27/09/2025
♦️মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে একটু পড়াশোনা করলে আপনি জানতে পারবেন, মানুষ অন্যকে ঘৃণা করে, অপছন্দ করে, হত্যা করে নানা কারণে। ওর বুদ্ধি বেশি, আমার কম কেন? ওর টাকা বেশি, আমার কম কেন? ওর সম্মান বেশি, আমার কম কেন?
♦️রিদম জিরো এবং দাস এক্সপেরিমেন্ট আপনাকে শেখাবে, একটা মানুষের কাউকে ঘৃণা, অপছন্দ বা অত্যাচার করতে আসলে কোনো কারণ লাগে না। একজন মানুষ কোনোরকম কারণ ছাড়াই আরেকজনকে হিংসা করে, ক্ষতি করে, তার বদনাম রটায়, কেননা মানুষের স্বভাবই অমন। মানুষ কোনোদিনই শান্তিকামী ছিল না, নয় এবং থাকবেও না। সে সবসময়ই হিংস্র, লোভী, বর্বর এবং ভণ্ড। তাহলে প্রশ্ন জাগে, এই দুনিয়ায় কি ভালো মানুষ বলে কেউ নেই? হ্যাঁ, আছে হাতেগোনা দুচারজন। বাকিরা সুযোগের অভাবে ভালো।
16/02/2025
মরিচ গাছে ফুল আসে না বা ফুল ঝড়ে গেলে করনীয়।
🔰গোড়ার মাটি খুচিয়ে মাসে ১ বার ১ চা চামচ পরিমান ড্যাপ ও পটাশ সার দিবেন গোড়া থেকে দূরে। টবের চারপাশ দিয়ে।
🔰পুরানো পাতা, কোকরানো পাতা, কিছু ডালপালা ছেটে দিবেন
🔰পাতা কোকড়ানো রোধে ইমিটাফ ও ভেকটিন/ভার্টিমেক কিটনাশক স্প্রে করবেন ১৫ দিন পর পর
🔰গাছে ভিটামিন স্প্রে করে দিতে হবে ২০ দিন পর পর। যে কোন ভিটামিন যেমন ফ্লোরা, বা মিরাকুলান বা বুস্টার ২।
🔰মাঝে মাঝে ছত্রাক নাশক স্প্রে করে দিবেন। যেমন ম্যানসার
💧পানি কম দিবেন ও রোদে রাখবেন।
13/01/2025
চায়না যেতে চাচ্ছেন? কিছু তথ্য জেনে নিন@2025
১. আপনি হয়তোবা গুগল এবং ফেসবুকে আসক্ত হয়ে আছেন। ফেসবুকে সোস্যাল নেটওয়ার্কিং আর সব বিপদে আপদে গুগল। সার্চ দেওয়ার জন্য গুগল সার্চ, ব্রাউজিংয়ে ক্রোম, ম্যাপের গুগল ম্যাপ। আর সর্বোপরি এপ ডাউনলোডের জন্য প্লেস্টোর। আপনি হয়তবা ভাবছেন এয়ারপোর্টে ম্যাপে সার্চ দিয়ে হোটেলে যাবেন। কিন্তু সে আশায় গুড়ে বালি এয়ারপোর্টে নেমেই দেখবেন গুগল, ফেসবুক ব্লক। তখন আর কিছুই করতে পারবেন না। ভিপিএন ক্রয় করার আগে। কারণ, ভাবছেন ভিপিএন নামিয়ে নিলেইতো হয়। না পারবেন না। কারণ, প্রে স্টোরও ব্লক। এজন্য বাংলাদেশে থাকতেই কিছু এপ নামিয়ে রেডি করে নিতে পারেন আপনার ফোনো-
* গুগল থেকে ApkPure এপস নামিয়ে নিতে পারেন। যেটা প্লে স্টোরের মত যেকোন এপস নামানোর জন্য ব্যবহার করতে পারবেন। যেহেতু প্লেস্টোর ব্লক। আরও কিছু এপস যেমন CTrip, booking.com, agoda হোটেল এর জন্য নামিয়ে নিতে পারেন।
তাছাড়া সার্চের জন্য Baidu এবং Maps এর জন্য BaiduMapsEn ও খারাপ না। নামাজের সময় এবং কিবলার ডিরেকশনের জন্য এপ Prayer Times. শুধু সিটি সিলেক্ট করলেই সব দেখাবে। কারণ, আজান শোনার সৌভাগ্য সেখানে হবে না।
#চায়নায় হোয়াটস এপ, ভাইবার সব ব্লক। শুধু WeChat। তাই বাসায় কথা বলার জন্য বাসার মোবাইলে উইচ্যাট ইনস্টল করে এড দিয়ে শিখিয়ে দিয়ে আসবেন।
#চাইনিজ সিম পাবেন এয়ারপোর্টে ১৮০/১৫০ আরএমবি নিবে। ঐটার সাথে ৪ জিবি নেট থাকে। ভুলেও ওই সিম দিয়ে বাংলাদেশে কল দিবেন না। পার মিনিট ১০০ টাকার মত কাটবেই সাথে টাকা শেষ হলে ৪ জিবি নেটও গায়েব হয়ে যাবে।
#চায়নাতে ভিপিএন কিনতে পারবেন ৪০ আরএম দিয়ে। না কিনে ফ্রিতেও চালিয়ে দিতে পারেন। Express VPN/Nord VPN সবচেয়ে ভালো। একটায় ৭ দিন ট্রায়াল পাবেন। প্রথমে এক্সপ্রেস ব্যবহার করবেন এরপর ৭ দিন পার হয়ে গেলে নর্ড। ভিপিএন চালু থাকলে আপনি ব্লক সাইটগুলো ব্যবহার করতে পারবেন।
#চায়নাতে অন্য দেশের মত উবার নেই। আছে DIDI। দিদি এপস প্লেস্টোরে পাবেন। ট্যাক্সি থেকে দিদিতে খরচ কম।
#চায়নাতে সবচেয়ে সাশ্রই ট্রান্সপোর্ট হল মেট্রো সাবওয়ে। 5/10আরএমবি দিয়ে পুরো সিটি ঘুরে আসতে পারবেন। মেট্রোর ম্যাপ পাবেন প্লেস্টোরে। MetroMan টাও ভালো। মেট্রো ম্যাপ বুঝে গেলে কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে না। নিজে নিজেই চলতে পাবেন। এটা অনেকটা সুডোকু খেলার মত। ওরা পুরো শহরটাকে কয়েকটা লাইনে ভাগ করছে। আর প্রতিটা লাইন প্রত্যেকের সাথে সাথে যুক্ত। মনে করেন আপনার সাপ্লায়ার বলছে লাইন লাইন ৫। এক্স জায়গা। ম্যাপে দেখবেন আপনি কোথায় আছেন। মনে করেন ২ এ আছেন। ২ তে উঠে হয়তো যেখানে ৩ মিলিত হয়েছে সেখানে নামবেন। এরপর ৫…..
#চায়নিজ লোকগুলোর কাছে আপনি ইংরেজিতে হেল্প পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ, আপনি যে জায়গার নাম বলবেন সে চিনলেও আপনার উচ্চারন বুঝবে না। তাই গুগল ট্রান্সলেটর নামিয়ে ইংরেজি চায়না ওফলাইন নামিয়ে রাখবেন। যখনই কিছু দরকার হবে ইংরেজিতে লিখে চায়নায় ট্রান্সলেট করে দেখালে সে বুঝবে এবং হাতের ইশারায় বুঝাবে এদিক ওদিক।
#প্রকৃতিক প্রয়োজন টয়লেট লাগলে খবর আছে। টয়লেট বা ওয়াশরুম কোনটাই ওরা বুঝে না। সারাদিন কাঁদলেও লাভ নেই। ওদেরকে বলতে হবে ডব্লিউ সি (W C), তাহলে সুন্দর দেখায় দিবে। আর হ্যাঁ ইউরোপের মতো ওরাও টয়লেটের পর পানি ব্যবহার করে না। তাই টয়লেটে ডুকে শিওর হয়ে নিবেন টিস্যু আছে কিনা। কারণ, অনেক জায়গায় এরকম দেখেছি পানিও নাই, টিস্যুও শেষ। এজন্য পকেটে সবসময় টিস্যু রাখার প্লান থাকলে ভালো হয়।
#আপনি কি সাইক্লিংয়ে অভ্যস্ত। তবে আপনার জন্য বেস্ট জায়গা হল চায়না। পুরো চায়নাতে হাজার হাজার সাইকেল রাস্তার দুইপাশে পাবেন। শুধু এপস নামিয়ে স্ক্যান করলেই সাইকেলের তালা খুলে যাবে। এরপর চালাতে পারবেন যেখানে খুশি নিয়ে আবার লক করে রাখবেন। আধা ঘন্টা মাত্র 2, আরএমবি কাটবে। OFO এবং Mobike সবচেয়ে বেশি। তবে OFO আপনি ক্রেডিট কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন। তাই এইটাই বেস্ট।
13/01/2025
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক মা বলেন,
"যদি তুমি বানরের সামনে কলা এবং টাকা রাখো।
বানরটি কলা বেছে নেবে কারণ বানরটি জানে না যে টাকা দিয়ে অনেক কলা কেনা যায়। "
আসলে, আপনি যদি মানুষকে কাজ এবং ব্যবসা প্রস্তাব করেন, তাহলে তারা কাজ করার সিদ্ধান্ত নেবে কারণ বেশিরভাগ মানুষ জানেননা যে একটি ব্যবসা বেতনের চেয়ে বেশি অর্থ উপার্জন করা যেতে পারে।
দরিদ্রদের দরিদ্র হওয়ার একটি কারণ হল দরিদ্রদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় না ।
তারা স্কুলে অনেক সময় ব্যয় করে,
আর স্কুলে যা শিখে তা হল নিজের জন্য কাজ না করে বেতনের জন্য কাজ করা ।
বেতন থেকে ব্যবসায়িক লাভ অনেক ভাল কারণ বেতন আপনাকে জীবন পরিচালনার জন্য সাপোর্ট দিবে কিন্তু ব্যসায়িক লাভ আপনাকে একটি ভাগ্য তৈরি করে দিবে ।
12/01/2025
A body being loaded as cargo on a plane.
Today you fly first-class, tomorrow you are carried as cargo.
The moment you think you’ve achieved it all; that you are better and capable than others that will be the same moment you’re most vulnerable. When people begins to think they are better than others and only makes decisions based on what’s best for them, they become self-centered and prideful. Do not use your success to destroy and bully other people.
Be humble always and never think that you are better than anyone else. for dust you are ;and unto dust you shall return.