10/01/2026
Tell me about yourself/ নিজের সম্পর্কে কিছু বলেন- ইন্টারভিউ এর কমন ফার্স্ট কোয়েশ্চেন থাকে এটা।
বোকার দল বলে-
"আমার নাম অমুক। আমি এস এস সি পাশ করেছি ১৯৯০ সালে। এইচ এস সি.... ইত্যাদি ইত্যাদি"
বুদ্ধিমানের দল বলে-
"আমার সবকিছু তো সিভিতেই আছে, আমি বরং বলি যা আমার সিভিতে নাই। আমি বই পড়তে পছন্দ করি। প্রচুর জ্ঞান অর্জন করি.... ইত্যাদি ইত্যাদি"
প্রথম দলের জব পাওয়ার ২০-৩০% চান্স
দ্বিতীয় দলের চান্স থাকে ৫০%
কিন্তু যা বললে আপনার চান্স থাকবে প্রায় ১০০%
সেটা হলো-
" আমার সম্পর্কে তো সবকিছুই সিভিতে বলা আছে, আরো যদি জানতে চান আরো বলবো সমস্যা নেই। কিন্তু আগে আপনার কোম্পানি সম্পর্কে আমাকে বলেন। টেল মি এবাউট ইউর কোম্পানি! বর্তমান স্ট্যাটাস কী, ১ বছর পরে কোথায় যাওয়ার টার্গেট করছেন। এবং আমার জানা প্রয়োজন এমন সবকিছু শেয়ার করেন। তারপরে আমি বলবো আমার এক্সপার্টিজ, আমার এক্সপেরিয়েন্সের সাথে কানেক্ট করে আপনার কোম্পানির জন্য কোন ভ্যালু এড করতে পারবো কিনা। পারলেও সেটা কিভাবে পারবো। সেগুলো আমি এক্সপ্লেইন করছি। আর যদি আমি নিজেই বুঝি যে, আমার এক্সপেরিয়েন্স, স্কিল, এক্সপারটিজ অনুযায়ী আপনাদের টার্গেট এচিভ করতে আমি যথেষ্ট না, সেটাও আমিই জানিয়ে দিবো।"
এই উত্তরটা একটা মাইন্ডসেটকে ক্যারি করে- সেটা হলো প্রবলেম সলভিং মাইন্ডসেট। আপনি যদি কিছু না বুঝে আমার এই উত্তর মুখস্ত করে কোথাও ডেলিভার করে আসেন তাহলে আপনার চান্স ০% 😬
কারণ যদি এমন উত্তর দেন, তাহলে, ইন্টারভিউর শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা নি:শ্বাসে প্রবলেম সলভিং মাইন্ডসেট ক্যারি করা লাগবে। যদি ইন্টারভিউ যে নিচ্ছে সে বুঝে ফেলে আমার থেকে উত্তর মুখস্থ করে গেসেন- তাহলে দফারফা করে ছাড়বে 😬
মূল কথা হল, ইন্টারভিউ সাকক্সেস এর জন্য এটা মাথায় ঢুকান- আপনি ওখানে নিজেকে প্রেজেন্ট করতে যাবেন না। আপনি ওখানে প্রশ্নের উত্তর দিতে যাবেন না। আপনি যাবেন কোম্পানির প্রবলেম শুনতে। সেটা সলভ করার ক্যাপাসিটি থাকলে তা এক্সপ্লেইন করবেন। ন্যাচারাল থাকবেন। যদি মনে হয় কোম্পানিতে আসলেই আপনার ভ্যালু এড করার মত জায়গা/যোগ্যতা নাই। তাহলে সেটা একনলেজ করে ইন্টারভিউ থেকে বের হয়ে আসাই ভালো হবে।
Best Wishes ❤️
17/12/2025
একটু খেয়াল করবেন- আপনার ফেসবুকের নিউজফিড এখন অনেক ক্লিন। ৪ মাস আগের চেয়ে অনেক ক্লিন।
আগে খেয়াল আছে? একটা নরমাল পোস্ট দেখার পরে ২টা করে স্পন্সর্ড এড দেখা লাগতো? সেটা কি আছে এখন?
যে কারণে নাই- সেটা হলো এন্ড্রোমিডা টেকনলজি।
যেটা আপনার দেখতে ভালো লাগে না, সেটা আপনি দেখবেন না।
বিজনেসগুলো কোটি টাকার বুস্ট করে ও আর দেখাতে পারবে না।
তাই "২ ডলারে ১ টা অর্ডার" মাইন্ডসেট এর ব্যবসাগুলো ধ্বসে পড়তে থাকবে। সত্যিকার ব্যবসা মাইন্ডসেট যাদের আছে তারা টিকে থাকবে ও রাজত্ব করবে ইনশাআল্লাহ।
এন্ড্রোমিডা এখনো আর্লি স্টেজে আছে। যেহেতু এটা AI powered technology, দিনে দিনে আরো শার্প হবে।
15/12/2025
"Digital Marketer" শব্দের ইউজ আস্তে আস্তে বন্ধ করে দিতে পারেন। কারণ অচিরেই ডিজিটাল মার্কেটারদের যেই Core কাজ ছিলো সেটা obsolete হয়ে যাবে।
ডিজিটাল মার্কেটিং এর যা জানেন তো - জানেনই
পাশাপাশি আরো কিছু কাজ/স্কিল শিখে নিজের নামের সাথে এই টাইটেলগুলো থেকে নিয়ে ইউজ করতে পারেনঃ
- এড ইঞ্জিনিয়ার
- গ্রোথ ইঞ্জিনিয়ার
- গ্রোথ প্ল্যানার
- পারফরম্যান্স মার্কেটার
- রেভিনিউ গ্রোথ স্পেশালিস্ট
- ডিমান্ড জেনারেশন স্ট্র্যাটেজিস্ট
- ফানেল অপটিমাইজেশন এক্সপার্ট
- কনভার্সন রেট ইঞ্জিনিয়ার (CRO ইঞ্জিনিয়ার)
- মার্কেটিং ডাটা অ্যানালিস্ট
- পেইড মিডিয়া স্ট্র্যাটেজিস্ট
- মিডিয়া বায়িং ইঞ্জিনিয়ার
- কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট
- ব্র্যান্ড পারফরম্যান্স স্ট্র্যাটেজিস্ট
- AI মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট
- মার্কেটিং অটোমেশন স্পেশালিস্ট
- GTM স্ট্র্যাটেজিস্ট
- ফুল-ফানেল গ্রোথ ম্যানেজার
- বিজনেস গ্রোথ কনসালট্যান্ট
খেয়াল করে দেখবেন- অভিজ্ঞ সিনিয়ররা আর ২ বছর আগ থেকে নামের "ডিজিটাল মার্কেটার/ ডিজিটাল এড স্পেশালিস্ট" ট্যাগ থেকে বেরিয়ে আসা শুরু করেছিলো। কারণ, অভিজ্ঞরা ভবিষ্যত আঁচ করতে পারে। ভবিষ্যতে ভ্যালু হবে P&L Mindset এর। তাই একটা সফট স্কিল এর মতো আপনার এই স্কিলগুলো ও অর্জন করে নিতে হবেঃ
Engineer Mindset
Business ownership
Revenue & Growth responsibility
যেকোন কোম্পানিতে নিজেকে যদি কর্মী হিসেবে সেল করেন, তাহলে শুধুমাত্র আপনার শ্রমের বিনিময় পাবেন। যদি আপনার মাইন্ডসেট সেল করেন, তাহলে শ্রম+সময়+রেসপনসিবিলিটির বিনিময় পাবেন।
14/12/2025
ফেসবুক কেন্দ্রিক ব্যাবসায়ের একটা বড় অংশ (আশংকা করি ৭০% এর বেশি) বন্ধ হয়ে যাবে আগামী কয়েক বছরের মধ্যে।
কারণ, এখন পুরোনো বুস্টিং নির্ভর সেলস পদ্ধতিতে টিকে থাকা যাবে না। যারা ২০২১/২২ সালের ধ্যান ধারণায় আছেন- খেয়াল করে দেখেন আপনার ব্যাবসা মারা যাচ্ছে। এখনো খুব একটা ভিজিবল না হলেও ২০২৬ সালে অনুভব করা শুরু করবেন।
ব্যবসা আর সহজ গুণের নামতার মতো নেই
2 x 1 = 2
2 x 2 = 4
2 x 3 = 6
2x10 = 20
ছিলো, ২০২৪ পর্যন্ত ছিলো - বুস্টে যতগুণ টাকা ঢালবেন, ততগুণ সেল আসবে। ২০২৫ থেকে এটা চেঞ্জ হওয়া শুরু করেছে, ২০২৬ এ আশা করি পরিপূর্ণতা পাবে। ফলে আসলেই যারা ব্যবসা বুঝে, আসলেই যারা মার্কেটিং বুঝে তারা টিকে থাকবে।
যারা ব্যবসা বলতে বুঝে-
(১) শুধু সেল বাড়াও
(২) সেল বাড়াও বলতে বুঝে শুধু বুস্টে ডলার বাড়াও
তাদের ব্যবসা মারা যাবে।
যেসব ডিজিটাল মার্কেটার বুঝে
(১) শুধু কয় ডলারে কয় টাকা লাভ করবো।
(২) যত বেশি ডলার বার্ন... তত লাভ।
তারা হারায়ে যাবে।
যারা ব্যবসায়ী তাদের জন্য সাজেশন থাকবে -
ডিজিটাল মার্কেটার এর নিজস্ব কাজ আছে- এটা ট্রু। বাট আপনার ব্যবসাকে স্ট্রং করতে প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্বলিত/ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডিশনাল মার্কেটিং কনসালটেন্ট নেন। গ্রোথ কনসালটেন্ট নেন। নিজে ব্যবসা না বুঝলে এমন অভিজ্ঞদের আপনার ব্যবসায়ে ইনভলব করেন।
নাহয়, একটা ডিজিটাল মার্কেটার আর হাজার ডলারের বন্যা দিয়ে ২০২৬ সাল থেকে ব্যবসা টিকায়ে রাখতে পারবেন না।
যদি আপনি এখনই বাইরের কাউকে ইনভলভ করার মতো ক্যাপাবল না হয়ে থাকেন তাহলে নিজে পড়াশোনা শুরু করেন:
কিছু হিন্টস দিই-
(১) কাস্টোমার সেগমেন্টেশন
(২) মিডিয়া মিক্স মডেলিং
(৩) কন্টেন্ট এন্ড কমিউনিকেশন
(৪) কাস্টোমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট
এগুলাই সব না, আরো আছে! 😎 তবে এগুলা দিয়ে শেখা শুরু করেন, ইম্পলিমেন্ট করা শুরু করেন। আশা করি কাজে লাগবে।
06/06/2025
🌙✨ Eid Mubarak! ✨🌙
Wishing you all a joyful and peaceful Eid ul Adha!
May this beautiful day fill your heart with gratitude, your soul with peace, and your life with countless blessings.
Keep learning, keep growing and never stop striving for your goals.
May Allah accept all your prayers and sacrifices. Ameen.
With love and duas,
— Ishaan Bhai 🌟
23/09/2024
Someone asked me: Why all that effort for?
I replied: for the family
25/12/2023
আসলে কার দোষ? কমেন্টে লিখুন...
05/09/2023
*কালার - রং এত্ত গুরুত্বপুর্ণ একটা টপিক*
গ্রাফিক্স ডিজাইনার, এনিমেটর, ট্র্যাডিশনাল আর্টিস্ট, মোশন ডিজাইনার,
ফিল্মমেকার, ভিডিও এডিটর যাই হোন না কেন কালার নিয়ে গভীর জ্ঞান আপনার থাকা লাগবেই!!
আমি দীর্ঘসময় এই সেক্টরে কাজ করে যেটা দেখেছি আমাদের মধ্যে ৯৮% এর-ই কালার নিয়ে কোন ধারনা নাই, জাস্ট র্যানডমলি/ কোন কারণ ছাড়া একটা কালার চয়েজ করি এন্ড এপ্লাই করি!!! অথচ এমন হবার কথা ছিল না আর কি! এই জায়গাটায় বিশাল ঘাটতি আমি লক্ষ্য করি!
তাই শুধুমাত্র "কালার" নিয়ে একটা মাস্টারক্লাস নিব আমি ইনশাল্লাহ, একটা ক্লাসেই আপনার ডিজাইন/ এনিমেশন/ ভিডিওতে কিভাবে কি কালার ইউজ করবেন, কখন কোন কালার ইউজ করলে সেটা আর ক্ষ্যাত হবে না তা একদম খুঁটিনাটি ধরে ধরে শেখাবো!
বিনে পয়সায় ক্লাসটি করতে জয়েন করুন আমার Learn to $$Earn গ্রুপে এখনিঃ
https://www.facebook.com/groups/181137941540950