Hujur Thoughts

Hujur Thoughts Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hujur Thoughts, Religious school, Dhaka.

আল্লাহর এক বান্দা ছিল নামাজের সিজদায়।আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা:"তুই যত ইচ্ছে নামাজ পড়, তুই যতই সিজদা কর তোর ঠিকানা জাহা...
22/04/2026

আল্লাহর এক বান্দা ছিল নামাজের সিজদায়।আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা:
"তুই যত ইচ্ছে নামাজ পড়, তুই যতই সিজদা কর তোর ঠিকানা জাহান্নাম।"
কথাটি শুনে বান্দাটি বলতে লাগল, "আলহামদুলিল্লাহ।"
আল্লাহ বললেন: "এই বান্দা জাহান্নামের কথা শুনেও আলহামদুলিল্লাহ কেন বলছো?"
বান্দা বলল: "আল্লাহ! জাহান্নামের ও মালিক! জাহান্নামের ও মালিক তুমি! তুমি আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম দাও, আমার আপত্তি ও অভিযোগ করার কোনো অধিকার নেই।"
আল্লাহ বলছেন: "বান্দা! তুই জাহান্নামে গেলে পুড়েই যাবি। তোর কষ্ট হবে। বান্দা বলে, কষ্ট শুধু আমার হবে না আপনারও হবে। আল্লাহ বলেন, তুই পুড়বি, জাহান্নামে আমার কষ্ট হবে কেমনে?"
বান্দা বলে: "আল্লাহ! মায়ের কোলের কোনো সন্তান যদি পানিতে পড়ে যায়, তাহলে দুনিয়ার কোনো মা যেমন দূর দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয়। আমার বিশ্বাস, ঐ মায়ের চেয়ে কোটি কোটি গুণ দয়া আপনার বেশি। আমাকে জাহান্নামে দিলে আপনি আল্লাহ কষ্ট পাবেন না?
আল্লাহ বলেন: "বান্দা, তুমি এই দলিল পাইলা কই?"
বান্দা বলে: "আল্লাহ! আমাদের জাতির পিতা ইব্রাহীম (আ:) তোমার প্রেম বুকে নিয়ে যখন নমরুদের চুলোয় পড়ে গেলেন, তখন তার আগেই আপনি বলে উঠলেন,
" 'ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম'। " অর্থাৎ - "হে আগুন! তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।"
আমি ইব্রাহীম (আ.)-এর মুসলিম সন্তান, আপনার প্রেমে নিবেদিত বান্দা। আপনি কি চান আমি জাহান্নামে জ্বলি আর আপনি নিশ্চুপ থাকুন? তখন আল্লাহ তায়ালা বলেন,
"হে বান্দা! তুমি এমনভাবে আমাকে ভালোবাসো, যে জাহান্নামের কথাও তোমার ঈমান নড়াতে পারে না।
তুমি যদি আমার প্রেমে জাহান্নামে পড়ো,
তবে আমি সেই জাহান্নামকেও তোমার জন্য জান্নাত বানিয়ে দেবো।"
অর্থাৎ - আল্লাহ বলেন বান্দা আমার প্রেমে ভক্তি নিয়ে যদি কেউ জা-হান্নামেও ধারণ করে আমি তার জা-হান্নামকেও জান্নাত বানিয়ে দেবো। সুবহানাল্লাহ!"

আপনার যেকোনো দোয়া কবুল হবে, ইনশাআল্লাহ।১. প্রথমে ৩ বার দরুদ শরীফ:“আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম...
22/04/2026

আপনার যেকোনো দোয়া কবুল হবে, ইনশাআল্লাহ।
১. প্রথমে ৩ বার দরুদ শরীফ:
“আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।” (৩ বার)
২. তারপর ৩৩ বার:
“লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায্‌জ্‌যালিমীন।” (৩৩ বার)
(অর্থ: আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি পবিত্র, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়েছিলাম।)
৩. এরপর ৩৩ বার:
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।” (৩৩ বার)
(অর্থ: নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।)
৪. শেষে আবার ৩ বার দরুদ শরীফ:
“আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।” (৩ বার)
এই আমলটি ধৈর্য, বিপদ মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য একটি শক্তিশালী যিকির।
সাওয়াবের নিয়তে পৌঁছে দিন সবার কাছে।

18/02/2026

Allah Subhanahu Wa Ta'ala says:

إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ سَوَآءٌ عَلَيۡهِمۡ ءَأَنذَرۡتَهُمۡ أَمۡ لَمۡ تُنذِرۡهُمۡ لَا يُؤۡمِنُونَ
ইন্নাল্লাযীনা কাফারূ ছাওয়াউন‘আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লাইউ’মিনূন।

"নিশ্চয় যারা কুফরী করেছে তাদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও উভয়টাই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না।"
(QS. Al-Baqarah 2: Verse 6)

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hujur Thoughts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share