Islamic Boyan Bangla

Islamic Boyan Bangla

Share

বিসমিল্লাহ

21/04/2023

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

14/04/2023

আজ শুক্রবার ১৪ এপ্রিল, বেজোড় রাত।
এই রাতে সবে কদর তালাশ করুন
আল্লাহ আমাদের মাফ করে দিক।আমিন🤲🤲🤲

13/04/2023

আল্লাহ আমাদের কে বুঝার ও আমল ক্ক্রার তৌফিক দিক। আল্লাহুমা আমিন

30/03/2023

দুঃখ ও দুশ্চিন্তার সময় পড়ার দো‘আ

اَللّٰهُمَّ إِنِّيْ عَبْدُكَ، اِبْنُ عَبْدِكَ، اِبْنُ أَمَتِكَ، نَاصِيَتِيْ بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُــــلِّ اِسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِيْ كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيْعَ قَلْبِيْ، وَنُوْرَ صَدْرِيْ، وَجَلَاءَ حُزْنِيْ، وَذَهَابَ هَمِّيْ

হে আল্লাহ! আমি আপনার বান্দা, আপনারই এক বান্দার পুত্র এবং আপনার এক বাঁদীর পুত্র। আমার কপাল (নিয়ন্ত্রণ) আপনার হাতে; আমার উপর আপনার নির্দেশ কার্যকর; আমার ব্যাপারে আপনার ফয়সালা ন্যায়পূর্ণ। আমি আপনার কাছে প্রার্থনা করি আপনার প্রতিটি নামের উসীলায়; যে নাম আপনি নিজের জন্য নিজে রেখেছেন অথবা আপনি আপনার কিতাবে নাযিল করেছেন অথবা আপনার সৃষ্টজীবের কাউকেও শিখিয়েছেন অথবা নিজ গায়েবী জ্ঞানে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছেন—আপনি কুরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের প্রশান্তি, আমার বক্ষের জ্যোতি, আমার দুঃখের অপসারণকারী এবং দুশ্চিন্তা দূরকারী।

আল্লা-হুম্মা ইন্নী ‘আবদুকা ইবনু ‘আবদিকা ইবনু আমাতিকা, না-সিয়াতী বিয়াদিকা, মা-দ্বিন ফিয়্যা হুকমুকা, ‘আদলুন ফিয়্যা কাদ্বা-য়ুকা, আসআলুকা বিকুল্লি ইসমিন্ হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা, আও আনযালতাহু ফী কিতা-বিকা আও ‘আল্লামতাহু আহাদাম্-মিন খালক্বিকা আও ইস্তা’সারতা বিহী ফী ‘ইলমিল গাইবি ‘ইনদাকা, আন্ তাজ‘আলাল কুরআ-না রবী‘আ ক্বালবী, ওয়া নূরা সাদ্‌রী, ওয়া জালা’আ হুযনী ওয়া যাহা-বা হাম্মী

আব্দুল্লাহ ইবনু মাস’ঊদ (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: “যে কোনো ব্যক্তি যদি কখনো দুশ্চিন্তা ও উৎকণ্ঠাগ্রস্ত অবস্থায় বা দুঃখ বেদনার মধ্যে নিপতিত হয়ে উপরের বাক্যগুলি বলে দু‘আ করে, তাহলে অবশ্যই আল্লাহ তার দুশ্চিন্তা ও উৎকণ্ঠা দূর করবেনই এবং তার বেদনাকে আনন্দে রূপান্তরিত করবেনই।” উপস্থিত সাহাবীগণ বলেন : তাহলে আমাদের উচিত এ বাক্যগুলো শিক্ষা করা। তিনি বললেন : “হাঁ, অবশ্যই, যে এগুলো শুনবে তার উচিত এগুলো শিক্ষা করা।” হাদীসটির সনদ গ্রহণযোগ্য। বি. দ্র. মহিলারা এ দুআ পাঠ করলে দুআর শুরুতে বলবেন: “আল্লা-হুম্মা ইন্নী আমাতুকা, ওয়া বিনতু আবদিকা ওয়া বিনতু আমাতিকা ...”, অর্থাৎ: হে আল্লাহ আমি আপনার বান্দী, আপনার (একজন) বান্দার কন্যা, আপনার এক বান্দীর কন্যা ....।

আহমাদ ১/৩৯১, নং ৩৭১২ আর শাইখ আলবানী তাঁর সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ গ্রন্থে ১/৩৩৭ একে সহীহ বলেছেন।

দোআ ও যিকির (হিসনুল মুসলিম)

Islamic Boyan Bangla

30/03/2023

ইবনু আব্বাস (রা) হতে বর্ণিত:
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রমাদ্বানে তিনি আরও অধিক দানশীল হতেন।যখন জিবরীল (আ)তার সঙ্গে সাক্ষাৎ করতেন।আর রমাদ্বানের প্রতি রাতেই জিবরীল(আ) তাঁর সঙ্গে দেখা করতেন এবং তাঁরা একে অপরকে কুরআন তিলাওয়াত করে শুনাতেন।রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহমান বাতাসের চেয়েও অধিক দানশীল ছিলেন।

Islamic Boyan Bangla

(সহীহ বুখারী হাদিস:৬)

24/03/2023

সমুদ্রের ফেনা সমান গুনাহ মফ হয়ে যায়।সুবহানাল্লাহ!

23/03/2023

কখন রমাদ্বান সাধনা সফল হয়?
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন?

#রমজানেরমূলউদ্দেশ্যকি #তাহাজ্জুদ #রমজানমাস #ইসলামিক #রমজানেরউদ্দ্যেশ্য #রাতজেগেসালাত #সালাত_আদায়কারী #রমাদ্বান #রোজা #নবিজী #হাদীস

23/03/2023

জেনে নেই দোয়া কবুলের ৫ টি শর্ত।
Islamic Boyan Bangla

#মিজানুর_রহমান_আজহারি_হুজুর
#দোয়া_কবুলের_পাঁচটি_শর্ত
#বাংলাওয়াজমাহফিল

#ইসলাম #ইসলামিককথা

21/03/2023

২১ মার্চ সৌদিতে চাঁদ দেখা যায়নি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হবে।

21/03/2023

হে আল্লাহ!
🤲
এই রমজান মাসে আমাদেরকে হায়াত দান করো।আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের পথে চলতে সাহায্য করো।
আমাদেরকে ক্ষমা করে দাও।

21/03/2023

ব্রেকিং নিউজ
আজ পবিত্র রমজানের চাঁদ দেখার আহ্বান
সৌদি আরবে..!

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka