Parvaz Hossain +8801707057691

Parvaz Hossain +8801707057691 We try our level best to support someone for needy from heart. Hope you will support from heart

21/07/2023

যেভাবে ইউসুফ (আ.) নারী ফিতনা থেকে বেঁচেছিলেন

ইউসুফ (আ.) যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, তা সহজ কোনো ব্যাপার ছিল না। তিনি একজন পূর্ণবয়স্ক যুবক। আর সুন্দরী, রূপবতী ও সম্ভ্রান্ত নারী জুলাইখা স্বেচ্ছায় তাঁর কাছে নিজের যৌবন উপস্থাপন করছে; জানাচ্ছে অবৈধ প্রেমের প্রস্তাব। এই কঠিন মুহূর্তে ইউসুফ (আ.) কেবল আল্লাহর ভয়ে তার এই কুপ্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

ইউসুফ (আ.) কী করবেন বুঝতে পারছিলেন না। এ সময় জিবরাইল (আ.) এসে বললেন—'আপনি দরজার দিকে দৌড়ান।' ইউসুফ (আ.) বললেন- 'দরজাগুলো তো সবই তালাবদ্ধ।' জিবরাইল (আ.) বললেন, 'আপনি দৌড়ান।' ইউসুফ (আ.) জুলাইখার নাগপাশ ছিন্ন করে ঊর্ধ্বশ্বাসে দরজার দিকে ছুটতে লাগলেন। জুলাইখাও পেছন থেকে ইউসুফ (আ.)-কে ধরার জন্য দৌড়াতে শুরু করল।

দরজাগুলোতে বড়ো বড়ো তালা ঝুলছে জেনেও ইউসুফ (আ.) শেষ চেষ্টা হিসেবে ঈমান বাঁচাতে প্রাণপণে দরজার দিকে ছুটেছিলেন। তিনি জানতেন দরজাগুলো লক করা। তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার প্রতি তাওয়াক্কুল করে তিনি সামনের দিকে ছুটেছিলেন। আর আল্লাহ তায়ালাও তাঁর বান্দার প্রতি সদয় হয়ে দরজার তালা খুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। ঠিক এভাবেই আল্লাহ তায়ালার সাহায্য আসার আগপর্যন্ত আমাদের চেষ্টা করে যেতে হবে।

সাহায্য আসে পরে, আগে চেষ্টা করতে হয়। আমরা অনেক সময় হাত-পা গুটিয়ে বসে থাকি আল্লাহ তায়ালার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্তির আশায়। আমরা ভুলে যাই—আমাদের রোলটুকু আগে প্লে করতে হবে, তারপর সাহায্য আসবে।

এখান থেকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারি, তা হলো—ইউসুফ (আ.) যেমনি ওই জায়গা থেকে ছুটে চলে এসেছিলেন, তেমনি এমন পরিস্থিতির শিকার হলে বর্তমানেও প্রত্যেক যুবককে আল্লাহর সাহায্য চেয়ে ছুটতে হবে ঈমান বাঁচানোর তাগিদে। এটাই ঈমান বাঁচানোর ঢাল বা রক্ষাকবচ। ইউসুফ (আ.) যদি সেই 'বুরহান' তথা আসমানি জ্যোতির বিশেষনিদর্শন না দেখতেন, তাহলে তিনিও জুলাইখার প্রস্তাবে ঝুঁকে পড়ার উপক্রম হতেন। মানবীয় অন্তরে এই অনিচ্ছাকৃত সামান্য ঝোঁক সৃষ্টি হতেই পারে। আর আসমানি সেই জ্যোতির ব্লুপ্রিন্ট প্রতিটি বিশ্বাসীর অন্তরে আছে। সেটাকে ওই মুহূর্তে জাগ্রত করতে হবে এবং দৌড়ে পালাতে হবে।


এটা বর্তমান সময়ের যুবক-যুবতিদের জন্যও বেশ কার্যকর। যুবক -যুবতিরা আজকাল অনলাইনে বিভিন্ন সাইট ব্রাউজ করে অথবা সোশ্যাল মিডিয়া ব্যাবহার করে থাকে। হঠাৎ যদি অশ্লীল কন্টেন্ট চোখের সামনে পড়ে যায় কিংবা অশ্লীল কোনো ওয়েবসাইটের লিংক সামনে আসে, মন চায় ক্লিক করতে। কিন্তু না, ভুলেও তা করা যাবে না। ক্লিক করলেই সর্বনাশ। সুতরাং দ্রুতই সরে আসতে হবে সেখান থেকে।


আবার গাইরে মাহরাম কোনো নারী যখন ইনবক্সে খারাপ ম্যাসেজ পাঠায়, তখন ওই অ্যাপস সাথে সাথে বন্ধ করতে হবে এবং ওই জায়গা | ত্যাগ করতে হবে, 'আউজু বিল্লাহি মিনাস শাইতনির রাজিম' পড়তে পড়তে ওই জায়গা ত্যাগ করতে হবে। ইউসুফ (আ. ) যেমনি দৌড় দিয়েছেন, তেমনি দৌড়ে সরে যেতে হবে ওই স্থান থেকে। শয়তান যে জায়গায় কুমন্ত্রণা দেয়, রাসূল (সা.) ওই জায়গা তৎক্ষণাৎ ত্যাগ করতে বলেছেন। নিভৃতকক্ষে শয়তানের প্ররোচনা রুখতে এবং নৈতিক পদস্খলন থেকে বাঁচার এটাই কুরআনিক ফর্মুলা।

- ড. মিজানুর রহমান আজহারি
শাইখের নতুন বই 'রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ' থেকে চয়িত।

25/02/2023
30/11/2022

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্।
আলহামদুলিল্লাহ।
কেমন আছেন সবাই???

۝তিক্ত হলেও সত্য ۝

• হুজুর সংখ্যা বেড়ে গেছে 🍁
বেড়েছে পাঞ্জাবি ওয়ালা
লোক দেখানো বুজুর্গ বেড়েছে
বাড়েনি আল্লাহ ওয়ালা।

বোরকা ওয়ালী দেখা যাচ্ছে 🍁
রাস্তা ঘাটে কত
পর্দা পুশিদার বালাই নেই
ফ্যাসন হচ্ছে শত।

মসজিদ গুলো হচ্ছে বিশাল 🍁
টাইলসফিড অট্টালিকা
নামাজীতো বাড়ছে না ভাই
ঈমানের দুর্বলতা।

• প্রোফাইলে দেখো হুজুরের 🍁
নাই কোন অভাব
অনেকেই মেয়েদের ইনবক্সে
করবে আবার প্রভাব।

•আইডিতে নাম হুজুরের বৌ হবো 🍁
স্বপ্নে হুজুর, হুজুর হবে সঙ্গি
পোস্ট দেখলে মাথা ঘুরে
নায়িকা শাবনুরের ভঙ্গি।

• স্টোরিতে হিন্দি গানের মেলা 🍁
আইডির নাম পর্দাওয়ালী
কিভাবে তুমি আপলোড দাও
উন্মুক্ত চুলের কৃঞ্চকলি

• অভিনয়ে ভদ্র না হয়ে 🍁
আসলে চেষ্টা করো
বিপদগামীর পথটা ছেড়ে
সত্যের হাতটা ধরো।,,, 💯

আল্লাহ সকলকে বুঝার তাওফিক দান করুন,,আমিন🤲🤲

30/11/2022

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ্।
আলহামদুলিল্লাহ্।
কেমন আছেন সবাই???

শিশু 'আয়াত' এর ব্যাপারে এত ভয়ংকর সংবাদ
শোনার জন্যে সত্যিই প্রস্তুত ছিলাম না।
আমার নিজের তিনটি মেয়ে সন্তান ও একটি ছেলে সন্তান আছে।
আমি ওদের পরম ভালোবাসি।
আমি এক মূহুর্তও ওদের বাইরে চিন্তা করতে পারি না।
আমার দম বন্ধ হয়ে আসে স্বীয় সন্তানদের অকল্যাণ ভাবনায়।
তাই আমি চরমভাবে বুঝতে পারি আয়াতের পিতামাতার বেদনা।
আয়াত দশদিন ধরে নিখোঁজ ছিল।
দশদিন পর উদ্ধার হয়েছে নিস্পাপ আয়াতের খন্ডিত লা*শ।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
শিশুটির উপর কি ভয়াবহ অমানুষিক অত্যাচার চলছিল তা অনুমেয়।
আয়াত হয়তো এতক্ষনে মহা বিচারক আল্লাহর দরবারে নালিশ দিয়েছে তার ছোট্ট শরীরের উপর অমানুষিক নির্যাতনের। হয়তোবা, তার নালিশের আওতায় আমরা সবাই পড়ে যেতে পারি। কারণ, এ সমাজ আমাদেরই সৃষ্টি, আমরাই একে এতদূর নিয়ে এসেছি।
জানা যায়,
আয়াতের হত্যায় ব্যবহৃত টেকনিকগুলো পার্শ্ববর্তী দেশের টিভিগুলোতে প্রচারিত মেগা সিরিয়াল থেকে নেয়া। এসব টিভির মেগা সিরিয়ালগুলো ঘরে ঘরে দ্বন্দ লাগিয়ে দিচ্ছে। ভিত্তিহীন অভিযোগে পিস টিভি বন্ধ হলেও এত গুরুতর, স্পষ্ট এবং অনুরূপ ভূরি ভূরি অপরাধে অনুপ্রাণিত করার অপরাধে এসব টিভি চ্যানেল বন্ধ করে দেয়া হয় না।
আমরা এবার জোর দাবী জানাচ্ছি, এসব চ্যানেল বন্ধ করা হোক।
পরিবারের বিশ্বস্ত সদস্য ছাড়া আর কারো কাছে
নিজের সন্তানকে ছেড়ে দিবেন না।
চলুন, সবাই মিলে একটি মানবিক সমাজ গড়ে তুলি।

কালেক্টঃ-

Address

South Manda, Mugdha
Dhaka
1214

Telephone

+8801707057691

Website

Alerts

Be the first to know and let us send you an email when Parvaz Hossain +8801707057691 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Parvaz Hossain +8801707057691:

Shortcuts

Share

Category