিভাগ
পদের বিবরণচাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান
বয়স: ১ জুলাই ২০২৪ তারিখে ১৮-৩০ বছর।
বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। ২ এবং ৪ নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম: আগ্রহীরা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৪ নং পদের জন্য ২২৩ টাকা, ৫ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন শুরু: ১৫ জুলাই ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৪ আগস্ট ২০২৪ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

18/07/2024

সমাজসেবা অধিদপ্তরে বড় নিয়োগ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর। এতে স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সমাজকর্মী (ইউনিয়ন)
পদসংখ্যা: ২০৯টি

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
বয়সসীমা: ১২ জুন ২০২৪ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে আবেদন করতে পারবেন। জানা যাবে।
আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১৮ জুলাই পর্যন্ত।

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
02/07/2024

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

বদলে যাচ্ছে বিসিএস পরীক্ষাঃ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার পদ্ধতি ও মূল্যায়নে বড় ধরনের পরিবর্তন আসছে। ৪৬তম বিস...
23/06/2024

বদলে যাচ্ছে বিসিএস পরীক্ষাঃ
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার পদ্ধতি ও মূল্যায়নে বড় ধরনের পরিবর্তন আসছে। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা থেকে শুরু হবে এর বাস্তবায়ন। নতুন পদ্ধতিতে লিখিত পরীক্ষার উত্তর লিখতে হবে প্রশ্নের ক্রমানুসারে।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ৪৬তম বিসিএস লিখিত থেকে পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। এর মধ্যে অন্যতম—লিখিত পরীক্ষায় উত্তরগুলো প্রশ্নের ক্রমানুসারে লেখা, যা প্রশ্নপত্রে স্পষ্ট করে উল্লেখ থাকবে।

“উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি তিন নম্বর প্রশ্নের উত্তর আগে লিখতে চান, তাহলে এর জন্য খাতায় নির্দিষ্ট জায়গা রেখে দিতে হবে। কোনোভাবেই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রশ্নের ক্রম লঙ্ঘন করা যাবে না।” পরীক্ষকেরা লিখিত পরীক্ষার উত্তরপত্র দেখবেন ঢাকার সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ে বসে।

পিএসসির চেয়ারম্যান জানান, লিখিত পরীক্ষার খাতা দেখার জন্য একেকটি দলে ১৩-১৪ জন জনবল থাকবেন। একজন এক নম্বর প্রশ্নের উত্তর দেখবেন, অন্যজন দুই নম্বর দেখবেন। এভাবে সব প্রশ্নের উত্তর দেখা হবে। পরীক্ষকদের কারও কোনো ভুল হলো কি না, তা দেখার জন্যও সেখানে আলাদা পরীক্ষক থাকবেন। এখানে প্রধান পরীক্ষকও থাকবেন। ফলে খাতা দেখার জন্য দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষকের প্রয়োজন হবে না।

আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ রিসোর্সেস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট’ পদে...
12/06/2024

আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ রিসোর্সেস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৫ জুন পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : আকিজ রিসোর্সেস লিমিটেড

পদের নাম : কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট
আবেদনের বয়সসীমা : ২৮ থেকে ৩৫ বছর
পদসংখ্যা : নির্ধারিত নয়
কর্মস্থল : ঢাকা

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : ৪ থেকে ৮ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১১ জুন, ২০২৪

কর্মঘণ্টা : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

কর্মক্ষেত্র : অফিস

আবেদনের শেষ তারিখ : ২৫ জুন,২০২৪

শিক্ষাগত যোগ্যতা : ইংরেজি/সাংবাদিকতা/যোগাযোগ/মার্কেটিং/বিজনেসে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা : কন্টেন্ট ম্যানেজমেন্ট তৈরি, সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন, মার্কেটিংয়ের কৌশল এবং ওয়েবসাইটের বিষয়বস্তু সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে।

অন্যান্য সুবিধা : টি/এ, প্রভিডেন্ট ফান্ড, বছরে দুটি বোনাস, গ্র্যাচুইটি, বিমা, চিকিৎসা ভাতা, দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা ছাড়াও কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে bd jobs ক্লিক করুন।

ঠিকানা : ১৯৮ বীর উত্তম মীর শওকত সড়ক, ঢাকা-১২০৮

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান হা-মীম গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইআরপি এফআইসিও বিভাগ ‘ম্যানেজ...
12/06/2024

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান হা-মীম গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইআরপি এফআইসিও বিভাগ ‘ম্যানেজার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩০ জুন পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : হা-মীম গ্রুপ

পদ ও বিভাগের নাম : ম্যানেজার, ইআরপি এফআইসিও
কর্মস্থল : ঢাকা (তেজগাঁও)

বেতন : আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা : ৫ থেকে ৮ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১০ জুন, ২০২৪

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

কর্মক্ষেত্র : অফিস

কর্মঘণ্টা : ফুল টাইম

আবেদনের শেষ তারিখ : ৩০ জুন, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : মাস্টার্স অব কমার্স (এম.কম) ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য সুবিধা : পিক অ্যান্ড ড্রপ সুবিধা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস ছাড়াও কোম্পানির নীতি অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে bd jobs দেখুন

ঠিকানা : ৩৮৭, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

04/03/2024

৫ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা

দেশের পাঁচ হাজার নারী উদ্যোক্তাকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (২ মার্চ) রাজধানীর পূর্বাচলে দেশীয় নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট উই এর উদ্যোগে আয়োজিত উই কালারফুল ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, উইমেন অ্যান্ড ই-কমার্সের মাধ্যমে দেশের ৬৪টি জেলা এবং ৫০০টি উপজেলার নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরু করার জন্য স্টার্টআপ সিড মানি হিসেবে অনুদান এ অর্থবছরে চালু করা হবে। নারী উদ্যোক্তাদের ব্যবসার মাধ্যমে ই-কমার্স প্রসারিত হচ্ছে। তাদের দক্ষতা বৃদ্ধিতে আইসিটি বিভাগ নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে।
তিনি বলেন, আইসিটি বিভাগের অধীন বিগত দিনে আইডিয়া প্রকল্প থেকে ২ হাজার নারী উদ্যোক্তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। কারণ নারীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এসব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে বাংলাদেশকে নারী ক্ষমতায়ন, নারী অধিকার প্রতিষ্ঠা এবং জেন্ডার সমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বা রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি নারী ক্ষমতায়নের ও কর্ম সৃজনের অগ্রদূত। তারই নিরলস পরিশ্রম এবং দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাধারা, সংবেদনশীলতা এবং সকল কিছুর মধ্য দিয়ে বাংলাদেশের নারীরা দৃশ্যমানভাবে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে এসেছে। সারা বিশ্বের মতো বাংলাদেশও তথ্যপ্রযুক্তির অবাধ সুবর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ফরেন সার্ভিস অফিসার জেমস গার্ডিনার, বাংলাদেশ হাইটেক-পার্ক কর্তৃপক্ষের এমডি জিএসএম জাফরউল্লাহ, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, উইমেন ও ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা প্রমুখ উপস্থিত ছিলেন।

03/03/2024

বার কাউন্সিলে চাকরি, ৬ষ্ঠ–১৬তম গ্রেডে পদ ২৯

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১ হাজার টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২০ টাকাসহ মোট ১ হাজার ১২০ টাকা এবং ৫ থেকে ৮ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬০ টাকাসহ মোট ৫৬০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১৯ মার্চ ২০২৪, বিকেল ৪টা পর্যন্ত।

03/03/2024

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৩৭

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১৩ ও ১৬তম গ্রেডে ১৩৭ জনকে স্থায়ী ও অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা: ৯৯ (অস্থায়ী)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর কোর্সসম্পন্ন হতে হবে। শর্টহ্যান্ড পরীক্ষায় গতি প্রতি মিনিটে অন্যূন বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে অন্যূন বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: ড্রাইভার (হালকা যান)
পদসংখ্যা: ৩৮ (৩৫টি স্থায়ী ও ৩টি অস্থায়ী)
যোগ্যতা: অন্যূন অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা বা ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্সধারী হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা
৪ মার্চ ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করে জেনে নিতে হবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা
৪ মার্চ থেকে ৪ এপ্রিল ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

03/03/2024

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)। প্রতিষ্ঠানটিতে কাজ করতে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
টেরিটরি সেলস ম্যানেজার
বিভাগঃ এসিআই প্রিমিও প্লাস্টিক পদসংখ্যা নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
যেকোনো বিষয়ে স্নাতক/সম্মান ডিগ্রি পাস হতে হবে। ম্যানুফ্যাকচারিং, প্লাস্টিক/পলিমার ইন্ডাস্ট্রিতে কাজের দক্ষতা থাকতে হবে। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স: ২৫ থেকে ৪০ বছর।
অভিজ্ঞতাঃ কমপক্ষে ২ বছর।
কর্মস্থলঃ দেশের যেকোনো জায়গায়।
বেতনঃ আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধাঃ টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদনের শেষ সময়ঃ ২৮ মার্চ ২০২৪।
আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

23/02/2024

কমিউনিটি ব্যাংক চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ঃ

প্রতিষ্ঠানের নাম: কমিউনিটি ব্যাংক লিমিটেড
নিয়োগ প্রকাশের তারিখ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪
চলমান নিয়োগ: ০১ টি
পদের সংখ্যা: অসংখ্য জন
বয়সসীমা: ১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
চাকরির ধরন: ব্যাংক চাকরি
অফিসিয়াল ওয়েব সাইট: www.communitybankbd.com
আবেদনের শুরু তারিখ: আবেদন শুরু আছে
আবেদনের শেষ তারিখ: ১৯ মার্চ ২০২৪
আবেদনের মাধ্যম: অনলাইনে
নিয়োগ প্রকাশের সূত্র: বিডিজবস.কম

Address

94, Shahid Faruk Road, Beside Tony Tower, Jatrabari
Dhaka
1204

Opening Hours

Monday 04:00 - 20:00
Wednesday 04:00 - 20:00
Thursday 04:00 - 20:00
Friday 04:00 - 20:00
Saturday 04:00 - 20:00
Sunday 04:00 - 20:00

Telephone

+8801922101542

Alerts

Be the first to know and let us send you an email when BCS Confidence Jatrabari-Sonir Akhra Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share