Unique Career Centre

Unique Career Centre

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Unique Career Centre, Educational consultant, 96/7 Green Road, Farmgate, Dhaka.

24/03/2020

বাজারে_স্যানিটাইজার না পেলে ১.৫ লিটার পানিতে মিনিপ্যাক কিংবা ৪ চা চামচ ডিটারজেন্ট মিশিয়ে সাবান পানি বানিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নিন। আমাদের (icddr,b) গবেষনায় আমরা দেখেছি এটি সাবানের মতই জীবানু ধ্বংস করে। এতে খরচ হবে মাত্র ৩/৪ টাকা।

Farhana Sultana
Assistant Scientist
Icddr,b

হাঁচি-কাশি দেয়ার জন্য টিস্যু, রুমাল বা কনুই ব্যবহার করুন।
নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।
আতঙ্কিত না হয়ে সচেতন হোন।

সচেতন থাকি করোনাকে দূরে রাখি।
ধন্যবাদান্তে, ইউনিক ক্যারিয়ার সেন্টার

21/03/2020

কিভাবে বুঝবেন আপনি করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত?

তথ্যসূত্র : Singapore Ministry of Health

দিন অনুযায়ী লক্ষ্মণসমূহ :

#প্রথম_তিনদিন :
- সাধারণ সর্দিকাশি, হাল্কা গলাব্যথা, তেমন কোনো জ্বর নেই।
আপেক্ষিক ভাবে সুস্থ এবং খাওয়া দাওয়া করতে সমস্যা হবে না।

#চতুর্থদিন :
- গলা ব্যথা প্রথম ৩ দিনের তুলনায় কিছুটা বে‌শি। মাথা ঘোরা ও কিছুটা ভারসাম্যহীন অনুভব করা।
- কথা বলতে কষ্ট হওয়া, শরীরের তাপমাত্রা ৯৮.৪° এর আশপাশে।
- খাওয়া দাওয়া করতে সমস্যা হওয়া।
- হাল্কা মাথা ব্যথা, অনেক সময় ডায়রিয়ার মতো হওয়া।

#পঞ্চমদিন :
গলা ব্যথা আ‌গের চেয়ে বেশি। কথা বললে গলায় বেশি ব্যথা করা। দেহের তাপমাত্রা ৯৮.১°- ৯৮.৪° এর কাছাকাছি। শারীরিক দূর্বলতা ও জয়েন্টে জয়েন্টে ব্যথা।

#ষষ্ঠদিন :
- জ্বরের তীব্রতা আস্তে আস্তে বেড়ে ৯৮° এর আশপাশে থাকা। শুকনা কাশি শুরু হওয়া। কথা বলার সময় বা ঢোক গিলতে গেলে ব্যথা করা।অস্বাভাবিক দূর্বলতা, বমি বমি ভাব,
মাঝে মাঝে শ্বাসকষ্ট হওয়া। হাতের আঙুলগুলোতে ব্যথা শুরু হওয়া।
- বমি, ডায়রিয়া।

#সপ্তমদিন :
- উচ্চমাত্রায় জ্বর (৯৯.৩°- ১০০°)
- কফসহ কাশি
- মাথা ও শরীর ব্যথা, বমি ও ডায়রিয়া বৃদ্ধি পাওয়া।

#অষ্টমদিন :
- জ্বরের মাত্রা বৃদ্ধি পেয়ে ১০০.৪°এর উপরে চলে যায়।
- শ্বাসকষ্ট এবং প্রতিবার শ্বাসপ্রশ্বাস নেয়ার সময় বুক ভার ভার লাগে।
- বিরতিহীন কাশি।
- মাথা ব্যথা, জয়েন্ট ব্যথা এবং কোমরের মাংস ব্যথা।

#নবমদিন :
আগের সকল সিম্পটম থাকবে, তবে সেগুলো মারাত্মক আকার ধারন করা। যেমন জ্বরের অবস্থা আরো অবনতি, শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা।

বিঃ দ্রঃ
এগুলোর যেকোনো একটা সাইন সিমটম্প দেখা দিলে, দ্রুত IEDCR-এর ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে।

*** ডায়াবেটিস রোগীদের ইমইউন সাপ্রেজড থাকায়, তাদের ঝুঁকি বেশি।

#করোনা_ভাইরাস_প্রতিরোধের_উপায়ঃ

🙏 যতটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন।
🙏 প্রচুর পানি পান করুন।
🙏 সাবান পানি দিয়ে বারবার হাত পরিষ্কার করুন।
🙏 হাত না ধুয়ে মুখে, চোখে, নাকে লাগাবেন না।
🙏 হাঁচি-কাশির সময় টিস্যু ব্যবহার করুন ।
🙏 অধিক মানুষ আছে এমন স্থান পরিহার করুন।
🙏 মাস্ক ব্যবহার করুন।
🙏 পরিচিত-অপরিচিত সকলের ক্ষেত্রে হ্যান্ডশেক ও কোলাকুলি পরিহার করুন।
🙏 হাঁচি কাশি ও জ্বরের আক্রান্ত এমন লোকদের থেকে এক মিটার অথবা তিন ফুট দূরত্ব বজায় রেখে কথা বলুন।
🙏 আল্লাহর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করুন ।
🙏 মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ বলা হয় কালিজিরাকে। সাধারণ সর্দি-কাশি, নাক বন্ধ, গলা ব্যথা, জ্বর, যেকোনো ধরনের শারীরিক দুর্বলতা কাটাতেও কালিজিরার জুড়ি নেই। খাদ্যতালিকায় অন্তত এক বেলা ২ চিমটি কালিজিরা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
🙏 সবুজ শাক সবজি খাওয়া বাড়িয়ে দিন। কারণ এতে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। যেমন- ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, মিনারেল ও ফাইবার রোগ প্রতিরোধে অনেক সাহায্য করতে পারে।
🙏 ভিটামিন এ সমৃদ্ধ খাবার একটু বেশি করে খান। যেমন- মিষ্টি কুমড়া।
🙏 টক জাতীয় ফল বেশি খান। যেমনঃ লেবু, কমলা। এতে আছে ভিটামিন সি যা সর্দি, কাশি, জ্বরের ক্ষেত্রে খুবই উপকারি। তাছাড়া শরীরের উপকারী শ্বেত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে ভিটামিন সি।
🙏 রসুনের পরিমাণ বাড়াতে পারেন খাদ্যতালিকায়। রসুনে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ঠান্ডা লাগা ও ইনফেকশেন দূর করতে খুবই উপকারী।
নিয়মিত টক দই খান কারণ, এটি রোগের সঙ্গে লড়াই করার অন্যতম হাতিয়ার।
🙏 হলুদ অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে সুতরাং প্রতিদিন খাবারে হলুদ ব্যাবহার করুন অথবা কাঁচাও খেতে পারেন।
🙏 অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মধুর উপকারিতা তো সবাই জানি। এখন থেকে প্রতিদিন এক চা চামচ মধু খাওয়ার অভ্যাস করুন।


(করোনা ভাইরাস সংত্রান্ত পরামর্শ বিষয়ক হেল্পলাইন)

01550-064901
01550-064902
01550-064903
01550-064904
01550-064905

01944-333222

01937-000011

01937-110011

01927-711784
01927-711785

01401-184551
01401-184554
01401-184555
01401-184556
01401-184559
01401-184560
01401-184563
01401-184568







18/03/2020

Unique Career Centre (A sister concern of ucc group)

18/03/2020
16/03/2020

#ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্ট (১৯৭২ সালের এক সাক্ষাৎকারে) বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনার শক্তি কোথায়?' বঙ্গবন্ধু সে প্রশ্নের উত্তরে বলেন,‘আমি আমার জনগণকে ভালোবাসি ৷' ‘আর আপনার দুর্বল দিকটা কী?''বঙ্গবন্ধুর উত্তর,‘আমি আমার জনগণকে খুব বেশি ভালোবাসি৷'
#বিদেশি সংবাদ মাধ্যম নিউজউইক শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি’ উপাধি দেয়। আর বিবিসি জরিপে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তালিকায় প্রথম স্থান অধিকার করেন তিনি, মানুষেরই ভোটে।
#আলজেরিয়ায় ১৯৭৩ সালে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও কিউবা ছিল। সেই সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর সাক্ষাৎ হয়। সে সময় তিনি বঙ্গবন্ধুকে আলিঙ্গন করে বলেছিলেন, ‘আই হ্যাভ নট সিন দ্য হিমালয়েজ। বাট আই হ্যাভ সিন শেখ মুজিব। ইন পারসোনালিটি অ্যান্ড ইন কারেজ, দিস ম্যান ইজ দ্য হিমালয়েজ। আই হ্যাভ দাজ হ্যাড দ্য এক্সপিরিয়েন্স অব উইটনেসিং দ্য হিমালয়েজ।’
#ব্রিটেনের একজন রাজনীতিবিদ ও দার্শনিক টনি বেন (লর্ড ওয়েজউড বেন) লিখেছেন, ‘নেহেরু জিন্না দু’জনেই পশ্চিমা দেশে এসে পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হয়ে, ব্রিটিশ সেকুলার রাজনীতিতে দীক্ষা নিয়ে দেশে ফিরে ধর্মের ভিত্তিতে ভারতকে হিন্দু ভারত ও মুসলিম ভারতে ভাগ করেছিলেন। কিন্তু শেখ মুজিব বিদেশে এসে শিক্ষা লাভ না করেও দেশের মাটিতে বড় হয়ে উপমহাদেশে প্রথম একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের প্রতিষ্ঠা করে গেছেন। তিনি শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, সমগ্র ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার মতো নেতা।
জনগণকে আশা এবং ভালোবাসায় ভরিয়ে রাখা, জনগণের স্বপ্নকে বাস্তবিক রূপ দেয়া, জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে উজাড় করে দেয়া, আমৃত্যু অন্যায়ের সাথে আপোসহীন সে অবিসংবাদিত মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীতে রইল শ্রদ্ধা আর ভালোবাসা।

লেখাঃ শাহিন স্যার
সিনিয়র লেকচারার
UCC group (সাঃজ্ঞান)

13/03/2020

বিসিএস প্রিলি প্রস্তুতিঃ

🎯বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সবচেয়ে বেশিবার যে সকল লেখক থেকে বাংলা ও ইংরেজি সাহিত্যের প্রশ্ন হয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা আজ। ৩ জন বাংলা সাহিত্যিক + ৩ জন ইংরেজি সাহিত্যিক আজ।
🔴রবীন্দ্রনাথ ঠাকুর
[৩৭, ৩৬, ৩৬, ৩৬, ৩৫, ৩৫, ৩৪, ৩৩, ৩১, ৩০, ২৮, ২৭, ২৬, ২৬, ২৫, ২৫, ২৪, ২৪, ২২, ২২, ২২, ২১, ২০, ১৯, ১৮, ১৬, ১৫, ১৩, ১০, ১০ তম বিসিএস]
১। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান?
উঃ তিনি তাঁর মা বাবার চতুর্দশ সন্তান।
২। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়? উঃ তের বছর বয়সে।
৩। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উঃ কবি কাহিনী।
৪। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি?
উঃ বাল্মীকি প্রতিভা।
৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থেউপন্যাসের নাম কি?
উঃ বৌ ঠাকুরাণীর হাট।
৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি?
উঃ ভিখারিনী।
৭। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে।
৮। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
উঃ ভানুসিংহ ঠাকুর।
৯। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়?
উঃ ১৯১০ সালে।
১০। গীতাঞ্জলি বা Song Offerings এর ভূমিকা লেখেন কে?
উঃ ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস।
১১। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ ভানুসিংহ, গীতাঞ্জলি, , প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত , বিচিত্রা, পূরবী,, পত্রপুট, শ্যামলী, মহুয়া, সোনার তরী , খেয়া, হিন্দুমেলার উপহার , ক্ষণিকা, নবজাতক, নৈবেদ্য, জন্মদিন, রোগশয্যা, আরোগ্য , কণিকা, চৈতালি, চিত্রা, মানসী, বনফুল, মায়ার খেলা , ছবি ও গান , বলাকা, সানাই , গীতালি, কল্পনা, কড়ি ও কোমল ও শেষ লেখা।
ছন্দে ছন্দে কাব্যগ্রন্থগুলো মনে রাখা যায়ঃ
ভানুসিংহ গীতাঞ্জলির প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত ও বিচিত্রা গাইতে গাইতে পূরবী, পত্রপুট, শ্যামলী ও মহুয়াকে সাথে নিয়ে সোনার তরী খেয়ায় করে হিন্দুমেলার উপহার কিনতে গেল। এদিকে সেদিন ছিলো ভানুসিংহের স্ত্রী ক্ষণিকার নবজাতক নৈবেদ্যর জন্মদিন। ক্ষণিকা রোগশয্যা থেকে আরোগ্য লাভ করার পর তার বোন কণিকা, চৈতালি, চিত্রা ও মানসীদের নিয়ে বনফুলের মিষ্টি খেলো। বাসায় ফেরার আগে তারা বলাকা সিনেমা হলে মায়ার খেলা ছবি ও গান দেখল। ভানু সিংহ তার নবজাতক পুত্রের কথা শুনে সানাই ও গীতালি বাজাতে বাজাতে কল্পনার রাজ্যে হারিয়ে যায় এবং কড়ি ও কোমল নিয়ে বাসায় ফিরে এসে তার বিখ্যাত শেষ লেখাটি পুত্রকে উৎসর্গ করেন।
১২। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি কি?
উঃ শেষের কবিতা, যোগাযোগ, চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে ও চার অধ্যায়।
১৩। রবীন্দ্রনাথের ’শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ?
উত্তরঃ উপন্যাস।
১৪। একখানি ছোট ক্ষেত আমি একেলা’ এই লাইনটি রবীন্দ্রনাথের কোন কাবিতার?
উত্তরঃ সোনার তরী।
১৫। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো কি কি?
উঃ বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকবরী ও তাসের দেশ।
১৬। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন?
উঃ ২ বার।
🔵কাজী_নজরুল_ইসলাম
[৩৭, ৩৬, ৩৬, ৩২, ৩১, ২৯, ২৮, ২৭, ২৬, ২৬, ২৬, ২৫, ২৪, ২৪, ২৪, ২৪, ২৪, ২২, ২২, ২১, ২০, ২০, ১৯, ১৬, ১৪, ১০ তম বিসিএস]
১। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহন করেন?
উঃ ১৮৯৯ সালে
২। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম
৩। নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন?
উঃ আনন্দময়ীর আগমনে
৪। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তাঁর কোন রচনাটি উৎসর্গ করন?
উঃ বসন্ত।
৫। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন? উঃ সঞ্চিতা।
৬। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি?
উঃ ব্যথার দান ( ১৯২২)
৭। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
উঃ মুক্তি
৮। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উঃ অগ্নিবীনা
৯। নজরুলের কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ সন্ধ্যা, নতুন চাঁদ , ছায়ানট, প্রলয় শিখা , অগ্নিবীনা , সাত ভাই চম্পা, , সিন্দুহিন্দোল, ফনিমনসা, চক্রবাক, সর্বহারা,ঝড় হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত , ঝিঙ্গেফুল, বিষের বাশিঁ , দোলনচাঁপা
ছন্দে ছন্দে কাব্যগ্রন্থগুলো মনে রাখা যায়ঃ
কোনো এক সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সময় ছায়ানটে লাগা প্রলয় শিখার অগ্নিবীনা দেখে সাত ভাই চম্পা, দোলনচাঁপা ও ফনিমনসারা চক্রবাক হয়ে সর্বহারার মতো ঝড় হাওয়ার গতিতে জিঞ্জিরার দিকে ছুটতে লাগল। সাম্যবাদী মরুভাস্করেরা শেষ সওগাত ঝিঙ্গেফুল ও বিষের বাশিঁ হাতে নিয়ে সিন্দুহিন্দোলের দিকে এগিয়ে চললেন।
১০। নজরুলের উপন্যাসগুলো কি কি?
উঃ বাঁধনহারা, কুহেলিকা ও মৃত্যুক্ষুধা।
১১। নজরুলের গল্পগ্রন্থগুলোর নাম কি?
উঃ শিউলিমালা, ব্যথারদান ও রিক্তের বেদন।
১২। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন?
উঃ ১৯২৬ সালে।
১৩। কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসেন?
উত্তরঃ ১৩ বার।
১৪। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরন করেন?
উঃ ১৯৭৬ সালে
⚫বঙ্কিমচন্দ্র_চট্টোপাধায়
[৩৭, ৩৬, ৩৫, ৩৩, ৩২, ৩১, ৩০, ২৯, ২৪, ১৬, ১৬, ১৫, ১৩, ১২ তম বিসিএস]
১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের জন্মস্থান কোথায়?
উত্তরঃ পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণার কাঁঠালপাড়া গ্রামে, ১৮৩৮ সালে।
২। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
উঃ ললিতা তথা মানস।
৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম কি? উঃ দুর্গেশনন্দিনী।
৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের উপন্যাসগুলো কি কি?
উঃ ইন্দিরা, আনন্দ মঠ , বিষবৃক্ষ, দুর্গেষনন্দীনি, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল , রাজসিংহ, দেবী চৌধুরানী , চন্দ্রশেখর, শীতারাম, মৃণালীনি, রাধারানী , রজনী ও যুগলাঙ্গুরীয়।
ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ
এক রজনীতে ইন্দিরা রোডে আনন্দ মঠের সামনে বিষবৃক্ষের নিচে দাড়িয়ে দুর্গেষনন্দীনি ও কপালকুণ্ডলা কৃষ্ণকান্তের উইল পড়ছিলো। কিন্তু রাজসিংহ তা দেখে দেবী চৌধুরানীর দুই ছেলে চন্দ্রশেখর এবং শীতারাম ও দুই মেয়ে মৃণালীনি ও রাধারানীকে বলে দিলে তারা ঐ যুগলাঙ্গুরীয়কে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হলো।
৫। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ লোকরহস্য, কমলকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত্র ও ধর্মতত্ত্ব অনুশীলন।
৬। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের ছদ্মনাম কি?
উঃ কমলাকান্ত।
৭। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের সম্পাদিত পত্রিকার নাম কি?
উঃ বঙ্গদর্শন ।
৮। বঙ্কিমচন্দ্রের ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসের চরিত্র কি কি?
উত্তরঃ বিমলা, আয়েশা, জগৎসিংহ, তিলোত্তমা।
৯। বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র কি কি?
উত্তরঃ কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, সূর্যমুখী।
১০। বঙ্কিমচন্দ্রের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের চরিত্র কি কি?
উত্তরঃ রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর।
🔶William Shakespeare
[16th, 29th, 29th, 35th, 35th, 36th, 36th, 36th, 37th, 37th, 37th BCS]
Information about Shakespeare
1. Born – 23 April 1564
2. Died – 23 April 1616
3. A poet and playwright of – Elizabethan period
4. Mostly known for his – plays
5. He is called the national poet of – England
6. He is also called – the ‘Bard of Avon’
7. He is known as – Poet of human nature
8. Alfred Tennyson called him –The Dazzling Sun
9. He is the -- Father of English Drama
10. The number of his plays – 37
11. The number of his sonnets –154
12. The number of his long narrative poems –2
13. The number of his epitaphs –2,
14. His swan song / last work was –The Tempest
15. Wife – Anne Hathaway
16. He married in 18 years old
Shakespeare’s 37 plays are divided into three types:
1. Tragedy 2. Comedy 3. History
Tragedy; [Raisul Islam Hridoy]
Antony and Cleopatra , Cymbeline , Coriolanus , Hamlet , Julius Caesar , King Lear , Macbeth, Othello, Romeo Juliet, Timon of Athens , Titus Andronicus ,Troilus and Cressida
Comedy
A Midsummer Night’s Dream , All’s Well That Ends Well , As You Like It, Comedy of Errors . Love’s Lovers Lost , Measure for Measure , Merchant of Venice, Merry Wives of Windsor, Much Ado About Nothing , Pericles, Prince of Tale , Taming of the Shrew , Tempest, Twelfth Nights , Two Gentlemen of Verona, Winter’s Tale
History
Henry-IV, Henry-V, Henry-VI, Henry-VIII, King John, Richard-II, Richard-III
Previous BCS Questions about Shakespeare;
1. What is the last play of Shakespeare? [37th BCS]
Ans: Tempest
2. Shakespeare composed much of his plays in which sort of verse? [37th BCS]
Ans: Iambic pentameter
3. ‘Othelo’ gave Desdemona ………..as a token of love. [37th BCS]
Ans: Handkerchief
4. "Frailty thy name is women" is a famous dialogue form…….? [36th BCS]
Ans: W. Shakespeare.
5. Shakespeare's "Measure for Measure" is a successful…….? [36th BCS]
Ans: Comedy
6. The Merchant of Venice is a Shakespeare play about…….? [36th BCS]
Ans: A Jew
7. "To be or not to be that is the question "-is a famous dialogue from….? [35th BCS]
Ans: Hamlet
8. ‘Othello’ is a Shakespeare's play about……? [35th BCS]
Ans: A Moor
9. Who wrote the plays, "The Tempest "and" The Mid Summer Night's Dream"? [29th BCS]
Ans: Shakespeare.
10. “To be or not to be, that is the…..” [29th BCS]
Ans: question
11. Shakespeare is known mostly for his ……? [16th BCS]
Ans: Plays
🔷William Wordsworth
[31st, 35th, 36th, 36th, 36th BCS]
Information about Wordsworth
1. Wordsworth was a romantic poet.
2. He was called poet of nature
3. He and S. T. Coleridge jointly published ‘Lyrical Ballads’ in 1798.
4. Romantic age began with the publication of ‘Lyrical Ballads’ in 1798.
5. He became poet laureate in 1843.
6. He was greatly inspired by French Revolution in 1789.
7. He believed in Pantheism ( ঈশ্বর সর্ব বিরাজমান)
Wordsworth’s notable works;
Poems;
The Prelude, Tintern abbey, Ode on Intimidations of Immortality, Daffodils
Essay : Lyrical ballads
Other
The Solitary Reaper, The Excursion, A Complaint, Ode to Duty, My Heart Leaps Up, To the Cuckoo, The Recluse, Lucy, Michael, Written in March,
Previous BCS Questions about Wordsworth;
1. The romantic age in English Literature began with the publication of ………..? [36th BCS]
Ans: Preface to Lyrical Ballad. (Written by William Wordsworth & S. T. Coleridge)
2. Who is the known as "the poet of nature"? [36th BCS]
Ans: W. Wordsworth
3. Who wrote the poem "The Solitary Reaper"? [36th BCS]
Ans: W. Wordsworth.
4. Who wrote the following lines, "All at once I saw a crowd, a host of golden daffodils”? [35th BCS]
Ans: W. Wordsworth.
5.Wordsworth introduced the reader's --- a new kind of poetry. Fill in the gap. [31st BCS]
Ans: to
💠S.T.Coleridge
[13th, 36th, 37th BCS]
Information about S. T. Coleridge
1. Samuel Taylor Coleridge was addicted to O***m.
2. He was known as ‘The Poet of Supernaturalism’
3. S.T. Coleridge and Wordsworth jointly published –Lyrical Ballad
4. Two famous quotations of Lyrical Ballad – a. Imagination is the soul of poetic genius b. Poetry is the first and last of all knowledge
S. T. Coleridge’s notable works;
Poems: [Raisul Islam Hridoy]
The Rime of the Ancient Mariner, Kubla Khan, Biographia Literaria, Dejection: An Ode, Christabel, A Christmas Carol, Fears in Solitude, The Nightingale: A Conversation Poem
Previous BCS Questions about Coleridge;
1. Who wrote ‘’Biographia Literaria’’? [37th BCS]
Ans: S.T. Coleridge
2.The romantic age in English Literature began with the publication of ………..? [36th BCS]
Ans: Preface to Lyrical Ballad.
3. The Literary work "Kubla Khan" is…..? [13th BCS]
Ans: A verse by Coleridge
4. Which of the following writer's belongs to the romantic period in English Literature? [36th BCS]
(a) A. Tennyson (b) Alexander Pope (c) John Dryden (d) S. T. Coleridge
Ans: S. T. Coleridge.

11/03/2020
07/03/2020

বিসিএস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিএসসির সাবেক চেয়ারম্যান জনাব ইকরাম আহমেদ।

Unique Career Centre এর শুভ উদ্বোধন | OURCAMPUS24 06/03/2020

Unique Career Centre এর শুভ উদ্বোধন | OURCAMPUS24 Home বাংলাদেশ Unique Career Centre এর শুভ উদ্বোধন বাংলাদেশশিক্ষা Unique Career Centre এর শুভ উদ্বোধন By admin - March 6, 2020 2 0 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp বিসিএস ও স.....

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


96/7 Green Road, Farmgate
Dhaka
1215