18/06/2026
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা কর্তৃক আয়োজিত আন্তঃ হাউস ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী আয়োজনে প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ উইং কমান্ডার মোঃ আবদুল হান্নান, পিএসসি এর সাথে শিক্ষার্থীদের স্থিরচিত্রের একাংশ।
15/06/2026
গত ১১ ও ১২ জুন ২০২৬ তারিখে রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব ‘রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০’-এ অংশগ্রহণ করে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা-এর একাদশ শ্রেণির শিক্ষার্থী অর্পিতা দাস মোনা এবং জুবায়ের হোসাইন Wall Magazine সেগমেন্টে ১ম রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
সাফল্যের এই উজ্জ্বল অর্জনের জন্য অর্পিতা দাস মোনা ও জুবায়ের হোসাইনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
11/06/2026
জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর শতদল শাখার আয়োজনে বিতর্ক উৎসব "শিশু পার্লামেন্ট ২০২৬" এ "খ" বিভাগে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের ৩ জন বিতার্কিক "স্পিকার অফ দা টুর্নামেন্ট" হওয়ার গৌরব অর্জন করেছে। তারা হলো:
১. তালহা জুবায়ের-৯ম-ডি১
২. শরীফ আমির হামজা-১০ম-ডি
৩. জান্নাতুল ইয়াসমিন-১০ম-এ
09/06/2026
প্রিফেক্ট ব্যাজ প্রদান অনুষ্ঠান ২০২৬
সুশৃঙ্খল, দায়িত্বশীল ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলার প্রত্যয়ে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা-এ প্রথমবারের মতো চালু হলো প্রিফেক্ট সিস্টেম।
এ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য ও গৌরবময় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ উইং কমান্ডার মোঃ আব্দুল হান্নান মেধা, দক্ষতা, শৃঙ্খলাবোধ ও সার্বিক যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত প্রিফেক্টদের মাঝে স্যাশ ও আর্ম ব্যাজ পরিয়ে দিয়ে তাদের দায়িত্বভার গ্রহণের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেন।
অনুষ্ঠানে অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে দক্ষ ও কার্যকর নেতৃত্বের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই লক্ষ্যেই প্রিফেক্ট সিস্টেমের এই শুভসূচনা প্রতিষ্ঠানের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের এই নবনিযুক্ত প্রিফেক্টরাই আগামী দিনের সৎ, দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নেতৃত্বের ভিত্তি রচনা করবে এবং প্রতিষ্ঠানের গৌরব ও ঐতিহ্য সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
04/06/2026
২০২৬ শিক্ষাবর্ষে প্লে, নার্সারি ও কেজি শ্রেণিতে(ইংরেজি ভার্সন) ভর্তি বিজ্ঞপ্তি
27/05/2026
🌙 ঈদ মোবারক 🌙
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
✨ ঈদ মোবারক ✨
15/05/2026
সিনিয়র শিক্ষক জনাব গোলাম রসূল স্যার-এঁর অবসরোত্তর বিদায় সংবর্ধনা
নদীর স্রোতের ন্যায় আমাদের জীবনও বয়ে চলে শূন্য থেকে অনন্তের পথে। প্রকৃতির এই অমোঘ নিয়ম মেনেই ১৪ মে, ২০২৬ (বৃহস্পতিবার) সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো আমাদের সকলের প্রিয় সিনিয়র শিক্ষক জনাব গোলাম রসূল স্যার-এঁর অবসরোত্তর বিদায় অনুষ্ঠান।
প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ উইং কমান্ডার মোঃ আবদুল হান্নান, পিএসসি- স্যার এঁর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল স্মৃতিময় ও হৃদয়স্পর্শী। স্যারের অবসর জীবন আনন্দময় ও সুস্বাস্থ্যময় হোক।
আজকের আবেগঘন আয়োজনের ক্যামেরাবন্দি কিছু মুহূর্ত...
09/05/2026
গত ৮ই মে ২০২৬ তারিখে AIUB-এ অনুষ্ঠিত "বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড–২০২৬" এর জাতীয় পর্যায়ে জুনিয়র ক্যাটাগরিতে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ,কুর্মিটোলা এর ৯ম শ্রেণির শিক্ষার্থী নাবিল শাফায়েত ১ম রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।তার এই অসাধারণ সাফল্যে আমরা জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।