E-Education & Courses Powered by Soft Commerce

E-Education & Courses Powered by Soft Commerce Soft Commerce provides all educational support. This page publishes all educational information & se

পৃথিবীর উন্নত দেশগুলো কীভাবে তাদের স্কুল শিক্ষক বাছাই করে?পৃথিবীর সব চাইতে উন্নত দেশগুলো যেমন ফিনল্যান্ড, জাপান, নরওয়ে ই...
02/08/2022

পৃথিবীর উন্নত দেশগুলো কীভাবে তাদের স্কুল শিক্ষক বাছাই করে?

পৃথিবীর সব চাইতে উন্নত দেশগুলো যেমন ফিনল্যান্ড, জাপান, নরওয়ে ইত্যাদি দেশগুলোতে স্কুল শিক্ষকতা হচ্ছে ঐ দেশগুলোর সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে বেশি বেতনের চাকরিগুলোর মধ্যে একটি। কারণ তারা ভালো ভাবেই জেনে গেছে একটি দেশ ও জাতিকে উন্নয়নের শীর্ষে নিতে হলে দেশের শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে ভালো হতে হবে। আর একটি দেশের শিক্ষার মান উন্নত হয় ঐ দেশের শিক্ষকদের কারণে। তাই শিক্ষক নির্বাচন করা হয় দেশের সেরা গ্র্যাজুয়েটদের মধ্যে থেকে।

এক্ষেত্রে ফিনল্যান্ডের উদারহণ দেয়া যেতে পারে। ফিনল্যান্ডের একটি প্রাথমিক বিদ্যালয়ে আপনি শিক্ষক হিসাবে নিয়োগ পেতে চাইলে আপনাকে আপনার ক্লাসে প্রথম ১০ জনের মধ্যে থাকতে হবে। এর বাইরে হলে আপনি আবেদন করতে পারবেন না।

আবেদন করার পর প্রতি প্রার্থী এক বছরেরও বেশি সময় কোনও না কোনও স্কুলের সাথে যুক্ত হন। এই সময় চলে তাদের নানারকম প্রশিক্ষণ। স্কুলের সবচেয়ে ভালো শিক্ষকদের সাথে তাকে থেকে তাদের ক্লাস দেখতে হয়। এরপর কিছুদিন পর সে নিজে ক্লাস নেয়ার উপযুক্ত হলে তাকে নিজেই ক্লাস নিতে দেয়া হয়। তখন আবার সিনিয়র শিক্ষকরা তার ক্লাসগুলো নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন। মাঝে মাঝে আবার শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ প্রশিক্ষকরা এসে সেই ক্লাসগুলো মূল্যায়ন করেন।

শিক্ষকতার নানা উল্লেখযোগ্য বিষয়গুলোর উপর প্রার্থীর মূল্যায়ন হয় – সে ক্লাসটা কত ইন্টারেস্টিং ভাবে নিচ্ছে, তার গ্রুপওয়ার্ক গুলো কেমন হচ্ছে, শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগ দিচ্ছে কিনা, ঠিকমতো শিখছে কিনা ইত্যাদি।
এক বছরের এই প্রশিক্ষণে ভাইভা, লিখিত পরীক্ষা আর সবশেষে প্র্যাকটিক্যাল (আসল ক্লাস নেয়া) পরীক্ষা। এই এক বছরের প্রশিক্ষণের পর সব প্রার্থীদের মধ্যে থেকে বাছাই করে সেরা ১০% প্রার্থীকে নিয়োগ দেয়া হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে।

ভেবে দেখুন, ইউনিভার্সিটির সেরা ১০ জন ছাত্রছাত্রীদের মধ্যে থেকে প্রাথমিক বাছাইকরাদের মধ্যে থেকে ছেঁকে মাত্র সেরা ১০% নিয়োগ দেয়া হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে। তাহলে গাণিতিক হিসাবে ফিনল্যান্ডের সেরা ১% গ্রেজুয়েটরা আসলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হচ্ছেন।

এখন তাহলে ভাবছেন বাকিদের কি হচ্ছে? বেচারারা একটা বছর খাটাখাটি করে এখন তবে বাদ পড়লো। এরকম হলে তো আমি পরীক্ষাই দিতে যেতাম না।
বাকিদের মধ্যে পরের সেরা প্রার্থীরা সুযোগ পায় হাইস্কুল এবং কলেজ লেভেলে শিক্ষক হওয়ার। আর সব শেষে যারা থাকেন তারা এরপর সুযোগ নেন ইউনিভার্সিটির শিক্ষক হওয়ার। এবং এই ইউনিভার্সিটিতে শিক্ষক নেয়ার সময় তারা যে এক বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য প্রশিক্ষণ পেয়েছেন এই ব্যাপারটিকে অনেক গুরুত্ব দিয়ে দেখা হয়। এটার জন্য তারা এক্সট্রা কিছু মার্কস পায়।

যারা ইউনিভার্সিটিতেও শিক্ষক হতে পারলেন না তারাও এই এক বছরকে তাদের জীবন থেকে নষ্ট হল বলে মনে করেন না। তারা এই এক বছরকে তাদের জীবনের সেরা প্রশিক্ষণ এবং নিজের দক্ষতা উন্নয়নের একটি সুযোগ হিসাবে দেখেন। কারণ তারা জানেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে প্রতিদিন যে পরিমাণ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সেটি অন্য কোন জবে করতে হয় না। যারা ফিনল্যান্ডের স্কুল শিক্ষক হওয়ার এই প্রশিক্ষণ পেয়েছে তারা অন্য যেকোনো সেক্টরে ভালো করে।

কেন ফিনল্যান্ড পৃথিবীর অন্যতম সেরা একটি শিক্ষাব্যবস্থা হিসাবে বিবেচিত হয় এখন আশা করি পাঠক বুঝতে পেরেছেন। যেই দেশ নিজের সেরা ছাত্রছাত্রীদের বাছাই করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে সেই দেশের ছাত্রছাত্রীরা তো বিশ্ব সেরা হবেই।

(সংগৃহীত)

স্কিল ডেভেলপমেন্ট সম্পর্কিত সকল কোর্স ও ই-বুক পেতে ভিজিট করুনঃhttps://urlzs.com/XHmbp১। ইংলিশ স্পিকিং২। ডিজিটাল মার্কেটি...
27/07/2022

স্কিল ডেভেলপমেন্ট সম্পর্কিত সকল কোর্স ও ই-বুক পেতে ভিজিট করুনঃ

https://urlzs.com/XHmbp

১। ইংলিশ স্পিকিং
২। ডিজিটাল মার্কেটিং
৩। মাইক্রোসফট অফিস
৪। মাইক্রোসফট এক্সেল
৫। ফেসবুক মার্কেটিং
৬। ইউটিউব মার্কেটিং
৭। গ্রাফিক্স ডিজাইন
৮। কোরআন শিক্ষা
৯। এফেলিয়েট মার্কেটিং
১০। ওয়েব ডেভেলপমেন্ট সহ ক্যারিয়ার ডেভেলপমেন্টের আরও অনেক কিছু।

26/07/2022

শিক্ষক এবং শিক্ষার্থীর জন্য শিক্ষা বিষয়ক সকল সেবা পাচ্ছেন সফট কমার্সে।

বর্তমানে শিক্ষা বিষয়ক নিম্মোক্ত সুবিধা ও সেবা সমূহ পাওয়া যাচ্ছেঃ

1. Academic (প্রাতিষ্ঠানিক শিক্ষা)
2. Admission Test (ভর্তি পরীক্ষা)
3. Apps & Software Courses(অ্যাপস এবং সফটওয়্যার কোর্স)
4. Boarding School (বোর্ডিং স্কুল)
5. Coaching Centre (কোচিং সেন্টার)
6. College (কলেজ)
7. Computer Courses (কম্পিউটার কোর্স)
8. Corporate Training (কর্পোরেট প্রশিক্ষন)
9. Drawing, Arts & Hand writing (অঙ্কন, চারুকলা এবং হাতের লেখা)
10. English & Other Language Courses (ইংরেজি এবং অন্যান্য ভাষাসমূহের কোর্স)
11. Hardware Courses (হার্ডওয়্যার কোর্স)
12. IELTS & TOEFL (আইইএলটিএস এন্ড টিওইএফএল)
13. Job Courses (চাকরি বিষয়ক কোর্স)
14. Kids Courses (বাচ্চাদের কোর্স)
15. Learning Quran (Male/Female) [কুরআন শিক্ষা(মহিলা)]
16. Library (লাইব্রেরি)
17. Madrasah (মাদ্রাসা)
18. Networking Courses (নেটওয়ার্কিং কোর্স)
19. News & Information (Education)[সংবাদ এবং তথ্য(শিক্ষা)]
20. Polytechnic Institutes (কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান)
21. Private Tutor (গৃহ শিক্ষক)
22. School (বিদ্যালয়)
23. School & College (স্কুল এন্ড কলেজ)
24. Soft Book (সফট বুক)
25. University (বিশ্ববিদ্যালয়)

ঘরে বসেই শিক্ষা সম্পর্কিত সকল সেবা পেতে Soft Commerce ( www.sc-bd.com ) এ আজই Sign Up করে সদস্য হোন।

Address

Suite# 5 Floor#19, Planners Tower, 13/A, Sonargaon Road Dhaka, Dhaka Division
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when E-Education & Courses Powered by Soft Commerce posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to E-Education & Courses Powered by Soft Commerce:

Shortcuts

Share