Dccian Stars

Dccian Stars

Share

Welcome to Our Dccian Stars family.This Page is for Dhaka Commerce College Students

01/11/2025

Asalamualaikum. Dccian basi..k k jege asen?Sara den..

Photos from Dhaka Commerce College's post 27/08/2025

✔️

21/07/2025

আমি আপনাদের কাছে অনুরোধ করবো আহত বা হতাহতদের ছবি দিয়ে নিউজফিড না ভরিয়ে আহত বা হতাহতদের সাহায্যের পোস্ট করুন বেশি করে কোথায় কার কি লাগবে।
কারন:১/ অনেকে এসব ছবি নিতে পারে না বা দেখতে পারে না।
২ /এসব আহত বা হতাহতদের ছবির ভীড়ে সাহায্যের পোস্ট মানুষের নিকট যাবে না।
আমরা সবাই অহেতুক কাজ থেকে বিরত থেকে সাহায্যের হাত বাড়িয়ে দি।🙏

26/03/2025

মহান স্বাধীনতা দিবসে ৭১ এর সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা। আপনাদের আত্নত্যাগ জাতি কখনো ভুলবে না। আপনারাই স্বাধীন দেশের পথপ্রদর্শক।🫡

Photos from Dccian Stars's post 11/02/2025

আজ ছুটির দিন (১১ ফেব্রুয়ারি ২০২৫) ছিল ঢাকা কমার্স কলেজের শিক্ষক পরিবারের বনভোজন দিবস। কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর কাজী মো. নুরুল ইসলাম ফারুকী স্যারের দেখানো পথ অনুসরণ করে অতীতের ঐতিহ্যকে স্মরণ করে ঢাকা কমার্স কলেজে ফিরে আসে আনন্দমুখর এই দিন। এবারের আয়োজন ছিল পূর্বাচলের ছুটি অরন্যনিবাস রিসোর্টে।

গ্রামীণ ও মনোরোম পরিবেশে সকলের স্বতঃস্ফূর্ত আয়োজনে দিনভর ছিল নানা আয়োজন। আয়োজক কমিটির আহবায়ক হিসেবে ছিলেন সালাম স্যার (হিসাববিজ্ঞান বিভাগ)। তাকে পরামর্শ দান ও সর্বোত সহায়তায় ছিলেন শিক্ষক সচিব মোশারেফ স্যার (হিসাববিজ্ঞান বিভাগ) ও তানবির স্যার (ব্যবস্থাপনা বিভাগ) সহ অনেকে।

আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ স্যার; উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর আবু নাঈম মো মোজাম্মেল হোসেন স্যার এবং উপাধ্যক্ষ (অ্যাকাডেমিক) প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ স্যার।

দিনভর বিভিন্ন আয়োজনে ছিল ক্রিকেট, ফুটবল, সুইমিং প্রতিযোগিতা। বিভিন্ন ইভেন্টে টিচার, ম্যাডাম, ফ্যামিলি মেম্বার ও শিশুদের জন্য পিলো পাস, দৌড় প্রতিযোগিতা, গোল দ্যা বল, হিট দ্যা বল সহ অনেক খেলা।

নাজমুল স্যার (জীবিবিজ্ঞান বিভাগ) এর দুরন্ত বোলিং এবং রাব্বী স্যার (পদার্থবিজ্ঞান বিভাগ) ও অনুপম স্যার (ইংরেজি বিভাগ) এর ব্যাটিং দৃঢ়তায় ক্রিকেটে জয়লাভ করে নাইম স্যার (ভিপি-এডমেনিস্ট্রেশন) এর লাল দল; হুমায়ন স্যার (জীববিজ্ঞান বিভাগ) এর একমাত্র গোলে ফুটবলে জয়লাভ করে কাজী ফয়েজ স্যার (ভিপি-অ্যাকাডেমিক) এর সবুজ দল। কাপল গেমসে জয়লাভ করে শফিক স্যার (মার্কেটিং বিভাগ) দম্পতি। সাঁতারে বিজয়ী হন আরিফ স্যার (বাংলা বিভাগ)। গোল দ্যা বল এ প্রথম পুরষ্কার জেতেন সালাম স্যার (হিসাববিবিজ্ঞান বিভাগ) একই ইভেন্টে ২য় ও ৩য় পুরস্কার জিতেন যথাক্রমে সাইফ স্যার (রসায়ন বিভাগ) ও নাহিদা ম্যাম (মার্কেটিং বিভাগ) এর ফ্যামিলি মেম্বার। পিলো পাসে ১ম পুরস্কার জেতেন তাহরিমা ম্যাম। ২য় ও ৩য় পুরস্কার জেতেন যথাক্রমে ইংরেজি বিভাগের জাহিদ স্যার ও মঈন স্যারের ফ্যামিলি মেম্বার।

হাশিম রেজা স্যার (বাংলা বিভাগ) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র পর্বে গান পরিবেশন করেন মোশারেফ স্যার (হিসাববিজ্ঞান বিভাগ), সমীরণ স্যার (ইংরেজি বিভাগ), আরিফ স্যার (বাংলা বিভাগ) সহ অনেক। বাউল সঙ্গীত পরিবেশন করে স্থানীয় একটি বাউল দল। র‍্যাফেল ড্র তে প্রথম পুরস্কার জ

15/12/2024

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা🇧🇩

Photos from Dccian Stars's post 25/09/2024

আজ বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ঢাকা কমার্স কলেজে ২০২৪-২০২৫ সেশনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের দুটি সেশনের প্রথম সেশনে বানিজ্য শাখা ও দ্বিতীয় সেশনে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। সেশন দুটি, আলোচনা ও সাংস্কৃতিক পর্বে বিন্যস্ত ছিল।
প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. সাইফুল আলম এফসিএমএ, সদস্য, পরিচালনা পর্ষদ, ঢাকা কমার্স কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেদওয়ান আহমেদ রানজীব, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, ব্যারিস্টার-এট-ল, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; জনাব শারমীন আক্তার, সহকারী অধ্যাপক, অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ওয়ালী উল্লাহ্, শিক্ষার্থী উপদেষ্টা ও নবীন বরণ আহ্বায়ক অধ্যাপক সাদিক মোহাম্মদ সেলিম, শপথ বাক্য পাঠ করান অধ্যাপক আবু নাঈম মোহাম্মদ মোজাম্মেল হোসেন, ভর্তি কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক কামরুন নাহার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মো. আবু মাসুদ, অধ্যক্ষ, ঢাকা কমার্স
কলেজ।
দ্বিতিয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আল- আমিন, সহযোগী অধ্যাপক, একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. সাইফুল আলম এফসিএমএ, সদস্য, পরিচালনা পর্ষদ, ঢাকা কমার্স কলেজ; জনাব মো: নুরুল ইসলাম, সদস্য, পরিচালনা পর্ষদ, ঢাকা কমার্স কলেজ।
আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ওয়ালী উল্লাহ্, শিক্ষার্থী উপদেষ্টা ও নবীন বরণ আহ্বায়ক অধ্যাপক সাদিক মোহাম্মদ সেলিম, শপথ বাক্য পাঠ করান অধ্যাপক মো. মঈনুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মো. আবু মাসুদ, অধ্যক্ষ, ঢাকা কমার্স কলেজ।
সাংস্কৃতিক পর্বে কলেজের নৃত্য ক্লাব ও সংগীত ক্লাবের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা ছিল।

Photos from Dccian Stars's post 23/09/2024

সুন্দর সিদ্ধান্ত।ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সপ্তাহে ৭ দিনই গণপরিবহনে ‘হাফ পাস’ সুবিধা পাবেন শিক্ষার্থীরা।

23/08/2024

আমরা সকলে যেভাবে পারি বন্যার্তদের পাশে দাড়াই।🙏
সবাইকে জানানোর জন্য সামান্য পোস্টটি শেয়ার করেও পাশে থাকতে পারি।

Photos from Dccian Stars's post 10/08/2024

ঢাকা কমার্স কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির প্রথম দিনের ক্লাসে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ভর্তি কমিটির আহ্বায়ক ও শিক্ষকগণ।
Join Our Official Group -https://facebook.com/groups/1057987254620918/

02/08/2024

ঢাকা কমার্স কলেজের যেসকল শিক্ষার্থী কোটা আন্দোলনে গ্রেফতার হয়েছে তাদের নাম, রোল, বিভাগ দয়া করে কলেজকে জানাও। অধ্যক্ষ স্যার এগুলো সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

আমার সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা।❤️

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dhaka