05/02/2023
#৪৫তমবিসিএসপ্রস্তুতি_ 16
#লোকসাহিত্য
0১. লোকসাহিত্য কাকে বলে ?
ক. গ্রামীণ নর-নারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
খ. লোক সাধারণের কল্যাণে দেবতার স্ত্রুতিমূলক রচনাকে
গ. লোকের মুখে মুখে প্রচলিত কাহিনি,গান, ছড়া ইত্যাদিকে
ঘ. গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
উত্তর: গ
০২. ‘লোকসাহিত্য’ বলতে কি বোঝায় ?
ক. ছড়া,গান,ধাঁধা, প্রবাদ-প্রবচন
খ. কবিতা, গান
গ. উপন্যাস, নাটক
ঘ. প্রাচীন চিত্রকলা
উত্তর: ক
০৩. লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি ?
ক. ধাঁধা
খ. ছড়া
গ. প্রবাদ
ঘ. গাথা কাহিনি
উত্তর: খ
০৪. হারামণি কি ? এর সংকলক কে ?
ক. পুঁথি, আলাওল
খ. প্রাচীন লোকগীতি, মুহম্মদ মনসুরউদ্দীন
খ. উচ্চাঙ্গ সঙ্গীত, ওস্তাদ আয়াত আলী
ঘ. প্রাচীন সাহিত্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: খ
০৫. বাংলাদেশের কোন লোকসংস্কৃতিবিদ আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন ?
ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
খ. প্রফেসর মাযহারুল ইসলাম
গ. জসীমউদদীন
ঘ. মুহম্মদ মনসুর উদ্দীন
উত্তর: খ
০৬. Ballad কি?
ক. লোকগীতি
খ. লোকগাথা
গ. গীতিকা
ঘ. গাঁথা
উত্তর: গ
০৭. জর্জ আব্রাহাম গিয়ারসন হলেন একজন ?
ক. রাজনিতক
খ. ভাষাবিজ্ঞানী
গ. বৈজ্ঞানিক
ঘ. কবি
উত্তর: খ
০৮. মধ্যযুগের কবি শুকুর মহম্মদ কোন জেলার অধিবাসী ছিলেন ?
ক. নোয়াখালী
খ. শ্রীহট্ট
গ. বগুড়া
ঘ. রাজশাহী
উত্তর: ঘ
০৯. ‘গোপীচন্দ্রের সন্ন্যাস’ খ্যাত মধ্যযুগের কবির বাড়ি রাজশাহীর –
ক. বসন্তপুর গ্রামে
খ. সিঁন্দুর কুসুম গ্রামে
গ. কাপাসিয়া গ্রামে
ঘ. বিজয়নগর গ্রামে
উত্তর: খ
১০. ‘লোকসাহিত্যে’ সংগ্রহে অবদান রেখেছেন-
ক. কেশবচন্দ্র সেন
খ. দীনেশচন্দ্র সেন
গ. হীরালাল সেন
ঘ. রজনীকান্ত সেন উত্তর: খ
১১. মৈমনসিংহ অঞ্চল থেকে সংগৃহীত পালা গান কোন নামে পরিচিত?
ক. কথানাট্য
খ. নৃত্যনাট্য
গ. পাঁচালি
ঘ. গীতিকা
উত্তর: ঘ
১২. ‘মৈমনসিংহ গীতিকা’ সংগ্রহ করেন ?
ক. দক্ষিণারঞ্জন মিত্র
খ. অচিন্তকুমার সেনগুপ্ত
গ. দীনেশচন্দ্র সেন
ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর: গ
১৩. ‘মৈমনসিংহ গীতিকা’র সম্পাদনা করেন কে?
ক. দক্ষিণারঞ্জন মিত্র
খ. অচিন্তকুমার সেনগুপ্ত
গ. দীনেশচন্দ্র সেন
ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর: গ
১৪. ‘ময়মনসিংহ গীতিকা’ কতটি ভাষায় অনূদিত?
ক. ১০
খ. ১৩
গ. ২০
ঘ. ২৩
উত্তর: ঘ
১৫. ‘মহুয়া’ গল্পটি কোন কাব্যের অন্তর্গত ?
ক. মধ্যযুগের গীতিকবিতা
খ. মৈমনসিংহ গীতিকা
গ. বাউল গান
ঘ. পুঁথি
উত্তর: খ
১৬. মৈমনসিংহ গীতিকার ‘মহুয়া’ পালার রচয়িতা কে ?
ক. চন্দ্রাবতী
খ. দ্বিজ কানাই
গ. মনসুর বয়াতি
ঘ. দ্বিজ ঈশান
উত্তর: খ
১৭. ‘নদের চাঁদ’ কোন পালাগানের চরিত্র ?
ক. মালুয়া
খ. মহুয়া
গ. দেওয়ানা মদিনা
ঘ. কাজল রেখা
উত্তর: খ
১৮.কোনটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান ?
ক. পদ্মাবতী
খ. বিদ্যাসুন্দর
গ. পদ্মিনী উপাখ্যান
ঘ. জয়চন্দ্র চন্দ্রাবতী
উত্তর: ঘ
১৯. নিচের পালাগানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত ?
ক. মহুয়া
খ. চন্দ্রাবতী
গ. দেওয়ানা মদিনা
ঘ. মলুয়া
উত্তর: গ
২০. ‘দেওয়ানা মদিনা’ কোন কাব্যের অন্তর্গত ?
ক. মধ্যযুগের গীতিকবিতা
খ. পূর্ববঙ্গ গীতিকা
গ. নাথ গীতিকা
ঘ. মৈমনসিংহ গীতিকা
উত্তর: ঘ
২১. মৈমনসিংহ গীতিকা নয় –
ক. মহুয়া
খ. মলুয়া
গ. চন্দ্রাবতী
ঘ. ভেলুয়া
উত্তর: ঘ
২২. ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে ?
ক. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. চন্দ্রকুমার দে
ঘ. দীনেশচন্দ্র সেন
উত্তর: গ,ঘ
২৩. ‘যদি থাকে বন্ধুর মন গাঙ পারইতে কতক্ষণ?
ক. প্রবাদের
খ. উপমার
গ. ধাঁধার
ঘ. ছড়ার
উত্তর: ক
২৪. ‘বন থেকে বেরুল টিয়ে সোনার টোপার মাথায় দিয়ে’।– এটি কিসের উদাহরণ ?
ক. প্রবাদের
খ. উপমার
গ. ধাঁধার
ঘ. ছড়ার
উত্তর: গ
২৫. তরজা হলো-
ক. এক প্রকার সাহিত্য
খ. প্রার্থনা সংগীত বিশেষ
গ. কবিগান জাতীয় লোকসংগীত
ঘ. পাঁচালির বিবর্তিত রুপ
উত্তর: গ