Learn & Excel

Learn & Excel

Share

Welcome to Learn & Excel! An interactive e-Learning platform dedicated to Skill Development in the modern workplace.

From mastering Microsoft Excel to learning essential career tools — we make learning simple, effective, and accessible for everyone. "Learn & Excel" একটি অনলাইন ই-লার্নিং প্লাটফর্ম যেটি আপনার দক্ষতা বাড়িয়ে আপনাকে বর্তমান প্রতিযোগিতাপূর্ন চাকরির বাজারের জন্য উপযোগী করে গড়ে তুলবে। এমনও যদি হয়ে থাকে যে আপনি বর্তমানে একটি জব করছেন কিন্তু আপনি মনে করছেন যে আপনি আরো দক্ষতা অর্জন করতে চান এমএস এক্সেলে সে

16/11/2025

মাইক্রোসফট এক্সেলের “বিল্টইন” ফাংশান গুলোর মাঝে তারিখ সংক্রান্ত ফাংশান গুলো খুবই গুরুত্বপূর্ণ। নিচের ভিডিওটি দেখে শিখে নিতে পারেন তারিখ সংক্রান্ত বেশ কিছু ফাংশান এর ব্যাবহার।

Photos from Learn & Excel's post 15/11/2025

দুই বা ততোধিক ভিন্ন সেলের ডাটা একত্রিত করে একই সেলে নিয়ে আসতে ব্যবহার করা যেতে পারে "CONCATENATE" ফাংশানটি। নিচের ইমেজে দেখে নিন "ডাটা কম্বাইন" করতে "CONCATENATE" ফাংশানের ব্যাবহার। MS Excel এর কার্যকর বিভিন্ন ফাংশানের ব্যাবহার, টিপস এবং ট্রিক্স নিয়ে আপনাদের সাথেই আছে Learn & Excel

14/11/2025

🎯 ডাটা এন্ট্রির সময় নাম্বারের শুরুতে “০” এন্ট্রি করতে না পারার সমস্যায় প্রায়ই পড়তে হয় আমাদের। একই সমস্যা হয় বড় কোন নাম্বার; যেমন ডেবিট/ ক্রেডিট কার্ড নাম্বার, এন আই ডি বা জন্ম নিবন্ধন নাম্বার এন্ট্রির সময়।

🔑 MS Excel এ খুব সহজেই এই সমস্যার সমধান করা যায় !!! MS Excel এর নতুন অনেক কিছু শিখতে সাথেই থাকুন !!!

Photos from Learn & Excel's post 13/11/2025

🔠 Excel Tips: টেক্সট “কেস চেঞ্জ” করুন একদম সহজে!
MS Excel-এ কাজ করার সময় অনেক সময়ই দরকার হয় টেক্সটের ক্যাপিটাল থেকে স্মল, অথবা স্মল থেকে ক্যাপিটাল লেটারে পরিবর্তন করার।
এ কাজটি খুব সহজে করা যায় Excel-এর কিছু চমৎকার ফাংশন ব্যবহার করে যেমনঃ
👉 UPPER()
👉 LOWER()
👉 PROPER()

নিচের ইমেজে দেখে নিন কিভাবে এক ক্লিকে “কেস চেঞ্জ” করা যায়!
📘 MS Excel-এর আরও কার্যকর ফাংশন, টিপস ও ট্রিক্স নিয়ে সবসময়ই পাশে আছে Learn & Excel।

12/11/2025

📌 Excel-এ কন্ডিশনাল ড্রপডাউন: স্মার্ট ডাটা এন্ট্রির সহজ উপায় !!!

Excel-এ ড্রপডাউন লিস্ট ব্যবহার করলে ডাটা এন্ট্রি সহজ হয়, ভুল কম হয়, আর রিপোর্ট তৈরি হয় অনেক দ্রুত ও নিখুঁতভাবে। তবে অনেক সময় ড্রপডাউনে অপশনগুলো নির্ভর করে আগের সেলের উপর—এটাই কন্ডিশনাল ড্রপডাউন।

এটা একটু জটিল মনে হলেও একবার শিখে নিলে Excel দিয়েই বানানো যায় ছোটখাটো সফটওয়্যারের মতো ইউজার-ফ্রেন্ডলি ফর্ম।
🎯 যেমন:
• ডিপার্টমেন্ট অনুযায়ী এমপ্লয়ির নাম
• ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট লিস্ট
• দেশ অনুযায়ী জেলার নাম

Excel-এ কন্ডিশনাল ড্রপডাউন শিখে নিলে ডাটা এন্ট্রির কাজ হয়ে যাবে আরও সহজ, দ্রুত ও স্মার্ট।

ভিডিওতে দেখে নিতে পারেন কন্ডিশন ভিত্তিক ড্রপডাউন লিস্ট কীভাবে তৈরি করা যায়। MS Excel এর নতুন অনেক কিছু শিখতে অংশগ্রহণ করতে পারেন আমাদের MS Excel কোর্সে।

11/11/2025

📊 ক্যারিয়ারে সাফল্য পেতে নিজের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান ?? প্রথমেই দক্ষতা বাড়ান MS Excel এ। চাকুরী, ব্যাবসা বা ফ্রিল্যান্সিং — শুধুমাত্র MS Excel এ দক্ষতাই বদলে দেবে আপনার পুরো ক্যারিয়ার !!!

📌 ঘরে বসে খুব সহজেই শিখুন MS Excel বেসিক থেকে অ্যাডভান্স — হয়ে উঠুন ডেটা ম্যানেজমেন্ট এক্সপার্ট !!!

🔥 প্রিমিয়াম এই প্রী-রেকর্ডেড কোর্সগুলো পাচ্ছেন ৫০% ডিসকাউন্টে!!! এই কোর্সে যা যা থাকছেঃ
🔹 জব সেক্টরে অপরিহার্য বেসিক, অ্যাডভান্স এবং প্রফেশনাল লেভেলের MS Excel ফাংশান।
🔹 ডাটা ম্যানেজমেন্ট টুলসঃ Data Sorting, Filter, validation & Formatting.
🔹 ডাটা অ্যানালাইসিস টুলসঃ Data Pivot, Power Pivot & Power Query.
🔹 ডাটা ভিজুয়ালাইজেশানঃ Basic to Advance Chart with Slicer & Timeline.
🔹 কন্ডিশনাল ফাংশান (IF, IFS & Nested IF) এবং Lookup ফাংশান (Vlookup, Hlookup, Xlookup)
🔹 ডাইনামিক ড্যাসবোর্ড প্রিপারেশান।
🔹 ডাটা অটোমেশানঃ Macro & Basics of VBA
🔹 ডাটা এন্ট্রি টুলসঃ Google form Desing & Introduction of Google sheet.
🔹 বোনাস মডিউলঃ MS Word এবং MS PowerPoint !!!
🔹 প্র্যাকটিসের জন্য প্রজেক্ট ফাইল, ভিডিও ডাউনলোড সুবিধা,ট্রেইনার সাপোর্ট এবং ফ্রী সার্টিফিকেট !!!

🎯 কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য, কোর্স আউটলাইন এবং স্যাম্পল ক্লাস রেকর্ডিং এর জন্য ইনবক্স বা WhatsApp করুন ০১৭৯৬-৪০৫৭৪৯ নাম্বারে।

📌এখনই এনরোল করুন! রেজিস্ট্রেশন লিঙ্ক কমেন্টে!!!

Photos from Learn & Excel's post 03/11/2025

📅 MS Excel-এ ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য প্রায়ই কোনো তারিখের সাথে তার দিন বা বার জানার প্রয়োজন হয়। এটি ম্যানুয়ালি না করে, খুব সহজেই “TEXT” ফাংশন ব্যবহার করে করা যায়।

TEXT ফাংশন দিয়ে আপনি কোনো তারিখ থেকে দিনের নাম বের করতে পারেন, যেমন:
=TEXT(A1, "dddd")
এখানে, A1 সেলে থাকা তারিখের দিন বা বারটি দেখতে পারবেন।

📊 নিচের ইমেজে দেখুন “TEXT” ফাংশনের এই ব্যবহার।
MS Excel এর কার্যকর বিভিন্ন ফাংশানের ব্যাবহার, টিপস এবং ট্রিক্স নিয়ে আপনাদের সাথেই আছে Learn & Excel !!!

Photos from Learn & Excel's post 31/10/2025

🔑 MS Excel-এ ডাটা থেকে শেষের কিছু ক্যারেকটার বা সংখ্যা বের করার জন্য ব্যবহৃত হয় “RIGHT” ফাংশন।

এই ফাংশনটি খুব সহজে সেলের শেষের (ডান পাশ থেকে) নির্দিষ্ট সংখ্যক ক্যারেকটার বা ডিজিট বের করে দেয়।
RIGHT ফাংশন ব্যবহার করা হয় এইভাবে:
=RIGHT(A1, 4)
এখানে, A1 সেলের শেষ থেকে প্রথম ৪টি ক্যারেকটার বা ডিজিট বের হবে।

🔹 উদাহরণ:
যদি A1 সেলে "Excel2025" লেখা থাকে, তবে =RIGHT(A1, 4) প্রয়োগ করলে ফলাফল হবে “2025”।
এই ফাংশনটি ব্যবহার করে ডাটার শেষের অংশ বের করতে অনেক সুবিধা হয়।

📊 নিচে দেখুন “RIGHT” ফাংশনের ব্যবহার।
এক্সেল শিখতে চাইলে Learn & Excel-এর সাথে থাকুন! আরও টিপস ও ট্রিক্স পেতে আমাদের কোর্সে যোগ দিন।

Photos from Learn & Excel's post 28/10/2025

📝 MS Excel-এ ডাটা প্রসেসিং এর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাংশন হলো “LEFT” ফাংশন। এই ফাংশনটি ব্যবহার করে, আপনি কোনো সেলের ডাটার প্রথম কিছু (বাম পাশ থেকে) ক্যারেকটার বা সংখ্যা বের করতে পারবেন।

LEFT ফাংশনটি ব্যবহারের সঠিক রূপ:
=LEFT(A1, 5)
এখানে, A1 সেলের প্রথম ৫টি ক্যারেকটার বা ডিজিট বের হবে।

🔹 উদাহরণ:
যদি A1 সেলে "Excel123" লেখা থাকে, তবে =LEFT(A1, 5) প্রয়োগ করলে ফলাফল হবে “Excel”।

এই ফাংশনটি সাধারণত ব্যবহৃত হয় যখন ডাটার শুরু থেকে নির্দিষ্ট সংখ্যক ক্যারেকটার আলাদা করে বের করা প্রয়োজন হয়।

📊 নিচে দেখুন “LEFT” ফাংশনের ব্যবহার।
MS Excel এ আপনার দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহায়তা নিয়ে আপনার সাথেই আছে Learn & Excel !!!

Photos from Learn & Excel's post 25/10/2025

🎯 আপনার ডেটাতে কতটি সেল খালি আছে, কতটিতে সংখ্যা আছে, আর কতটিতে ভিন্নধরনের তথ্য রয়েছে – সেটা কীভাবে দ্রুত জানা যাবে?
এক্সেল ব্যবহারকারীদের জন্য এই তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডেটা অ্যানালাইসিস এর সময়ে।
আজ আমরা শিখবো এক্সেলের তিনটি বহুল ব্যবহৃত ও কার্যকরী ফাংশন –
COUNT, COUNTA এবং COUNTBLANK –
যেগুলোর সাহায্যে খুব সহজেই ডেটা কাঠামো সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়।

🔢 COUNT
👉 শুধুমাত্র সংখ্যা (Numbers) গুনে।
উদাহরণ:
=COUNT(A2:A8)
➡️ A2 থেকে A8 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে, শুধু সেগুলা গুনবে।
________________________________________
✍️ COUNTA
👉 সংখ্যা + টেক্সট + যেকোনো ধরনের ভ্যালু গুনে।
উদাহরণ:
=COUNTA(A2:A8)
➡️ A2 থেকে A8 এর মধ্যে যতগুলো সেল ফাঁকা না থাকে, শুধু সেগুলা গুনবে।
________________________________________
🚫 COUNTBLANK
👉 শুধু ফাঁকা সেল গুনে।
উদাহরণ:
=COUNTBLANK(A2:A8)
➡️ A2 থেকে A8 এর মধ্যে যতগুলো সেল একদম খালি, সেগুলা গুনবে।

🌟 এক্সেল-এর এই ফাংশনগুলো আপনাকে ডেটা ম্যানেজমেন্টে আরও দক্ষ করে তুলবে। MS Excel এ নিজের দক্ষতা বাড়াতে চাইলে, আমরা আছি আপনার পাশে।

22/10/2025

📅 Excel-এ দ্রুত তারিখ ও সময় এন্ট্রি করুন! ⏰
MS Excel-এ যখন আপনাকে বর্তমান তারিখ এবং সময় লিখতে হয়, তখন কী-বোর্ড শর্টকাট এবং ফাংশন ব্যবহার করে এটি আরও সহজ এবং দ্রুত করা যায়।

✅ কী-বোর্ড শর্টকাটস:
🔹 Ctrl + ; → বর্তমান তারিখ।
🔹 Ctrl + Shift + ; → বর্তমান সময়।

✅ ফাংশনস:
🔹 TODAY() → বর্তমান তারিখ।
🔹 NOW() → বর্তমান সময় এবং তারিখ।

এগুলো ব্যবহার করে আপনার Excel ডেটা এন্ট্রি কাজকে আরও দ্রুত এবং স্মার্ট বানান! 🚀

Photos from Learn & Excel's post 19/10/2025

💡 দুই বা ততোধিক “Worksheet” বা “File”-এ ছড়িয়ে থাকা ভিন্ন ভিন্ন ডাটা একসাথে এনে একটি সম্মিলিত রিপোর্ট তৈরি করতে চাইলে, MS Excel-এ “VLOOKUP” ফাংশনের বিকল্প প্রায় নেই বললেই চলে। এক কথায়, এটি Excel-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনপ্রিয় এবং ম্যাজিকাল ফাংশনগুলোর একটি।

✨ এর মাধ্যমে আপনি খুব সহজে এক শিট বা ফাইল থেকে অন্য শিটে প্রয়োজনীয় ডাটা টেনে আনতে পারেন — ঠিক যেন ডাটার মধ্যে এক অদৃশ্য সেতুবন্ধন! 🔍

ইমেজে দেখে নিন, কতটা সহজভাবে এই ফাংশন কাজ করে।
আর এমনই কার্যকর Excel ফাংশন, টিপস ও ট্রিক্স নিয়ে আছে — Learn & Excel, আপনার Excel শেখার নির্ভরযোগ্য সঙ্গী!!!

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


House 41; Word 48; Dakshin Khan College Road, Dakshin Khan, Uttara, Bangladesh
Dhaka
1230