07/09/2025
AAA
Arif Billah is a renowned tutor of accounting subject. This page provides tutorials on various topic
07/09/2025
13/08/2025
তোমার গন্তব্য যদি হয় স্থির,
তাহলে তোমার বিজয় সুনিশ্চিত!!❤️
তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্যই প্রস্তুত আছি আমরা। শুধু দরকার তোমার সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং একজন অভিজ্ঞ এর মেন্টরশিপ এ থাকা। তোমাদের এই এডমিশনের সকল প্রস্তুতি হোক নির্ভুল এবং লক্ষ্য কেন্দ্রিক।
বিজয়ী তোমরাই হবে 😁😁
Stay tuned 😄
06/12/2023
🚩 ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দিনক্ষণ প্রকাশ।
✅ কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ (শুক্রবার)
✅ বিজ্ঞান: ০১ মার্চ, ২০২৪. (শুক্রবার)
✅ ব্যবসায় শিক্ষা অনুষদ : ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ (শনিবার)
✅ চারুকলা অনুষদে: ০৯ মার্চ ২০২৪. (শনিবার)
এবারো ঢাকাসহ আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
★বিভাগীয় কেন্দ্রসমূহ: রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
★ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতাঃ
জিপিএদ্বয়ের যোগফলঃ ৭.৫০ এবং আলাদাভাবে ৩.০০।
18/11/2023
আপনার Reaction Answer টি ঠিক কি-না এটি জানতে পারবেন ঠিক রাত ৮ টায়।
Reaction based Question সবচেয়ে Confusing, তাই যাতে প্রতিদিন আমরা একটি করে হলেও নতুন কিছু শিখি।
16/11/2023
শুভ সকাল সকলকে।আশা করি, সবাই ভালো আছো।
তোমাদের জন্য আমরা প্রতিদিন হিসাববিজ্ঞানের কিছু কনফিউজিং কিন্তু বেশ ইম্পরট্যান্ট টপিক নিয়ে আলোচনা করবো।
এ ব্যাপারে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও।তোমাদের সাড়ার উপর ই নির্ভর করছে, এই কার্যক্রম চলবে কি না।
আজ আলোচনা থাকছে, "ধারে লেনদেন ও অনগদ লেনদেনের পার্থক্য" নিয়ে।
🟥 ধারে লেনদেন ও অনগদ লেনদেন এর পার্থক্যঃ
☑️Student comments:
''ধারে লেনদেনের অর্থ, বাকিতে যে আর্থিক ঘটনাগুলো ঘটে"।
অন্যদিকে, "অনগদ লেনদেন বলতে নগদে যে লেনদেন হয় না তাকে বুঝায়।''
[ছোট মাথায় যা বুঝতে পেরেছে তাই সত্যি বলতে অনেক।]
❎ কিন্তু Wait তাহলে কি দাঁড়ায় বিষয়টা!!!!!
পার্থক্যটা কি?
একি বিষয় হয়ে গেল না!!!!!
✅এবার আসি বইয়ের বাইরে আমার Tenchnique এ বুঝো,
ধারে লেনদেন ও অনগদ লেনদেন একটা পয়েন্টে এসে ''মিলে যায়'',
যে উভয় ক্ষেত্রেই নগদ অর্থ লেনদেন হয় না কিন্তু
🔴"পার্থক্যটা" হচ্ছেঃ
ধারে লেনদেন করলে ভবিষ্যতে নগদ অর্থ প্রবাহের সম্ভাবনা থাকে।
কিন্তু অনগদ লেনদেনে এখনো নগদ দেয়া-নেয়া হবে না, ভবিষ্যতেও নগদ টাকার স্থানান্তর হবে না।
✅উদাহরনঃ
🔵 ধারে লেনদেনঃ
বাকিতে ক্রয়,বাকিতে বিক্রয়,প্রাপ্য সুদ,বাকিতে সেবা প্রদান,বিলে স্বীকৃতি প্রদান ইত্যাদি।
(ভবিষ্যতে নগদ প্রবাহ হবে প্রতিষ্ঠানের দিক থেকে)
🟡 অনগদ লেনদেনঃ অবচয়,অবলোপন,মনিহারি ব্যবহার,শেয়ার অবহার,সম্পত্তি বিক্রয় জনিত ক্ষতি ইত্যাদি।(ভবিষ্যতেও নগদ স্থানান্তর হবে না)
🔴 Exam Based Confusing Question (EBCQ):
♦️নগদ বাট্টা - অনগদ লেনদেন
♦️মনিহারি ক্রয়-নগদে হলে, নগদ লেনদেন।
বাকিতে হলে, ধারে লেনদেন।
♦️মনিহারি ব্যবহার- অনগদ লেনদেন
♦️♦️♦️ এছাড়াও মূল ধারার সমন্বয় জাবেদা গুলো দুটো ভাগে ভাগ হয়ঃ
🟩 বকেয়া লেনদেনগুলো -
ধারে লেনদেন
✅বকেয়া ভাড়া (বকেয়া খরচ)
✅বকেয়া উপভাড়া (বকেয়া আয়)
🟥 অগ্রিম লেনদেনসমুহ -
অনগদ লেনদেন
✅ ভাড়া ১/৪ অংশ অবলোপন
✅ অগ্রিম শিক্ষানবিশ সেলামির মেয়াদ উত্তীর্ণ হয়েছে
✅ মনিহারি ব্যবহার/অব্যবহৃত রয়েছে ইত্যাদি
©️মোঃ আরিফ বিল্লাহ
BBA(AIS), MBA(DU)
ঢাকা বিশ্ববিদ্যালয়।
বাংলা ব্যাকরণের বিভিন্ন সমস্যার জাদুকরি সব সমাধান নিয়ে ধারাবাহিক ক্লাসের একাংশ।
আলোচক: Rayhanur Rahman Bhuiyan.
বাংলা ভাষা ও সাহিত্য৷
পেইজ: রায়হান’স বায়ান্ন বাংলা
অ্যাডমিশনের বাংলা ব্যাকরণ নিয়ে যাদের অনেক ভয় কাজ করে তাদের জন্য উপযোগী সমাধান।
ক্লাস টপিকঃ একতরফা দাখিলা পদ্ধতি।
ঢাকা বিশ্ববিদ্যালয় এডমিশন টেস্ট ১০০% কমন।
ফিরে দেখা ০১
আগুনে বিনষ্ট পন্য।
https://fb.watch/miEK0pp9TN/?mibextid=D2BBUW&startTimeMs=1093
08/04/2021
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে লিখিত পরিক্ষায় ভালো একটা প্রস্তুতির বিকল্প নেই।
আমি এবং আমার শিক্ষার্থীরা চেষ্টা করব লিখিত পরিক্ষার জন্য সবচেয়ে ভালোমানের প্রশ্ন তৈরি ও সমাধান করতে।
আজকের মত হিসাববিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে সম্ভাব্য প্রশ্নগুলো যা লিখিত পরিক্ষার জন্য অনুশীলনে সাহায্য করবে।
তোমরা রেগুলার প্রশ্নগুলো খাতায় লিখবে ও কোনো প্রশ্ন লিখতে বা বুঝে উঠতে সমস্যা হলে মেসেজ করবে।
সবার মঙ্গল কামনা করি।
Md. Arif Billah
BBA(AIS),MBA(DU)
Photo Credit: Nafisa Talukder.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka
1216