27/05/2026
Ittihad Academy - ইত্তিহাদ একাডেমি এর পক্ষ থেকে সবাই কে ঈদ উল আযহার শুভেচ্ছা...!! 🌙
An online-based religious educational platform. Subscribe on Telegram
https://t.me/ittihad_academy
27/05/2026
Ittihad Academy - ইত্তিহাদ একাডেমি এর পক্ষ থেকে সবাই কে ঈদ উল আযহার শুভেচ্ছা...!! 🌙
17/05/2026
🌙 জিলহজ্জ মাস শুরু কবে? জানুন গুরুত্বপূর্ণ তথ্য
ইসলাম ধর্মের অত্যন্ত মর্যাদাপূর্ণ মাসগুলোর একটি হলো জিলহজ্জ। এই মাসেই পালিত হয় পবিত্র হজ এবং মুসলিম উম্মাহর অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। তাই সবার মধ্যেই থাকে— “জিলহজ্জ মাস কবে থেকে শুরু?”— এ নিয়ে আগ্রহ।
🕌 সম্ভাব্য তারিখবাংলাদেশে ১৪৪৭ হিজরির জিলহজ্জ মাস শুরু হওয়ার সম্ভাবনা ১৮ মে ২০২৬, সোমবার।তবে ইসলামিক মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায়, জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণাই হবে চূড়ান্ত।
✨ জিলহজ্জ মাসের গুরুত্বজিলহজ্জ হলো ইসলামের ১২তম ও শেষ মাস। এই মাসের প্রথম ১০ দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসে এসেছে—“আল্লাহর নিকট জিলহজ্জের প্রথম দশ দিনের আমলের চেয়ে অধিক প্রিয় আর কোনো আমল নেই।”
এই সময়ে মুসলমানরা বেশি বেশি—🤲 নফল নামাজ📖 কুরআন তিলাওয়াত🌙 রোজা🕋 তাসবিহ-তাহলিল💝 দান-সদকাকরার চেষ্টা করেন।
🌙 গুরুত্বপূর্ণ দিনসমূহ📌 ১ জিলহজ্জ – সম্ভাব্য ১৮ মে ২০২৬📌 ৯ জিলহজ্জ (আরাফার দিন) – সম্ভাব্য ২৬ মে ২০২৬📌 ১০ জিলহজ্জ (ঈদুল আজহা) – সম্ভাব্য ২৭/২৮ মে ২০২৬
🤲 আমাদের করণীয়জিলহজ্জের প্রথম ১০ দিনকে ইবাদতের মাধ্যমে কাজে লাগানো উচিত। বিশেষ করে যারা কোরবানি করবেন, তাদের জন্য সুন্নত হলো জিলহজ্জ শুরু হলে কোরবানি দেওয়ার আগে চুল ও নখ না কাটা।
আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় মাসের ফজিলত অর্জনের তাওফিক দান করুন। আমিন। 🌸
16/05/2026
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“কুরআনে একটি সূরা আছে যার আয়াত ত্রিশটি। এই সূরাটি তার পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকবে, যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। আর সেটি হলো ‘তাবারাকাল্লাযী বিইয়াদিহিল মুলক’ (সূরা মুলক)।”
📖 — সুনান আবু দাউদ: ১৪০০
📖 — জামে তিরমিযি: ২৮৯১
আল্লাহ আমাদের প্রতিরাতে সূরা মুলক তেলাওয়াত করার তাওফীক দান করুন। আমিন 🤲
07/05/2026
রাসূলুল্লাহ বলেছেন আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ, আমার উম্মতের দরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সে কেয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে।
তারগিব:১৫৭
06/05/2026
আপনার সন্তানের সূরা ফাতিহার শিক্ষক আপনি নিজেই হন। তাহলে সে সারা জীবনে যতবার সালাতের ভিতরে এবং বাহিরে সূরা ফাতেহা পড়বে, আপনি ততবার নাকি পেতেই থাকবেন, যদি আপনি মারা যান তাহলেও এই নেকি চলতেই থাকবে।
শায়খ সুলাইমান আল রুহাইলি [হাফি:]
04/05/2026
যার কিছুই নিজের নয়,চির কিসের অহংকার ?
অহংকার তো চিরন্তন পতনের প্রথম পদক্ষেপ যে পথে একদা শয়তান ও ধ্বংস হয়েছিল।
03/05/2026
কুরআন তেলাওয়াত করা একটি স্বতন্ত্র ইবাদত, তেলাওয়াত করার মাধ্যমে প্রতি অক্ষরে দশ নেকি পাওয়া যায়, এতে কোন সন্দেহ নেই; কিন্তু কুরআন চিন্তা ভাবনা করে এর ভাবার্থ বুঝা অন্যরকম একটা ভালো লাগার মতো বিষয়।
আল্লাহ ﷻ আমাদেরকে ভালোবাসেন, এবং বলা হয়, কুরআন তেলাওয়াতের মাধ্যমে সরাসরি আল্লাহ ﷻ এর সাথে কথা বলা হয়। আপনাকে যে সবচেয়ে ভালোবাসেন আপনি উনার কালাম বুঝতে পারছেন না, বিষয়টা কেমন না!
কুরআন বুঝে বুঝে পড়তে গেলে দেখা যায় উপস্থিত সমস্যার সমাধান পাওয়া যায়। যেমন ধরুন কোন একটি গুনাহের চিন্তা আপনার মাথায় আসার পর যেকোনো কারণে আপনি তেলাওয়াত করতে বসলেন আর আল্লাহ তাআলার নিম্নোক্ত বাণী আপনার চোখে পড়লো-
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى، فان الجنة هي المأوى
আর যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের কুপ্রবৃত্তির বাসনা চরিতার্থ করা থেকে বিরত রাখে,তার অবস্থানস্থল হলো জান্নাত।
সুবহানাল্লাহ! এই আয়াত তেলাওয়াত করার পর নিশ্চয় আপনার মনে অন্যরকম এক ভাবনা জাগ্রত হবে। তখন আপনার জন্য গুনাহ থেকে ফিরে আসা খুবই সহজ হয়ে পড়বে ইনশাআল্লাহ!
02/05/2026
"আউয়াল ওয়াক্তে নামাজ পড়া"
প্রতিদিনের গুরুত্বপূর্ণ আমল সমূহের মধ্যে একটি।
আমরা সারাদিন বিভিন্ন কাজ করতে থাকি; কিন্তু আউয়াল ওয়াক্তে সলাতের ব্যাপারে গাফেল থাকি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন-
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি একদা নবী করীম ﷺ কে জিজ্ঞাসা করলাম যে, কোন আমল আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়? জবাবে তিনি বললেন, ঠিক সময়ে নামাজ আদায় করা। আমি বললাম, তারপর কোন কাজ? তিনি বললেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। পুনরায় আমি জিজ্ঞাসা করলাম, এরপর কোন কাজ? রাসূলুল্লাহ বললেন, আল্লাহর পথে জিহাদ করা।
30/04/2026
নিশ্চয়ই জুমুআ'র দিন
শ্রেষ্ঠতম দিনগুলোর অন্যতম।
সুতরাং সেদিন তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পড়। নিশ্চয়ই তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়।
[সুনানে আবু দাউদঃ ১০৪৭]
اللهم صل وسلم وبارك على سيدنا محمد
| Monday | 10:00 - 17:00 |
| Tuesday | 10:00 - 17:00 |
| Wednesday | 10:00 - 17:00 |
| Thursday | 10:00 - 17:00 |
| Friday | 10:00 - 17:00 |
| Saturday | 10:00 - 17:00 |
| Sunday | 10:00 - 17:00 |