Salim Reza

Salim Reza

Share

Hi, This is Salim Reza, I am a student please follow me to get education materials everytime.

02/08/2021

62 Terms বাংলা অর্থ সহ :
Post no : 48.
________________________________________________
⬛ About to :

He is about to be a father.
(সে বাবা হতে যাচ্ছে)

He is about to die.
(যে মরে যেতে যাচ্ছে)
________________________________________________
⬛ All of a sudden (হঠাৎ করে) :

All of a sudden, she got all the love... all the attention.
হঠাৎ করেই, সে পেতে শুরু করলো সবটুকু ভালোবাসা... হয়ে গেল, সবার মধ্যমনি ।

All of a sudden, people around us became child-education experts.
হঠাৎ করে আমাদের চারপাশের লোকেরা শিশু শিক্ষায় বিশেষজ্ঞ হয়ে ওঠে।

All of a sudden এর বদলে All on a suddenও ব্যবহার করা যায়।
________________________________________________
⬛ As he says (তার কথা অনুযায়ী) :

As he says, he returned home.
(তার কথা অনুযায়ি, সে বাড়িতে ফিরে এসেছিল)

As the Qur'an says (কুরাআন অনুযায়ী)
_________________________________________________
⬛ As To (এ হিসেবে যে/ এ বলে যে/ এ সম্পর্কে যে/ এ বিষয়ে......) :

Stop being anxious about your souls as to what you will eat or what you will drink, or about your bodies as to what you will wear.
('কী ভোজন করব, কী পান করব’ বলে প্রাণের বিষয়ে, কিম্বা ‘কী পরব’ বলে শরীরের বিষয়ে উদ্বিগ্ন হোয়ো না)

He was uncertain as to which road to take.
(তিনি অনিশ্চিত ছিলেন এ হিসেবে যে কোন রাস্তা দিয়ে যাওয়া যায়)

There's no decision as to when the work might start.
(কখন কাজ শুরু হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি)
________________________________________________
⬛ As such (তেমন/ঐরকম) :

I am not a learner as such, I used to ride a bike years ago.
(আমি তেমন কোনো learner নই, আমি বছর আগেক বাইক চালাতাম)

Mark joined as an office boy at the age of fourteen with no academic qualifications as such at all.
(মার্ক ১৪ বছর বয়সে অফিসার হিসেবে join করেছে তেমন কোনো Academic Qualifications ছাড়াই)

If you are my well-wisher, then prove yourself as such.
(তুমি যদি আমার শুভাকাঙ্ক্ষী হয়ে থাক, তবে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে নিজেকে প্রমাণ করো)
________________________________________________
⬛ As To (এ হিসেবে যে/ এ বলে যে/ এ সম্পর্কে যে/ এ বিষয়ে......) :

Stop being anxious about your souls as to what you will eat or what you will drink, or about your bodies as to what you will wear.
('কী ভোজন করব, কী পান করব’ বলে প্রাণের বিষয়ে, কিম্বা ‘কী পরব’ বলে শরীরের বিষয়ে উদ্বিগ্ন হোয়ো না)

He was uncertain as to which road to take.
(তিনি অনিশ্চিত ছিলেন এ হিসেবে যে কোন রাস্তা দিয়ে যাওয়া যায়)

There's no decision as to when the work might start.
(কখন কাজ শুরু হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি)
________________________________________________
⬛ Be+Supposed to (হওয়ার কথা) :
(Be=Am, is, are, was, were, been, being)

I'm supposed to buy a Car.
(আমার একটি গাড়ি কেনার কথা)

Are you supposed to be a mad.
(তোমার কি পাগল হওয়ার কথা)

I was supposed to call you.
(তোমাকে আমার Call করার কথা ছিল)
________________________________________________
⬛ Be+to (করার জন্য) :
Be=Am, is, are, was, were, been, being)

I'm to do.
(আমি করার জন্য)
They are to do.
(তারা করার জন্য)

Our life is to do something good.
(আমাদের জীবন ভালো কিছু করার জন্য)

Another thing that I did was to slap on his face.
(অন্য যে কাজটি আমি করেছিলাম তা ছিল তার গালে চড় মারা)
________________________________________________
⬛ Be right back (এক্ষনি আসছি)
(Shortened form:BRB)

I’ll be right back.
(অমি এক্ষুনি আসছি)

I’ll be right back.
(আমি এখনই আসব)

Get started.
(শুরু করা যাক)
________________________________________________
⬛ But for (ছাড়া) :

But for your help, I would failed.
(তোমার সাহায্য ছাড়া আমি Failed হয়ে যেতাম)

But for you, we couldn't have managed.
(তুমি না হলে আমরা Manage করতে পারতাম না)
_____________________________________________
⬛ By the Age of : (বছর বয়সে) :

By the age of 20, I had no clear reasons to remain a nun.
(আমার বয়স যখন ২০ বছর, তখন মঠবাসিনী হিসেবে জীবনযাপন করতে আমার আর ভালো লাগছিল না)

Nun=(nʌn)
A member of a female religious group that lives in a convent:
a convent school run by Catholic nuns

মঠ=১. মন্দির। ২. সন্ন্যাসীদের আখড়া। ৩. সংস্কৃত ভাষা শিক্ষার বিদ্যালয়, টোল।………

By the age of three, I was still unable to talk.
(আমার বয়স যখন তিন বছর, তখনও আমি কথা বলতে পারতাম না)
________________________________________________
⬛ Cannot but :

He cannot but go there.
(সে সেখানে না গিয়ে পারে না)

He couldn't but go there.
(সে না গিয়ে পারেনি)

I cannot help learning English.
(আমি ইংরেজি না শিখে পারিনি)

He couldn't help going to the class.
(সে ক্লাসে না গিয়ে পারলো না)

Couldn't help/can't help এর পরের verb এর সাথে "ing" যোগ হয়।

Cannot but :
He cannot but go there
(সে সেখানে না গিয়ে পারে না)

He couldn't but go there.
(সে না গিয়ে পারেনি)

I cannot help learning English
(আমি ইংরেজি না শিখে পারিনি)

He couldn't help going to the class.
(সে ক্লাসে না গিয়ে পারলো না)

Couldn't help/can't help এর পরের verb এর সাথে "Ing" যোগ হয়।
________________________________________________
⬛ Dare (সাহস) :

He dare not do it.
(সে এটি করার সাহস করে না)

Dare he do it.
(সে কি এটা করার সাহস রাখে)

Don't you dare.
(ভুলেও এদিকে এসো না)

(Dare, durst/dared, dared)
◾Dare এর Past from Dared/Durst Negative Sentence এ উভয় From ই ব্যবহৃত হয় কিন্তু Affirmative sentence এ শুধু Dared ই ব্যবহৃত হয়। Durst এর পর To উহ্য থাকে কিন্তু Dared এর পর উদ্য থাকতেও পারে আবার নাও থাকতে পারে।

He durst/dared not go there.
(সে সেখানে যাওয়ার সাহস পেয়েছিল না)
He dared to go there.
(সে সেখানে যাওয়ার সাহস করেছিল)

◾Challenge দেয়ার ক্ষেত্রেও Dare ব্যবহার করা যায়, এ ক্ষেত্রে Dare এর সাথে s/es যোগ করা যায়।

Dared/ dare/ dares+to+verb1.

He dared me to do the work.
(সে আমাকে কাজটি করার জন্য Challenge দিয়েছে/দিয়েছিল)
He dares me to do that.
(সে আমাকে কাজটি করার জন্য Challenge দিচ্ছে/দেয়)

⬛⬛Modal হিসেবে ব্যবহার করার সময় Dare এর সাথে s/es যোগ হয় না।

অন্যের কাজে ক্ষোভ বা রাগ দেখানোর ক্ষেত্রে How Dare/dared you/he.she.they+dare ব্যবহৃত হয়।

How dare he say so.
(তার এত বড় কথা বলার সাহস কিভাবে হয়)
___________________________________________
⬛ Due to (কারণে) :

The driver dared not drive at night due to fog.
(কুয়াশা থাকার কারণে ড্রাইভার গাড়ি চালাতে সাহস পেয়েছিলো না)

It’s not due to what we don’t know, it’s due to what we do know.
(আমরা জানি না বলে যে এই ধারণাটিকে গ্রহণ করছি তা নয়, বরং আমরা জানি বলে তা করছি)
________________________________________________
⬛ Either….or... ( তুমি/ আমি/সে.….অথবা…) :

Either you or me should hug her.
আমি অথবা তোমার তার সাথে কথা বলা উচিত।

Either he or his brother has slapped him.
(সে অথবা তার ভাই থাপ্পড় মেরেছে)

Neither... nor: (এটাও না…ঐটাও না)

Neither he nor his Friend is going to the school.
(সেও স্কুলে যাচ্ছে না, তার বন্ধুও যাচ্ছে না)

Neither he nor his brother has done the work.
(সেও কাজটি করেনি তার বন্ধুও করেনি)
_____________________________________________
⬛ Feel like+verb+ing (ইচ্ছে করছে) :

I feel like beating someone.
(আমার কাউকে মারধোর করার ইচ্ছা করছে)

I don't feel like eating.
(আমার খাবার খেতে ইচ্ছা করছে না)
__________
Note: আমার মনে হচ্ছে যে আমি কিছু একটা করছি, এ ক্ষেত্রে→I feel like+I'm→

I feel like I'm beating someone.
(আমার মনে হচ্ছে আমি কাউকে মারধোর করছি)

I feel like I'm waiting for someone.
(আমার মনে হচ্ছে আমি কারো জন্য অপেক্ষা করছি)
______________________
Note: "Feel" এর সাথে কখনো ing হবেনা। I'm feeling like. ❌ (Wrong)
________________________________________________
⬛ For Ages (অনেক দিন ধরে) :

I haven't seen you for ages.
(আমি তোমকে অনেক দিন ধরে দেখিনি)

I didn't take photos for ages after that.
(তার পর থেকে অনেক দিন ছবি তুলিনি)

I've been doing it for ages.
(আমি এটি অনেকদিন ধরে করে আসছি)
_____________________________________
⬛ In ages (অনেক দিন ধরে) :

I haven't used it in ages
(অনেদিনধরে ব্যবহার করিনি)

I haven't been to the cinema in ages.
(আমি অনেকদিন ধরে সিনেমা দেখতে যাইনি)
_____________________________________
⬛ From then on:(তখন থেকে এখন পর্যন্ত):

From then on, Irfan looked for every opportunity to make things easy for everyone.
(সেই সময় থেকে, ইরফান সবার জন্য বিষয়গুলোকে সহজ করে তুলতে সুযোগ খুঁজছিল)

She had a car accident a year ago and have been suffering from back pain from then on.
(তিনি এক বছর আগে একটি Car accident করেছিল তখন থেকে তিনি কোমরের ব্যাথায় ভোগেন)
________________________________________________
⬛ Get to the point :

যাই হোক, আসল কথায় আসি।
Anyway, let's get to the point.

আরে, হেঁয়ালি না করে আসল কথাটা বলো!
(Oh, just get to the point!)

___________________________________
⬛⬛Get to the point≠Get the point.
___________________________________
◼Get the point :
(Understand or accept the validity of someone's idea or argument.)

Did Irfan get the point?
(ইরফান কি এই বিষয়টা বুঝতে পেরেছিল?)

Otherwise, some may not get the point.
=নতুবা কেউ কেউ হয়তো বিষয়টা বুঝতে পারবে না।

Repeat the gist of what she says to show that you get the point.
=সংক্ষেপে স্ত্রীর কথাগুলো পুনরাবৃত্তি করার দ্বারা তাকে জানান, আপনি তার কথা বুঝতে পেরেছেন।
________________________________________________
⬛ Get to (করার জন্য পেয়েছি) :

I get to do a Job.
আমি একটি চাকরি করার জন্য পেয়েছি।

◼Have/ Has+got=Have to=করতে হবে।
(Have to এর চেয়ে Have/Has got to বেশি Formal)

We've got to get on that street.
(আমাদের সড়কে যেতে হবে)

I know this princess thing is new to you, but you've got to at least try to act the part.
(আমি জানি তোমার কাছে এই সব রাজকীয় ব্যাপার নতুন কিন্তু তোমাকে কমপক্ষে চেষ্টা করতে হবে)

◼ Got to (করার জন্য পেয়েছিলাম) :

I got to do a job.
(আমি একটি চাকরি করার জন্য পেয়েছিলাম)

⬛⬛Got to আনেক সময় মানুষ Get to এর মতো করে ব্যবহার করে যেটা মূলত Grammatical না।
_____________________________________________
⬛ Hardly, rarely and barely এ সবগুলোর অর্থ একই।

আমি তোমাকে খুব একটা ভালোবাসি না।
=I hardly love you.

I hardly takes tea
(ইরফান খুব একটা চা খায় না)

Mamun barely takes a siesta
=মামুন খুব একটা দুপুরে ঘুমায় না।

My brother rarely laughs.
(আমার ভাই খুব একটা আসে না)
________________________________________________
⬛ How about+verb+ing (কেমন হয়) :

How about taking a cup of tea?
(এক কাপ চা খেলে কেমন হয়?)

How about Buy a new phone?
(একটি নতুন phone কিনলে কেমন হয়?)
________________________________________________
⬛ In case (যদি) :

I gave him my telephone number in case he needed to contact us in an emergency.
(আমি তাকে আমার টেলিফোন নম্বর দিয়েছিলাম যদি কোনো দরকারে আমাদের সঙ্গে যোগাযোগ করার তার প্রয়োজন হয়)

I want to stay at home in case he comes.
(আমি বাড়িতে থাকতে চাই কারণ যদি সে আসে)
____________________________________________
⬛ Intend to (হচ্ছে হয়/মনস্থ করা) :

I intend to sit beside you.
(আমার তোমার পাশে বসার ইচ্ছে হয়)

And how long do you intend to walk the earth?
(তুমি কত দিন যাবত্ পৃথিবীর বুকে হাঁটার মনঃস্থির করেছো?)

(Intend intended intended)
________________________________________________
⬛ It's been+time :

It's been a long time/ It's been ages/ It's been so long
(অনেক দিন হয়ে গেছে)

It's been a year since we saw each other.
(এক বছর হয়ে গেছে তোমার সাথে দেখা করার পর)

It's been 30 min
(৩০ মিনিট হয়ে গেছে)

It's been a while.
(অনেকদিন হয়ে গেছে)

How long has it been?
(কত দিন হলো?)

How long has it been missing?
(কতদিন ধরে?)

It's been a long since we met
(আমরা অনেকদিন আগে দেখা করেছিলাম)

It's been a long since I've seen my friend
(আমি অনেকদিন আগে আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম)

Note : It's= It is/it has, এ বাক্যগুলোতে It's=It has বোঝানো হয়েছে।
________________________________________________
⬛ It is time (এটাই উপযুক্ত সময়) :

It is time+to/for.

It is time to start the work.
(এটাই উপযুক্ত সময় কাজটি শুরু করার)

◾কোনো কাজ সঠিক সময় ইতিমধ্য পার হয়ে গেছে, আর বিলম্ব না করে এখনই শুরু করা উচিত বুঝাতে It is time অথবা বেশি জোর দিয়ে বলার জন্য It is high time ব্যবহৃত হয়।
It is time/it is high time+subject+past subjective.

It is time/ it is high time we went home.
(এখই বাড়ি যাওয়ার সময়)
(বাড়িতে আগেয় যেতে হতো কিন্তু সময় পার হয়ে গেছে, তাই এখনই সময় বাড়িতে তাড়াতাড়ি যাওয়ার)
________________________________________________
⬛ I wish.
(আমি আশাকরি)

I wish I were a king.
(আমি যদি রাজা হতাম)

I wish I could believe that.
(ভাল হত, যদি আমি এটা বিশ্বাস করতে পারতাম)
________________________________________________
⬛ Let alone (দূরের কথা/আর তো/দূরেই থাক) :

He can't even speak Bangla properly let alone English.
(তুমি বাংলাতেই ভালোকরে কথা বলতে পারো না ইংরেজি তো দূরের কথা)

You won't be able to beat a cat let alone tiger.
(তুমি একটা বিড়ালকেই মারতে পারবেনা আর তো বাঘ)
__________________________________________________
⬛ Used to : (অভ্যাস ছিল, এখন নেই)
I used to ride bicycle.
(আমি বাইসাইকেল চালাতাম)

◼Be+used+to+verb+ing:
I'm used to waking up early.
(আমি সকাল বেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি)(অভ্যাস)

◼Have/has+got+used to+verb+ing:(অভ্যাস হয়েছে)
I have got used to being alone:
(আমার একা থাকার অভ্যাস হয়ে গেছে)

◼Be+getting+used to+…(অভ্যাস হতে যাচ্ছে)
I'm getting used to it.
(আমার এটির অভ্যাস হতে যাচ্ছে)

◼Will+get+used to+verb+ing.(অভ্যাস হবে)

You will soon get used to working.
(তোমার শীঘ্রই অভ্যাস হয়ে যাবে)
__________________________
⬛ Far from it (এমন নয়) :

Jim, selfish? Far from it – he's probably one of the kindest people I know.
(জীম কি স্বার্থপর? একেবারেই না – আমি যাদের চিনি তাদের ভেতর সে আরো সবচেয়ে দয়ালু)
________________________________________________
⬛ On account of (এ জন্য যে) :

On account of his illness he couldn't attend the meeting.
(তার অলসতার কারণে সে Meeting এ উপস্থিত হতে পেরেছিল না )

She can’t work much on account of the children.
(তিনি তার সন্তানের জন্য বেশি কাজ করতে পারছেন না/ পারেন না)

"On the one hand" and "On the other hand"
("একদিকে" এবং "অন্যদিকে")

On the one hand, everyone is trying to help him,on the other hand, some people are trying to harm him
(একদিকে সবাই তাকে সাহায্য করার চেষ্টা করছে অন্যদিকে কিছু মানুষ তার ক্ষতি করার চেষ্টা করছে)

On the one hand, they've identified the need to pass information about Macedonians to Greeks, and, ON THE OTHER HAND, some have taken to the task to share information from Greek media with fellow Macedonians.
(একদিকে কেউ গ্রীকদের মধ্যে ম্যাসেডোনিয়ানদের তথ্য সরবরাহের প্রয়োজনীয়তা চিহ্নিত করেছে এবং আবার কেউ ম্যাসেডোনিয়ানদেরমাঝে গ্রীক মিডিয়ার তথ্য বিনিময়ের দায়িত্ব নিয়েছে)
________________________________________________
⬛ Owing to (এ জন্য যে) :

Flights from Hazrat Shahjalal International Airport Airport were cancelled owing to bad weather.
(শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে খারাও আবহাওয়ার জন্য)

He walks with a limp owing to a childhood injury.
(শৈশবের চোটের কারণে তিনি লম্পট নিয়ে হাঁটেন)

So as to=(যাতে করে) .....+so as to+V1+.....

We need to prepare ourselves so as to be able to fend them off.
(আমাদের নিজেদের প্রস্তুত রাখা উচিত যাতে করে আমরা তাদের প্রতিহত করতে পারি)

We took off our shoes so as to avoid scratching the newly finished floors.

(সদ্য সমাপ্ত মেঝেতে আঁচড়ানো এড়াতে আমরা জুতা খুলে ফেলেছিলাম/ফেলেছি)
________________________________________________
⬛ So far (এ পর্যন্ত) :

So far hundreds of questions have been posted.
(এপর্যন্ত অনেকগুলো প্রশ্ন পোস্ট করা হয়েছে)

Sixty artists have been interviewed so far.
(এপর্যন্ত ষাট জন শিল্পীর সাক্ষাত্কার নেয়া হয়েছে)

We don’t always see eye to eye, but so far we haven’t had an argument.
(আমরা সমস্ত ব্যাপারে সবসময় একমত হই না কিন্তু এখন পর্যন্ত আমরা কখনো ঝগড়া করিনি)
_________________________________________________
⬛ The more/less….the more/less: (যত বেশি/কম….তত বেশি/কম)

The more I struggle, the more I learn.
(আমি যত পরিশ্রম করেছি তত জেনেছি)

The more he gets, the more he wants.
(যত পাই, তত চাই)

The more you know, the less you need to say.
(তুমি যত জানো, তোমার তত কম কথা বলতে হবে)
___________________________________________
⬛ The rest: বাকি।

The rest of the brothers were waiting at Satmatha.
(বাকি ভাইয়েরা সাতমাথায় অপেক্ষা করছিল)

and the rest of the time I play.
(এবং বাকি সময় আমি খেলি)
___________________________________________
⬛ These days (ইদানিং/সাম্প্রতিক/এ ক'টাদিন :

I have very little to do with him these days.
(তার সাথে ইদানীং আমার সম্পর্ক কম)

Irfan, you should be careful these days.
(ইরফান, একটু খেয়াল করে চলতে হবে তোমাকে এই ক'টা দিন)

What do they teach in schools these days?
(বিদ্যালয়ে এখন তারা কি শিখেছে?)
________________________________________________
⬛ Likely to (মনে হচ্ছে) :

Hamel is likely to get a GPA 5.
(হেমেলের GPA 5 পাওয়ার সম্ভাবনা আছে)
(তাকে দেখে মনে হচ্ছে যে তার GPA 5 পাওয়ার সম্ভাবনা আছে←ঠিক এমন)

I'm likely to go there.
(আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে)
________________________________________________
⬛ What About :

What about Irfan Going to?
(ইরফানের যে যাওয়ার কথা ছিল, সে বিষয়ে কি হলো?)

What about your exam?
(তোমার পরিক্ষার কি হলো?)
________________________________________________
⬛ Would that (যদি হতো) :

Would that he were alive today.
(যদি সে এখন জীবিত থাকত)

Would that I were rich.
(আমি যদি ধনী হতাম)
________________________________________________
⬛ With a view to+verb+in (উদ্দেশ্যে) :

We all should come forward with a view to solving our problem.
(আমাদের সবাইকে আমাদের সমস্যা সমাধামের উদ্দেশ্যে এগিয়ে আসতে হবে)

I came here with a view to seeing you.
(আমি তোমাকে দেখার উদ্দেশ্যে এসেছিলাম)
________________________________________________
⬛ Yet to (এখনো) :

He is yet to learn English.
(সে এখনো English শিখছে)

I have many things yet to say to you
(এখনো তোমাদিগকে বলিবার আমার আরও অনেক কথা আছে)
________________________________________________
⬛ একদিন পরপর, দু'দিন পরপর, দুই সপ্তাহ পরপর……

I meet him every two days=I meet him every other day.
(আমি তার সাথে প্রত্যেক দ্বিতীয় দিনে দেখা করি=আমি তার সাথে একদিন পর পর দেখা করি)

I meet him every three weeks=I meet him every third week.
(আমি তার সাথে প্রত্যেক তৃতীয় সপ্তাহে দেখা করি=আমি তার সাথে প্রত্যেক তিন সপ্তাহে দেখা করি)= আমি তার সাথে দুই সপ্তাহ পরপর দেখা করি।

I meet him every two weeks.
(আমি তার সাথে এক সপ্তাহ পরপর দেখা করি)

I meet him every other year.
(আমি তার সাথে এক বছর পরপর দেখা করি)
_____________________________________________
⬛ কথিত আছে যে:
He is said to be the first man who had the courage to carry one publicly in London.

(কথিত আছে যে, তিনি হলেন প্রথম ব্যক্তি যিনি লন্ডনে জনসাধারণের মাঝে ছাতা বহন করার মতো সাহস দেখিয়েছিলেন)

IT HAS been said that much of life’s happiness and much of its misery emanate from the same sources: one's Toil.
(কথিত আছে যে, জীবনের বেশির ভাগ সুখ এবং দুঃখ একই উৎস থেকে আসে আর তা হল পরিশ্রম)
_____________________________________________________
⬛ I wonder :

"I wonder" দ্বারা কৌতুহলের সাথে কোনোকিছু জানার আগ্রহকে বোঝায়।

I wonder what I should get you for your birthday.
(আমি ভাবছি তোমাকে জন্মদিনে কী দেবো)

I wondered what I should do.
(আমি ভাবছিলাম আমার কী করা উচিত)
______________________________________________________
⬛ Out of

Can you beat the dust out of this carpet?
(তুমি কি পিটিয়ে কারপেট থেকে ময়লা বের করতে পারবে?)

I will slap that stupid out of the market.
(আমি তাকে চড় মেরে মার্কেট থেকে বের করব)

I will kick your teeth out of your mouth.
(আমি লাথি মেরে তোমার মুখ থেকে তোমার দাঁত বের করে দেবো)
_____________________________________________________
⬛ The + Comp. degree + S + V, The+Comp. degree+S+V:

The sooner we start, the sooner we can finish.
(যত তাড়াতাড়ি আমরা শুরু করব, তত তাড়াতাড়ি আমরা শেষ করতে পারব)

The sooner we start, the sooner can we finish?
(যত তাড়াতাড়ি আমরা শুরু করব তত তাড়াতাড়ি কি আমরা শেষ করতে পারব?)

The higher we flew, the colder we felt.
(যত উপরে আমরা উড়েছিলাম তত আমাদের ঠান্ডা লেগেছিল)

The more you earn, the more you spend.
(তুমি যত আয় কর তত খরচ কর)

Sometimes it seems like the less I do, the more tired I feel.
(কিছু সময় আমার মনে হয় যত কম আমি করি, তত বেশি ক্লান্ত আমি অনুভব করি)

Smart এর comparative smarter. ("er" যক্ত হয়েছে)
Good এর comparative Better. ("er" যুক্ত হয়েছে)
Strong এর comparative stronger. ("er" যক্ত হয়েছে)

কিন্তু সব words এর সাথে "er" যুক্ত করে সেগুলোর comparative form বানানো যায়না। যেমন: Careful, interesting, complicated ইত্যাদি।
এবং verb এর সাথেও কিন্তু "er" যুক্ত করা যায় না, তাই যেসকল words গুলোর সাথে er যুক্ত করা যায় না সেগুলোর ক্ষেত্রে সেগুলোর আগে more.

যেমন: 1 নং Example-এ আমি sooner লিখেছি (soon-er) সেখানে more আনার দরকার নেই।
আবার ৪ নং Example-এ the more দু'বার এসেছে, কারণ সেখানে -er যুক্ত করে Comparative degree বানানো সম্ভব না।
________________________________________________
⬛ By the time :

By the time you get a job, I will die.
(তুমি চাকরি পেতে পেতে আমি মারা যাব)

By the time+S +V+..

Use: দাদিমার বয়স ৮৬ বছর। তিনি আমার কাছ থেকে রসগোল্লা খেতে চাচ্ছেন।

আমি বললাম, "দাদিমা একটা চাকরি পেলেই আমি তোমাকে পেট ভরে রসগোল্লা খাওয়াব।" দাদিমা হতাশার হাসি হেসে বললেন, "তুই চাকরি পেতে পেতে আমি মারা যাব।" এখানে দাদিমা মনে করেছেন, চাকরি পেতে বেশি সময় লাগবে আর তার মারা যেতে কম সময় লাগবে।

যখন দু'টি সময় উল্লেখ থাকে একটি লম্বা সময় অন্যটি কম সময় (short time and long time) সেক্ষেত্রে কাজও থাকবে দু'টি। একটা কাজ লম্বা(বেশি সময় ধরে হবে) অন্য কাজটি লম্বা সময় লাগা কাজটির আগেই শুরু/শেষ হয়ে যাবে। যেমন: উপরের উদাহরণে, দাদিমা মনে করছেন 'চাকরি পেতে আমার যে সময় লাগবে তার আগেই তিনি মারা যাবেন'

N.B. লম্বা সময়ের আগে by the time বসবে। অথবা সে বাক্যে ড্যাবল্ শব্দ থাকবে (পেতে পেতে; যেতে যেতে ইত্যাদি) সে বাক্যের আগে by the time হবে।

By the time you cook, I will get ready.
(তুমি রান্না করতে করতে আমি রেডি হয়ে যাব)

Can you get ready by the time I cook?
(আমি রান্না করতে করতে কি তুমি রেডি হতে পারবে?)

Will you do the dishes by the time I come home?
(আমি বাসায় আসতে আসতে তুমি কি বাসন কোসনগুলো ধুয়ে রাখবে?)

I will buy a helicopter by the time you buy a car.
(তুমি গাড়ি কিনতে কিনতে আমি হেলিকপ্টার কিনে ফেলব)

By the time you learn, I will forget.
(তোমরা শিখতে শিখতে আমিই ভুলে যাব)

The game was finished by the time we got home.
(আমরা বাড়ি পৌঁছতে পৌঁছতে খেলা শেষ হয়ে গিয়েছিল)

Note: By the time অংশে will হয় না।
________________________________________________
⬛ Because of (কারণে) :

Because of + noun/ noun phrase:

I couldn’t come because of rain.
(বৃষ্টির কারণে আমি আসতে পারিনি)

Basim doesn’t come because of exam.
(বাসিম পরীক্ষার কারণে আসে না)

Dhaka is almost uninhabitable because of traffic congestion.
(ট্রাফিক জ্যামের কারণে ঢাকা প্রায় বসবাসের অযোগ্য হয়ে গেছে)

Fiaza could not show up on time because of jam.
(জ্যামের কারণে ফাইজা সময়মতো আসতে পারেনি)

Shaeera can’t tell a lie because of being honest.
(সৎ হওয়ার কারণে শায়িরা মিথ্যা বলতে পারে না)

Zamim cannot tell a lie because of his honesty.
(জামিম তার সততার কারণে মিথ্যা বলতে পারে না)

Can’t he run because of being fat?
(মোটা হওয়ার কারণেই সে কি দৌড়াতে পারে না?)
________________________________________________
⬛ As/ Since (যেহেতু ...সেহেতু) :

As/ Since you don’t know English, you are an international dumb.
(যেহেতু তুমি ইংরেজি জান না তাই তুমি একজন আন্তর্জাতিক বোবা)

Use: As মানে যেহেতু ... সেহেতু। বাংলাতে যেহেতু বাক্যের প্রথমে বসায় Similarly ইংরেজিতেও As / Since বাক্যের প্রথমে বসানো যেতে পারে।

As/ Since you are the manager, you have to do it on your own responsibility.
(যেহেতু তুমি ম্যানেজার, তোমাকে এটা তোমার নিজ দায়িত্বেই করতে হবে)

As/ Since you don’t know, (you) don’t talk.
(যেহেতু তুমি জান না, (সেহেতু) তুমি কথা বলো না)

As I don’t have money, I will not go.
(যেহেতু আমার টাকা নেই, তাই আমি যাব না)

I will not go as I don’t have money.
(যেহেতু আমার কাছে টাকা নেই, আমি যাব না)

As you are the eldest son, you have many responsibilities.
(যেহেতু তুমি বড় ছেলে, তোমার অনেক বড় দায়িত্ব আছে)
_______________
কিন্তু As বক্যের প্রথমে বসে 'যেমটা' অর্থও দিতে পারে :

As you can see, we are going.
(যেমনটা তোমরা দেখতে পারছো, আমরা যাচ্ছি)

Since অন্য অর্থও দিতে পারে Since এর post এ আলোচনা করা হবে।
_______________________________________________
⬛ In spite of / Despite (সত্ত্বেও) :

In spite of + noun / noun phrase :

I came to University in spite of sickness
(অসুস্থতা সত্ত্বেও আমি ভার্সিটি এসেছি)

Preposition এর পরে কখনো Verb হয় না। অর্থাৎ Verb থাকলে তার সাথে Ing যুক্ত হয়ে Noun হয়ে যায় (যেমন Swim→ Swimming) অথবা Noun form হবে।

He is not happy in spite of being rich.
(ধনী হওয়া সত্ত্বেও সে সুখী না)

He doesn’t drive in spite of having a car.
(একটা গাড়ি থাকা সত্ত্বেও সে চালায় না)

He can run fast in spite of being fat.
(মোটা হওয়া সত্ত্বেও সে দ্রুত দৌড়াতে পারে)

In spite of his age, he still leads an active life.
(তার বয়স হওয়া সত্ত্বেও সে এখনো কর্মঠ)

Note: In spite of এর বদলে despite ও দেয়া যাবে। কিন্তু despiteএর পরে of হবে না।

I went to University despite my sickness.
(অসুস্থতা সত্ত্বেও আমি ভার্সিটিতে গিয়েছিলাম)

সহজ কথায় : সত্ত্বেও=In spite of.
________________________________________
⬛ Instead of (পরিবর্তে) :

I bought a car instead of a motor bike.
(মটর সাইকেলের পরিবর্তে আমি একটা গাড়ি কিনেছিলাম)

I will take tea instead of coffee.
(আমি কফির বদলে চা খাব)

Call her instead of sending a text.
(মোবাইলে মেসেজ দেয়ার বদলে তাকে ফোন কর)

Give reward instead of punishment.
(শাস্তি দেয়ার পরিবর্তে পুরস্কার দাও)

Type the letter instead of writing.
(চিঠিটা লেখার পরিবর্তে টাইপ কর)

Note: Prepositionএর পরে Noun অথবা Noun phrase হয়।

আশা করেছিলাম যে তুমি আসবে।
=I had hoped that you would come.
_____________________________________________________
⬛ S + had hoped + that + S + would + V1.

Use: অতীতে কোনো একটা ব্যাপারে আশা করেছিলাম বা ভেবেছিলাম এমন বোঝালে। যেমন: “ভেবেছিলাম তুমি আসবে।” বা “সে ভেবেছিল আমি তাকে গাড়ীটা দেব।” এরকম বোঝালে Had hoped হবে। তবে মনে রাখতে হবে, এক্ষেত্রে আশা পূরণ হয় না।

I had hoped that we would win.
(আমি ভেবেছিলাম আমরা জিতব)

He had hoped that I would give him the car.
(সে ভেবেছিল আমি তাকে গাড়িটা দেব)

We had hoped that Mashrafi would play.
(আমরা আশা করেছিলাম মাশরাফি খেলবে)

We had hoped that you would join us.
(আমরা আশা করেছিলাম তুমি আমাদের সাথে যোগ দেবে)

I had hoped that I would be a pilot.
(আমি ভেবেছিলাম আমি একজন pilot হব)

Had you hoped that she would come?
(তুমি কি আশা করেছিলে যে সে আসবে?)

Hadn’t we hoped that you would take care of the children?
9আমরা কি আশা করিনি যে তুমি বাচ্চাগুলোর যত্ন নেবে)

Note: এই Structure টি শুধুমাত্র অতীতকালের জন্য হবে। আর হ্যাঁ বন্ধুরা, যেহেতু অতীতকাল তাই that এর পরে Would হবে কারণ Will এর Past tense=Would.

সহজ কথায় : অতীতের অপূর্ণ আশা=Had hoped.
_______________________________________________
⬛ Accompanied by : সঙ্গে।

They're accompanied by their School teachers.
(তারা তাদের বিদ্যালয়ের শিক্ষকেদের সাথে রয়েছে)
________________________
⬛ In addition to (পাশাপাশি/ ছাড়াও) :

Members of the board were paid a small allowance in addition to their normal salary.
(বোর্ডের সদস্যদের তাদের সাধারণ বেতনের পাশাপাশি সামান্য ভাতাও দেওয়া হত)
_______________________________________________
⬛ As well as (সহ/পাশাপাশি) :

Lily as well as her sisters has done well in the examination.
(লিলির পাশাপাশি তার বোনও পরীক্ষায় ভালো করেছে)
_____________________________
⬛ Along with (সহ) :

The Headmaster along with the students has planted saplings.
(ছাত্রছাত্রীদের সাথে হেডমাস্টার চারা রোপণ করেছেন)
______________________________
⬛ Go with : মানায়।

It goes with you.
(এটা তোমার সাথে মানায়)
It does go with you.
(এটা তোমার সাথে যায়)(মানায়)
_________________________________

After then. ❌
After that. ✔
Then=তার পর। ✔
Ever since=যখন থেকে। ✔ (Since/as ✔)
Since then=তখন থেকে।(From then on ✔)
(From then ❌)
Till then=ততক্ষন পর্যন্ত। ✔

Till then, sleep well!
(ততক্ষণ পর্যন্ত, তুমি ঘুমাও!)

Till then you don't make any mistakes.
(এর মধ্যে তুমি কোন ভুল করো না)

আমি তখন পর্যন্ত ভালো ছিলাম, কিন্তু পার পর আমি রেগে গিয়েছিলাম।
=I was good until that time, but after that I got angry again.
________________________________________________
⬛ He wants me to../I need you to.. /I expect him to... :

I want you to clean the room.
(আমি চাই তুমি ঘর পরিষ্কার করো)

I want you to come home right after school.
(আমি চাই তুমি স্কুলের পর সরাসরি বাসায় আসো)

I want you to call me.
(আমি চাই তুমি আমাকে call করো)

আমি চাই সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করুক যাতে আমি তা না করি
=I want god to help me not to do that. ✔
=I want god to help me to not to do that. ❌
_________________________
By using the word 'need' instead of 'want' you are expressing something that is required or wanted.

I need you to study harder in school.
(আমি চাই তুমি স্কুলে পরিশ্রম করো)

I need you to stop and listen to me.
(আমি চাই তুমি থামো এবং আমার কথা শোনো)
____________________________
I expect you to do it.
(আমি আশা করি তুমি এটি করবে)

I expect you to punch him.
(আমি আশা করি তুমি তাকে ঘুসি মারবে)

Note :
I expect you do it. ❌
I expect from you to do it. ❌
I expect you to do it. ✔

21/07/2021

আসসালামুআলাইকুম..!
আজ আমি নিয়ে আসলাম ২০০ টি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দার্থ।
এই শব্দগুলো ইংরেজি তে কথা বলার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আপনারা নিচের এই ২০০ টি শব্দ যেকোন উপায়েই হোক মনে রাখার চেষ্টা করবেন

1. the = টি/ ঐ
2. be = হওয়া
3. of = হতে/ এর
4. and = এবং
5. a = একটি
6. to = দিকে/ প্রতি
7. in = ভিতরে
8. he = সে
9. have = আছে / পাওয়া
10. it = ইহা
11. that = ঐ/ তাহা/যাহা
12. for = জন্য
13. they = তারা
14 I
15. with = সাথে
16. as = যেহেতু/ মতো
17. not = না
18. on = উপরে
19. she = তিনি/ সে ( মহিলা)
20. at = তে / নিকটে
21. by = দ্বারা/ দিয়ে
22. this = এই বা এটি
23. we = আমরা
24. you = তুমি/ আপনি
25. do = করা
26. but = কিন্তু
27. from = হতে
28. or = অথবা
29. which = যা / কে
30. one = এক
31. would = will এর past
নোমান...
32. all = সব, সকল
33. will = ইচ্ছা বা ভবিষ্যৎ
34. there = সেখানে
35. say = বলা
36. who = কে বা করা
37. make = তৈরি করা
38. when = কখন বা যখন
39. can = পারা
40. more = আরো
41. if = যদি
42. no = না
43. man = মানুষ
44. out = দূরে বা বাইরে
45. other = অপর বা অন্য
46. so = সুতরাং
47. what = কি
48. time = সময়
49. up = উপরে
50. go = যাওয়া
51. about = সম্পর্কে
52. than = এটি তুলনাবোধক শব্দ
53. into = ভিতরে
54. could = পারতো
55. state = রাজ্য বা অবস্থা
56. only = কেবলমাত্র
57. new = নতুন
58. year = বছর
59. some = কিছু
60. take = গ্রহণ করা
নোমান....
61. come = আসা
62. these = এই সকল
63. know = জানা
64. see = দেখা
65. use = ব্যবহার করা
66. get = পাওয়া
67. like = মত বা পছন্দ করা
68. then = তখন
69. first = প্রথম
70. any = যে কোন
71. work = কাজ
72. now = এখন
73. may = পারা/ মে মাস
74. such = এরূপ
75. give = দেয়া
76. over = ওপরে
77. think = ভাবা
78. most = অধিকাংশ
79. even = এমনকি/ সমতল/ জোড়
80. find = দেখতে পাওয়া
81. day = দিন
82. also = আরও বা সেইরূপ
83. after = পরে
নোমান....
84. way = রাস্তা / উপায়
85. many = অনেক
86. must = অবশ্যই
87. look = তাকানে
88. before = পূর্বে
89. great = মহান
নোমান...............!
90. back = পিঠ/ পিছন
91. through = মধ্যদিয়ে
92. long = লম্বা
93. where = কোথায়
94. much = প্রচুর
95. should = উচিৎ
96. well = ভাল
97. people = জনগণ
98. down = নিচের দিকে
99. own = নিজের
100. just = ঠিক
নোমান...............
101. because = কারণ
102. good = ভাল
103. each = প্রত্যেক
104. those = ঐ সকল
105. feel = অনুভব করা
106. seem = বোধ হওয়া বা মনে হওয়া
107. how = কেমন করে/ কিভাবে
108. high = উঁচু
109. too = আরও
110. place = জায়গা
নোমান.......
111. little = ছোট বা অল্প
112. world = বিশ্ব
113. very = খুব
114. still = এখনও/ তবু
115. nation = জাতি
116. hand = হাত
117. old = পুরনো
118. life = জীবন
119. tell = বলা
120. write = লেখা
121. become = হওয়া বা হয়ে ওঠা
122. here = এখানে
123. show = দেখানো
124. house = বাড়ি ঘর
125. both = উভয়
নোমান...
126. between = দুয়ের মধ্যে
127. need = প্রয়োজন
128. mean = বুঝানো, নিচু মনের
129. call = ডাকা
130. develop = বেড়ে ওঠা/ উন্নতি করা 131. under = নিচে/ অধীনে
132. last = সর্বশেষ
133. right = সঠিক বা সোজা
134. move = নড়া বা চলা
135. thing = পদার্থ/বস্তু
136. general = সামরিক কর্মকর্তা
137. school = বিদ্যালয়
138. never = কখনও নয়
139. same = একই
140. another = অন্য
141. begin = শুরু করা
142. while = যখন/যতক্ষণ
143. number = সংখ্যা
144. part = অংশ
145. turn = ফিরানো / ঘুরানো
146. real = আসল
147. leave = ছুটি
148. might = ক্ষমতা
149. want = চাওয়া / অভাব
150. point = বিন্দু, বিষয়
151. form = আকার/গঠন
152. off = বিচ্ছিন্ন
153. child = শিশু
154. few = অল্প
155. small = ছোট
156. since = অতঃপর / তখন থেকে
157. against = বিরুদ্ধে
158. ask = প্রশ্ন করা
159. late = দেরী
160. home = বাড়ী
161. interest = আকর্ষণ / সুদ
162. large = বড়
163. person = ব্যক্তি
164. end = শেষ
165. open = খোলা/ উন্মুক্ত
166. public = জনসাধারণ
167. follow = অনুসরণ করা
168. during = ব্যপিয়া/ ধরিয়া
169. present = বর্তমান/ উপস্থিতি
170. without = ছাড়া
171. again = আবার
172. hold = ধারণ
173. govern = শাসন করা
174. around = চারদিকে
175. possible = সম্ভব
176. head = মাথা / প্রধান
177. consider = বিবেচনা করা
178. word = শব্দ/ কথা
179. program = অনুষ্ঠান/কর্মসূচী
180. problem = সমস্যা
181. however = যাহোক
182. lead = পরিচালনা করা
183. system = পদ্ধতি
184. set = স্থাপন
185. order = আদেশ বা বিন্যাস
186 eye = চোখ
187. plan = পরিকল্পনা
188. run = দৌঁড়ানো
189. keep = রক্ষণ
190. face = মুখমন্ডল
191. fact = আসল ঘটনা
192. group = দল
193. play = খেলা করা
194. stand = দাঁড়ানো
195. increase = বর্ধিত করা
196. early = শীঘ্র
197. course = গতিপথ/দিক
198. change = পরিবর্তন
199. help = সাহায্য
200. line = রেখা
নোমান...
বি.দ্র. ইংরেজী শব্দ মনে রাখার প্রধান উপায় হলো শব্দগুলে খাতায় বা নোটখাতায় বারবার লিখা.....

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Mirpur 1
Dhaka
1216