BIRDEM Nursing College

BIRDEM  Nursing College

Share

This is an unofficial page of BIRDEM Nursing College

18/07/2025

নিয়োগ বিজ্ঞপ্তি🎓

অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক ও ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর নিয়োগ দিচ্ছে বারডেম নার্সিং কলেজ।

আগ্রহীদেরকে আগামী ৩১/০৭/২০২৫ তারিখের পর্যন্ত আবেদন করতে পারবেন।

BIRDEM Nursing College
BIRDEM General Hospital

Photos from BIRDEM  Nursing College's post 31/05/2025

২০২৪- ২০২৫ সেশনে ভর্তির রেজাল্ট প্রকাশিত 📢📢

BIRDEM Nursing College এ ভর্তির জন্য নির্বাচিত সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। 🎉

22/05/2025

বারডেম নার্সিং কলেজের ২০২৪-২৫ সেশনের ৪ বছর মেয়াদি বিএসসি নার্সিং কোর্সের একাডেমিক খরচের তালিকা প্রকাশিত হয়েছে।

20/05/2025

আজকের BPSC সিনিয়র স্টাফ নার্স নিয়োগের ফাইনাল পরীক্ষার ফলাফলে BIRDEM Nursing College থেকে সর্বমোট ১১ জন প্রাক্তন শিক্ষার্থী চুড়ান্তভাবে মনোনিত হয়েছেন।

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন 🎉🎉
আশা করি তারা সহ অন্যরাও সাফল্য এবং কৃতিত্বের সাথে এগিয়ে যাব।

20/05/2025

ভর্তি বিজ্ঞপ্তি ✅

BIRDEM Nursing College -এ ২০২৪ - ২০২৫ সেশনে, ৪ বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য:
১. বারডেম জেনারেল হাসপাতালের ২ তলার ২২ নাম্বার কাউন্টারে ১০০০ টাকা জমা দিয়ে মানি রিসিপ্ট দেখিয়ে ১৬ তলার বারডেম নার্সিং কলেজের ১৬০৭ নং রুম থেকে ফর্ম সংগ্রহ করা যাবে।

এছাড়া সরাসরি এই ওয়েবসাইট 👉 https://bnc-bd.org/ লিংক এ যেয়ে ফর্ম ডাউনলোড করা যাবে। এক্ষেত্রে ফর্ম ডাউনলোড করে, পূরনকৃত ফর্ম বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা মাধ্যমে ১০০০ টাকার পে অর্ডার / ব্যাংক ড্রাফট করে পাঠাতে হবে।

২. ২২ মে ২০২৫ থেকে ২৯ মে ২০২৫ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত ফর্ম জমা দেওয়া যাবে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন : 01307988735

ধন্যবাদ

18/05/2025

আসসালামু আলাইকুম

বারডেম নার্সিং কলেজে ( ২০২৪-২৫) সেশনে ভর্তি হতে আগ্রহী অনেকেই বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন , আশা করি এই পোস্ট আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিবে।

পোস্টটি পড়ার আগে কিছু বিষয় সম্পর্কে অবগত করতে চাইঃ
⛔ এটি বারডেম নার্সিং কলেজের একটি 'Unofficial' পেইজ। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে পেইজের কার্যক্রম পরিচালিত হয়।

⛔ একাডেমিক খরচ সহ ভর্তির যাবতীয় বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভরশীল এবং যেকোনো সময় পরিবর্তন হতে পারে। এজন্য আমাদের দেওয়া তথ্যকেই চূড়ান্ত হিসেবে গ্রহণ না করার অনুরোধ রইলো।


সাধারণ কিছু প্রশ্নের উত্তর :

✅ বারডেম নার্সিং কলেজ কি বেসরকারি ??
👉 হ্যাঁ, বারডেম নার্সিং কলেজ একটি বেসরকারি প্রতিষ্ঠান।

✅ সিট সংখ্যা কত?
👉মোট সিট : ৫০ টি ( মেয়ে ৪০,ছেলে ১০)

✅ এখানে কি ডিপ্লোমা নার্সিং আছে??
👉 দুঃখিত! বারডেমে শুধু মাত্র বি এস সি নার্সিং এবং পোস্ট বেসিক আছে।

✅ এবছর কোর্স ফি কত?
👉কোর্স ফি: ২০২৪-২৫ সেশনের খরচ সার্কুলার প্রকাশের পরে জানা যাবে।

গত সেশনের খরচ নিম্নে দেওয়া হলোঃ
মেয়েদের : ৪,৮২,০০০ টাকা (হোস্টেল এ থাকা সহ), ছেলেদের ৩,৩৮,০০০ টাকা ( হোস্টেল নাই)

✅ ভর্তি ফি কত?
👉 ভর্তি কার্যক্রম শুরু হলে মোট খরচের একটি তালিকা প্রকাশ করা হবে। সেখানে ভর্তি ফি সহ যাবতীয় বিষয় উল্লেখ থাকবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসে যোগাযোগ করুন।

✅ মেয়েদের জন্য কী হোস্টেল সুবিধা আছে?
👉অবশ্যই আছে ।

✅ হোস্টেলে থাকা কি বাধ্যতামূলক/ বিশেষ কারণে হোস্টেলে থাকতে না চাইলে কি ফি দেওয়া লাগবে?
👉 এ বিষয়ে সঠিক তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুন।

গতবছর পর্যন্ত হোস্টেলে থাকা বাধ্যতামূলক ছিলো কিন্তু ২০২৪-২০২৫ সেশনের ভর্তি কার্যক্রম শুরু হলেই বিষয়টি নিশ্চিত ভাবে বলা যাবে এই বছরও হোস্টেলে থাকা বাধ্যতামূলক কি না।

✅ ছেলেদের জন্য কি হোস্টেল সুবিধা আছে?
👉দুঃখিত! ছেলেদের জন্য হোস্টেল নেই।

✅ কিভাবে ভর্তি হবো?
👉 বারডেম থেকে খুব দ্রুতই ভর্তি পরীক্ষার বিস্তারিত সার্কুলার প্রকাশ করা হবে। সেখানে বিস্তারিত উল্লেখ করা থাকবে কিভাবে কি করতে হবে। আপাতত সার্কুলার প্রকাশিত হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

✅ সার্কুলার কিভাবে পাবো??
👉 সার্কুলার প্রকাশিত হলে বারডেমের ওয়েব সাইট, সংবাদপত্র এবং এই পেইজ ( আন অফিশিয়াল) থেকে জানতে পারবেন।

বারডেমের ওয়েবসাইট :
https://bnc-bd.org/

https://www.birdembd.org/

অফিসের কন্টাক্ট নম্বরঃ +8801307988735 ( প্রতি কর্মদিবস এ দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে )

✅ কত মার্ক হলে আবেদন করতে পারবো?
👉সরকারি ভর্তি পরীক্ষায় পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন।

✅ কত মার্ক থাকলে চান্স পাবো/ গত বছরের কাট মার্কস কত ছিলো?
👉 ভর্তির জন্য জাতীয় মেধাতালিকা অর্থাৎ সরকারি ভর্তি পরীক্ষার মেধাস্থান অনুসরন করা হয়। বারডেম থেকে সার্কুলার প্রকাশিত হলে আপনাকে সার্কুলার অনুযায়ী ভর্তির জন্য আবেদন করতে হবে। সর্বমোট আবেদনকারীদের মধ্য থেকে তাদের রেজাল্টের ক্রমানুসারে বারডেমে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
অর্থাৎ যারা যারা আবেদন করবে তাদের মধ্যে যারা মেধাস্থানে এগিয়ে থাকবে তারা ভর্তির জন্য সুযোগ পাবেন এবং বাকিরা অপেক্ষমাণ তালিকাতে থাকবেন।

সীট খালি থাকা সাপেক্ষে এবং রেজাল্টের ক্রমানুসারে পরবর্তীতে শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

ভর্তি কার্যক্রম রেজাল্টের উপর নির্ভর করে পরিচালিত হয় একারণে কত মার্ক থাকলে ভর্তি হতে পারবো এসকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। আপনার ভর্তি হওয়ার সম্ভাবনা আপনার রেজাল্টের উপর নির্ভরশীল।

উল্লেখ্য এটি ছিলো গত বছরের ভর্তি নেওয়ার কার্যক্রম। এবছর যদি কোনো ধরণের পরিবর্তন আসে তাহলে সেটা সার্কুলারে বিস্তারিতভাবে উল্লেখ করা থাকবে।

✅ এ কলেজে কি অগ্রীম সীট বুকিং দেওয়া লাগে?
👉 জ্বি না।

✅ আলাদা কোনো পরীক্ষা দেওয়া লাগে?
👉 জ্বি না।

✅ আবেদন কিভাবে করবো?
👉 পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত হলে সেখানে উল্লেখ থাকবে।

✅ আবেদনের রেজাল্ট কবে দিবে??
আবেদনের সময়সীমা শেষ হলে রেজাল্ট প্রকাশ করা হবে।

✅ আমার মার্ক এত আমি কি চান্স পাবো??
👉 আপনার ভর্তি হওয়ার সম্ভাবনা আপনার রেজাল্টের উপরর নির্ভরশীল।

অনুগ্রহপূর্বক সবাই লেখাটি মনযোগ দিয়ে পড়বেন, আশাকরি ভর্তি কার্যক্রম নিয়ে সব কনফিউশন দূর হয়ে যাবে।

➡️ বিঃদ্রঃ পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি সরকারি ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই প্রকাশিত হবে। অনুগ্রহ করে অপেক্ষা করুন।

ধন্যবাদ।

01/03/2025

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা,
সকলের জীবনে বয়ে আসুক শান্তি আর কল্যাণ।

Photos from BIRDEM  Nursing College's post 11/02/2025

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত ।।

👉 আবেদন শুরু : ১৩ ফেব্রুয়ারি ২০২৫
👉 আবেদন শেষ : ১২ মার্চ ২০২৫
👉 প্রবেশপত্র উত্তোলন: ১৫ এপ্রিল ২০২৫
👉 ভর্তি পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৫

21/11/2024

ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনস্থ বিএসসি ইন নার্সিং তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় BIRDEM Nursing College এর পাশকৃত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️

19/11/2024

দ্বিতীয় বর্ষ (২০২১-২০২২) সেশনের ফাইনাল পরীক্ষায় BIRDEM Nursing College এ শতভাগ পাশ করাই সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। ❤

আশা করি আগামীতেও একই ধারাবাহিকতা বজায় থাকবে।

11/11/2024

ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনস্থ বিএসসি ইন নার্সিং(২০২২-২০২৩) প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় BIRDEM Nursing College এর পাশকৃত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


122 Kazi Nazrul Islam Avenue, Dhaka 1000
Dhaka