Diary of MRK

Diary of MRK

Share

Words I could never say aloud. Thoughts, feelings, and stories written in silence.

15/06/2026

বিদায় এমন হওয়া উচিত !!!

রাস্তায় কখনো দেখা হলে যেন মুখ ফেরাতে না হয়। বিদায় এমন হওয়া উচিত যেখানে সম্পর্কটা শেষ হবে, কিন্তু সম্মানটা না। কারণ মানুষ চলে যেতে পারে, অনুভূতি বদলে যেতে পারে, সময়ও দূরত্ব তৈরি করতে পারে;

কিন্তু একসময় যার সাথে হাসি-কান্না, গল্প আর হাজারটা স্মৃতি ভাগ করে নিয়েছিল, তাকে ঘৃণার মানুষ বানিয়ে ফেলাটা খুব কষ্টের।

বিচ্ছেদ যেন এমন হয় কখনো কোনোদিন রাস্তায় হঠাৎ দেখা হলে, মুখ ফিরিয়ে নিতে না হয়। চোখে চোখ পড়লে অস্বস্তি নয়, একটা নীরব সম্মান থাকুক।

হয়তো কথা হবে না, হয়তো আগের মতো সম্পর্কও থাকবে না, তবু মনে হবে "একসময় মানুষটা খুব আপন ছিল !

08/06/2026

I will never change my personality to make someone love me;
loving me is your choice, and hating me is your decision.

30/05/2026

জাপানের হোক্কাইডোতে বরফঢাকা এক শীতের সকালে তাকে দেখা গিয়েছিল।
একা হাঁটছিল সে। নিঃশব্দে, ধীরে ধীরে।

দূর থেকে দেখে কেউ বুঝতেই পারেনি—তার মাথায় শুধু নিজের শিং নয়… ঝুলে আছে আরেকটি হরিণের মৃত মাথা।
হয়তো কয়েকদিন আগে লড়াই হয়েছিল।
বনের নিয়মে, এলাকা নিয়ে, সঙ্গীর অধিকার নিয়ে
অথবা হয়তো শুধু প্রমাণ করার জন্য—কে বেশি শক্তিশালী।

সে জিতেছিল।
প্রতিপক্ষ মাটিতে পড়ে গিয়েছিল, নিস্তব্ধ হয়ে।
কিন্তু গল্পটা সেখানেই শেষ হয়নি।

প্রতিপক্ষের শিং এমনভাবে আটকে গিয়েছিল তার শিংয়ের সঙ্গে…
যে মৃত্যুর পরও আলাদা করা যায়নি।

তারপর থেকে সে নিজের মাথায় করে বয়ে বেড়িয়েছে আরেকটা মৃতদেহ।
প্রতিদিন।
বরফের মধ্যে হাঁটতে হাঁটতে…
খাবার খুঁজতে খুঁজতে…
ঘুমাতে গিয়ে…
মাথা নিচু করতে গেলেও…
নিজের জয়ের ওজনের সঙ্গে তাকে টেনে বেড়াতে হয়েছে নিজের অতীতও।

ভাবতে অবাক লাগে—
আমরা মানুষও কি খুব আলাদা?
আমরাও তো কত যুদ্ধ জিতে যাই।
কারও সঙ্গে তর্কে জিতি।

কারও কাছ থেকে দূরে সরে গিয়ে জিতি।
কারও হৃদয় ভেঙে জিতি।
অহংকার বাঁচিয়ে জিতি।

কিন্তু পরে দেখি…
যাকে হারিয়েছি, সে-ই কোনো না কোনোভাবে আমাদের ভেতরে আটকে থাকে।
স্মৃতি হয়ে, অনুশোচনা হয়ে, অপূর্ণ কথা হয়ে।
একটা নীরব ভার হয়ে।

সব হেরে যাওয়া মানুষ চলে যায় না।
আর সব জেতা মানুষ মুক্তি পায় না।
কিছু জয় আসলে পুরস্কার নয়…
কিছু জয় আজীবনের বোঝা।

18/05/2026

The biggest mistake we make in life is thinking we have time !

13/05/2026

কাছের মানুষদের বলছি;
আমার মৃত্যুতে কেউ কেঁদো না; আমি অমর হয়ে আসিনি, প্রতিটি প্রাণকেই একদিন প্রাণহীন হতে হবে। এই স্বাভাবিক সাধারণ সহজ বাস্তবতায় তোমরা কাঁদবে কেন?
বরং তোমরা খুশি হয়ে যেয়ো এই ভেবে,
অবশেষে মানুষটা চিরতরে বেঁচে গেল !

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


BPATC, Savar
Dhaka
1343