12/06/2026
কুরআন কেবল পড়ার গ্রন্থ নয়; এটি গভীর উপলব্ধির এবং গূঢ় রহস্যময় পবিত্র এক মহাগ্রন্থ। একজন মানুষ স্থান-কাল-পাত্র ভেদে ভিন্ন ভিন্ন সম্পর্কের নাম ধারণ করে, সে একই সাথে কারও সন্তান, কারও ভাই, কারও অভিভাবক, আবার একই সাথে তার পরম সৃষ্টিকর্তার বান্দা। সব মিলিয়ে প্রতি মুহূর্তে আমাদের নানান অবস্থার মধ্য দিয়ে যেতে হয়। আর মানুষের এসব অবস্থার সাথে কুরআনের এক অসম্ভব সুন্দর ও নিগূঢ় সম্বন্ধ আছে।
যেমন ধরুন, আমরা সন্তান হিসেবে প্রতিনিয়ত পিতামাতার জন্য দু'য়া করি-
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
"হে আমার পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম করুন, যেভাবে তারা আমাকে শৈশবে স্নেহ-মমতার সাথে লালন-পালন করেছেন।" (সূরা বনী ইসরাঈল: ২৪)
এই ছোট্ট দু'য়াটি একদিকে যেমন ইনসাফের শ্রেষ্ঠ উদাহরণ, তেমনি মাত্র একটি বাক্যে তিন প্রজন্মকে একসূত্রে গেঁথে দিয়েছে!
কিন্তু কীভাবে?!
আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্যই হলো কুরআনের সাথে জীবনের এই "কীভাবে এবং কেন" এর নিখুঁত সংযোগ স্থাপন করা। মনের কোণে আলোড়ন তৈরি করা কিছু ছোট ছোট গভীর প্রশ্নের উত্তর খোঁজার একটা প্রশান্তিময় পথ তৈরি করা।
ক্লাস নিবেন:
মানসুরা সুলতানা
হেড অফ মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স – ফাতিহা ইনস্টিটিউট
কোর্স আউটলাইন ও বৈশিষ্ট্য (Volume 1 | Juz 1 to 5):
- ডীপ লার্নিং ও মূল তাফসির: আয়াতের শাব্দিক ও অন্তর্নিহিত অর্থের গভীর বিশ্লেষণ।
- ইন্টারঅ্যাক্টিভ লার্নিং পদ্ধতি: শুধু লেকচার নয়; থাকবে কেস স্টাডি (Case Studies), রিয়েল-লাইফ প্রজেক্ট এবং কুইজের মাধ্যমে শেখার দারুণ সুযোগ।
- সমসাময়িক সম্পর্ক ও বাস্তবতা: আধুনিক জীবনের জটিলতা ও মনস্তত্ত্বের সাথে কুরআনিক নির্দেশনার মেলবন্ধন।
ক্লাস শিডিউল: প্রতি শুক্রবার ও শনিবার | রাত ৯:০০ টা থেকে ১০:৩০ টা (BST)
মাধ্যম: সম্পূর্ণ অনলাইন
আজই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং কুরআনের আলোয় জীবনকে নতুন করে আবিষ্কারের এই পথচলায় শামিল হন।
রেজিস্ট্রেশন লিঙ্কের জন্য কমেন্ট বক্স দ্রষ্টব্য!
কুরআন প্রেমীদের এই মর্যাদাপূর্ণ কাফেলায় আপনাকে স্বাগতম। ইনশাআল্লাহ, দেখা হচ্ছে লাইভ ক্লাসে!