ZK by Rista

ZK by Rista

Share

We sell all things small plant samplings, women’s clothing, and food! ����

24/05/2024

এই গরমে দই কলার একটা দারুন সেকঁ, কে, কে খেতে চান ? চলে আসুন আমাদের zk by Ristar খোঁজে,আমরা কিন্তু আছি হারাই নি এখনও ♥️

13/11/2023

সিজনটা খারাপ, ঘরে ঘরে ঠান্ডা, কাশি, জ্বর ! চলুন ধীরে ধীরে তুলে রাখা শীতের গরম কাপড়গুলো পরিপাটি করি, প্রয়োজনে গায়ে জড়াই, ঠান্ডা থেকে বেঁচে থাকি ! সকালের কুয়াশা কিন্তু শীতের আগমনি বার্তা নিয়ে হাজির !!

শীতের উষ্নতা🔥

17/09/2023

কোনরকম দুষ্টুমি আর করব না মা কভু
দোহাই লাগে লক্ষী মেয়ে আয় ফিরে আয় তবু।

আজ থেকে তোর সকল কথা শুনব আমি মা
সন্ধ্যার আগেই ভাঙব খেলা ডাকতে হবে না।

যেথায় তুমি খেলতে মানা করতে বারংবার
আজ থেকে সেই পুকুর পাড়ে খেলব না মা আর।

যে পাখি তোর চোখের জ্বালা তাও দেব মা ছেড়ে
লক্ষ্মী মা গো আমার কাছে আয়না এবার ফিরে।

তোর লাগি মা অনেক বড় খুশির খবর আছে
ফুল ধরেছে তোর লাগানো ঝিঙ্গে, শসা ,গাছে।

এত সুন্দর হয়েছে মা তোর লাগানো পুঁই
নিজের চোখে দেখলে মা গো উঠবে হেসে তুই।

লাল গাভীটা বাছুর দিছে ছা*গল দিছে ছা
মান অভিমান রেখে ওদের আয়রে দেখে যা।

কালকে আমি রেঁধেছি মা চড়ুইভাতির ভাত
ভাতগুলো মা হয় নি খারাপ পুড়ে ও নি মোর হাত।

এখন আমি রাঁধতে জানি কাটতে জানি শাক
এখন থেকে আমিই তোমার করব সকল পাক ।

সারাটা দিন থাকব আমি তোমার সাথে কাজে
তোমার সাথে মাজব কাপড় মাজব ঘরের মেঝে।

লক্ষীমেয়ে এবার উঠে আয় না তাড়াতাড়ি
তোরে ছাড়া ফিরতে আমি পারব না মা বাড়ি।

তোরে ছাড়া কেমন করে ফিরব রে মা বল
তুই ছাড়া মা কার আঁচলে মুচব চোখের জল।

তোমার মত আদর করে লইবে কে আর কোলে
রাত্রে আমি ঘুমাব মা কার গায়ে পা তুলে।

আদর করে কে শোনাবে ঘুম পাড়ানির গান
কাঁদলে আমি তোমার মত কে ভাঙ্গাবে মান।

এই জগতে যায় না থাকা মাগো তোমায় ছাড়া
আমিও যাব তোর সাথে মা একটুখানি দাঁড়া।

কপি পোস্ট।

Photos from ZK by Rista's post 01/07/2023

রিজিক আল্লাহর তরফ থেকে নির্ধারিত, অযথাই আমরা বেশি ভাবি ! পরের বেলায় আমরা কি খাব, কি আসবে আমার জন্য বরাদ্দ হয়ে সেটা চাইলেও আমি জানার ক্ষমতা রাখি না তাই ভাবনাটাও আমার না, তবে অবশ্যই ভাল রিজিকের আশা নিয়ে হালাল পন্থায় চেষ্টা করতে হবে ! আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন🙏

30/06/2023

যে হেরে যাওয়ার পরও জিতলো
তার জিতটা হলো জোরালো, তাই মাঝে মাঝে
হেরে যাওয়া ভালো; জীবনে সব কিছুই
কোন না কোন কারনেই ঘটে ! আজ আমি জিতে গেলাম
বলেই জীবন পরিপূর্ণ এটা ভাবার
কোন কারন নেই, কিছু হারের মাঝেও পরিপূর্ণতা থাকে
যা জীবনকে চলতি পথে বহু দূর এগিয়ে নিয়ে যায় !
এগিয়ে যাওয়ার জন্যই আমরা পথ চলি, এটাই জীবনের ধর্ম !!

22/06/2023

কোন টেনশন কেন নাই এইটাও একটা টেনশন🤩 এখন কি করা যায় 😇ভাবছি, ভাবতে ভাবতে যদি একটু টেনশন হয় 😆

“শুভ দুপুর”

17/06/2023

আমাদের যাত্রা ছোট, কখন কে কোথায় বিরতি নিবো জানিনা! তাই প্রতিযোগীতা নয়, সহযোগীতার হাত বাড়িয়ে দেই যাত্রা পথের সহযাত্রীদের জন্য !!

16/06/2023

কেন আসেনা 🤔
বৃষ্টি আসবে আসবে বলেও আসেনা, বাসার তিন দিকে তিনটা কন্সট্রাকশনের ধুপুর- ধাপুর শব্দ, সাথে গুমোট গরমে প্রানটা হাসপাশ করছে, সব মিলে বেদনার্ত জীবন😢 গেলাম ছাদে, ভরা ফুলের শুভ্রতা নিয়ে দাঁড়িয়ে আছে আমার সুন্দর এই গাছটি ! কেমন যেন মন ভাল হয়ে গেলো🥰

“শুভ সন্ধ্যা “সকল কে

Photos from ZK by Rista's post 11/06/2023

আজকে জীবনটা ছিলো যেন আচারময় 🥰🥰(ঝাল, টক, মিষ্টি নানা স্বাদের আচার)

আমার ভাতিজী (তওফা নূর রিস্তা) একজন বিশিষ্ট ক্ষুদে রাঁধুনি😃সে তার মন মতো বিভিন্ন রেসিপি কারো হেল্প ছাড়াই রিতীমত তৈরি করে নেয়, চুলার সামনে মোড়ার উপর দাঁড়িয়ে তার খুনতি ধরার স্টাইলে আমি মাঝে মাঝে মুগ্ধ হই🥰 মূলত ওর কথা মাথায় রেখেই এই পেজটি, হয়তো কোন একদিন ওর হাত ধরেই গুটি গুটি পায়ে Zk by Rista এগিয়ে যাবে সবার অনেক কাছে ! আজ ছিলো আমাদের আচার রেসিপি, সে খুব মনোযোগ দিয়ে আমাকে হেল্প করলো সাথে আচারের টেস্ট সবার আগে নিয়ে বললো ইয়াম্মি ❤️(আমাদের রিস্তা কিন্ত খেতে দারুন পছন্দ করে 😀😀)
আশাকরি সকলের শুভ কামনা সাথে থাকবে 🌹🌹

06/06/2023

তীব্র গরমে ছায়ায় থাকুন এবং পর্যাপ্ত পানি পান করুন।

27/05/2022

Thank you for your interest and visiting our page. How may we help you?

ZK by Rista Send a message to learn more

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Porshinagar, Ibrahimpur-Ashidag, Kafrul, Dhaka Cantonment
Dhaka
1207