07/10/2025
আজ বিসিএস ভাইভা দিতে গিয়ে "প্রাইভেট বিশ্ববিদ্যালয়" এ পড়াশোনা করেছি বলে অপমানিত হলাম!
আজ আমার বিসিএস লাইফের শেষ ভাইভা ৪৫ তম বিসিএস জেনারেল ক্যাডারে ভাইভা ছিলো। পিএসসিতে গেলাম সকাল সকাল। এর আগেও ৪ বার বিসিএস ভাইভা দিতে গিয়েছি। কম বেশি ভিন্ন অভিজ্ঞতা বিসিএস ভাইভা নিয়ে। তবে, শেষবার একদম মনে রাখার মতো হলো।
বিসিএস ভাইভায় একজন বিজ্ঞ পিএসসি সদস্যসহ ২ জন এক্সটার্নাল মোট ৩ জন থাকে। শুরুতে বোর্ড চেয়ারম্যান ডকুমেন্টস দেখেন এবং ভাইভা নেন। এবারের আমার বোর্ড চেয়ারম্যান একটা পাবলিক ইউনিভার্সিটির অধ্যাপক।
তিনি শুরু করলেন " আপনি তো আহসানুল্লাহ থেকে পড়েছেন , এটা তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তাও আপনার সিজি এতো খারাপ! (আমার সিজি ২.৭৪৮ ) আমি ভাইভার শালীনতা বজায় রেখে নিজের খারাপ রেজাল্টের ব্যখ্যা দিতেই উনি বলেন " আ্হসানুল্লায় তো ৪ এ ৪ ও দেয় অনেক। দেয় না? দেয় আমি জানি। আপনাদের সিজি কি ৪.০০ এ নাকি ৫.০০ এ কাউন্ট হয়? আপ্নি সেখানে ৩ ও টাচ করতে পারেননি"!
আমি উনাকে মেনশন করলাম AUST এ অহরহ ৪ এ ৪ কেউ পায় না, তবে আমি অত্তাধিক টিউশন করাতে গিয়ে পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলি। উনি এবার শুরু করলেন "আপনার পরিবার সচ্ছল না? প্রাইভেট এ পড়েছেন আবার টিউশন করিয়েছেন বলছেন"। জানালাম আমি নিজের খরচ নিজে চালাতাম। এরপর উনি আবার শুরু করলেন "আপনি টাকা দিয়ে রেজাল্ট নিবেন, তাও পারেন নি। আপনি তো Multitasking person না, আপনি তো কিছুই করতে পারেন নি।"
এরপর উনি শুরু করলেন "আপনি এখন চাকরিতে আছেন, এনওসি আনেন নি, Forwarding নিয়ে এসেছেন। এতে তো চলবে না। আপনার ভাইভা নেওয়াই তো Valid না।"
জানালাম ২৪ আগস্ট ভাইভা শিডিউল দেবার পরদিনই আমি এনওসির আবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছি, মাঝে পূজার ছুটি পড়েছে। আর এগুলো পেতে অন্তত ১৫ দিন লাগেই। (NOC না নিয়েও, Forwading দিয়েও সবাই ভাইভা দিয়ে ক্যাডারে জয়েন দিচ্ছে, উনি এটাকেও ইস্যু বানিয়ে যাচ্ছে তাই বল্লেন "আপনি কি ভাবছেন, মন্ত্রণালয় আপনাকে ঘরে এসে NOC দিয়ে যাবে! আপনি আবেদন দিয়েই বসে আরাম খাচ্ছেন! আপনি কি জানেন না কিভাবে কাজ করতে হয়! " অথচ আগের বিসিএস ভাইভা তেও Forwading দিয়েই ভাইভা দিয়েছি, পরে NOC পেলে জমা দিয়েছি।
গত ৫ বছরে কতোগুলো ব্যাংক, বিসিএস এ বিজ্ঞ সচিব, কর্মকর্তার কাছে চাকরির ভাইভা দিলাম কোনদিন আমার ইউনিভার্সিটি নিয়ে এমনটা কেউ বলেনি। অনেকে পজিটিভলি বলেছে আমি ছাত্র জীবনে সিরিয়াস না থাকলেও চাকরির প্রিপারেশনে নিজেকে ভেংগে গড়েছি। আমার ইউনিভার্সিটি নিয়ে কখনো আমি হীনমন্যতায় ভুগিনি। প্রাউডলি বলেছি আমি AUST এর, শুধু প্রাইভেট ,করপোরেট না বিসিএস, সরকারি চাকরিতেও AUSTian দের সাফল্যের কথা।
বিজ্ঞ পিএসসি সদস্য আমাকে ৪-৫ মিনিট শুধু আমার ইউনিভার্সিটি ,রেজাল্ট আর NOC নিয়ে ঝেড়ে বাকি External দের কাছে দিয়েছেন। তিনি আর কোন প্রশ্ন করেননি। ধরেই নিচ্ছি উনি আমাকে ফেল করাবেন বা ১০০ দিয়ে শুধু পাশ নম্বর দেবেন। তাতে আমার আফসোস নেই। আলহামদুলিল্লাহ , আল্লাহ রিজিকের ব্যাবস্থা করে দিয়েছেন।
বাংলাদেশে এখনো একজন উচ্চশিক্ষিত বিজ্ঞ সাংবিধানিক প্রতিষ্ঠান এর সদস্য এটা মেনেই নিতে পারলেন না " একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২.৭৪৮ সিজিপিএ পাওয়া ছাত্র বিসিএস ভাইভা দিতে এসেছেন"
যাইহোক , বিসিএস...আলবিদা...! এবং
I am boastfully proud to be an AUSTian!
- AUST IPE এর একজন Alumnus