13/10/2022
#নিয়োগ_বিজ্ঞপ্তি
কম্পিউটার/কম্পিউটার সায়েন্স টেকনোলজীর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। 🔥🔥🔥
প্রতিষ্ঠানঃ পূবালী ব্যাংক লিমিটেড।
পদ ও পদসংখ্যাঃ
১. ট্রেইনি এসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (কম্পিউটার)- ৭২ জন।🔥
আবেদন করতে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে।
২. নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার- ০৪ জন।
অভিজ্ঞতা লাগবে না।
৩. হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার- ২০ জন।
অভিজ্ঞতা লাগবে না।
৪. সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার- ০৪ জন।
অভিজ্ঞতা লাগবে না।
আবেদনের শেষ সময়ঃ ০৩/১১/২০২২
আবেদন লিংকঃ https://vacancy.pubalibankbd.com/
শেয়ার করে কম্পিউটার ডিপার্টমেন্টের সকলকে জানিয়ে দিন।
11/10/2022
চাকরির ভাইভায় করণীয়
লেখা: জনাব সমর পাল
সাবেক সদস্য, BPSC
উনি বিসিএস ক্যাডার+ নন-ক্যাডার প্রার্থীদের ভাইভা নিতেন।
*** শেয়ার করে রেখে দিন। গুরুত্বপূর্ণ ভাইভা টিপস।
চাকরির ক্ষেত্রে বর্তমানে প্রতিযোগিতা অনেক। তাই চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার পূর্বে নিজেকে প্রস্তুত রাখতে হয়। সেজন্য আপটুডেট জ্ঞান লাভের প্রয়োজনীয়তা ও পড়াশোনার বিকল্প নেই। হঠাৎ প্রচুর পরিশ্রম না করে প্রতিদিন কিছু কিছু করে এগিয়ে যাওয়া দরকার। স্কুলজীবনে শেখা বিষয় সম্পূর্ণ ভুলে যাওয়া যাবে না। নিজ এলাকা, পরিবেশ, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, বিখ্যাত স্থান, ব্যক্তি ও দেশ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখবেন। কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ে ধারণা রাখা দরকার। স্পষ্ট করে কথা বলা, পাল্টা প্রশ্ন না করা, তোতলামি না করা ইত্যাদি বিষয়ে সজাগ থাকবেন।
ভাইভা বা মৌখিক পরীক্ষা কিংবা সাক্ষাৎকার—যে নামেই অভিহিত করা হোক না কেন চাকরিপ্রার্থীদের জন্য বিষয়টি আতঙ্কের কিছু নয়, বরং উত্তেজনাপূর্ণ উপভোগ্য অনুভূতি হতে পারে এবং সেটিই হওয়া উচিত। অহেতুক ভীতি নিয়ে ভাইভা বোর্ডে উপস্থিত হওয়া মানে নিজের জন্য সম্ভাবনার পথ বন্ধ করা। সুতরাং আত্মবিশ্বাস হারালে সব পথই বন্ধ হয়ে যাবে।
প্রার্থী সবজান্তা হবেন কিংবা সব প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবেন অথবা সব উত্তরই প্রশ্নকর্তার কাছে যথার্থ সন্তোষজনক বলে বিবেচিত হবে—এমন আশা করা পাগলামির নামান্তর। আবার মিথ্যা তথ্য প্রদান, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত স্মার্টনেস দেখানো পরিহার করতে হবে। অতিমাত্রায় অঙ্গভঙ্গি প্রদর্শন করে কেউ কেউ মনে করেন যে প্রশ্নকর্তাকে বোকা বানিয়েছি। এমন ধারণা ত্যাগ করা অবশ্যই দরকার । কারণ, উত্তর শুনে বোর্ডের কেউ কোনো ভুল ধরলেন না বলে মনে করার কারণ নেই যে তাঁদের বোকা বানানো সহজ। কারণ, যাঁরা বোর্ড সদস্য, তাঁরা নিশ্চয়ই এসব বুঝতে পারেন। তাদের Dodge দেওয়া যায় না।
ভাইভার আগের রাতে প্রচুর পড়াশোনা ও রাত জাগা অনাবশ্যক। যেটুকু প্রস্তুতি দরকার, তা আগে থেকেই বারবার অনুশীলন করে সেরে রাখতে হবে। শেষ মুহূর্তে তড়িঘড়ি করে কাগজপত্র বা ফাইল এবং প্রয়োজনীয় তথ্য গোছানো বোকামির কাজ। মূল কাগজপত্রের সেট, প্রতিলিপির একাধিক সেট, ছবি, কলম, পেনসিল, সঠিকভাবে ফাইলে রাখা হয়েছে কি না, তা যাচাই করতে হবে। মৌখিক পরীক্ষার শেষে মূল কাগজপত্র অবশ্যই ফেরত নিতে হবে, যদি বোর্ড অনুমতি দেয়। যেটুকু পড়াশোনা আছে সেটুকুই যথেষ্ট। পরিধানের কাপড়চোপড় বা পোশাক শালীন ও মার্জিত হতে হবে। কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের জন্য টাই অপরিহার্য হতে পারে। অনেকেই টাই বাঁধতে পারেন—এমন দাবি করা যায় না। তবে টাই ব্যবহার করতে হলে ঠিকঠাক অবস্থানে সঠিকভাবে বাঁধাই উত্তম। মেয়েদের জন্য শাড়ি উত্তম। তবে যেকোনো সংযত শালীন এবং সাবলীল পোশাকে থাকার চেষ্টা করাই সংগত। বিশেষ রঙের পোশাক বা জুতা ব্যবহার করতেই হবে—এমন বাধ্যবাধকতা সরকারি চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে নেই। ভাইভা বোর্ডে কাপড়চোপড় বা পোশাকের দিকে বেশি মনোযোগ মূল প্রশ্নোত্তর পর্বে ব্যাঘাত ঘটাতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতা খুব জরুরি। আপনি বোর্ডের সামনে দরজা দিয়ে ঢোকা থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাওয়া পর্যন্ত সকল বিষয় ভাইভার অঙ্গ। শুধু জ্ঞান নয়, সবকিছু লক্ষ করা হবে।
প্রার্থীর সহ্যশক্তি, ধৈর্য, মানসিক স্থিরতা, উত্তরে যুক্তির প্রাবল্য ইত্যাদিও কিন্তু ভাইভার অঙ্গ। অনেক সময় আপনার ধৈর্য, সহ্যশক্তি ও মেজাজ পরীক্ষা করা হয় নানা ধরনের অনাবশ্যক প্রশ্ন বা মন্তব্য করে। ঘাবড়াবেন না। আপনি কারো না কারো অধীনে চাকরি করবেন। চাপ নিয়ে কতটা স্থির থাকতে পারেন তার উপযুক্ততা যাচাই করে দেখে বোর্ড। রেগে যাওয়া বা মন খারাপ করা যাবে না। মনে রাখতে হবে, চাকরির জন্য আপনি যোগ্য কিনা, চাপ নিতে কতটুকু প্রস্তুত তা পরীক্ষা করা হবে। স্থিরভাবে প্রশ্ন বুঝে অল্প কথায় যুক্তিপূর্ণ উত্তর দিন। বিরক্ত হওয়া যাবে না। অস্থিরতা দূরে রাখুন। মিথ্যা বলা যাবে না।
আপনার নাম কে রেখেছেন? নামটির অর্থ কী? পারিবারিক এমনকি ব্যক্তিগত প্রশ্নও করা হতে পারে। প্রার্থীর মা কিংবা বাবা যদি শ্রমজীবী মজুর, কৃষক, দোকানি ইত্যাদিও হন, তবে তাঁদের সম্পর্কে যথাযথ পরিচিতি প্রদান আবশ্যক। ভুল করেও মিথ্যা পরিচয় দেবেন না। বাবা নৈশপ্রহরী কিংবা কোনো অফিসের নিম্নশ্রেণিভুক্ত কর্মচারী হলেও কখনো বলবেন না যে তিনি ‘জব’ করেন, স্টাফ ইত্যাদি। বরং সরাসরি পরিচয় দিয়ে উত্তর দেবেন, যাতে প্রশ্নকর্তাকে দ্বিতীয়বার এ বিষয়ে আর প্রশ্ন করে সঠিক তথ্য খুঁজতে না হয়। মনে রাখবেন, বোর্ডের সদস্যদের প্রায় সবাই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনার বাড়ি কোথায়? এমন প্রশ্নের উত্তর দিতে অনেকেই শুধু জেলার নাম বলেন। বরং আপনি আপনার জেলা ও উপজেলা পর্যন্ত বলবেন। আপনার বাড়ি অমুক জেলার কোথায় - এমন প্রশ্ন করার সুযোগ বোর্ডকে না দেওয়া উত্তম।
মুখ গোমড়া করে থাকবেন না। প্রশ্নকর্তার দিকে তাকিয়ে উত্তর দিতে ভুলবেন না। উত্তর না জানা থাকলে সময় নষ্ট না করে সরি বলুন। আমতা–আমতা করে এমন ভাব দেখাবেন না যে আপনি জানেন, অথচ পরিষ্কার করে বলতে পারছেন না। আপনার স্বাভাবিক আচরণ ও ঠাণ্ডা মাথা শুরু থেকে শেষ পর্যন্ত বজায় রাখা জরুরি। বিদায় নেওয়ার আগে অনেকেই অনাবশ্যকভাবে লম্বা বাক্য ব্যবহার করে বোর্ডের বিরক্তি বাড়ান। একটি ছোট বাক্যে শুধু সালাম বা ধন্যবাদ জানানোই যথেষ্ট। আশা করি সুস্থ ও সাবলীল প্রশ্নোত্তরে আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। আপনার সাফল্য কামনা করি।
*সমর পাল, সাবেক সদস্য, পিএসসি
©মার্চ ফরোয়ার্ড।
10/10/2022
BPSC সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) [১০ম গ্রেড] পদের প্রার্থীদের বাছাই পরীক্ষার (MCQ) ফলাফল প্রকাশ।
10/10/2022
BPSC টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (TTC) এর ইন্সট্রাক্টর [১০ম গ্রেড] পদের প্রার্থীদের বাছাই (MCQ) পরীক্ষার তারিখ ও সময়সূচি, আসন বিন্যাস এবং নির্দেশনাবলি।
শেয়ার করে রেখে দিন টাইমলাইনে।
06/10/2022
#নিয়োগ_বিজ্ঞপ্তি
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)
পদঃ সেকশন ইঞ্জিনিয়ার
পদ সংখ্যাঃ ৬১ টি (ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, পাওয়ার, কম্পিউটার ,ইলেক্ট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ডাটা নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং)
আবেদন ফি -১০০০ টাকা।
আবেদনের শেষ সময়ঃ ৩১/১০/২০২২
03/10/2022
বাংলাদেশ ডাটা সেন্টার (BDCCL) এর উপ-সহকারী প্রকৌশলী পদের পরীক্ষা ১৪/১০/২২ তারিখ, বুয়েটে অনুষ্ঠিত হবে।
03/10/2022
DESCO সাব-এসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদের লিখিত পরীক্ষার ফলাফল। উত্তীর্ণদের অভিনন্দন।
29/09/2022
#নিয়োগ_বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানঃ পায়রা বন্দর কর্তৃপক্ষ (PPA)
পদঃ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল- ০১, বিদ্যুৎ- ০১)
আবেদনঃ ১০/১০/২২ থেকে ০৯/১১/২২
আবেদন ফিঃ ৫০০/-
27/09/2022
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স সংশোধন। ২৫/০৩/২০২০ তারিখে সর্বোচ্চ বয়স হিসাব হবে।
এছাড়া কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবেদনের সময় ১৬/১০/২০২২ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।