Usama's Calligraphy Academy

Usama's Calligraphy Academy

Share

Calligraphy Academy by Usama Haque
01684156938 (Whatsapp)

21/08/2026

Mashallah!!
Student Work || Online Batch!

20/08/2026

ডাকসু আয়োজিত ক্যালিগ্রাফি এবং আর্ট ও জুলাই গ্রাফিতি প্রতিযোগিতায় কাজ জমা দেওয়ার সময় আরো ৩ দিন বাড়িয়েছে!
যারা এখনো কাজ দিতে পারেননি আগামী ২৩ আগস্ট রবিবার পর্যন্ত জমা দিতে পারবেন, যারা ঢাকার বাহিরে আছেন কুরিয়ারের মাধ্যমেও কাজ জমা দিতে পারবেন।

অনেকেই বেশ কিছু বিষয়ে কনফিউশান থাকায় আমাকে জিজ্ঞাসা করেছেন আমি সরাসরি আয়োজনের সাথে অন্তর্ভুক্ত না থাকায় উত্তর দিতে পারিনাই, তবে আমি আয়োজকদের সাথে বিষয়গুলো নিয়ে কথা বলেছি।

# রানিং স্টুডেন্ট ছাড়া কেও কাজ জমা দিতে পারবে কিনা?
- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা যে কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্টদের পাশাপাশি যে কেও এই প্রতিযোগিতায় অংশ করতে পারবেন, স্টুডেন্ট হওয়া বাধ্যতামূলক না।

# কোনো নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে কাজ করতে হবে কিনা?
- আর্ট এবং গ্রাফিতির ক্ষেত্রে জুলাই কেন্দ্রিক কাজ করতে হবে, ক্যালিগ্রাফির ক্ষেত্রে সাবজেক্ট নির্ধারণ নেই।

# আর্টওয়ার্ক সাইজ কতো এবং ফ্রেম করে দিতে হবে কিনা?
- ফ্রেমিং ছাড়াও কাজ দিতে পারবেন তবে ক্যানভাসের কাজ দিতে হবে, যে কোনো সাইজের কাজ দিতে পারবেন।

# প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো ফি দিতে হবে কিনা?
- কোনো ফি লাগবেনা, শুধু কাজ জমা দিলেই হবে তবে কাজের পেছনে নাম ঠিকানা এবং কন্টাক্ট নাম্বারটা দিবেন তাহলে আয়োজকরা আপনাকে খুজে পাবে।

# কাজ জমা দিবো কিভাবে?
- মূল কাজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ভবনের দ্বিতীয় তলায় ডাকসুর অফিসে জমা দিয়ে আসবেন।

# অনলাইনের মাধ্যমে কাজ পাঠানো যাবে কিনা?
- হ্যা, স্টেডফাস্টে কুরিয়ার করতে পারবেন, ডাকসুর ঠিকানায়।
দ্বিতীয় তলা, ডাকসু ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
+880 1906-046497, +880 1676-410716.

# যারা পুরস্কার পাবে তাদের কাজ ফেরত দেওয়া হবে কিনা?
- প্রোগ্রাম শেষে আর্টিস্টরা তাদের কাজ ফেরত পাবেন, যারা পুরস্কার পাবেন তাদের কাজও ফেরত নিতে পারবেন তবে ডাকসু চাচ্ছে বাছাইকৃত আর্টওয়ার্কগুলোর কিছু অংশ ডাকসুর স্মৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষণ করে রাখতে। আর্টিস্টের অনুমতি সাপেক্ষে অন্যান্য আর্টওয়ার্কও সংরক্ষণ বা প্রদর্শনের ব্যবস্থা করা হবে। কেউ রাখতে না চাইলে ফেরত নিতে পারবেন।

আরো ডিটেইলস জানতে ডাকসুর পেইজে যোগাযোগ করবেন।

আর্টিস্টদের জমাকৃত আর্টওয়ার্ক নিয়ে ডাকসু এক্সিবিশনের আয়োজন করবে, এক্সিবিশনের দিন ফলাফল ঘোষণা করা হবে। এক্সিবিশনের তারিখ, স্থান ডাকসু পেইজে জানিয়ে দিবে।
ডাকসুর অফিশিয়াল পেইজ এবং তাদের পোস্টগুলো ফলো করবেন, কমেন্ট বক্সে প্রতিযোগিতার মূল পোস্টের লিংক দিয়েছি।

18/08/2026

Student Review ❤️
Calligraphy Course || Online Batch.

17/08/2026

ক্যালিগ্রাফি আর্টিস্টদের জন্য দারুণ আয়োজন!

আর্ট অব ফেইথ প্রদর্শনী ২০২৬
ভেন্যু: জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা
দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেও এই প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারবে।

সম্পূর্ণ ডিটেইলস কমেন্ট বক্সে দিয়েছি।

11/08/2026

আলহামদুলিল্লাহ,
অনলাইন আরবি ক্যালিগ্রাফি পেইন্টিং কোর্সের ৭২ তম ব্যাচের ক্লাস সফলভাবে শুরু হয়েছে 🤍

নতুন কিছু শেখার প্রতিটি শুরুই বিশেষ। আর ক্যালিগ্রাফির মতো একটি শিল্প শেখার যাত্রায় প্রয়োজন ধৈর্য, নিয়মিত অনুশীলন এবং শেখার প্রতি ভালোবাসা।

নতুন ব্যাচের প্রত্যেক শিক্ষার্থীর জন্য রইলো আন্তরিক শুভকামনা।
আশা করি, এই কোর্সের প্রতিটি ক্লাস আপনাদের দক্ষতাকে আরও সমৃদ্ধ করবে এবং নিজের সৃজনশীলতাকে নতুনভাবে প্রকাশ করার সুযোগ করে দেবে।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka
1205